10/02/2026
✈️ প্রস্তুতি নিন এখনই! ফ্লাইট যেন মিস না হয়, ভোটের দিন ফ্লাইট? দুশ্চিন্তা ঝেড়ে ফেলুন, আসন্ন ১২ ফেব্রুয়ারি ২০২৬, অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৩তম জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। নির্বাচনের কারণে দেশজুড়ে যানবাহন চলাচলে বিশেষ বিধিনিষেধ থাকলেও দেশের সকল বিমানবন্দর খোলা থাকবে এবং নির্ধারিত সূচি অনুযায়ী ফ্লাইট চলাচল স্বাভাবিক থাকবে।
তবুও রাস্তায় যানজট বা তল্লাশির কারণে ফ্লাইট যেন মিস না হয়, সেজন্য নিচের জরুরি তথ্যগুলো দেখে নিন:
🚫 যানবাহন চলাচলের বিধিনিষেধ (ইসি নির্দেশনা অনুযায়ী):
মোটরসাইকেল: ১০ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত থেকে ১৩ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত (৭২ ঘণ্টা) চলাচল বন্ধ।
ভারী ও যাত্রীবাহী যান: ১১ ফেব্রুয়ারি দিবাগত মধ্যরাত থেকে ১২ ফেব্রুয়ারি মধ্যরাত পর্যন্ত ট্রাক, পিকআপ, মাইক্রোবাস ও ট্যাক্সিক্যাব চলাচল বন্ধ থাকবে।
💡 আপনার জন্য জরুরি কিছু পরামর্শ:
১. বৈধ প্রমাণপত্র সাথে রাখুন: বিমানবন্দরে আসা-যাওয়ার পথে চেকপোস্টে দায়িত্বরত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আপনার পাসপোর্ট ও এয়ার টিকিট (হার্ডকপি বা ডিজিটাল) দেখান। এয়ারপোর্টের যাত্রী ও তাদের বহনকারী যানবাহনের ক্ষেত্রে বিধিনিষেধ শিথিলযোগ্য।
২. হাতে অতিরিক্ত সময় নিন: নির্বাচনী নিরাপত্তার কারণে রাস্তায় তল্লাশি হতে পারে, তাই সাধারণ সময়ের চেয়ে অন্তত ২-৩ ঘণ্টা অতিরিক্ত সময় হাতে নিয়ে বের হোন।
৩. যাত্রী রিসিভ করতে গেলে: আপনি যদি কাউকে রিসিভ করতে বিমানবন্দরে যান, তবে ওই যাত্রীর পাসপোর্ট ও টিকেটের কপি ফোনে সেভ করে রাখুন।
৪. পরিবহন নিশ্চিত করুন: ভোটের দিন গণপরিবহন কম থাকবে। তাই আগেভাগেই যাতায়াতের জন্য ব্যক্তিগত গাড়ি বা অনুমোদিত যানের ব্যবস্থা করে রাখা বুদ্ধিমানের কাজ হবে।
📢 একটি অনুরোধ: এই গুরুত্বপূর্ণ তথ্যটি আপনার প্রোফাইলে শেয়ার করে অন্যদেরও ঝামেলামুক্ত ভ্রমণে সহায়তা করুন।
#গ্লোবাল ট্যুরিজম এর পক্ষ থেকে শুভকামনা রইল।
আপনার যাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক হোক! 🤝