HTT UMRAH

HTT UMRAH যাবতীয় ডোমেস্টিক এবং ইন্টারন্যাশনাল এয়ার টিকেট, ভিসা প্রসেসিং ,হজ্জ ও ওমরাহ সার্ভিস এর বিশ্বস্ত নাম।

বায়তুল্লাহয় প্রতিদিন ৫বার জানাজায় শরিক হয়ে বিশাল সওয়াবের অধিকারী হওয়ার সুযোগ!! যে ব্যক্তি কোনো মৃত মুসলিম ব্যক্তির জানায...
17/12/2025

বায়তুল্লাহয় প্রতিদিন ৫বার জানাজায় শরিক হয়ে বিশাল সওয়াবের অধিকারী হওয়ার সুযোগ!!

যে ব্যক্তি কোনো মৃত মুসলিম ব্যক্তির জানাযায় ঈমান সহকারে ও ছাওয়াবের আশায় শরিক হয় এবং জানাযা ও সমাধি পর্যন্ত থাকে সে দুই কিরাত নেকি পাবে। প্রতি কিরাত হচ্ছে ওহুদ পাহাড়ের সমান। আর জানাযা পড়ে দাফনের পূর্বে ফিরে যাবে সে এক কিরাত নেকি নিয়ে ফিরবে। (বুখারি, মুসলিম)

হক ট্যুরস এন্ড ট্রাভেলসের মক্কা জিয়ারা!!ডিসেম্বর ২০২৫ শেষ গ্রুপ।।
15/12/2025

হক ট্যুরস এন্ড ট্রাভেলসের মক্কা জিয়ারা!!

ডিসেম্বর ২০২৫ শেষ গ্রুপ।।

ইব্রাহিম (আঃ) যখন কাবা নির্মাণ করেন তখন কা'বা আরো বড় ছিলো। কা'বার সামনে যে সাদা দেয়াল করা গোল জায়গাটা দেখতে পাচ্ছেন এই জ...
09/12/2025

ইব্রাহিম (আঃ) যখন কাবা নির্মাণ করেন তখন কা'বা আরো বড় ছিলো। কা'বার সামনে যে সাদা দেয়াল করা গোল জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাটুকু কা'বার ভিতরেই ছিলো।

পরবর্তীতে রাসূল (সাঃ) এর সময়ে খুব সম্ভবত বন্যায় কা'বা ক্ষতিগ্রস্ত হয়। তখন কুরাইশরা আবার নতুন করে কা'বা নির্মাণ করে। কিন্তু টাকা-পয়সার সংকটের কারণে পুরোটা করতে পারেনি এজন্য এই জায়গাটুকু আলাদা চিহ্নিত করে এভাবেই খোলা রাখে।

রাসূল সাঃ এরও ইচ্ছে ছিলো কা'বাকে ভেঙ্গে এই জায়গাটুকু আবার কা'বার ভিতরে নেওয়ার। মক্কা বিজয়ের পর রাসূল (সাঃ) একবার আয়শা (রাঃ) কে বলেছিলেন, আয়েশা!

যদি তোমার গোত্রের লোকেরা নতুন মুসলিম না হতো, আমি কাবাকে ভেঙে হাতিমের অংশকে ভেতরে নিয়ে কাবাকে আগের ভিত্তির ওপর নির্মাণ করতাম।

এজন্য এখানে নামাজ পড়লে কা'বার ভিতরেই নামাজ পড়া হয়েছে ধরা হবে। মহিলাদেরকে সকাল ৭:৩০ টা থেকে ১১:৩০ পর্যন্ত এখানে নামাজ পড়ার সুযোগ দেয়।

এই জায়গাটাকে হাতিম বলা হয়। এখানে ঢুকতে পারলে আরো একটা সুবিধা হলো, কা'বাকে সহজেই ছুঁতে পারবেন, দুয়া করতে পারবেন। পুরুষদের সাথে ধাক্কাধাক্কি করা লাগবেনা, পর্দা নষ্ট হবেনা।

আলহামদুলিল্লাহ ফ্লাইটে একসাথে ৮৩জন যাত্রী মদিনায় সহি সালামতে পৌঁছে গেলাম। বাহিরে ২বাস অপেক্ষা করছে আমাদের জন্য। লাগেজ নি...
08/12/2025

আলহামদুলিল্লাহ ফ্লাইটে একসাথে ৮৩জন যাত্রী মদিনায় সহি সালামতে পৌঁছে গেলাম। বাহিরে ২বাস অপেক্ষা করছে আমাদের জন্য। লাগেজ নিয়ে বাসে উঠবো ইনশাআল্লাহ খুব শীঘ্রই রওজার কাছাকাছি!!

