Bonsai Travel

Bonsai Travel Bonsai is a travel-related company. We will guide you for the domestic and international tours, visa processing, packages, ticketing, and so on.

Our motto is "Discover the World, Rooted in Elegance – Travel with Bonsai Journeys". We believe that you will enjoy journeys with us.

19/05/2025

সেনজেন ভিসা ও নন-সেনজেন দেশের সম্ভাবনা নিয়ে কিছু জরুরি নির্দেশনা।

১. ইউরোপের কিছু নন-সেনজেন দেশ ভবিষ্যতে সেনজেন জোনে যুক্ত হওয়ার পথে রয়েছে।
২. ফলে এখন এসব দেশে আবেদন করা একটি কৌশলী সিদ্ধান্ত হতে পারে।
৩. অনেকেই নিজ পছন্দমতো দেশ নির্বাচন করে আবেদন করেন, যা ভবিষ্যতে সমস্যার কারণ হতে পারে।
৪. আপনার পছন্দ নয়, যারা এই বিষয়ে অভিজ্ঞ তাদের পরামর্শ অনুযায়ী দেশ নির্বাচন করাই বুদ্ধিমানের কাজ।
৫. এতে করে আপনি সময়, অর্থ এবং ঝুঁকি—তিনটি থেকেই সুরক্ষিত থাকবেন।
৬. সেনজেন ভিসা পাওয়া এমনিতেই কঠিন এবং দীর্ঘ একটি প্রক্রিয়া।
৭. অধিকাংশ ক্ষেত্রে ভিসা আবেদনের জন্য ভারতের মাধ্যমে প্রসেস করতে হয়।
৮. বর্তমানে ভারতীয় ভিসা পাওয়া খুবই কষ্টকর ও সময়সাপেক্ষ হয়ে পড়েছে।
৯. ভারতের ভিসা আবেদন করতে গেলে অতিরিক্ত খরচও বেড়ে যাচ্ছে।
১০. এ অবস্থায় সঠিক গাইডলাইন ছাড়া আবেদন করলে তা ব্যর্থতার দিকে যেতে পারে।
১১. অনেক আবেদনকারী কেবলমাত্র লোকমুখে শুনে বা ফেইসবুক,বা ইউটিউবের কনটেন্ট দেখে সিদ্ধান্ত নিচ্ছেন, যা ঝুঁকিপূর্ণ।
১২. অভিজ্ঞ এজেন্সি বা পরামর্শদাতার মাধ্যমে আবেদন করলে ভুলের সম্ভাবনা কমে যায়।
১৩. অনেকেই নতুন দেশগুলোর সুযোগ সম্পর্কে জানেন না বা বুঝতে পারছেন না।
১৪. এই সুযোগগুলো কাজে লাগাতে হলে সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণ জরুরি।
১৫. যারা এখন আবেদন করছেন, তারা পরবর্তীতে সেনজেন ভিসার ক্ষেত্রে অগ্রাধিকার পেতে পারেন।
১৬. প্রক্রিয়া বোঝা, কাগজপত্র প্রস্তুত রাখা ও গাইডলাইন মানা একান্ত জরুরি।
১৭. বর্তমানে যেসব দেশ সেনজেনের পথে আছে, সেগুলোতে আবেদন করলে সম্ভাবনা বাড়ে।
১৮. অভিজ্ঞতা, নেটওয়ার্ক এবং গাইডলাইনের মাধ্যমে আমরা আমাদের ক্লায়েন্টদের সহায়তা করছি।
১৯. তাই ভুল সিদ্ধান্ত এড়িয়ে সঠিক পথে চলার আহ্বান রইলো।
২০. সফলভাবে ইউরোপে যেতে চাইলে সিদ্ধান্ত হোক তথ্যভিত্তিক ও পরামর্শনির্ভর।

“ডেনমার্কে আসার আগে অবশ্যই জানুন: সম্পূর্ণ রিয়েলিটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি।” (চাকরি, খরচ, পরিবার, বাসা, ভার্সিটি,...
28/04/2025

“ডেনমার্কে আসার আগে অবশ্যই জানুন: সম্পূর্ণ রিয়েলিটি গাইডলাইন দেওয়ার চেষ্টা করেছি।” (চাকরি, খরচ, পরিবার, বাসা, ভার্সিটি, প্রস্তুতি সব কিছু নিয়ে রিয়েল এক্সপেরিয়েন্স)

কিছু প্রশ্নে :
“ভাই, ডেনমার্কে আসলে কি কাজ পাওয়া যায়?”
“বাসা পাওয়া কতটা কঠিন?”,
“স্টুডেন্ট হয়ে টিকে থাকা যায় কি না?”,
“পরিবার নিয়ে এলে কি বিপদ হবে?”
সবার মেসেজে আলাদা করে উত্তর দেওয়া সম্ভব হয় না।
তাদের জন্যই এই পোস্ট।

ইউরোপ মানেই সুখ-স্বপ্নের জীবন না! ডেনমার্কে এসে চট করে চাকরি, ফ্ল্যাট, আর সুখী সংসারের ছবি সব কিছু বাস্তব জীবনে অনেক কঠিন। তাই যারা নতুন আসতে চান বা পরিকল্পনা করছেন, তাদের জন্য এই লেখাটা।

একটা রিয়েল গাইডলাইন – চোখ খুলে দেওয়ার মতো।

১. চাকরি পাওয়া: শুরুতেই না বুঝলে ঝামেলা পাক্কা!

