03/09/2026
আমাদের পাঠানো স্টুডেন্ট ভাবনা মুখার্জীর একটি চমৎকার আর্টিকেল। মাস্টার্স করতে কেন কানাডায় ??
মনোযোগ দিয়ে পড়ুন। ভালো লাগবে।
কানাডায় মাস্টার্স করার কথা ভাবার পর আমাদের প্রথম কাজ হয় IELTS এর বই কেনা, গ্রুপে পোস্ট করা, মানুষকে মেসেজ করা আর এজেন্সির সাথে কথা বলা। গত এক বছরে সম্ভবত ৫০০ মানুষের মেসেজ পেয়েছি, "আপু আমি কানাডা আসতে চাই কি করবো একটু হেল্প করেন।"
আর এখানেই আমাদের সবচেয়ে বড় ভুল হয়। নিজে বেসিক রিসার্চ না করে মানুষের কাছে সাহায্য চাইলে সঠিক গাইডলাইন পাওয়া যায় না, আর এজেন্সি আপনাকে ভুলভাল বোঝানোর বিশাল বড় সুযোগ পায়। ফলাফল লাখ লাখ টাকার গচ্চা, রিজেক্টেড ভিসা, আর হতাশা!
সবার আগে আমাদের বোঝা দরকার, সেলফ ফান্ডে পড়তে আসার রিস্কটা আপনার career, financial capacity এবং ভবিষ্যৎ পরিকল্পনার জন্য আদৌ সঠিক decision কি না।
আমি Carleton University-এর Sprott School of Business-এ Master of Applied Business Analytics করছি। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা কানাডার সব University বা Business School-এর universal reality না। Program, province, city এবং ব্যক্তিভেদে অভিজ্ঞতা আলাদা হবেই। আমি নিজেও এখনো এই journey-র মধ্যে আছি। একজন current international student হিসেবে আমার মনে হয়, সেলফ-ফান্ডে আসার আগে অন্তত এই প্রশ্নগুলোর উত্তর খোঁজা জরুরি।
১. কানাডাতেই মাস্টার্স কেন ?
এই plan নিয়ে যদি আসেন “কানাডায় গেলেই কিছু একটা হয়ে যাবে, কোনমতে ওখানে কোন একটা প্রোগ্রামে যেতে পারলেই হলো" তাহলে আমি বলবো জীবনের ভয়ংকর ভুল করবেন। সদিচ্ছার পাশাপাশি সঠিক পরিকল্পনাও অনেক বেশী দরকার। সব সিদ্ধান্ত সঠিক হবে না অবশ্যই, অনেক কষ্ট হবে সর্বোচ্চ সেফ সিদ্ধান্ত নেওয়ার পরেও, কিন্ত একটা রোডম্যাপ থাকলে অনেকখানি ভরসা পাবেন নিজের ওপরেও।
“বিদেশে পড়তে চাই” একটা ইচ্ছা। কিন্তু টাকা খরচ করে আসবেন, তখন দেখতে হবে আপনার প্রোফাইল, ওয়ার্ক এক্সপেরিয়েন্স, স্কিলসেট, ফিউচার ক্যারিয়ার গোল, লাইফ গোল - সবকিছু আপনার ইন্টেন্ডেড প্রোগ্রাম/ভার্সিটির সাথে ম্যাচ করে কিনা। একাউন্টিং এ পড়ে পাবলিক এফেয়ার্স পড়তে আসতেই পারেন। সেটা কিভাবে আপনার ফিউচারের সাথে এলাইনড সেটা আগে নিজের কাছে পরিস্কার থাকুন।
২. পুরো জার্নিটা শেষ করতে আসলে কত টাকা প্রয়োজন?
এটা অনেক বড় ব্যাপার। অনেকেই জিজ্ঞাসা করেন, "আপু প্রথম সেমিস্টারের টাকা পেমেন্ট করে এখানে এসে লিভিং এক্সপেন্স আর টিউশন ফি উঠাতে পারবো কিনা"। আমার সোজা উত্তর, না। নিজে বেসিক ক্যালকুলেশন করলেই যথেষ্ট, এখানে ব্রেকডাউন করছি না পরে আলাদা করে দিয়ে দিবো।
পুরো tuition, এক বছরের খরচ ( rent, food, transportation, medical expenses, winter clothing, emergency fund etc) এইসব কিছু রিসেন্ট কনভারসন রেট অনুযায়ী হিসাব করুন। এখানে আসার পর পার্ট টাইম কাজ করে লিভিং এক্সপেন্স ম্যানেজ করে ফেলতে পারলে খুবই ভালো, কিন্ত না হলে কি হবে সেইটা মাথায় রাখা জরুরি।
এই টাকার চিন্তায় পড়াশোনা, শরীর, মানসিক স্বাস্থ্য, পারিবারিক ঝামেলা, অসুস্থতা কত কিছু নিয়ে যে ভুগতে হয় - এইটা অই সিচুয়েশনে পরার আগ পর্যন্ত সবাই ভাবে উৎরে যাবো। উৎরে হয়তো যাবেন, কিন্ত কি কি ক্ষতি যে হবে, সেইটা ভাবতেও পারবেন না। আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, আমি জানি।
৩. প্রোগ্রাম'টা কি আপনার জন্য ভ্যালুয়েবল ?