হজে এবার আর আগের মতো ভিড়ের ভয় নেই ~ কারণ হাজীদের নিরাপত্তায় সৌদি আনছে ইতিহাসের সবচেয়ে স্মার্ট সিস্টেম। 🕋⚡বিগত বছরগুলো বি...
05/12/2025

হজে এবার আর আগের মতো ভিড়ের ভয় নেই ~ কারণ হাজীদের নিরাপত্তায় সৌদি আনছে ইতিহাসের সবচেয়ে স্মার্ট সিস্টেম। 🕋⚡

বিগত বছরগুলো বিভিন্ন ঘটনা ও দুর্ঘটনার অভিজ্ঞতার পর এবার হজযাত্রীদের সুরক্ষায় সৌদি আরব সরাসরি হাই-টেক সেফটি প্রটোকল শুরু করেছে।
প্রতিটি হাজীকে দেওয়া হবে ওয়াটার-রেজিস্ট্যান্ট ইলেকট্রনিক ব্রেসলেট।

📌 ব্রেসলেটটিতে থাকবেঃ
* ব্যক্তিগত তথ্য
* মেডিক্যাল ডেটা
* পাসপোর্ট ডিটেইলস
* দোয়ার সময়সূচি
* মাল্টি-ল্যাঙ্গুয়েজ হেল্পডেস্ক
* সবকিছু এক জায়গায়।

এগুলো GPS কানেক্টেড, যার মাধ্যমে হারিয়ে যাওয়া হাজীদের লোকেশন সাথে সাথে ট্র্যাক করা যাবে।

এছাড়াও মসজিদুল হারামে নতুন করে প্রায় ১,০০০+ সার্ভেইলেন্স ক্যামেরা স্থাপন করা হয়েছে, যা সরাসরি কন্ট্রোল রুমে হাজীদের মুভমেন্ট পর্যবেক্ষণ করবে, যাতে ভিড়, ধাক্কাধাক্কি বা জরুরি পরিস্থিতি আগেই বুঝে ব্যবস্থা নেওয়া যায়।

🎯 এই সব ব্যবস্থার মূল লক্ষ্যঃ
মিলিয়ন মিলিয়ন হাজীর নিরাপত্তা, পরিচয়, দিকনির্দেশনা ও তাৎক্ষণিক সহায়তা নিশ্চিত করা। যাতে বিশ্বের সবচেয়ে বড় মুসলিম সমাবেশটি আরও নিরাপদ হয়।

(এই তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত আপডেটের ভিত্তিতে উপস্থাপন করা হলো।)

আল্লাহ আমাদের সকল হজযাত্রীকে সহজ, নিরাপদ ও কবুল হজ দান করুন। এবং এই উদ্যোগগুলো যেন মানুষের জীবন রক্ষায় বড় ভূমিকা রাখে। 🤲

19/10/2025

৩০ অক্টোবর ওমান এয়ারলাইন্সে ৪০টি সিট খালি আছে। ইজিপ্ট এয়ারে ২৬ অক্টোবর ফুল প্যাকেজে ৩টি সিট খালি।

Malaysia Immigration & Arrival Card.এরাইভ্যাল কার্ড এবং কাস্টমস ডিক্লারেশন ফর্ম নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি। যেস...
12/10/2025

Malaysia Immigration & Arrival Card.

