Al Khalil Hajj & Umrah Kafela

Al Khalil Hajj & Umrah Kafela 🕋 জীবনের পরম স্বপ্ন পূরণে আপনার বিশ্বস্ত কাফেলা।🕌 বাইতুল্লাহর তাওয়াফ ও রওজায় সালাম পেশের আত্মিক সফরে আমরা আপনার সঙ্গী।✨ আল খলিল হজ ও উমরাহ কাফেলা

✨ পবিত্র ওমরাহ্ প্যাকেজ  ✨২০শে জুলাই ডিরেক্ট ফ্লাইটে ওমরাহ্ পালনের কিছু সিট খালি আছে!👤 সার্বিক তত্ত্বাবধানে: হাফেজ মাওলা...
02/07/2026

✨ পবিত্র ওমরাহ্ প্যাকেজ ✨
২০শে জুলাই ডিরেক্ট ফ্লাইটে ওমরাহ্ পালনের কিছু সিট খালি আছে!
👤 সার্বিক তত্ত্বাবধানে: হাফেজ মাওলানা মুফতী ইবরাহীম

✈️ ফ্লাইট সিডিউল:
1️⃣ SV 799 (20 JUL): ঢাকা ➡️ মদিনা (15:40 - 19:30)
2️⃣ SV 802 (02 AUG): জেদ্দা ➡️ ঢাকা (15:20 - 00:55+1)

🏨 হোটেলসমূহ:
🕌 মদিনা: নুজুম আল মদিনা
🕋 মক্কা: মাকারেম আল হিজরা

💰 প্যাকেজ মূল্য:
🔹 স্ট্যান্ডার্ড (৭০০ মি.): ১,৪৫,০০০ ৳
🔸 প্রিমিয়াম (৪০০ মি.): ১,৭০,০০০ ৳

✅ সুবিধাসমূহ: ওমরাহ্ ভিসা, টিকেট, এসি ট্রান্সপোর্ট, হোটেল, ৩ বেলা বাঙালি খাবার ও মক্কা-মদিনা জিয়ারাহ, রিয়াজুল জান্নাহ পারমিট, মোয়াল্লিম গাইড, হেলথ ইন্সুরেন্স।

🚨 আসন সীমিত! আজই বুকিং করুন।
হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম
📞 যোগাযোগ: 01926-144804
📍 ঠিকানা: ৪৬৭/১ নয়া পল্টন চায়না টাউন (লিফটের-২০), ঢাকা।

আলহামদুলিল্লাহ০১ জুলাই ২০২৬ তারিখের ডিরেক্ট ফ্লাইটের হাজী সাহেবদেরফ্লাইট সম্পূর্ন  📆 ইকোনমি প্যাকেজ-২৯ জুলাই ট্রানজিট ফ্...
01/07/2026

আলহামদুলিল্লাহ
০১ জুলাই ২০২৬ তারিখের ডিরেক্ট ফ্লাইটের হাজী সাহেবদের
ফ্লাইট সম্পূর্ন

📆 ইকোনমি প্যাকেজ-২৯ জুলাই ট্রানজিট ফ্লাইট
✈️ট্রানজিট ফ্লাইট- ১১৬,০০০৳
# শাটল সার্ভিস হোটেল

📆স্ট্যান্ডার্ড ট্রানজিট প্যাকেজ-২৯ জুলাই ট্রানজিট ফ্লাইট
✈️ ট্রানজিট ফ্লাইট- ১২৬,০০০৳
# মক্কা ও মদিনা- ৯০০ মিটার হোটেল

📆স্ট্যান্ডার্ড ডিরেক্ট প্যাকেজ -২০ জুলাই সৌদি এয়ারলাইন্সে ফ্লাইট
✈️ ডিরেক্ট ফ্লাইট- ১৩৬,০০০৳
# মক্কা ও মদিনা- ৭০০ মিটার হোটেল

📆 প্রিমিয়াম প্যাকেজ-২০ জুলাই সৌদি এয়ারলাইন্সে ফ্লাইট
✈️ ডিরেক্ট ফ্লাইট সৌদি এয়ারলাইন্স ১৬০,০০০৳
# মক্কা ও মদিনা: ১৫০-৪০০ মিটার হোটেল

☎️ বিস্তারিত জানতে যোগাযোগ করুন-
হাফেজ মাওলানা মুফতি ইব্রাহিম খলিল
পরিচালক মাস্ক হজ গ্রুপ
01734335349
ঠিকানা: ৬৭/১ নয়াপল্টন, চায়না টাউন, পূর্ব টাওয়ার, লিফট এর ২০, অফিস নং ২১/২, ঢাকা -১০০০

#মাস্কহজগ্রুপ #সাশ্রয়ী প্যাকেজ

23/06/2026
🕋হাতেমে (হিজর ইসমাইল) নামাজ আদায়ের বর্তমান সময়সূচি━━━━━━━━━━━━━━ নারীদের জন্য সকাল ৭:৩০টা – ১১:০০টা পুরুষদের জন্য রাত ১০...
23/06/2026

