Ishak Global Tours and Travel Ltd

Ishak Global Tours and Travel Ltd Ishak Global Tours is a trusted and reliable tour and travel agency
(1)

Ishak Global Tours and Travel Ltd

Your Trusted Partner in Global Travel Solutions

Welcome to Ishak Global Tours and Travel Ltd, your gateway to extraordinary travel experiences from Dhaka, Bangladesh to destinations around the world. We are dedicated to providing seamless, memorable, and stress-free travel services—whether you're planning a relaxing vacation, a business trip, or a spiritual journey. With a team of experienced professionals and a passion for service excellence, we take pride in delivering tailor-made travel solutions that meet your exact needs and preferences. Our Identity
Based in the heart of Dhaka, Ishak Global Tours and Travel Ltd is committed to offering top-tier travel services with a personal touch. We are proud to be a growing force in Bangladesh’s travel industry, delivering value-driven travel experiences with honesty, reliability, and attention to detail. We assist clients from Bangladesh and Malaysia, and our multilingual support and round-the-clock customer service make travel planning easy and worry-free. Our Mission
To provide reliable, affordable, and personalized travel services that exceed client expectations and foster a lifelong love for exploration. Our Vision
To become a leading name in the travel and tourism industry, known for our professionalism, innovation, and dedication to customer satisfaction across global markets. What We Do
At Ishak Global Tours and Travel Ltd, we offer a wide range of travel and tourism services, including:

International & Domestic Air Ticketing – Find the best deals on flights to any destination

Visa Assistance – Fast and reliable support for visa applications and processing

Holiday & Umrah Packages – Customized travel packages for leisure and spiritual journeys

Hotel Reservations & Tour Planning – From accommodations to guided excursions, we manage it all

Corporate & Group Travel Solutions – Streamlined arrangements for business and organizational travel

With our offices easily reachable and support available
at +60163537752,
+60182204090,
+601156776121,
+880 1716-003997

Our goal is to provide every client with a smooth, safe, and satisfying travel experience.

18/08/2026

Info

INFO
18/08/2026

INFO

09/08/2026

🇲🇾 Malaysia Calling Visa | গুরুত্বপূর্ণ আপডেট
আগামীকাল থেকে পরবর্তী কার্যদিবসগুলোর মধ্যে FWCMS-এর মাধ্যমে বাংলাদেশ থেকে Medical Centre ও Recruiting Licence সংক্রান্ত অফিসিয়াল তালিকা প্রকাশ হতে পারে।

এই মুহূর্তে সবাইকে অনুরোধ করছি, কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু ধৈর্য ধরুন। বিশেষ করে Allocation-এর বিষয়টি এবার কীভাবে হবে, সেটি অফিসিয়াল ঘোষণা না আসা পর্যন্ত নিশ্চিতভাবে বলা ঠিক হবে না। Demand Letter সরাসরি অনলাইনে Submit ও Attestation-এর প্রক্রিয়াও এবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

অতিরিক্ত চালাকি বা তৃতীয় পক্ষের কথায় বিভ্রান্ত হওয়ার প্রয়োজন নেই। আগের সরকারি সিস্টেমের অনেক বিষয়ই এবারও অনুসরণ করা হচ্ছে। তবে Malaysia-এর ক্ষেত্রে এবার খরচ আগের তুলনায় বেশি হতে পারে।

BOSEL নিয়ে সাধারণ মানুষের মধ্যে যে ধরনের প্রত্যাশা তৈরি করা হচ্ছে, সেগুলো যাচাই না করে বিশ্বাস করবেন না। অফিসিয়াল ঘোষণা ও FWCMS-এর তথ্যকেই গুরুত্ব দিন।

বর্তমান হিসাবে:

RM 1 ≈ 32 BDT

Malaysia-এর Recruitment Process সম্পর্কে আমার ১০ বছরের অভিজ্ঞতা থেকে একটি কথা বলতে পারি:
কোনো কিছুই বিনামূল্যে হয় না। বিশেষ করে সরকারি প্রকল্প, Recruitment, Quota, Allocation, Visa এবং সংশ্লিষ্ট প্রক্রিয়ায় নির্ধারিত খরচ থাকবেই।

