Manpower Solutions International

Manpower Solutions International Streamlining Manpower Solutions for a Hassle-Free Experience!
জনশক্তি ও জনগণের সমন্বয়ে সার্বিক উন্নয়ন আমাদের একমাত্র লক্ষ্য।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা শহীদ দিবস উপলক্ষে সকল  ভাষা শহীদের প্রতি  বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।"পৃথিবীর বুকে "বাংল...
20/02/2024

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও ভাষা শহীদ দিবস উপলক্ষে সকল ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।

"পৃথিবীর বুকে "বাংলা" ভাষা কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে জানান দেওয়ার দিন আজ। ইউনেস্কো ১৯৯৯ সালে দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে ঘোষণা করার আগ পর্যন্ত বাংলাদেশে এই দিনটিকে শহীদ দিবস হিসেবে পালন করা হতো। এর পর থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসের ২১ তারিখ এই দিনটি "অমর একুশে", ভাষা শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা হয়। বিশ্বের সকল মানুষের মাতৃভাষার প্রতি শ্রদ্ধা ও মর্যাদা স্মরণ করিয়ে দেয়ার আজকের এই দিন বাঙালির জন্য বিশেষভাবে আবেগময় স্মৃতি বহন করে।"

"যে ভাষা দিয়ে মনের ভাব প্রকাশ করা হয় তা মাতৃভাষা বা বাংলা ভাষা" - ছোটবেলায় পাঠ্যবইয়ে শিখানো বাংলা ভাষার সংজ্ঞা। আমরা সকলেই উপলব্ধি করি, এই বাংলা ভাষা আমাদের সাহিত্য, এই ভাষা আমাদের সংস্কৃতি সর্বোপরি এই ভাষা আমাদের আত্মপরিচয়।

বাঙালীর গৌরবোজ্জ্বল এই দিনে ভাষা শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে হৃদিতা ট্রেড ইন্টারন্যাশনাল ও ম্যানপাওয়ার সল্যুশনস ইন্টারন্যাশনাল পরিবারের পক্ষ থেকে ভাষা সৈনিক ও ভাষা শহীদদের প্রতি এবং তাদের পরিবারের প্রতি রইলো আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আন্তরিক শুভেচ্ছা।

আপনাদের আত্মত্যাগ এবং বলিষ্ঠ সাহসিকতায় আমরা বাঙালী জাতি হিসেবে গর্বিত। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদ এবং পৃথিবীর সকল ভাষার প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

Address

Motahar Lodge, 4 Purana Paltan
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Manpower Solutions International posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category