ডেনমার্কে কাজ পেতে ২-৩ মাস তো ন্যূনতম ধরে নিন, কারও কারও ৫-৬ মাসও লেগে যায়। আবার কারও কারও আসার পর পরই জব হয়ে যেতে পারে। ডিপেন্ড নিজের উপর। আপনি কতোটা গুরুত্ব দিয়ে, সোর্স জেনে বুঝে জব খুঁজতেছেন।

আর এই সময়ে প্রতিমাসে খরচ:
• বাসা ভাড়া: ৩৫০০ – ৫৫০০ DKK
• খাবার: ২০০০ – ২৫০০ DKK
• ট্রান্সপোর্ট, মোবাইল, সিপিআর, আনুষঙ্গিক: ২০০০ DKK (এখানে আরও বেশিও লাগতে, CPR এর একটা কাহিনী আছে)

মোট খরচ: ৭,৫০০ – ৯,০০০ DKK (প্রতি মাসে প্রায় দেড় লাখ বাংলাদেশি টাকা)। তিন মাসের বেকাপ না থাকলে জীবন দুর্বিষহ হয়ে উঠতে পারে। তিন মাসের খরচ হিসাব করলে দাঁড়ায় ২৫,০০০ – ২৮,০০০ DKK (বাংলাদেশি টাকায় ৪-৫ লাখ)

২. কিভাবে চাকরি খুঁজবেন? (প্র্যাকটিক্যাল টিপস)

অনলাইন জব সাইট:
• jobindex.dk – সবচেয়ে জনপ্রিয় সাইট
• jobnet.dk – সরকারি জব পোর্টাল (CPR লাগবে)
• workindenmark.dk – আন্তর্জাতিকদের জন্য
• studenterguiden.dk – স্টুডেন্টদের পার্টটাইম জব
• LinkedIn, Indeed.dk – প্রফেশনাল জবের জন্য

অফলাইন কৌশল:
• হাতে CV নিয়ে রেস্টুরেন্ট, দোকান, ক্যাফেতে দিয়ে আসুন
• পরিচিত কারও রেফারেন্সে চেষ্টা করুন
• ডেলিভারি সার্ভিসে (Wolt, Just Eat) অ্যাপ্লাই করুন

সফল হতে যা দরকার:
• ড্যানিশ স্টাইলের পেশাদার CV
• ইংরেজি কমিউনিকেশন স্কিল
• কোনো কাজকে ছোট না ভাবার মানসিকতা
• সোশ্যাল কানেকশন— মানুষের সাথে ভালো ব্যবহার করলে কাজ আসবেই।

৩. পরিবারসহ আসলে কেমন পরিস্থিতি?

পরিবারসহ ডেনমার্কে আসা একদিকে আনন্দ, অন্যদিকে বড় চ্যালেঞ্জ:
• ভাড়ার জন্য বড় বাসা পাওয়া কঠিন এবং অনেক বেশি খরচ
• সিপিআর ডেলেতে গেলে স্কুল/হেলথ বেনিফিট পেতে সমস্যা
• কাজ না থাকলে মানসিক চাপ অনেক বেশি
• একলা উপার্জনে পরিবার চালানো কঠিন— ১ জনের আয় যথেষ্ট নয়।

পরামর্শ:
পরিবার নিয়ে আসার আগে নিজে এসে সেটআপ করে, বাসা/চাকরি নিশ্চিত করে তারপর পরিবারের ভিসা প্রসেস করা সবচেয়ে নিরাপদ ও বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত।

৪. কোন ভার্সিটিতে আসবেন? পাবলিক ভার্সিটি বেস্ট চয়েস!

Top-ranked Danish Public Universities (আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য):
1. University of Copenhagen (KU) – সবচেয়ে নামকরা
2. Aarhus University – গবেষণায় অত্যন্ত সমৃদ্ধ
3. Aalborg University – প্র্যাকটিক্যাল লার্নিং সিস্টেম
4. Roskilde University – গ্রুপ ও প্রকল্প ভিত্তিক পড়াশোনা
5. University of Southern Denmark (SDU) – দক্ষতা নির্ভর কোর্স
6. Copenhagen Business School (CBS) – বিজনেস ও ইকোনমিক্সে ওয়ার্ল্ড ক্লাস

