Fly To Madinah سافر إلى المدينة

Fly To Madinah سافر إلى المدينة Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Fly To Madinah سافر إلى المدينة, Travel Company, Shawon tower. Noya palton, Dhaka.

✈️ Fly To Madinah এর প্রতিটি সেবার লভ্যাংশের ৫% সাদাকাহ প্রজেক্টে ব্যয় করা হয়—আপনার সফর, একটি খায়েরের অংশ।”

Fly To Madinah- হজ্ব,উমরাহ,ভিসা,এয়ার টিকেট,হোটেল সার্ভিস।
আপনার নিরাপদ ও স্মরণীয় সফরের বিশ্বস্ত সঙ্গী।

ঈদুল আজহা ত্যাগ ও আনন্দের দিন। ইসলাম আনন্দ-উৎসবের এ দিনকে ইবাদত-বন্দেগি দ্বারা মাহাত্ম্যপূর্ণ করেছে। এ দিনের রয়েছে করণীয়...
27/05/2026

ঈদুল আজহা ত্যাগ ও আনন্দের দিন। ইসলাম আনন্দ-উৎসবের এ দিনকে ইবাদত-বন্দেগি দ্বারা মাহাত্ম্যপূর্ণ করেছে। এ দিনের রয়েছে করণীয় ও বর্জনীয়।

করণীয়

গোসল করা : ঈদের নামাজের আগে গোসল করা সুন্নত। আবদুল্লাহ ইবনে ওমর (রা.) থেকে বর্ণিত হাদিসে রাসুল (সা.) ঈদের নামাজে যাওয়ার আগে গোসল করতেন। (মুয়াত্তা ইমাম মালিক)

উত্তম পোশাক পরিধান : ঈদের দিন রাসুল (সা.) ভালো পোশাক পরিধান করতেন। হাদিসে আছে, রাসুল (সা.)-এর লাল ও সবুজ ডোরার একটি চাদর ছিল, তিনি তা দুই ঈদ ও জুমার দিন পরিধান করতেন।

সুগন্ধি ব্যবহার : সুগন্ধি ব্যবহার সুন্নত। আর ঈদের দিনে রাসুল (সা.) বিশেষভাবে সুগন্ধি ব্যবহার করতেন। রাসুল (সা.)-এর তিনটি পছন্দনীয় জিনিসের মধ্যে একটি হলো সুগন্ধি। তাই ঈদের দিনের পোশাক পরিধানের পর সুগন্ধি ব্যবহার করা উত্তম।

ঈদের দিনে খাওয়া : কোরবানির দিনে ঈদের নামাজের আগে কিছু না খাওয়া মোস্তাহাব। নবী করিম (সা.) ঈদুল আজহার দিন ঈদের নামাজ আদায় পর্যন্ত কিছুই খেতেন না। (তিরমিজি, ইবনে মাজাহ)

ঈদগাহে যাওয়া : ঈদগাহে একপথ দিয়ে যাওয়া ও অন্যপথ দিয়ে ফেরা সুন্নত। (বোখারি, হাদিস : ৯৮৬) সম্ভব হলে ঈদগাহে হেঁটে যাওয়াও সুন্নত। (ইবনে মাজাহ, হাদিস : ১০৭১)

তাকবির পাঠ করা : ঈদের দিন তাকবির পাঠের মাধ্যমে আল্লাহতায়ালাকে বেশি বেশি স্মরণ করা সুন্নত। পুরুষরা এ তাকবির উঁচু আওয়াজে পাঠ করবে, মেয়েরা নীরবে। এ তাকবির জিলহজ মাসের ৯ থেকে ১৩ তারিখ পর্যন্ত পাঠ করবে। (ফাতহুল বারি : ২/৫৮৯)

ঈদের নামাজ আদায় : ঈদের নামাজ সুন্নতে মুয়াক্কাদাহ। ঈদের নামাজ সব নফল নামাজের মধ্যে ফজিলতপূর্ণ। ঈদের নামাজের আগে ও ফজরের নামাজের পরে কোনো নামাজ নেই। ঈদের নামাজের কোনো আজান ও ইকামত নেই।

শুভেচ্ছা বিনিময় : ঈদের দিনে ছোট-বড় সবার সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করা সুন্নত। ঈদের দিনে সাহাবায়ে কিরামদের সম্ভাষণ ছিল ‘তাকাব্বাল্লাহু মিন্না ওয়া মিনকা’।

