03/05/2026
🇮🇳 ৬ মে থেকে ভারতের টুরিস্ট ভিসা চালুর গুঞ্জন…
দাদা, দিদি কিংবা আপা- যার সঙ্গেই দেখা করতে চান না কেন ভিসা নিয়েই আপনাকে ভারতে যেতে হবে।
দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় ধরে বন্ধ থাকার ফলে অনেকেই হয়তো ভুলে গেছেন 🇮🇳 ভারতীয় Tourist Visa আবেদনের জন্য কি কি কাগজপত্র 📄 লাগবে। আসুন- আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বিস্তারিত-
✅ আবশ্যিক কাগজপত্র
1️⃣ মূল পাসপোর্ট (মেয়াদ কমপক্ষে ৮ মাস থাকতে হবে)
2️⃣ জাতীয় পরিচয়পত্র (NID) এর ফটোকপি।
3️⃣ ২×২ ইঞ্চি রঙিন ছবি (সাদা ব্যাকগ্রাউন্ড)
4️⃣ ইউটিলিটি বিলের ফটোকপি (বিদ্যুৎ/গ্যাস/পানি)
💼 পেশা অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র
🔹 চাকরিজীবী হলে — NOC (No Objection Certificate)
🔹 ব্যবসায়ী হলে- আপডেট ট্রেড লাইসেন্স
🔹 কৃষক হলে- জমির পর্চা
🔹 স্টুডেন্ট হলে- স্টুডেন্ট আইডি কার্ড
💳 আর্থিক সচ্ছলতার প্রমাণ-
✔️ ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট
✔️ মিনিমাম ১৫০ ডলার সমপরিমাণ ডলার এন্ডোর্সমেন্ট/MTE
✔️ SBI Travel Card
(উপরের যেকোনো একটি)
📑 অতিরিক্ত প্রয়োজনীয় কাগজপত্র-
🔸 পূর্বের ভারতীয় ভিসা থাকলে তার ফটোকপি
🔸 পাসপোর্ট হারিয়ে গেলে জিডি কপি, নোটারি, লস্ট সার্কুলেশন কপি।
(আগারগাঁও পাসপোর্ট অফিস অথবা যেখান থেকে পাসপোর্ট করা হয়েছে সেখান থেকে সংগ্রহ করা যাবে)
🔸 পাসপোর্টে কোনো তথ্য পরিবর্তন করা হলে
(যেমন: নিজের নাম, বাবা/মায়ের নাম, বয়স ইত্যাদি) কোর্ট এফিডেভিট প্রয়োজন হবে। (যেকোনো এডভোকেটের মাধ্যমে করা যাবে)
⚠️ ভিসা আবেদন করার আগে সব কাগজপত্র ভালোভাবে যাচাই করে নিন।।
বি.দ্র. ভিসা চালু হলে আবেদন করবেন। তবে এখনও টুরিস্ট ভিসা চালু হয়নি।
✈️ আপনার ভ্রমণ শুভ হোক!
এছাড়া আপনার বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি ফ্লাইবিডি তো থাকছেই আপনার পাশে। বিস্তারিত জানতে কল করুন- +8801916733090