কেন পাবলিক ভার্সিটি বেস্ট?
• টিউশন ফি কম
• স্কলারশিপের সুযোগ
• ইউরোপ-জুড়ে রিকগনিশন
• পড়াশোনার শেষে ওয়ার্ক পারমিট সুবিধা

প্রাইভেট ভার্সিটিতে পড়াশোনা চালিয়ে যাওয়া কঠিন হয় যদি চাকরি না পান। সেভিংস থাকলেও দ্রুত ফুরিয়ে যায়। তাই প্রাইভেট ভার্সিটিতে না এসে পাবলিকে আসেন।

৫. হেল্প কোথায় পাবেন?
• Bangladeshi Association of students and Alumni in Denmark (BASAD). (Facebook গ্রুপ) — প্রশ্ন করুন, অভিজ্ঞতা শেয়ার করুন
• Bangladeshi in Denmark — ভাই-ব্রাদারদের একটা কমিউনিটি
• কোনো পরিচিত থাকলে আগেই জানান—বাসা/চাকরিতে অনেক হেল্প পাবেন
• ফ্রি কনসালটেশন চেক করুন ডেনমার্কের অফিশিয়াল সাইটে:
• nyidanmark.dk
• studyindenmark.dk

৬. আসার আগে চেকলিস্ট (মাস্ট ফলো):
• ৩-৪ মাসের খরচ সেভ করে আনুন (৫–৬.৫ লাখ টাকা)
• সিভি প্রস্তুত করে আনুন
• ইংরেজি ভালোভাবে শিখে আসুন
• নিজের থাকার জায়গা ঠিক করে আসুন
• মানসিকভাবে সব ধরনের কাজের জন্য প্রস্তুত থাকুন
• দালাল বা ইউটিউবারদের মিথ্যা গ্ল্যামার না দেখে বাস্তবতা জেনে আসুন।

ডেনমার্কে আসা মানেই ইউরোপের স্বপ্ন নয়, এটা যুদ্ধ।
সঠিক প্রস্তুতি, রিসার্চ, এবং বাস্তবতা বুঝে এলে আপনি জয়ী হবেন। নইলে অনেকেই এসে ফিরে যেতে বাধ্য হন, মন ভেঙে যায়, পরিবার কষ্ট পায়।সতর্ক থাকুন। প্রস্তুত থাকুন। নিজের স্বপ্ন নিজেই গড়ুন।

Official gateway to higher education in Denmark. Study for an internationally recognized PhD, Master's, Bachelor's or AP degree - taught in English. Find programmes and learn about tuition fees, scholarships, housing, visa and admission requirements and more. Study abroad. Study in Europe. Study in....

28/04/2025

শেনজেন ভ্রমণ সতর্কতা: ২০২৫ সালে ১০টি দেশ সীমান্ত চেক পুনঃস্থাপন করবে ! 🇪🇺⚠️⚠️

-Germany
-Austria
-Bulgaria
-France
-Netherlands
-Norway
-Denmark
-Sweden
-Italy
-Slovenia

এই দশ সেঞ্জেনভুক্ত দেশ তারা সিধান্ত নিয়েছে তারা তাদের সীমান্ত, এয়ারপোর্টে ইমিগ্রেশন কন্ট্রোল করবেন। কারন।হিসাবে অনেক কিছু উল্লেখ করেছেন তবে অবৈধ অভিবাসী, চোরাকারবারি, এসব ঠেকানোর উদ্দেশ্যে তারা এই সিধান্ত নিয়েছে।

ইউরোপের আপডেট তথ্য পেতে ফলো করুন আমাদের পেইজ এবং গ্রুপ : Europe Icon Travel

Bonsai travels Information for Go Abroad 🇪🇺🇷🇴✈️

বাংলাদেশ থেকে ফ্রান্সে পড়াশোনার প্রক্রিয়া 🇧🇩🇫🇷(Step-by-Step Guide):1. বিশ্ববিদ্যালয় ও কোর্স নির্বাচন • ফ্রান্সের সরকার...
27/04/2025

বাংলাদেশ থেকে ফ্রান্সে পড়াশোনার প্রক্রিয়া 🇧🇩🇫🇷
(Step-by-Step Guide):

1. বিশ্ববিদ্যালয় ও কোর্স নির্বাচন
• ফ্রান্সের সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে টিউশন ফি অনেক কম।
• Campus France ওয়েবসাইট থেকে কোর্স ও বিশ্ববিদ্যালয় বাছাই করো:
https://www.campusfrance.org

2. প্রয়োজনীয় যোগ্যতা
• Bachelor’s এর জন্য: HSC এর পরে ১ বছরের ইউনিভার্সিটি পড়াশোনা থাকতে হয়।
• Master’s এর জন্য: Honours বা Bachelor’s সম্পন্ন হতে হবে (Minimum CGPA 2.75–3.0+ ভালো হয়)।
• Language:
• English-taught course হলে IELTS 6.0 বা বেশি
• French-taught course হলে B1/B2 level French certification

