Rocky Roams

Rocky Roams Places. People. Stories.

বাসটি আপনাদের আগামী ১০ সেপ্টেম্বরর থেকে ১৩ সেপ্টেম্বর ভোর পর্যন্ত। আপনারা বুকিং করে সিট নাম্বার নিয়েছেন তো?কক্সবাজার 🚌
19/08/2026

বাসটি আপনাদের আগামী ১০ সেপ্টেম্বরর থেকে ১৩ সেপ্টেম্বর ভোর পর্যন্ত। আপনারা বুকিং করে সিট নাম্বার নিয়েছেন তো?

কক্সবাজার 🚌

ভ্রমণ: কক্সবাজার (সুগন্ধা বীচ, লাবনী বীচ, কলাতলী বীচ, হিমছড়ি পাহার ও ঝর্না, মেরিন ড্রাইভ)যাত্রা: ১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহ...
18/08/2026

ভ্রমণ: কক্সবাজার (সুগন্ধা বীচ, লাবনী বীচ, কলাতলী বীচ, হিমছড়ি পাহার ও ঝর্না, মেরিন ড্রাইভ)

যাত্রা: ১০ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার রাত।
ফেরা: ১৩ সেপ্টেম্বর ২০২৬, রবিবার ভোর।

সময়কাল: বৃহস্পতিবার রাতে নন এসি চেয়ারকোর্স বাসে রাজবাড়ী জেলাস্কুলের সামনে থেকে রওনা। ঢাকায় যারা থাকবেন একটি নির্দিষ্ট জায়গা থেকে তাদের তুলে নেওয়া হবে। শুক্রবার রাতে থ্রি-স্টার মানের হোটেলে রাত্রিযাপন।

খাবার মেনু:

১ম দিন (শনিবার) সকালে: ডিম খিচুরি

১ম দিন দুপুরে: মাংস, ভাত, ডাউল, ভর্তা, শুটকি ভর্তা, সালাদ

১ম দিন রাতে: ভাত, সামুদ্রিক মাছ, ডাউল, ভর্তা, শুটকি ভর্তা, সালাদ

২য় দিন সকালে: পরোটা, ডাল সবজি, ডিম ভাজি অথবা ডিম খিচুরি

২য় দিন দুপুরে: সামুদ্রিক মাছ/মুরগির মাংস, ভাত, ডাউল, ভর্তা, শুটকি ভর্তা, সালাদ

রাত্রিযাপন: থ্রি-স্টার মানের হোটেলে টু বেডের রুমে ৫ জন করে থাকব।

উল্লেখ্য: হিমছড়ি প্রবেশ ফি যার যার তার তার। এছাড়া কোনো হিডেন চার্জ নেই। তবে যদি কোনো অনাকাঙ্ক্ষিত সমস্যা হয় তাহলে সবাই মিলেই তা সমাধান করব।

বাজেট: ৩৩৯৯ টাকা।
কনফর্ম করতে হবে ৩ সেপ্টেম্বরের মধ্যে। বুকিং মানি- ২০০০ টাকা। (আগে বুকিংয়ের ভিত্তিতে সিট প্লান)
ট্যুর সম্পর্কে বিস্তারিত জানতে যোগাযোগ: রকি- ০১৮১৫৭৬৪৪৪৫

শার্টের প্রথম বোতাম খুলে কক্সবাজারে। হোটেলের সামনে পোজ দিয়েছিল তারা। কার পোজটা সেরা?
17/08/2026

শার্টের প্রথম বোতাম খুলে কক্সবাজারে। হোটেলের সামনে পোজ দিয়েছিল তারা। কার পোজটা সেরা?

জীবনডা ফাইন১০ সেপ্টম্বর শুভদিন, কক্সবাজারে যোগ দিনহোয়াটসঅ্যাপ- 01815-764445
13/08/2026

জীবনডা ফাইন
১০ সেপ্টম্বর শুভদিন, কক্সবাজারে যোগ দিন
হোয়াটসঅ্যাপ- 01815-764445

12/08/2026

কক্সবজার
চেয়ারকোর্স নন এসি বাস, থ্রি-স্টার মানের হোটেল ইনশাআল্লাহ।
চোখ রাখুন....

12/08/2026

অনেকটা ফ্রি -তে কক্সবাজার!

১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার রওনা

10/08/2026

কক্সবাজার ১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার ইনশাআল্লাহ

থানচিতে পর্যটক ও ট্রাভেল লিডারদের ওপর বর্বরোচিত হামলা, গাইড সিন্ডিকেটের 'মোরাল পুলিশিং' এবং প্রশাসনের নীরবতার তীব্র নিন্...
09/08/2026