আরেকটি গুরুত্বপূর্ণ সুখবর হলো, FWCMS ইতোমধ্যে বিভিন্ন Source Country-এর জন্য নতুন Approval Process/Approval প্রকাশ করেছে।

🇲🇾 FELDA নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য

২০১৬ সালে বাংলাদেশ থেকে FELDA প্রায় ২,০০০ কর্মী Recruitment করেছিল। এর মধ্যে বর্তমানে প্রায় ১,৫০০ জনের Allocation হয়েছে, বাকি প্রায় ৫০০ জনের Allocation শিগগিরই আসতে পারে।

তবে FELDA-এর মোট সম্ভাব্য Quota প্রায় ২০,০০০ কর্মী। এই ২০,০০০ কর্মী একসঙ্গে নয়, বরং ধাপে ধাপে বাংলাদেশ থেকে Recruitment সম্পন্ন করার পরিকল্পনা থাকতে পারে।

এটি Malaysia সরকারের গুরুত্বপূর্ণ Government Project হওয়ায় বিষয়টি এবার অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী ও Deputy Prime Minister-এর পর্যায়ে বিষয়টি গুরুত্ব পাচ্ছে বলে সংশ্লিষ্ট মহলে আলোচনা রয়েছে।

২০১৬ সালে FELDA-এর Demand Syndicate-এর মাধ্যমে পরিচালিত হওয়ার সময় বিভিন্ন অভিযোগ ও বিতর্ক তৈরি হয়েছিল। কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন হতে পারে। FELDA সরাসরি নির্দিষ্ট Recruiting Licence-কে Quota/Allocation দেওয়ার প্রক্রিয়ায় যেতে পারে, যেখানে কোনো Syndicate, BOSEL বা অন্য কোনো সংগঠনের হস্তক্ষেপ থাকবে কি না, সেটি অবশ্যই অফিসিয়াল সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

🇲🇾 আমাদের অবস্থান পরিষ্কার

Malaysia এখন Bangladesh-এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি Labour Market। তাই গুজব, অতিরঞ্জিত দাবি বা ব্যক্তিগত স্বার্থের পরিবর্তে স্বচ্ছ ও সরকারি প্রক্রিয়াকে গুরুত্ব দেওয়া উচিত।

দেশের জন্য ভালো কাজ করুন।
প্রবাসী কর্মীদের স্বার্থকে গুরুত্ব দিন।
সরকারি প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করুন।
Syndicate বা মধ্যস্বত্বভোগীর পরিবর্তে Official Process-কে অনুসরণ করুন।

FWCMS-এর অফিসিয়াল ঘোষণা না আসা পর্যন্ত সবাই ধৈর্য ধরুন এবং কোনো অর্থনৈতিক সিদ্ধান্ত নেওয়ার আগে তথ্য যাচাই করুন।

09/08/2026
প্রবাসী কার্ডধারীদের জন্য অন্তর্ভুক্ত হচ্ছে বিমান টিকিট, লাউঞ্জ, নামজারি, মিউটেশন ও অন্যান্য ভূমি সেবা সম্বলিত বিশেষ সুব...
21/07/2026

প্রবাসী কার্ডধারীদের জন্য অন্তর্ভুক্ত হচ্ছে বিমান টিকিট, লাউঞ্জ, নামজারি, মিউটেশন ও অন্যান্য ভূমি সেবা সম্বলিত বিশেষ সুবিধা