3. Campus France Application
• France এ apply করতে হলে Campus France এর মাধ্যমে online application করতে হয়।
• Campus France ঢাকার অফিস আছে, তারা interview নেয় ও guide দেয়।

4. প্রয়োজনীয় ডকুমেন্টস:
• Academic certificates & transcripts
• IELTS certificate
• Statement of Purpose (SOP)
• Updated CV
• Recommendation Letters (2 usually)
• Passport
• Campus France application fee (approx. 12,000 BDT)

5. Interview with Campus France
• তারা তোমার motivation এবং background বুঝবে
• Interview English বা French এ হতে পারে

6. বিশ্ববিদ্যালয়ে অফার লেটার পাওয়া
• Interview এর পরে যদি সব ঠিকঠাক থাকে, তবে offer letter পাবে

7. ভিসার জন্য আবেদন (Student Visa / Long Stay Visa - VLS-TS)
• ভিসার জন্য চাই:
• Offer letter
• Proof of funds (~€7,380 in bank for 1 year)
• Accommodation proof
• Visa application through VFS Global

8. ফ্রান্সে গিয়ে কি করতে হবে?
• Arrival এর পরে OFII (French immigration office) এর সঙ্গে registration করতে হয়
• Health insurance নিতে হয়
• Part-time job করা যায় (20 ঘণ্টা/সপ্তাহ)

কেন ফ্রান্সে পড়াশোনা করব?
• Tuition fees কম (public university te approx. €170–€400/year)
• Scholarship সুযোগ (Eiffel Scholarship, Erasmus+, etc.)
• Quality education + European lifestyle
• PR পাওয়া তুলনামূলকভাবে সহজ
Study Abroad Er Video Dekho (The Hasibur) YouTube Channel E All Guide Paba!

Campus France vous accompagne pour venir Etudier en France. Découvrir.. Les actualités Campus France Procédure Etudes en France Découvrir la France Les universités Bourses d’excellence Eiffel Appels à Candidature La recherche en France

09/04/2025

🇮🇹 ইতালিতে ২০২৫ সালের সামাজিক বোনাস (Sociale Bonus Luce 2025)
অভাবী পরিবারগুলোর জন্য সহায়তা।
আপনার ISEE (আয় মূল্যায়ন সূচক) যদি ২৫,০০০ ইউরো-এর নিচে হয়?
তাহলে আপনি ৩ মাসের জন্য বিদ্যুৎ বিলের উপর ২০০ ইউরো বোনাস পেতে পারেন।

✅ যদি আপনি ইতিমধ্যে সামাজিক বোনাস পান, তাহলে আপনি ৫০০ ইউরো পর্যন্ত সহায়তা পেতে পারেন।

✅ এই অর্থ স্বয়ংক্রিয়ভাবে আপনার বিদ্যুৎ বিলে ছাড় হিসেবে আসবে। আলাদাভাবে আবেদন করার দরকার নেই।

সামাজিক বোনাস কীভাবে কাজ করে?

➡️ এটি হলো বিদ্যুৎ, গ্যাস ও পানি বিলের উপর ছাড়, যার জন্য আপনার ISEE সর্বোচ্চ ৯,৫৩০ ইউরো হতে হবে।
➡️ যদি আপনার কমপক্ষে ৪ জন সন্তানের দায়িত্বে থাকে, তাহলে ISEE ২০,০০০ ইউরো পর্যন্ত গ্রহণযোগ্য।

copy paste
Admin: Monira yasmin

09/04/2025

আর্মেনিয়া: ৩ বছরে নাগরিকত্ব পাওয়ার সুবর্ণ সুযোগ

আর্মেনিয়া তাদের উদ্যোক্তা ও ফ্রিল্যান্সারদের জন্য একদম ইউনিক এবং আকর্ষণীয় একটি সুযোগ দিচ্ছে, যারা পার্মানেন্ট রেসিডেন্সি (স্থায়ী বসবাসের অনুমতি) পেতে চান একদম শুরুতেই।

কীভাবে সম্ভব?

যদি আপনি আর্মেনিয়ায় একটি ফ্রিল্যান্স বা ছোট ব্যবসা রেজিস্টার করেন, তাহলে আপনি সরাসরি পার্মানেন্ট রেসিডেন্সি পেয়ে যাবেন—এবং আপনার পরিবারকেও এই সুবিধা দেওয়া হবে।

সবচেয়ে বড় বিষয় হলো, এই পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার পর আর্মেনিয়ায় থাকা বাধ্যতামূলক না। মানে, আপনি সেখানে না থাকলেও চলবে!

নাগরিকত্ব পাওয়ার সুযোগ

যদি আপনি তিন বছর ধরে এই পার্মানেন্ট রেসিডেন্সি ধরে রাখেন, তাহলে আপনি আর্মেনিয়ার নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন।

তবে একটা গুরুত্বপূর্ণ তথ্য হলো—আর্মেনিয়ান নাগরিকদের জন্য সামরিক সেবা (military service) একটি নাগরিক দায়িত্ব হিসেবে বিবেচিত হয়।

কেন এটা ফ্রিল্যান্সার ও ডিজিটাল নোম্যাডদের জন্য উপযোগী?