এরাইভ্যাল কার্ড এবং কাস্টমস ডিক্লারেশন ফর্ম নিয়ে গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করছি। যেসব দেশে যাবার আগে অনলাইনে ফিলাপ করতে হয় তা এক নজর দেখে রাখুুন। দেশগুলোর তালিকায় আছে -

🇮🇳 ইন্ডিয়া

🇸🇬 সিংগাপুর

🇲🇾 মালয়েশিয়া

🇹🇭 থাইল্যান্ড

🇮🇩 ইন্দোনেশিয়া

🇵🇭 ফিলিপাইন

🇲🇻 মালদ্বীপ

গল্পটা আপনার ভ্রমণের একটা অংশ হতে পারে। ধরুন, আপনি পাসপোর্ট, ভিসা, টিকিট, হোটেল বুকিং নিয়ে ইমিগ্রেশন এর জন্য লম্বা লাইনে দাঁড়িয়েছেন। আপনার সামনে ৩০ জনযাত্রী আছে এবং আপনার পরে ২০ জনযাত্রী আছে। ৩০ জনযাত্রী ইমিগ্রেশন কমপ্লিট করার পর আপনি ইমিগ্রেশন অফিসার পর্যন্ত গেলেন। পাসপোর্ট, ভিসাসহ আপনার ডকুমেন্ট দিলেন। ইমিগ্রেশন অফিসার আপনাকে জিজ্ঞেস করল Digital Arrival Card দেখান। আপনি হঠাৎ আকাশ থেকে পড়লেন কারন আপনি এটি ফিলাপ করেন নাই।Digital Arrival Card ফিল আপ করার জন্য আপনাকে ডিজিটাল বোর্ড অথবা ফেস্টুন স্টেন দেখিয়ে দিবে। তারপর আপনাকে নিজে নিজে অথবা কারো সহযোগিতায় এটি ফিল আপ করতে হবে। ডিজিটাল এরাইভাল কার্ড ফিলাপ করতে আপনাকে অনেক গুলো সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনাআছে। তার মধ্যে প্রথমটি হল ইন্টারনেট কানেকশন। আপনার মোবাইলে ইন্টারনেট কানেকশন সমস্যা হতে পারে যদি সিম রোমিং করা না থাকে অথবা ওয়াইফাই কাজ না করে। তারপর যেটি হয় আপনার মোবাইলে চার্জ নাই। সব যদি ঠিকঠাক থাকে তাহলেও Digital Arrival Card নিজে নিজে অথবা কারো সাহায্য নিয়ে ফিলাপ করতে অনেকটা সময় চলে যায়।

যাহোক, এখন সবকিছু ঠিকঠাক ডিজিটাল এরাইভাল কার্ড নিয়ে আবারও আপনাকে ২০ জনের পেছনে লাইনে দাঁড়াতে হবে। এই বিরম্বনা এড়াতে আগে থেকেই ব্যাবস্থা নিয়ে রাখুন। ভ্রমণ শুরুর ৭২ ঘন্টার মধ্যে আপনার ডিজিটাল এরাইভ্যাল কার্ড ফিলাপ করুন।

নিচের লিঙ্ক গুলো অথেন্টিক Digital Arrival Card & Custom Declaration ফর্ম ফিলাপ করার জন্য আপনার সহায়ক হবে। দেশের নাম সহ Digital Arrival Card & Custom Declaration Link গুলো আপনার সংগ্রহে রাখুন।

প্রয়োজনের সময় কাজে লাগবে ইনশাআল্লাহ।

🇮🇳 India - https://indianvisaonline.gov.in/earrival/?fbclid

🇸🇬Singapore - https://eservices.ica.gov.sg/sgarrivalcard/fvipa

🇲🇾Malaysia - https://imigresen-online.imi.gov.my/mdac/main?registerMain

🇹🇭Thailand - https://tdac.immigration.go.th/arrival-card/ #/home

🇮🇩Indonesia - https://ecd.beacukai.go.id/

🇵🇭Philippine - https://etravel.gov.ph/

🇲🇻Maldives- https://imuga.immigration.gov.mv/traveller

[পোস্টটি একটি কপি পোস্ট, মনে হয়েছে গুরুত্বপূর্ণ এবং অনেকের কাজে আসবে তাই শেয়ার করেছি]