২১ জুলাই, ২০২৬ (মঙ্গলবার):
আজ সকাল ১১ টায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রবাসী কার্ড বিতরণে বিমানবন্দর সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের করণীয় সম্পর্কে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, এমপি। এছাড়া আরো উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, এমপি এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক, এমপি।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বর্তমান সরকারকে প্রবাসীবান্ধব উল্লেখ করে বলেন, মুখে প্রবাসীদের "রেমিট্যান্স যোদ্ধা" বলা হলেও বাস্তবে কাজের মাধ্যমে সেটির যথাযোগ্য প্রমাণ সবসময় দেওয়া হয় না; তবে এই 'প্রবাসী কার্ড' চালুর মাধ্যমে তাদের কাজের মর্যাদা ও সুরক্ষা নিশ্চিত করা সম্ভব হবে। এই উদ্যোগের সফল বাস্তবায়নে তিনি বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতা কামনা করেন।

মন্ত্রী আফরোজা খানম, এমপি বলেন, প্রবাসী ভাইদের সকল ধরণের সুযোগ সুবিধা নিশ্চিতে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স টিকেট এবং বলাকা লাউঞ্জ ব্যবহারে বিশেষ ডিসকাউন্ট প্রদানের নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। আমরা ইতোমধ্যেই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী সাধারণের সুবিধার্থে শাটল বাস সার্ভিস চালু করেছি। প্রবাসীদের জন্য হয়রানীমুক্ত বিমান সেবা নিশ্চিতে আমরা বদ্ধ পরিকর।

প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের হোটেল মোটেল গুলোতেও আমরা প্রবাসীদের জন্য বিশেষ ছাড় প্রদানের বিষয়ে ভাবছি। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রবাসীদের জন্য Priority Check in ও Boarding সুবিধা প্রদানের ব্যবস্থাও গ্রহণ করা হবে। এসকল সুবিধা মিলবে বর্তমান সরকারের প্রবাসী কার্ডের মাধ্যমে।

এছাড়া প্রবাসী কার্ড সম্পর্কিত ভূমি মন্ত্রণালয়ে অন্য এক সভায় মন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রবাসী কার্ডধারীদের জন্য ভূমি অফিসে অগ্রাধিকারভিত্তিক সেবা চালু, প্রবাসী ডেবিট কার্ডের মাধ্যমে ভূমি উন্নয়ন কর (খাজনা) পরিশোধের সুযোগ, নামজারি, মিউটেশন ও অন্যান্য ভূমি সেবা স্বল্প সময়ে সম্পন্ন, ভূমি অফিসে প্রবাসী কর্নার বা সহায়তা ডেস্ক স্থাপন এবং পাওয়ার অব অ্যাটর্নি দলিল সম্পাদনে অগ্রাধিকার দেওয়ার বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের সহযোগিতা কামনা করেন।

জবাবে ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেন, সরকার নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে প্রবাসীদের সামাজিক মর্যাদা নিশ্চিত করা এবং তাদের জন্য বিভিন্ন সরকারি সেবা সহজ করতে প্রবাসী কার্ড চালু করছে। এ উদ্যোগ বাস্তবায়নে ভূমি মন্ত্রণালয় সর্বোচ্চ সহযোগিতা করবে।

তিনি আরও বলেন, প্রবাসী কার্ডধারীদের জন্য প্রস্তাবিত সব ধরনের ভূমি সেবা অগ্রাধিকার ভিত্তিতে নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে এসব সেবা সমন্বয়ের জন্য মন্ত্রণালয়ে একটি ফোকাল পয়েন্ট নির্ধারণের নির্দেশ দেওয়া হয়েছে, যাতে প্রবাসীরা দ্রুত ও হয়রানিমুক্তভাবে ভূমি-সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারেন।

স্বাক্ষরিত
মোঃ শরীফুল ইসলাম
জনসংযোগ কর্মকর্তা
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়

20/07/2026

Celebrating my 2nd year on Facebook. Thank you for your continuing support. I could never have made it without you. 🙏🤗🎉

মালয়েশিয়া কলিং ভিসা সিন্ডিকেটের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান। অনিয়ম ও দুর্নীতির অভিযোগে জড়িত একাধিক রিক্রুটিং এজেন্...
20/07/2026