ব্যবসা রেজিস্ট্রেশনের মাধ্যমেই পার্মানেন্ট রেসিডেন্সি

পরিবারসহ থাকার সুযোগ

কোনো মিনি‌মাম স্টে (থাকার বাধ্যবাধকতা) নেই

৩ বছরে নাগরিকত্বের আবেদন করা যায়

আর্মেনিয়ায় থাকার খরচ তুলনামূলকভাবে অনেক কম

বিদেশি আয়ের ওপর কর ছাড়ের সুবিধা

আপনি যদি ফ্রিল্যান্সার বা রিমোট ওয়ার্কার হয়ে থাকেন এবং ভবিষ্যতে বিদেশে নাগরিকত্ব চাচ্ছেন, তাহলে আর্মেনিয়া হতে পারে আপনার জন্য এক চমৎকার গন্তব্য।

ভিসা প্রক্রিয়া, ব্যবসা রেজিস্ট্রেশন বা নাগরিকত্ব নিয়ে আরও বিস্তারিত জানতে চাইলে, আমাদের সাথে যোগাযোগ করুন।

সুইডেন: ইউরোপের অন্যতম ধনী দেশ যেখানে রয়েছে চাকুরী নিয়ে স্থায়ীভাবে বসবাসের সুযোগ।সুইডেন, ইউরোপের অন্যতম ধনী ও উন্নত দেশ ...
05/04/2025

সুইডেন: ইউরোপের অন্যতম ধনী দেশ যেখানে রয়েছে চাকুরী নিয়ে স্থায়ীভাবে বসবাসের সুযোগ।

সুইডেন, ইউরোপের অন্যতম ধনী ও উন্নত দেশ যা তার উন্নত জীবনযাত্রা, উচ্চ বেতন ও উন্নত কর্মসংস্থানের জন্য বিশ্বজুড়ে পরিচিত। এটি স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর মধ্যে একটি যেখানে প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও বিভিন্ন সেক্টরে অভাবনীয় কর্মসংস্থানের সুযোগ রয়েছে। বাংলাদেশ থেকে অনেকে ইউরোপে যেতে চান কিন্তু বেশিরভাগ মানুষ জার্মানি, ফ্রান্স বা ইতালির কথা ভাবেন—সুইডেন নয়। অথচ এই দেশটিতেও রয়েছে অসাধারণ ক্যারিয়ার ও স্থায়ী বসবাসের সুযোগ।

কেন সুইডেন আকর্ষণীয়?
Apparently we can estimate these mm!

✅ উচ্চ জীবনযাত্রার মান: সুইডেন বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ ও বসবাসযোগ্য দেশগুলোর একটি।

✅ ভালো বেতন: গড়ে মাসিক বেতন ২৮,২৫০–৫০,৮৫০ SEK (বাংলাদেশি টাকায় প্রায় ৩–৫.৩ লাখ), তবে দক্ষতা ও পেশার ওপর নির্ভর করে এটি আরও বেশি হতে পারে।

✅ কর্মসংস্থানের সুযোগ: প্রযুক্তি, স্বাস্থ্যসেবা এবং ইঞ্জিনিয়ারিংয়ে দক্ষ জনশক্তির চাহিদা বেশি।

✅ ইংরেজি ভাষার প্রচলন: সুইডিশ প্রধান ভাষা হলেও, বেশিরভাগ মানুষ ইংরেজিতে সাবলীল এবং কর্মক্ষেত্রে ইংরেজি ব্যবহার করা যায়।

✅ শিক্ষা ও স্থায়ী বসবাস: সাশ্রয়ী উচ্চশিক্ষা এবং কাজের মাধ্যমে স্থায়ী বসবাসের (PR) সুযোগ।

বাংলাদেশিদের জন্য সুইডেনে কী সুযোগ রয়েছে?
১. চাকরির সুযোগ: সুইডেনের IT, ইঞ্জিনিয়ারিং, হসপিটালিটি, স্বাস্থ্যসেবা, ডেলিভারি, কনস্ট্রাকশন ও বিভিন্ন কারিগরি কাজে প্রচুর চাকরির সুযোগ রয়েছে।

🔹 IT ও প্রযুক্তি: সফটওয়্যার ডেভেলপার, ডাটা সায়েন্টিস্ট, AI ও মেশিন লার্নিং এক্সপার্ট
🔹 স্বাস্থ্যসেবা: নার্স, ফিজিওথেরাপিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট
🔹 ইঞ্জিনিয়ারিং: ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ও সিভিল ইঞ্জিনিয়ার
🔹 হসপিটালিটি: হোটেল ম্যানেজার, শেফ, ওয়েটার
🔹 ডেলিভারি ও লজিস্টিকস: ফুড ডেলিভারি, ট্রাক ড্রাইভার, ওয়্যারহাউস অপারেটর
🔹 কনস্ট্রাকশন ও কারিগরি কাজ: মেশিন অপারেটর, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান

মজুরি কেমন?
✔ ন্যূনতম বেতন – সাধারণত শুরুর বেতন ২২,৬০০–২৮,২৫০ SEK (প্রায় ২.৪–৩ লাখ টাকা)।

✔ দক্ষ পেশাদারদের জন্য: ৩৯,৫৫০–৬৭,৮০০ SEK (প্রায় ৪–৭ লাখ টাকা)।

২. উচ্চশিক্ষার সুযোগ
সুইডেনে উচ্চশিক্ষা তুলনামূলকভাবে সাশ্রয়ী এবং সরকারি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপের সুযোগ বেশি।

🔹 টিউশন ফি: বছরে ৯০,৪০০–১৯২,১০০ SEK (৯.৫–২০ লাখ টাকা)।
🔹 স্কলারশিপ: সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ, বিশ্ববিদ্যালয়ভিত্তিক স্কলারশিপ পাওয়া যায়
🔹 স্টুডেন্ট পার্ট-টাইম জব: সপ্তাহে ২০ ঘণ্টা পর্যন্ত কাজ করার অনুমতি পাওয়া যায়।

৩. স্থায়ী বসবাসের সুযোগ (PR & Citizenship)
কীভাবে সুইডেনে PR পাওয়া যায়?
✔ ৪ বছর বৈধভাবে কাজ করলে PR-এর জন্য আবেদন করা যায়।
✔ PR থাকলে পরিবারের সদস্যদেরও নিয়ে আসা যায়।
✔ ৫ বছর পর নাগরিকত্বের জন্য আবেদন করা যায়।

কীভাবে সুইডেনে যাওয়া যায়?
✅ ১. স্টুডেন্ট ভিসা
যারা পড়াশোনার মাধ্যমে ইউরোপ যেতে চান, তাদের জন্য এটি সেরা উপায়। পড়াশোনা শেষে সহজেই চাকরি পাওয়া যায়।

✅ ২. ওয়ার্ক ভিসা
যদি আপনার ইউরোপের কোনো কোম্পানি থেকে চাকরির অফার থাকে, তাহলে Swedish Work Permit বা EU Blue Card নিয়ে যেতে পারেন।

✅ ৩. জব সিকার ভিসা
সুইডেন ৯ মাসের Job Seeker Visa অফার করে, যা আপনাকে চাকরি খুঁজতে ও সেটেল হতে সাহায্য করবে।

✅ ৪. ট্র্যাভেল বা বিজনেস ভিসা
যারা ইউরোপের অন্যান্য দেশ থেকে সুইডেনে আসতে চান, তারা শেনজেন ভিসা নিতে পারেন।

সুইডেনে কীভাবে চাকরি খুঁজবেন?
✅ শীর্ষ জব পোর্টাল:
🔹 arbetsformedlingen.se (সরকারি জব পোর্টাল)
🔹 linkedin.com (ইন্টারন্যাশনাল জব মার্কেট)
🔹 jobbsafari.se
🔹 eures.europa.eu (EU জব পোর্টাল)

✅ সরাসরি কোম্পানির ওয়েবসাইটে আবেদন করুন।

শেষ কথা
যারা ইউরোপে ভালো সুযোগ খুঁজছেন, তাদের জন্য সুইডেন হতে পারে একটি সেরা গন্তব্য। এখানে উচ্চ বেতন, উন্নত জীবনযাত্রা ও স্থায়ী বসবাসের সুযোগ রয়েছে।

পোস্ট শেয়ার করে টাইমলাইনে রেখে দিন।
By Creative vortex

Admissions Open 🌟
🎓 Join the British American Language Centre (BALC) 🎓
📌 Why Choose BALC?
✅ Expert instructors with international experience
✅ Interactive and engaging learning methods
✅ Comprehensive courses in English language and communication
✅ Flexible class timings to suit your schedule
✅ Affordable fees with excellent value
✅ Limited Seats Available – Enroll Now!
🚀 Take the first step towards mastering English and boosting your confidence.
📞 Contact Us Today:
📱 Call/WhatsApp: 01729-508210
📍 Location: Jorpukurpar Road, (Meena Bazar 4th Floor), Joydebpur, Gazipur.
💡 Your journey to success starts here. Don’t miss this opportunity!