কোরবানি করা : ঈদুল আজহার দিনে সামর্থ্যবান ব্যক্তিদের ওপর কোরবানি করা ওয়াজিব। কোরবানির গোশত নিজে খাবে, নিজের পরিবারবর্গকে খাওয়াবে, আত্মীয়স্বজনকে হাদিয়া-তোহফা দেবে ও গরিব-মিসকিনকে দান করবে। মোস্তাহাব হলো, কোরবানির গোশত তিন ভাগে ভাগ করা। ১. নিজ পরিবার-পরিজনের জন্য এক ভাগ। ২. আত্মীয়স্বজনের জন্য এক ভাগ। ৩. দরিদ্রদের জন্য এক ভাগ। আর যদি পরিবারের লোকসংখ্যা বেশি হয়, তাহলে কোরবানির সব গোশত খেলেও অসুবিধা নেই। (শামি : ৫/২০৮)

পরিবেশ পরিচ্ছন্ন রাখা : ঈদুল আজহায় পশুর রক্ত, আবর্জনা ও হাড় থেকে যেন পরিবেশ দূষিত না হয়, সেদিকে প্রত্যেক মুসলমানের সতর্ক হওয়া উচিত। কোরবানি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে রক্ত, আবর্জনা ও হাড় নিরাপদ দূরত্বে নির্দিষ্ট জায়গায় ফেলে দিতে হবে। বেশির ভাগ লোকই নিজস্ব জায়গায় পশু জবাই করে। এতে অলিগলিতে বর্জ্য যেমন পড়ে, তেমনি রক্ত পড়ে দূষিত হয় পরিবেশ, চলাচলের অনুপযোগী হয় রাস্তাঘাট। তাই ঈদুল আজহায় পশুর রক্ত, আবর্জনা পরিষ্কারে সরকারি উদ্যোগের পাশাপাশি ব্যক্তিগতভাবেও উদ্যোগ গ্রহণ করে পরিবেশ দূষণের হাত থেকে মুক্ত হওয়ার জন্য কাজ করতে হবে। মনে রাখতে হবে, পরিষ্কার-পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ।

বর্জনীয়

ঈদের দিনে রোজা : ঈদের দিনে রোজা রাখা হারাম। ‘রাসুল (সা.) ঈদুল ফিতর ও ঈদুল আজহার দিনে রোজা রাখতে নিষেধ করেছেন। (সহিহ বোখারি ও মুসলিম)

ঈদের দিনকে কবর জিয়ারতের জন্য নির্দিষ্ট করা : ঈদের দিনকে কবর জিয়ারতের বিশেষ দিন মনে করে জিয়ারত করা বিদআত (সহিহ ফিকহুস সুন্নাহ : ১/৬৬৯), তবে পূর্বনির্ধারিত রুটিন ছাড়া হঠাৎ সুযোগ হয়ে গেলে একাকী কেউ জিয়ারত করলে দোষণীয় নয়।

ঈদের নামাজ না পড়ে আনন্দ-ফুর্তি : অনেকে ঈদের আনন্দে মশগুল হয়ে নতুন জামা-কাপড় পরিধান, সেমাই, ফিরনি ইত্যাদি নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, ঈদের নামাজ আদায় করার কথা ভুলে যায়। অথচ এই দিনে ঈদের নামাজ ও কোরবানি করাই হচ্ছে মুসলমানদের মূল কাজ।

মুসাফাহা-কোলাকুলি এ দিনে জরুরি মনে করা : ঈদগাহে বা ঈদের দিন সাক্ষাৎ হলে মুসাফাহা ও মুআনাকা (কোলাকুলি) করতেই হবে এমন বিশ্বাস ও আমল করা বিদাআত। তবে এমন বিশ্বাস না করে সালাম ও মুসাফাহার পর মুআনাকাতে (গলায় গলা মেলানো) কোনো অসুবিধা নেই। কারণ মুসাফাহা ও মুআনাকা করার মাধ্যমে পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি হয়। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, ‘একদা হাসান ইবনে আলী (রা.) নবী করিম (সা.)-এর কাছে এলেন, তিনি তখন তাকে জড়িয়ে ধরেন ও মুআনাকা (কোলাকুলি) করেন।’

কোরবানির কোনো কিছু বিক্রি করা : কোরবানির গোশত, চামড়া ও এর কোনো অংশ বিক্রি করা যাবে না। অর্থাৎ বিক্রি করে নিজে উপকৃত হওয়া যাবে না। এমনকি কসাইকে পারিশ্রমিকস্বরূপ গোশত দেওয়া নিষিদ্ধ। (বোখারি, হাদিস : ১৭১৭, মুসলিম, হাদিস : ১৩১৭) তবে সাধারণভাবে তাকে খেতে দেওয়ায় অসুবিধা নেই।