থানচিতে পর্যটক ও ট্রাভেল লিডারদের ওপর বর্বরোচিত হামলা, গাইড সিন্ডিকেটের 'মোরাল পুলিশিং' এবং প্রশাসনের নীরবতার তীব্র নিন্দা ও আইনি পদক্ষেপের হুঁশিয়ারি
সাম্প্রতিক সময়ে থানচিতে পর্যটকদের নিরাপত্তা ও পর্যটন এলাকায় গাইডদের সৃষ্ট নৈরাজ্যকর পরিস্থিতি নিয়ে আজ ‘এটব’ (ATTOB)-এর সকল সদস্যের অংশগ্রহণে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভায় থানচিতে পর্যটকদের ওপর চলা ধারাবাহিক শারীরিক ও মানসিক নির্যাতন এবং স্থানীয় কিছু অসাধু গাইডের বেপরোয়া অপরাধ কর্মকাণ্ডে তীব্র উদ্বেগ প্রকাশ করা হয়।
সভায় সর্বসম্মতিক্রমে উঠে এসেছে যে, গাইড মোহাম্মদ মামুন, সই সোঁ মারমা (Soi So Marma), তৌহিদ এবং তাদের সহযোগীরা থানচিতে দীর্ঘদিন ধরে একটি ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তারা নিজেদের আইন প্রণেতা ভেবে পর্যটকদের ওপর বেআইনি 'মোরাল পুলিশিং' চালিয়ে যাচ্ছে, যা কোনোভাবেই মেনে নেওয়া যায় না।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, এই চক্রের বিরুদ্ধে বারবার সুনির্দিষ্ট অভিযোগ দেওয়ার পরও তাদের স্থায়ীভাবে অপসারণ না করা এবং প্রশাসনের রহস্যজনক নীরবতা দেখে আমাদের সংগঠনের সকলের মনে তীব্র সন্দেহ দানা বেঁধেছে যে, এই সন্ত্রাসী সিন্ডিকেটের পেছনে খোদ স্থানীয় প্রশাসনেরই প্রত্যক্ষ বা পরোক্ষ ইন্ধন রয়েছে।
সম্প্রতি থানচিতে ঘটে যাওয়া এক বর্বরোচিত ঘটনায়, আমাদের সংগঠনের সাথে সরাসরি নিবন্ধিত না হলেও আমাদেরই পর্যটন পরিবারের একজন সদস্য নাজমুল ও তার দলের ওপর নৃশংস হামলা চালানো হয়। তার স্ত্রীসহ নারী পর্যটকদের অত্যন্ত অমানবিক ও লজ্জাজনকভাবে লাঞ্ছিত করা হয়। এমনকি গাইড মামুন প্রকাশ্যে নাজমুলকে সাঙ্গু নদীতে ভাসিয়ে দেওয়ার মতো সরাসরি প্রাণনাশের হুমকি দেয়, যা যেকোনো সভ্য সমাজে সম্পূর্ণ অকল্পনীয় ও ভীতিকর। পর্যটন শিল্পকে বাঁচানোর খাতিরে আমরা এতদিন ধৈর্য ধারণ করলেও, গাইডদের এই সন্ত্রাসী কর্মকাণ্ড এখন সব সহ্যের সীমা ছাড়িয়ে গেছে।
এমতাবস্থায়, আমাদের সংগঠন থেকে প্রশাসনের সাথে প্রশাসনিক যোগাযোগ ও কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। তবে এর মাধ্যমে যদি দ্রুত ও সন্তোষজনক কোনো সুরাহা না হয়, তবে আমাদের এই সহযোদ্ধা নাজমুল ও তার পরিবারের পাশে ‘এটব’ সর্বশক্তি নিয়ে দৃঢ়ভাবে দাঁড়াবে।
আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট স্পষ্টভাবে দাবি জানাচ্ছি— অভিযুক্ত মামুন, সই সোঁ মারমা, তৌহিদ ও তাদের সহযোগীদের বিরুদ্ধে অবিলম্বে যথাযথ আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করতে হবে। অন্যথায়, ন্যায়বিচারের স্বার্থে আমরা 'এটেম্পট টু মার্ডার' (হত্যাচেষ্টা), প্রাণনাশের হুমকি, নারী পর্যটক হেনস্তা ও মানসিক নির্যাতনের অভিযোগে আদালতে কঠোর আইনি পদক্ষেপ বা মামলা দায়ের করতে বাধ্য হব।
থানচির পর্যটন শিল্পের ভাবমূর্তি রক্ষা এবং সাধারণ পর্যটকদের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের দ্রুত ও কার্যকর হস্তক্ষেপ কামনা করছি।
বিনীত নিবেদক,
এটব (ATTOB) পরিবার ও নিবন্ধিত ট্রাভেল এজেন্সিগুলোর পক্ষ থেকে।

৯৯৯ নম্বরে ফোন পেয়ে হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটককে উদ্ধারমৌলভীবাজারের কমলগঞ্জে রাজকান্দি সংরক্ষিত বনের হামহাম জলপ...
20/07/2026

৯৯৯ নম্বরে ফোন পেয়ে হামহাম জলপ্রপাতে আটকে পড়া ১০ পর্যটককে উদ্ধার
মৌলভীবাজারের কমলগঞ্জে রাজকান্দি সংরক্ষিত বনের হামহাম জলপ্রপাতে আটকা পড়া ১০ পর্যটককে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

আজ সোমবার বিকেলে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ ও ফায়ার সার্ভিস স্থানীয়দের সহায়তায় যৌথ অভিযান চালিয়ে তাদের উদ্ধার করে।

মৌলভীবাজারের পুলিশ সুপার (এসপি) মো. মনিরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে এ তথ্য নিশ্চিত করেছেন।

ঝিরি ...
19/07/2026

ঝিরি ...

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Rocky Roams posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share