The European Job Mobility Portal

04/04/2025

সুখবর 🇮🇹 ইতালিতে মেয়েদের আসার জন্য সুবর্ণ সুযোগ।
ফ্লুসি ২০২৫🇮🇹
বিদ্রোহ : ছেলে মেয়ে উভয় আবেদন সুযোগ রয়েছে
এখনি প্রস্তুতি গ্রহণ করুন

♦️বিষয় বস্তুু আগে পুরোটা পরলে বুঝবেন

⚡সত্যতা যাচাই করতে গুগলে ফ্লুসি ২০২৫ লিখলে বিস্তারিত পাবেন

ফেব্রুয়ারি ৫-৭-১২/০২/২০২৫ প্রথম ধাপের আবেদন ক্লিক ডে। সর্বশেষ ১২/০২/২০২৫ (এটা আবেদন শেষ)

২০২৫ ডিসেম্বর ৩১ তারিখ পযন্ত সিজনাল-ননসিজনাল ভিসার জন্য আবেদন করতে পারবেন

২য় ধাপের জন্য এখন ফাইল জমা করতে পারবেন

বিস্তারিত তথ্যের জন্য ইনবক্সে(মেসেনজারে) মেসেজ করুন

🔥মেয়েরা অগ্রাধিকার পাবে যেসব কাজে

★বাচ্চাদের দেখা শোনার জন্য
★হসপিটালে কাজের জন্য
★বিভিন্ন বয়স্ক লোক বলতে পারেন বাসা বাড়ির কাজের জন্য (housekeeping)

🗻ছেলে মেয়ে :
১★রেস্টুরেন্ট
★হোটেল
★জাহাজের কাজ
★ বিভিন্ন ফ্যাক্টরি
★রেস্তোরাঁ
বিশ্বের মোট ৩৩টি দেশ থেকে আবেদন করতে পারবেন
মধ্যপ্রাচ্য দেশ ( সৌদি আরব/মালেশিয়া থেকে করা যাবে

🛑মনে রাখবেন কোন রিলেটিভ থাকলে সুযোগ ভালো হয় পরিচিত লোক থাকলে
কারন আবেদন করতে হলে পরিচিত রিলেটিভ দরকার
অনলাইনে বা বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন না

বিস্তারিত জানতে এবং নতুন নতুন আপডেট পেতে ফলো দিয়ে সাথেই থাকুন

shongrihito totho..

সুইডেন: ইউরোপের অন্যতম ধনী দেশ যেখানে রয়েছে চাকুরী নিয়ে স্থায়ীভাবে বসবাসের সুযোগ।সুইডেন, ইউরোপের অন্যতম ধনী ও উন্নত দেশ ...
02/04/2025

সুইডেন: ইউরোপের অন্যতম ধনী দেশ যেখানে রয়েছে চাকুরী নিয়ে স্থায়ীভাবে বসবাসের সুযোগ।

সুইডেন, ইউরোপের অন্যতম ধনী ও উন্নত দেশ যা তার উন্নত জীবনযাত্রা, উচ্চ বেতন ও উন্নত কর্মসংস্থানের জন্য বিশ্বজুড়ে পরিচিত। এটি স্ক্যান্ডিনেভিয়ান দেশগুলোর মধ্যে একটি যেখানে প্রযুক্তি, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও বিভিন্ন সেক্টরে অভাবনীয় কর্মসংস্থানের সুযোগ রয়েছে। বাংলাদেশ থেকে অনেকে ইউরোপে যেতে চান কিন্তু বেশিরভাগ মানুষ জার্মানি, ফ্রান্স বা ইতালির কথা ভাবেন—সুইডেন নয়। অথচ এই দেশটিতেও রয়েছে অসাধারণ ক্যারিয়ার ও স্থায়ী বসবাসের সুযোগ।

কেন সুইডেন আকর্ষণীয়?
Apparently we can estimate these mm!

✅ উচ্চ জীবনযাত্রার মান: সুইডেন বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ ও বসবাসযোগ্য দেশগুলোর একটি।

✅ ভালো বেতন: গড়ে মাসিক বেতন ২৮,২৫০–৫০,৮৫০ SEK (বাংলাদেশি টাকায় প্রায় ৩–৫.৩ লাখ), তবে দক্ষতা ও পেশার ওপর নির্ভর করে এটি আরও বেশি হতে পারে।

✅ কর্মসংস্থানের সুযোগ: প্রযুক্তি, স্বাস্থ্যসেবা এবং ইঞ্জিনিয়ারিংয়ে দক্ষ জনশক্তির চাহিদা বেশি।

✅ ইংরেজি ভাষার প্রচলন: সুইডিশ প্রধান ভাষা হলেও, বেশিরভাগ মানুষ ইংরেজিতে সাবলীল এবং কর্মক্ষেত্রে ইংরেজি ব্যবহার করা যায়।

✅ শিক্ষা ও স্থায়ী বসবাস: সাশ্রয়ী উচ্চশিক্ষা এবং কাজের মাধ্যমে স্থায়ী বসবাসের (PR) সুযোগ।

বাংলাদেশিদের জন্য সুইডেনে কী সুযোগ রয়েছে?
১. চাকরির সুযোগ: সুইডেনের IT, ইঞ্জিনিয়ারিং, হসপিটালিটি, স্বাস্থ্যসেবা, ডেলিভারি, কনস্ট্রাকশন ও বিভিন্ন কারিগরি কাজে প্রচুর চাকরির সুযোগ রয়েছে।