✍🏻 Arif Billah Arifi

#ঈদ

18/05/2026

হজের ভরা মৌসুম। হারা|ম শরী|ফে একবিন্দু জায়গা খালি নেই। একলোক এক ‘লস্ট এন্ড ফাউন্ড’ বিভাগে এসে অভিযোগ করল,

- আমার কয়েকজন আত্মীয় হারিয়ে গেছে।

কর্মকর্তা : কে কে হারিয়েছে?
- আমার বোন, তার স্বামী ও তাদের বাচ্চাকা|চ্চা।
আমার ভাই, তার স্ত্রী ও তার বা|চ্চাকাচ্চা।
আমার স্ত্রী ও বাচ্চাকাচ্চা।

কর্তব্যরত কর্মকর্তা মুচকি হেসে বললেন,
- হাজি সাহেব, তারা হারাননি, হারিয়েছেন তো আপনি।

— শায়েখ আতিক উল্লাহ (হাফিঃ)।

30/04/2026

কাবা আমার দু নয়নের মনি 🖤 আল্লাহ বারবার কবুল করুন আমীন।
#ভাইরাল #রিল #ইসলামিক

মসজিদে নববীর পুরনো দিনের একটি দৃশ্য।একজন খাদেম মসজিদের ভেতরে ঘুরে ঘুরেজমজমের পানি বিতরণ করছেনযাতে আগত মুসুল্লি ও অতিথিরা...
28/03/2026

মসজিদে নববীর পুরনো দিনের একটি দৃশ্য।

একজন খাদেম মসজিদের ভেতরে ঘুরে ঘুরে
জমজমের পানি বিতরণ করছেন
যাতে আগত মুসুল্লি ও অতিথিরা উপকৃত হতে পারেন।

সরল এক খিদমত,
কিন্তু এর মধ্যেই ফুটে ওঠে
সেই সময়ের মসজিদে নববীর সৌন্দর্য ও প্রশান্তি।

আসসালামু আলাইকুমঈদ মুবারাক🌙তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!
20/03/2026

আসসালামু আলাইকুম
ঈদ মুবারাক🌙
তাক্বাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম!

🕌 মসজিদে নববীতে নামাজ পড়েছেন…কিন্তু কখনো কি ভেবেছেন—এর নিচে কী আছে?অনেকেই প্রতিদিন এর উপর দিয়ে হেঁটে যান, অথচ জানেনই না ...
04/03/2026

🕌 মসজিদে নববীতে নামাজ পড়েছেন…
কিন্তু কখনো কি ভেবেছেন—এর নিচে কী আছে?

অনেকেই প্রতিদিন এর উপর দিয়ে হেঁটে যান, অথচ জানেনই না নিচে লুকিয়ে আছে এক অসাধারণ ইতিহাস!

মসজিদের নিচতলায় — বেইসমেন্ট লেভেল (P2) এ রয়েছে একটি জাদুঘর, যেখানে সংরক্ষিত আছে:

- ২০০ বছরেরও বেশি পুরোনো সহীহ আল-বুখারীর কপি
-প্রায় ৬০০ বছরের পুরোনো একটি হাদিসের পাণ্ডুলিপি
- হযরত উসমান (রা.)-এর যুগের মুসহাফের কপি
- উটের হাড়ে লেখা কুরআন
- খেজুর গাছের ডালে লেখা কুরআন

কাগজ প্রচলিত হওয়ার আগে এভাবেই সংরক্ষণ করা হতো আল-কুরআন!

📍 কীভাবে যাবেন?

- গেট ৩৬৮ দিয়ে প্রবেশ করুন
- লিফট নিয়ে নিচে P2 তে নামুন
- দ্বিতীয় প্রবেশপথ ব্যবহার করুন

মদিনায় পরের সফরের আগে এটি সেভ করে রাখুন 🤍

Fly To Madinah سافر إلى المدينة. Hidayah Life

02/03/2026

কত ভাই বোন বাসা থেকে বের হয়েছে বাইতুল্লাহে যাবে! কত যুগের স্বপ্ন.. কিন্ত আমে* রি কার কারনে সমস্ত ফ্লাইট বাতিল।
আল্লাহ মুসলিম জাতীকে হেফাজত করুন আমীন।

19/02/2026

Ramadan Kareem 🤍🖤

13/02/2026

Madinah 🤍🥰

11/02/2026

Fly To Madinah 🤍🥰

Address

Shawon Tower. Noya Palton
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Fly To Madinah سافر إلى المدينة posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Fly To Madinah سافر إلى المدينة:

Share

Category