🕋

হাতেমে (হিজর ইসমাইল) নামাজ আদায়ের বর্তমান সময়সূচি

━━━━━━━━━━━━━━

নারীদের জন্য সকাল ৭:৩০টা – ১১:০০টা

পুরুষদের জন্য রাত ১০:০০টা – রাত ২:০০টা

━━━━━━━━━━━━━━

✨ হাতেম কাবা শরিফের অংশ

"যদি তুমি কাবার ভেতরে নামাজ আদায় করতে চাও, তবে হাতেমে নামাজ আদায় করো; কারণ এটি কাবার অংশ।"

— সুনানে তিরমিযী

━━━━━━━━━━━━━━

⚠️ সময়সূচি পরিবর্তন সাপেক্ষ

হজ মৌসুম, রমজান ও ভিড়ের পরিস্থিতি অনুযায়ী মসজিদুল হারাম কর্তৃপক্ষ সময়সূচি পরিবর্তন করতে পারে।

━━━━━━━━━━━━━━

🤲 আল্লাহ আমাদের সবাইকে হাতেমে নামাজ আদায় ও কবুল ইবাদতের তাওফীক দান করুন।

 #হে আল্লাহ! আপনার পবিত্র ঘর জিয়ারত করার তাওফিক দিন। 🤲প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা,যাঁরা ২০২৬ সালে হজের পবিত্র সফরে যাওয়ার ...
27/04/2026

#হে আল্লাহ! আপনার পবিত্র ঘর জিয়ারত করার তাওফিক দিন। 🤲
প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা,
যাঁরা ২০২৬ সালে হজের পবিত্র সফরে যাওয়ার স্বপ্ন দেখছিলেন, তাঁদের জন্য একটি বিশেষ সংবাদ। সৌদি সরকারের সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী, ২০২৬ সালের হজের সকল প্রকার ভিসা প্রসেসিং ও রিপ্লেস কার্যক্রম বন্ধ হয়ে গেছে।
হয়তো এই বছর আপনার ডাক আসেনি, কিন্তু আল্লাহর ওপর ভরসা হারাবেন না। হয়তো আল্লাহ আপনাকে আরও শ্রেষ্ঠ কোনো সময়ে তাঁর ঘরে ডাকবেন। 🕋
তাই ২০২৭ সালে আল্লাহর মেহমান হওয়ার সেই পরম আকাঙ্ক্ষা হৃদয়ে নিয়ে আজই প্রস্তুতি শুরু করুন। মাত্র ৩০ হাজার টাকা দিয়ে ২০২৭ সালের জন্য প্রাক-নিবন্ধন (Pre-registration) করে রাখুন।
✨ একটি কথা মনে রাখবেন:
আপনি যখনই হজের পাক্কা নিয়ত করবেন, আল্লাহ তায়ালা তখন থেকেই আপনার জন্য রিযিক এবং সফরের পথ সহজ করতে শুরু করবেন। আপনার মনের ব্যাকুলতাই আপনাকে পৌঁছে দিতে পারে মাকামে ইব্রাহিম কিংবা মদিনার সবুজ গম্বুজের নিচে। ❤️
আল্লাহ আমাদের সবার হজের নিয়ত কবুল করুন এবং তাঁর ঘরের মেহমান হওয়ার সৌভাগ্য দান করুন। (আমিন)
#আল্লাহর_মেহমান

 #হজ ও ওমরাহ সফর: কষ্টের সওয়াব নাকি অভিযোগের গুনাহ?পবিত্র হজ বা ওমরাহ নিছক কোনো ভ্রমণ নয়, বরং এটি মহান আল্লাহর সন্তুষ্টি...
26/04/2026