🔹 IT ও প্রযুক্তি: সফটওয়্যার ডেভেলপার, ডাটা সায়েন্টিস্ট, AI ও মেশিন লার্নিং এক্সপার্ট
🔹 স্বাস্থ্যসেবা: নার্স, ফিজিওথেরাপিস্ট, মেডিকেল টেকনোলজিস্ট
🔹 ইঞ্জিনিয়ারিং: ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ও সিভিল ইঞ্জিনিয়ার
🔹 হসপিটালিটি: হোটেল ম্যানেজার, শেফ, ওয়েটার
🔹 ডেলিভারি ও লজিস্টিকস: ফুড ডেলিভারি, ট্রাক ড্রাইভার, ওয়্যারহাউস অপারেটর
🔹 কনস্ট্রাকশন ও কারিগরি কাজ: মেশিন অপারেটর, ওয়েল্ডার, ইলেকট্রিশিয়ান

মজুরি কেমন?
✔ ন্যূনতম বেতন – সাধারণত শুরুর বেতন ২২,৬০০–২৮,২৫০ SEK (প্রায় ২.৪–৩ লাখ টাকা)।

✔ দক্ষ পেশাদারদের জন্য: ৩৯,৫৫০–৬৭,৮০০ SEK (প্রায় ৪–৭ লাখ টাকা)।

২. উচ্চশিক্ষার সুযোগ
সুইডেনে উচ্চশিক্ষা তুলনামূলকভাবে সাশ্রয়ী এবং সরকারি বিশ্ববিদ্যালয়ে স্কলারশিপের সুযোগ বেশি।

🔹 টিউশন ফি: বছরে ৯০,৪০০–১৯২,১০০ SEK (৯.৫–২০ লাখ টাকা)।
🔹 স্কলারশিপ: সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ, বিশ্ববিদ্যালয়ভিত্তিক স্কলারশিপ পাওয়া যায়
🔹 স্টুডেন্ট পার্ট-টাইম জব: সপ্তাহে ২০ ঘণ্টা পর্যন্ত কাজ করার অনুমতি পাওয়া যায়।

৩. স্থায়ী বসবাসের সুযোগ (PR & Citizenship)
কীভাবে সুইডেনে PR পাওয়া যায়?
✔ ৪ বছর বৈধভাবে কাজ করলে PR-এর জন্য আবেদন করা যায়।
✔ PR থাকলে পরিবারের সদস্যদেরও নিয়ে আসা যায়।
✔ ৫ বছর পর নাগরিকত্বের জন্য আবেদন করা যায়।

কীভাবে সুইডেনে যাওয়া যায়?
✅ ১. স্টুডেন্ট ভিসা
যারা পড়াশোনার মাধ্যমে ইউরোপ যেতে চান, তাদের জন্য এটি সেরা উপায়। পড়াশোনা শেষে সহজেই চাকরি পাওয়া যায়।

✅ ২. ওয়ার্ক ভিসা
যদি আপনার ইউরোপের কোনো কোম্পানি থেকে চাকরির অফার থাকে, তাহলে Swedish Work Permit বা EU Blue Card নিয়ে যেতে পারেন।

✅ ৩. জব সিকার ভিসা
সুইডেন ৯ মাসের Job Seeker Visa অফার করে, যা আপনাকে চাকরি খুঁজতে ও সেটেল হতে সাহায্য করবে।

✅ ৪. ট্র্যাভেল বা বিজনেস ভিসা
যারা ইউরোপের অন্যান্য দেশ থেকে সুইডেনে আসতে চান, তারা শেনজেন ভিসা নিতে পারেন।

সুইডেনে কীভাবে চাকরি খুঁজবেন?
✅ শীর্ষ জব পোর্টাল:
🔹 arbetsformedlingen.se (সরকারি জব পোর্টাল)
🔹 linkedin.com (ইন্টারন্যাশনাল জব মার্কেট)
🔹 jobbsafari.se
🔹 eures.europa.eu (EU জব পোর্টাল)

✅ সরাসরি কোম্পানির ওয়েবসাইটে আবেদন করুন।

শেষ কথা
যারা ইউরোপে ভালো সুযোগ খুঁজছেন, তাদের জন্য সুইডেন হতে পারে একটি সেরা গন্তব্য। এখানে উচ্চ বেতন, উন্নত জীবনযাত্রা ও স্থায়ী বসবাসের সুযোগ রয়েছে।

The European Job Mobility Portal

Address

Dhaka

Opening Hours

Monday 10:00 - 05:00
Tuesday 10:00 - 05:00
Wednesday 10:00 - 05:00
Thursday 10:00 - 05:00
Saturday 10:00 - 05:00
Sunday 10:00 - 05:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Bonsai Travel posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share