Maldives Immigration - Navigating Towards Future

রাজকীয় অতিথি হয়ে উমরাহ করার একটা সুযোগ দিয়েছে সৌদি সরকারের অফিসিয়াল উমরাহ পারমিট এপ থেকে। গত ১০ দিনে বাংলাদেশ সহ বিভিন্...
11/10/2025

রাজকীয় অতিথি হয়ে উমরাহ করার একটা সুযোগ দিয়েছে সৌদি সরকারের অফিসিয়াল উমরাহ পারমিট এপ থেকে। গত ১০ দিনে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের মোট ১০ জন জিতেছেন উমরাহ।

ফ্রি ভিসা+টিকেট+হোটেল পাবেন বিজয়ীরা! বিশ্বের যেকোনো স্থান থেকেই অংশ নেওয়া যাবে। এবং জিতলে সরাসরি আপনার দেশ থেকেই আশা যাওয়া সহ ইত্যাদি স্পন্সর করা হবে।

যা করতে হবে:
নুসুক এপ ডাউনলোড করে একাউন্ট ওপেন করবেন। (ডাউনলোড লিংক কমেন্টে দিচ্ছি)
এরপর পপআপেই লটারির অপশন পাবেন।

প্রতিদিন আপনাকে একবার করে চাবি দেয়া হবে। যা দিয়ে চারটি আলাদা বিষয়ের যেকোনোটাতে অংশ নিতে পারবেন।

অংশ নিয়ে সঠিক উত্তর দিলেই আপনি লটারির জন্য গণ্য হবেন। উইনার বোর্ডে প্রতিদিনের বিজয়ীর তালিকা থাকে। এছাড়া ওদের টুইটার ও ইনস্টাগ্রামেও ঘোষণা দেয়া হয়।

গত পরশু বাংলাদেশ থেকে শামসুল আরেফীন একজন জিতলেন। শক্তি ভাই নাকি জানিনা।

Mohammad Saeedul Mostafa

২০২৬ সালে যারা হজ্জের নিয়ত করেছেন তারা অবহেলা না করে দ্রুত ফাইনাল রেজিষ্ট্রেশন করে ফেলুন। সৌদি সরকারের কড়াকড়ির জন্য সময় ...
04/10/2025

২০২৬ সালে যারা হজ্জের নিয়ত করেছেন তারা অবহেলা না করে দ্রুত ফাইনাল রেজিষ্ট্রেশন করে ফেলুন। সৌদি সরকারের কড়াকড়ির জন্য সময় হয়তো বাড়াতে পারবে না তখন আফসোস করবেন নতুন বেশি টাকা খরচ করে রিপ্লেসে ঢুকতে হবে।

রিপ্লেসে আপনি আপনার মনমতো এজেন্সির সাথে যেতে পারবেন না। যেখানে কোটা খালি থাকবে সেখানে যেতে হবে। এক্ষেত্রে আপনার কপাল ভালোও হতে পারে আবার খারাপও হতে পারে।

আমাদের প্রিমিয়াম প্যাকেজ এবং ইকোনমি প্যাকেজ ২টি প্যাকেজের যেকোনো ১টায় জয়েন করতে পারেন।

বিস্তারিত জানতে সরাসরি অফিসে আসতে পারেন অথবা কল করে জেনে নিতে পারেন।

নিয়ামুল হক
হক ট্যুরস এন্ড ট্রাভেলস ওমরাহ সার্ভিস
আল বকর ট্রাভেলস, হজ্জ লাইসেন্স নাম্বার ৬৩২ (এটা আমাদের নতুন কেনা)
৩/১ পুরানা পল্টন স্কাই ভিউ হেনোলাক্স সেন্টার লেবেল ৩বি ঢাকা ১০০০
০১৯১১২৬১৬২০
০১৭১৬১০০০৩৫

Address

3/1 Skyview Henolux Centre, Purana Paltan Dhaka
Dhaka
1000

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 10:00 - 18:00
Wednesday 10:00 - 18:00
Thursday 10:00 - 18:00
Saturday 10:00 - 18:00
Sunday 10:00 - 18:00

Telephone

+8801911261620

Alerts

Be the first to know and let us send you an email when HTT UMRAH posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to HTT UMRAH:

Share

Category