29/03/2025
\\BNCCএর ১০০ বছরের ইতিহাস //
পর্ব-৩
UTC, UOTC কে BNCC,তে রুপান্তরঃ
১৯৭১ সালে এই কোরের সদস্যবৃন্দ স্বদেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে অসীম সাহসিকতার সাথে মহান মুক্তিযুদ্ধে সক্রিয় অংশগ্রহণ করে এবং পাকিস্তানী হানাদার বাহিনীকে পরাজিত করে দেশের স্বাধীনতা লাভে গৌরবোজ্জ্বল ভূমিকা রাখে। তদানীন্তন ব্যাটালিয়ন অ্যাডজুটেন্ট ক্যাপ্টেন এম আব্দুল মতিন (মেজর জেনারেল অব.), এবং UTC- UOTCর ঐতিহাসিক ব্যক্তিত্ব বেকা’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লেঃ কর্ণেল মোঃ মতিউর রহমান (অবঃ), বিটিএফ অফিসার লেফটেন্যান্ট ড. জিয়াউদ্দিন আহমেদ (পরবর্তীতে লে. কর্ণেল অব.), লেফটেন্যান্ট আবু জায়েদ শিকদার (পরবর্তীতে লে. কর্ণেল অব.), সেকেন্ড লেফটেন্যান্ট ড. মোঃ শাহাদত আলী (পরবর্তীতে লে. কর্ণেল অব.), সহ সেনাবাহিনীর কয়েকজন অফিসারের সম্মিলিত প্রচেষ্টা ও অক্লান্ত পরিশ্রমে সংগঠনটি পুনরায় সক্রিয় হয়ে ওঠে।
পরবর্তীতে ১৯৭৯ সালের ২৩ মার্চ এক সরকারি আদেশ বলে তদানীন্তন UOTC, PCC, BCC, JCC কে একত্র করে "বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর" বা BNCC এ রুপান্তরিত করা হয়। তখন থেকে শুরু হয় বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের অগ্রযাত্রা। ১৯৭৯ সালের ২৩শে মার্চ সরকারি আদেশ, পত্র নং প্রতিরক্ষা মন্ত্রণালয়, পুরাতন হাইকোর্ট ভবন, ঢাকা ৪৮/৭/ডি ১/৭৬/২/২ তারিখ: ২৩.৩.৭৯ বরাতে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর এর প্রত্যাবর্তন । এর আবির্ভাব, এর উদ্দেশ্য এবং পরিচালনা পদ্ধতি সব বিষয়ের রূপরেখা তৈরি হয়। এর কেন্দ্রবিন্দুতে রয়েছে একটি পৃথক পরিচালনালয় বা ডাইরেক্টরেট। বর্তমানে অধিদপ্তর। যা ২২ ডিসেম্বর, ২০১৬ সনে ৪৬নং আইন হিসেবে বিএনসিসি আইন করা হয়।
UTC, UOTC, এবং BNCC র বিবর্তনঃ
প্রতিষ্ঠাকালের বিবর্তনঃ
* ইউটিসি-
০১ অক্টোবর ১৯২০ হতে ১৯৪২ পর্যন্ত।
বাংলাদেশে ক্যাডেট কোর প্রতিষ্ঠাঃ
১৯২১ সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা হলে ক্যাডেট কোর খোলার আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১ম ভিসি P J Hartogকে নিয়ে কমিটির গঠন।
০৬ সেপ্টেম্বর ১৯২৩ সনে ১১ সদস্য কমিটির সিদ্ধান্ত গ্রহণ।
অনুমতি প্রদানঃ
১৯২৪ সনে বেঙ্গল প্রেসিডেন্সি ও আসামের জিওসি মেজর জেনারেল টি এ কুইল্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১ কোম্পানি ক্যাডেট প্রশিক্ষণে অনুমতি দেন।
০৬ নভেম্বর ১৯২৭ সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের UTC গঠনের সামরিক আদেশ প্রদান করেন Secretary of State for India.
১৬ নভেম্বর ১৯২৭ সনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২য় ভিসি প্রফেসর জি এইচ ল্যাংলীকে অফিসিয়াল সামরিক নিয়ম প্যারেডে সালাম জানিয়ে এই উপমহাদেশে UTC জন্ম নেয়। যা UTC হতে UOTC এবং পরে BNCCতে নাম পরিবর্তন হয়।
* ঢাকা ইউটিসি - ০৯ জুন ১৯২৮, ইউটিসি ১২ কোম্পানী নামে।
১৯৩৮ সনে ঢাকা শহরের ইন্টারমিডিয়েট কলেজের ছাত্রদেরকে৷ UTC -তে ভর্তির অনুমোদন দেওয়া হয়।
* ইউওটিসি - ১৯৪৩ থেকে ২৩ মার্চ ১৯৭৯ পর্যন্ত।
* ঢাকা কোম্পানী ইউওটিসি - ১৯৪৩ থেকে ১ ডিসেম্বর ১৯৫০ পর্যন্ত।
* ঢাকা ব্যাটালিয়ন ইউটিসি - ১ ডিসেম্বর ১৯৫০ থেকে ২৩ মার্চ ১৯৭৯ পর্যন্ত।
* বিএনসিসি - ২৩ মার্চ ১৯৭৯ থেকে ২২ ডিসেম্বর ২০১৬।
* বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর - ২২ ডিসেম্বর ২০১৬ থেকে চলমান।
এ্যাক্টের বিবর্তনঃ
= Indian Torritorial Force Act ( IFT) 1920 এর মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে।
# ১৯২৩ সনে এ্যাক্ট নং ###I বা ৩১ নং এ্যাক্ট এর মাধ্যমে IFT গঠিত হয় কয়েকটি ইউনিট নিয়ে।
# UOTC= Indian Territorial Force Act (IFT) ১৯৪০ Emended এর মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে।
# BNCC= প্রতিরক্ষা মন্ত্রণালয় ঢাকা ৪৮/৭/ডি১/৭৬/২/২ তারিখ ২৩/০৩/১৯৭৯ এর মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে।
# বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর আইন - ২২ ডিসেম্বর ২০১৬ আইনের মাধ্যমে প্রতিষ্ঠা লাভ করে।
মটোঃ
UOTC= UNITY( একতা)- FAITH ( বিশ্বাস)- DISCIPLINE ( শৃঙ্খলা)।
# BNCC= KNOWLEDGE ( জ্ঞান) -
DISCIPLINE (শৃঙ্খলা)- UNITY (একতা).
২০১৬ সনের পর হতে বিএনসিসি'র মটো
KNOWLEDGE জ্ঞান ) - DISCIPLINE ( শৃঙ্খলা) - THE VOLUNTEERS ( স্বেচ্ছাসেবক)
মোঃ মাহবুব আলম