শুধু QS Ranking, Employment Rate আর প্রোগ্রামের Ranking দেখলেই হবে না। Course title-এর বাইরে গিয়ে curriculum, course outline, compulsory ও elective course details, technical depth, client project, capstone এবং assessment method দেখতে হবে।
আমি Applied Business Analytics degree করছি কিন্ত আমি কিন্ত ক্লাসে SQL, Python, Power BI এইসব শিখছি না। আমি শিখছি ক্রিটিকাল থিংকিং মেথড, ক্লায়েন্ট কমিউনিকেশন, রিসার্চ ইত্যাদি। ডিগ্রী আপনাকে অটোমেটিক job-ready করবে না। Classroom-এর পাশাপাশি অনেক কিছু নিজ দায়িত্বে শিখতে হবে। আর, সেই জন্যই ভার্সিটির ওয়েবসাইট ঘাঁটাঘাঁটির সাথে current students এবং recent graduates-এর অভিজ্ঞতা জানতে হবে। লিংকডইনে বা রেডিটে অন্তত ৫০০ মানুষের সাথে কথা বললে অন্তত ৫০ জনের অভিজ্ঞতা জানা যাবে, সেটাই যথেষ্ট।
৪. Degree শেষ করে কি ধরনের ফুলটাইম জবের সুযোগ থাকবে?
শুধু পার্ট টাইম জব করার জন্য কানাডা কেউ আসে না। সবাই চায় ভালো একটা চাকরি, ভালো ক্যারিয়ার প্রগ্রেশন। আর, এখানে ক্যারিয়ার মানে ডেফিনিট কিছু টার্গেট রোল না। এখানে ক্যারিয়ার মানে হচ্ছে আপনি কিভাবে অন্যের জন্য বা কোন বিজনেসে/অর্গানাইজেশনে ভ্যালু ক্রিয়েট করতে পারেন।
সেটা বিজনেস এনালাইসিস হতে পারে, মার্কেটিং এর কাজ হতে পারে, ফিনান্সের কাজ হতে পারে, ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ হতে পারে। সেই জায়গা থেকে Target ইন্ডাস্ট্রি আর রোল সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকলে কোন program আপনার জন্য উপযুক্ত, কোন skill শিখতে হবে কিংবা graduation-এর পরে কোন চাকরিতে apply করবেন কোনোটাই ঠিকভাবে reverse-engineer করতে পারবেন না সম্ভব না।
৫. যেই province এবং city-তে পড়তে যাচ্ছি সেটা কি আমার জন্য সঠিক ?
Canada একটা দেশ। কিন্ত এখানে জব মার্কেটের রিয়েলিটি প্রভিন্স আর সিটি অনুযায়ী অনেক বেশী ভ্যারি করে। অন্টারিও'তে যেই টাইপের কাজের সুযোগ বেশী, এলবার্টা'তে সেটা নাও হতে পারে। টরোন্টো'তে যেই পরিমাণ সুযোগ, হ্যালিফ্যাক্সে নাও হতে পারে। এটাই বাস্তবতা।
একটা University তে পড়তে যাওয়া মানে একটা province আর city বেছে নেওয়া। তাই যেখানে যেতে চাচ্ছে, সেখানে আপনার target industry ও role-এর employer আছে কি না, living cost কেমন, public transportation কতটা accessible, networking opportunities আছে কি না এবং graduation-এর পর প্রয়োজনে অন্য শহরে যেতে পারবেন কি না, গেলে কি ভালো হতে পারে কি মন্দ হতে পারে এইসবও দেখতে হবে।
বিশেষ করে কোনো শহরে government-related role দেখে আগ্রহী হলে language, citizenship, security clearance বা অন্য eligibility requirement কি কি আছে সেগুলো রিসার্চ করতে হবে। জব বেশী মানেই যে আপনার জন্য বেষ্ট তাও না। Rent, facilities, commute ইত্যাদিও compare করতে হবে।
Province-specific immigration pathway নিয়েও পুরোনো Facebook post বা YouTube video-এর ওপর নির্ভর না করে সবসময় current up-to-dated official sources যাচাই করবেন।
আজকে এই পর্যন্তই। এখানে লেখা সবই আমার personal experience ও observation। পুরো কানাডার University বা program-এর universal reality এক নয়। তাই নিজে প্রপার রিসার্চ করুন এবং তারপরই সিদ্ধান্ত নিন।