#হজ ও ওমরাহ সফর: কষ্টের সওয়াব নাকি অভিযোগের গুনাহ?
পবিত্র হজ বা ওমরাহ নিছক কোনো ভ্রমণ নয়, বরং এটি মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের এক কঠিন ইবাদত ও পরীক্ষা। এই সফর নিয়ে আমাদের বর্তমান সমাজের একটি বড় ট্র্যাজেডি হলো—আমরা দুনিয়াবি আনন্দ ভ্রমণে লক্ষ টাকা খরচ করতে দ্বিধা করি না, সেখানে হাজারো কষ্টে আমাদের মুখে হাসি থাকে; কিন্তু দ্বীনি সফরে সামান্য একটু এদিক-সেদিক হলেই আমাদের অভিযোগের পাহাড় জমে ওঠে।
আল্লাহ তাআলার ঘোষণা ও আমাদের আচরণ:
পবিত্র কোরআনে আল্লাহ তাআলা স্পষ্টভাবে ইরশাদ করেছেন:
“হজের নির্ধারিত মাসসমূহ রয়েছে। সুতরাং যে ব্যক্তি এই মাসগুলোতে হজ করার সংকল্প করে, তার জন্য হজের মধ্যে স্ত্রী-সহবাস, কোনো প্রকার অবাধ্যতা (পাপকাজ) এবং ‘ঝগড়া-বিবাদ’ করা বৈধ নয়।” (সূরা আল-বাকারাহ: ১৯৭)
অথচ আমরা কী করি? সামান্য একটু খাবার দেরিতে হলে, মোয়াল্লেমের পক্ষ থেকে সামান্য ত্রুটি হলে বা এজেন্সির সাথে কথার একটু অমিল হলে আমরা তাদের চৌদ্দগুষ্ঠি নিয়ে সমালোচনা শুরু করি। আমরা ভুলে যাই, এই ঝগড়া আর পরনিন্দা আমাদের হজের সমস্ত সওয়াব নিমিষেই পুড়িয়ে ছাই করে দিচ্ছে।
শয়তানের সূক্ষ্ম ধোঁকা:
এটি মূলত ইবলিশের এক বিশাল চাল। শয়তান জানে যে, আপনি কষ্টের টাকা ব্যয় করে আল্লাহর ঘরে এসেছেন। সে সরাসরি আপনাকে ইবাদত থেকে সরাতে পারে না, তাই সে আপনার ধৈর্যের বাঁধ ভেঙে দেয়। আপনি যখন সামান্য কষ্টের কারণে এজেন্সির সমালোচনা বা মানুষের গিবত করেন, তখন শয়তান সফল হয়—কারণ আপনার আমলটি তখন আর নিষ্কলুষ থাকে না।
বাজেট বনাম কাঙ্ক্ষিত সেবা:
আজকাল অনেকেই চান সবচেয়ে কম দামে ওমরাহ করতে, কিন্তু সুবিধা চান রাজকীয়। বাস্তবতা হলো, বর্তমান বাজার মূল্যে মানসম্মত হোটেল, যাতায়াত এবং আনুষঙ্গিক খরচ মিলিয়ে ২ লক্ষ টাকার নিচে ওমরাহ করা প্রায় অসম্ভব। অনেক এজেন্সি হাজিদের সামর্থ্যের কথা চিন্তা করে বিভিন্ন প্যাকেজ করে। কিন্তু আমরা কম প্যাকেজে গিয়ে কেন বেশি সুবিধা আশা করি? কেন সামান্য ২-৫ হাজার টাকা বাড়লে আমাদের মাথা ঠিক থাকে না? মনে রাখবেন, কম টাকায় বেশি সুবিধা দিতে গিয়ে কোনো এজেন্সি যদি মিথ্যা বলে সেটা তাদের অপরাধ, কিন্তু জেনে-শুনে সস্তায় গিয়ে রাজকীয় সেবা আশা করা আমাদের নিজেদের বোকামি।
পূর্বসূরিদের ত্যাগ বনাম আমাদের বিলাসিতা:
একবার ভাবুন ইব্রাহিম (আ.)-এর কথা, ভাবুন আমাদের নবী করিম (সা.) এবং সাহাবায়ে কেরামদের কথা। তারা মাইলের পর মাইল তপ্ত মরুভূমি পাড়ি দিয়ে, না খেয়ে, চরম কষ্টে হজ পালন করতেন। সেই তুলনায় আজকের এসি গাড়ি, উন্নত হোটেল আর আধুনিক সুযোগ-সুবিধা তো বিলাসিতা মাত্র! আমাদের পূর্বপুরুষদের সেই ত্যাগ আর ধৈর্যের ছিটেফোঁটাও কি আমাদের মাঝে নেই?
এজেন্সি কি সত্যিই খারাপ?
সব এজেন্সি খারাপ নয়। কিছু অসাধু লোক অবশ্যই আছে, কিন্তু অধিকাংশ এজেন্সিই চায় মেহমানদের সর্বোচ্চ সেবা দিতে। কিন্তু মনে রাখবেন, সৌদি আরবে পরিস্থিতির পরিবর্তন, যান্ত্রিক গোলযোগ বা ভিড়ের কারণে অনেক সময় এজেন্সির অনিচ্ছাসত্ত্বেও কিছু ত্রুটি হয়ে যায়। এই সময় একজন মুমিনের কাজ হলো—ধৈর্য ধরা এবং আল্লাহর কাছে ফরিয়াদ করা, মানুষের সমালোচনা করে আমল নষ্ট করা নয়।
উপসংহার:
হে আল্লাহর মেহমানগণ! হজের সফরকে বিনয় ও সবর দিয়ে সাজান। সামান্য টাকা বা কষ্টের কাছে নিজের সওয়াবকে বিক্রি করে দেবেন না। মনে রাখবেন, যতটুকু কষ্ট করবেন, ততটুকু নেকি পাবেন। অন্যের দোষ না খুঁজে নিজের আমলের দিকে নজর দিন।
আল্লাহ আমাদের সবাইকে সহিহভাবে, ঝগড়া-বিবাদমুক্ত মকবুল হজ ও ওমরাহ নসিব করুন। আমিন।

Address

সেকশন ১৩, ব্লক-সি, রোড-১, ঈমান নগর, কাফরুল, মিরপুর/ঢাকা ১২১৬
Dhaka
1216

Website

Alerts

Be the first to know and let us send you an email when Al Khalil Hajj & Umrah Kafela posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category