Desh Ghuri - দেশ ঘুরি

Desh Ghuri - দেশ ঘুরি Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Desh Ghuri - দেশ ঘুরি, Tour guide, Dhaka.

আল্লাহর ঘর তাওয়াফ করা প্রতিটি মুমিনের শ্রেষ্ঠ স্বপ্ন। 🕋

আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে এই পবিত্র ঘর দর্শনের মাধ্যমে দুনিয়াতেই জান্নাত দেখিয়েছেন 🕋। আল্লাহর কাছে দোয়া করি—আল্লাহ যেন আপনাকেও অতি দ্রুত তাঁর ঘর তাওয়াফ করার তৌফিক দান করেন। (আমিন) 🤲

দুই বছরের গুনাহ মাফের সুযোগ!যেন কেউ মিস না করি।
26/05/2026

দুই বছরের গুনাহ মাফের সুযোগ!
যেন কেউ মিস না করি।

বিদায় হজ্জে প্রায় ১ লক্ষ ২৪ হাজার সাহাবী উপস্থিত ছিলেন। এই সময় অনেকেই প্রথমবারের মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া...
26/05/2026

বিদায় হজ্জে প্রায় ১ লক্ষ ২৪ হাজার সাহাবী উপস্থিত ছিলেন।

এই সময় অনেকেই প্রথমবারের মতো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখেন, তাঁর কথা শুনেন।

তিনি আরাফার ময়দানে, মসজিদে নামিরাহ'তে বিদায় হজ্জের ভাষণ দেন।

সেই যুগে তো কোনো মাইক ছিলো না।

মাইক ছাড়া ১ লক্ষ+ সাহাবী কীভাবে তাঁর ভাষণ শুনেন?


প্রথমত, এটা ছিলো একটা মুজিযা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভাষণ অনেক সাহাবী দূর থেকেও শুনতে পান।

দ্বিতীয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেই ময়দানে কয়েকজন সাহাবীকে এই দায়িত্ব দেন। তারমধ্যে একজন ছিলেন রাবিআহ ইবনে উমাইয়া ইবনে খালাফ রাদিয়াল্লাহু আনহু।

ওয়েইট এ মিনিট!

উমাইয়া ইবনে খালাফের ছেলে?

সেই উমাইয়া ইবনে খালাফ, যে কি-না বিলাল রাদিয়াল্লাহু আনহুকে মক্কায় অত্যাচার করতো? পিঠে গরম পাথর রেখে অত্যাচার করে বলতো ইসলাম ত্যাগ করতে?

হ্যাঁ, সেই উমাইয়া ইবনে খালাফ, যার বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বদদু'আ করেন, বদর যুদ্ধে বিলাল রাদিয়াল্লাহু আনহু যাকে হত্যা করেন, সেই উমাইয়া ইবনে খালাফের ছেলে ছিলেন রাবিআহ ইবনে উমাইয়া রাদিয়াল্লাহু আনহু।


যারা বাবা চেয়েছিলো ইসলামের আলো নিভিয়ে দিতে, ইসলাম গ্রহণের কারণে যে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে অত্যাচার করেছিলো, তার ছেলে পালন করেন বিদায় হজ্জের 'মাইক' -এর ভূমিকা!

আহাদুন আহাদ...বলার কারণে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে যে অত্যাচার করে, তার ছেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাষণ হাজারো মানুষের কাছে পৌঁছে দেন!

আল্লাহু আকবার! আল্লাহু আকবার! আল্লাহু আকবার!


তথ্যসূত্র:

সহীহ মুসলিম: ২৮৪০

26/05/2026

আজ থেকে হজ্জের আনুষ্ঠানিকতা শুরু। ধবধবে সাদা দুটি কাপড় দেহে ধারণ করে, লাখো হাজীর “লাব্বাইক” ধ্বনিতে মুখরিত হবে মিনা, আরাফাহ এবং মুজদালিফা।

আরাফার দিন বছরের সর্বশ্রেষ্ঠ দিন। অসংখ্য অগণিত বনি আদমকে এদিন ক্ষমার ঘোষণা দেয়া হয়। এদিনের রোজা অত্যন্ত ফজিলতপূর্ণ। যেন কেউ মিস না করি।

আল্লাহ তা’আলা সকল হাজীদের হাজ্জে মাবরুর নসিব করুন। যারা এখনো যেতে পারেননি, ভবিষ্যতে তাদের যাওয়ার তাওফিক দিন।

23/05/2026

ঘুমানোর আগে কি কি দোয়া পাঠ করবেন?

Desh Ghuri - দেশ ঘুরি

23/05/2026

আরাফার দিনের সবচাইতে শ্রেষ্ঠ দোয়া।

Desh Ghuri - দেশ ঘুরি

22/05/2026

নামাজ শেষ করার পরে কি কি দোয়া পাঠ করবেন?

21/05/2026

হে আল্লাহ আমাকে দুনিয়া ও আখেরাতে কল্যাণ দান করো।

18/05/2026

জান্নাতের ফাঁকা জায়গায় আমরা কিভাবে গাছ লাগাবো?

17/05/2026

জিলহজ মাসের প্রথম ১০ দিনের ফজিলত কি?

15/05/2026
15/05/2026

শুক্রবার দুরূদ পাঠের দিন।

Address

Dhaka
1203

Alerts

Be the first to know and let us send you an email when Desh Ghuri - দেশ ঘুরি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category