মালয়েশিয়া কলিং ভিসা সিন্ডিকেটের বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থান। অনিয়ম ও দুর্নীতির অভিযোগে জড়িত একাধিক রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে লাইসেন্স বাতিলসহ বিভিন্ন প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ধরনের পদক্ষেপ বৈধ ও স্বচ্ছ জনশক্তি রপ্তানিতে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা করা যায়।

25/06/2026
coaching আপনাকে স্কোর এর gurantee দেয় না। কোচিং দেয় একটা স্ট্রাকচার গাইডলাইন যেটা আপনি নিজেও তৈরি করতে পারেন । আমি কীভ...
25/06/2026

coaching আপনাকে স্কোর এর gurantee দেয় না। কোচিং দেয় একটা স্ট্রাকচার গাইডলাইন যেটা আপনি নিজেও তৈরি করতে পারেন ।

আমি কীভাবে prepare করেছিলাম এবং আপনি কীভাবে করবেন:

➡️ Reading এর জন্য:

এটা আমার সবচেয়ে কঠিন পার্ট । আর সবচেয়ে বড় mistake হলো randomly পড়া। Time management শিখতে হবে। Real exam এ ৬০ মিনিটে ৩টা passage। Practice থেকেই এই rhythm তৈরি হয়।Cambridge এর লেটেস্ট বই follow করুন ।এর জন্য বেস্ট রিসোর্স:

British Council Official Practice, takeielts.britishcouncil.org,

IELTS এর নিজের platform। Real exam এর মতো interface। সম্পূর্ণ free।

Cathoven, cathoven.com, Cambridge-style passages দিয়ে unlimited practice। Instant score পাবেন।

AI দিয়ে: ChatGPT অথবা আপনার পছন্দ অন্য যে কোনও AI এ প্রম্প্ট দিন:
Give me an IELTS Academic Reading passage with True False Not Given questions and answers on [any topic].

➡️ Listening এর জন্য:

Real exam এ audio একবারই play হয়। তাই practice এ pause না করার অভ্যাস করুন।এর জন্য রিসোর্সেস:

British Council Official Audio, takeielts.britishcouncil.org, real recordings দিয়ে practice।

YouTube, IELTS Liz channel, free strategies এবং practice।

Listening এ আমি AI দিয়ে প্রাকটিস করা সাপোর্ট করি না কারন এতে কোনও লাভ হয় না ।

➡️ Writing এর জন্য:

Task 1 আর Task 2 আলাদা skill। Task 1 এ data describe করা, Task 2 তে argument করা। দুটোর জন্য আলাদা practice দরকার।

Cambridge Write and Improve, writeandimprove.cambridge.org, essay submit করুন, CEFR level জানতে পারবেন। সম্পূর্ণ free।

AI দিয়ে: ChatGPT এ লিখুন:
Evaluate my IELTS Task 2 essay and give me a band score with specific feedback.তারপর নিজের essay paste করুন।

➡️ Speaking এর জন্য:

এটাই বেশিরভাগের সবচেয়ে বড় ভয়। কিন্তু এটাই সবচেয়ে বেশি practice করা যায়।

- SmallTalk2Me, smalltalk2.me,
AI examiner আপনার সাথে real IELTS speaking test এর মতো কথা বলবে। Band score predict করবে। সম্পূর্ণ free।

- ELSA Speak, elsaspeak.com, pronunciation আর fluency improve করতে সাহায্য করবে।

AI দিয়ে: ChatGPT এ লিখুন:
Act as an IELTS examiner and give me Part 2 cue cards. Then evaluate my response.

➡️ Strategy যেটা সবচেয়ে বেশি কাজ করেছে:

Mock test দিন। Real exam এর condition এ। Timer set করুন। Pause করবেন না। Score দেখুন। Weak area খুঁজুন। শুধু সেখানে focus করুন।

যেকোনো center এ Mock test দিন। আমি ২টা দিয়েছিলাম। ১,৫০০ টাকা। এটাই সবচেয়ে valuable investment ছিল।

➡️ Daily routine যেটা কাজ করবে:

সকালে ১৫ মিনিট Reading, একটা passage। দুপুরে ২০ মিনিট Writing, একটা Task 2 essay ChatGPT এ evaluate করান। রাতে ১৫ মিনিট Speaking, SmallTalk2Me তে practice।

প্রতিদিন মাত্র ৫০ মিনিট। Coaching ছাড়াই। আপনি আপনার সুবিধা মতো এই রুটিন তৈরি করুন ।

শেষ একটাই কথা, Coaching আপনাকে structure দেয়। কিন্তু structure আপনি নিজেও তৈরি করতে পারবেন। আর এখন AI সেই কাজটা free তে করে দিচ্ছে

অনেকে বলবেন, পরীক্ষা দেবার টাকা কিভাবে ম্যানেজ করবো? এটার জন্য আপনার পক্ষে সম্ভব সব রকম কষ্ট করে টাকা ম্যানেজ করুন । কষ্ট করলেই না সাফল্য আসবে ✨

20/05/2026

কাজের জন্য বিদেশ যাওয়ার পূর্বের প্রস্তুতি ও করণীয়

০১। বৈধভাবে বিদেশ যাবার সিদ্ধান্ত নিন এবং পাসপোর্ট করুন।

০২। প্রথমে লাভ ক্ষতি হিসাব করুন তারপর বিদেশ গমনের সিদ্ধান্ত নিন।

০৩। পাসপোর্ট পাবার পর আপনার নিজ জেলার কোনো DEMO তে গিয়ে নিবন্ধন করুন।

০৪। গন্তব্য দেশের ভাষার প্রশিক্ষণ নিন। সারাদেশে ৪০টি টিটিসিতে মন্ত্রণালয়ের আওতাধীন বিএমইটি কর্তৃক ভাষা প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

০৫। পছন্দ ও দক্ষতা অনুযায়ী কাজের প্রশিক্ষণ গ্রহণ করুন। বর্তমানে ৮৯টি টিটিসি এবং ৬টি আইএমটিতে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।

০৬। সরকার অনুমোদিত বৈধ রিক্রুটিং এজেন্সির মাধ্যমে গমন করুন।

০৭। ভালোমত পড়ে ও বুঝে চুক্তিপত্র স্বাক্ষর করুন।

০৮। বিদেশ যাওয়ার পূর্বে সমস্ত কাগজপত্রের ৩ সেট ফটোকপি করুন।

০৯। বিএমইটির স্মার্ট কার্ড গ্রহণ করুন।

১০। বিদেশ যাওয়ার পূর্বে ব্যাংক হিসাব খুলুন।

১১। বিদেশ যাওয়ার পূর্বে ৩ দিনের প্রাক বহির্গমন প্রশিক্ষণে অংশ নিন।

১২। বিদেশ গমনেচ্ছু গৃহকর্মীদের জন্য ৬০ দিনের হাউজ-কিপিং কোর্স বাধ্যতামূলক।

১৩। সংশ্লিষ্ট ডিইএমও অফিসে ফিঙ্গার প্রিন্ট বা আঙ্গুলের ছাপ দিন।

১৪। অনুমোদিত মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করুন।

১৫। প্রবাসীদের সহযোগিতা ও সামগ্রিক কল্যাণের জন্য ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সাহায্য নিন।

১৬। বিদেশ যেতে ও বিদেশ থেকে ফিরে প্রয়োজনে সহজ শর্তে স্বল্প সুদে প্রবাসী কল্যাণ ব্যাংকের ঋণ নিন।

Address

4/48, Level 4, Lift-3 Paltan China Town, 68, 70, 67/2, 70/3 VIP Road
Dhaka
1000

Opening Hours

Monday 10:00 - 19:00
Tuesday 10:00 - 19:00
Wednesday 10:00 - 19:00
Thursday 10:00 - 19:00
Saturday 10:00 - 19:00
Sunday 10:00 - 19:00

Alerts

Be the first to know and let us send you an email when Ishak Global Tours and Travel Ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category