Global Visa information

Global Visa information Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Global Visa information, Tourist Information Center, Dhaka.

ভিসা সংক্রান্ত সকল সঠিক তথ্যের জন্য আমাদের সাথে সংযুক্ত থাকুন আমরা টুরিস্ট ভিসা, বিজনেস ভিসা, মেডিকেল ভিসা, ওয়ার্ক পারমিট ভিসা, হজ ওমরাহ ও বিমানের টিকেটের যাবতীয় তখন সকল তথ্য প্রদান করে থাকি.
যেকোনো তথ্যের জন্য যোগাযোগ করুন
মোবা:01400646261/01881716371

নতুন কাস্টমস আইনবিমানবন্দরে লাগেজের বিষয়ে মিথ্যা তথ্য দিলে লাখ টাকা জরিমানাবিদেশ থেকে আসা কোনো যাত্রী নিজের লাগেজ সম্পর্...
04/07/2024

নতুন কাস্টমস আইন
বিমানবন্দরে লাগেজের বিষয়ে মিথ্যা তথ্য দিলে লাখ টাকা জরিমানা

বিদেশ থেকে আসা কোনো যাত্রী নিজের লাগেজ সম্পর্কে মিথ্যা তথ্য দিলে বা ঘোষণা বহির্ভূত পণ্য আনলে ৫০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত জরিমানা গুনতে হবে এবং তার লাগেজে থাকা পণ্য রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হবে। এ ছাড়া নিষিদ্ধ পণ্য বহন করলে প্রচলিত আইন অনুযায়ী শাস্তির মুখোমুখি হতে হবে। কাস্টমসের নতুন আইন-২০২৩ অনুসারে এমন বিধান রাখা হয়েছে; যা আগামী ৬ জুন থেকে কার্যকর হচ্ছে।

গত ৩০শে মে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিমের সই করা এক প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা গেছে।

কাস্টমস আইনের ১৫৪ ধারায় বলা আছে, বিদেশ থেকে আসা যাত্রীদের কাস্টমসের কাছে তার লাগেজ সম্পর্কে তথ্য দিতে হবে। যাত্রী বা ক্রু লাগেজে রক্ষিত পণ্য সম্পর্কে কাস্টমস কর্মকর্তার কাছে লিখিত বা মৌখিক ঘোষণা দিতে পারবেন ও কাস্টমস কর্মকর্তার প্রশ্নের জবাব দিতে হবে। লাগেজ তল্লাশির আগে যাত্রী যদি রক্ষিত পণ্য সম্পর্কে সঠিক তথ্য দিতে ব্যর্থ হন এবং তল্লাশিকালে ঘোষণা বহির্ভূত পণ্য পাওয়া যায়, তাহলে সংশ্লিষ্ট ব্যক্তিকে কাস্টমস কর্মকর্তা সর্বনিম্ন ৫০ হাজার থেকে সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা করতে পারবেন। এ ছাড়া, সংশ্লিষ্ট পণ্য বাজেয়াপ্তযোগ্য হবে।

এর আগে, ২০২৩ সালের ৩১শে অক্টোবর জাতীয় সংসদে কাস্টমস আইন-২০২৩ পাস হয়। পুরোনো আইনে ২২৩টি ধারা ছিল। নতুন আইনে ২৬৯টি ধারা রয়েছে। রাজস্ব সংগ্রহ ও বাণিজ্য সহজীকরণের লক্ষ্যে বিশ্ব কাস্টমস সংস্থার (ডব্লিউসিও) অনুমোদিত আন্তর্জাতিক চুক্তি ও কনভেনশন অনুযায়ী এবং আন্তর্জাতিক উত্তম চর্চা, যেমন- অনুমোদিত অর্থনৈতিক অপারেটর (এইও), পারস্পরিক স্বীকৃতি চুক্তি (এমআরএ), ইলেকট্রনিক ঘোষণা, ঝুঁকি ব্যবস্থাপনা, পোস্ট ক্লিয়ারেন্স অডিট (পিসিএ) ইত্যাদি নতুন আইনে অন্তর্ভুক্ত করা হয়েছে।

প্রসঙ্গত, কাস্টমস আইন ১৯৬৯ অনুযায়ী, পণ্যের ক্ষেত্রে অসত্য তথ্য দিলে বা কোনো প্রশ্নের জবাব দিতে অস্বীকার অথবা ব্যর্থ হলে, সেক্ষেত্রে যাত্রীকে ওই পণ্য-মূল্যের অনধিক তিনগুণ পরিমাণ অর্থদণ্ডের বিধান ছিল।

ইন্ডিয়া টুরিস্ট ভিসা করতে বর্তমানে যে যে কাগজপত্রগুলো দরকার হয়। ১।আবেদনপত্র ২।জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন ৩। বিদ্যু...
04/07/2024

ইন্ডিয়া টুরিস্ট ভিসা করতে বর্তমানে যে যে কাগজপত্রগুলো দরকার হয়।
১।আবেদনপত্র
২।জাতীয় পরিচয় পত্র/জন্ম নিবন্ধন
৩। বিদ্যুৎ বিলের কপি
৪। ব্যাংক স্টেটমেন্ট /ডলার অ্যান্ড্রয়েজমেন্ট
৫। পেশাগত প্রমাণ পত্র
৬।পাসপোর্ট এর ফটোকপি
৭। আগে ভিসা থাকলে তার ফটোকপি
৮। প্রেমেন্ট স্লিপ
৯।২*২ সাদা ব্যাকগ্রাউন্ড এর ছবি

ইন্ডিয়ান ভিসা করার আগ্রহীরা আমার সাথে যোগাযোগ করতে পারেন: 01400-646261

বাংলাদেশী পাসপোর্ট নিয়ে ভিসা ছাড়াই ঘুরে আসতে পারবেন এই ৪২ দেশে (NO VISA REQUIRED or NVR Countries with Bangladeshi Passp...
04/07/2024

বাংলাদেশী পাসপোর্ট নিয়ে ভিসা ছাড়াই ঘুরে আসতে পারবেন এই ৪২ দেশে (NO VISA REQUIRED or NVR Countries with Bangladeshi Passport)

ভিসা ছাড়াও যে বিশ্বের অনেকগুলো দেশে যাওয়া যায়, তা হয়তো অনেকেই জানেন। তবে বাংলাদেশী পাসপোর্ট থাকলেই আপনি কোনো ধরনের ভিসার ছাড়াই ভ্রমণের সুযোগ পাবেন এই ৪২টি দেশেঃ

👉এশিয়া - ৬টি দেশ - ভুটান, কম্বোডিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, পূর্ব তিমুর।
👉দক্ষিণ আমেরিকা - ১টি দেশ - বলিভিয়া।
👉উত্তর আমেরিকা (ক্যারাবিয়ান অঞ্চল) - ১১ টি দেশ - বাহামাস, বার্বাডোস, ব্রিটিশ ভার্জিন দ্বীপসমূহ, ডোমিনিকা, গ্রেনাডা, হাইতি, জামাইকা, মন্টসেরাট, সেন্ট কিটস এবং নেভিস, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস, ট্রিনিডাড ও টোব্যাগো।
👉ওশিয়ানিয়া - ৮টি দেশ - কুক দ্বীপপুঞ্জ, ফিজি, কিরিবাস বা কিরিবাটি, মাইক্রোনেশিয়া, নিউয়ে, সামোয়া, ভানুয়াটু, টুভালু।
👉আফ্রিকা - ১৬টি দেশ - লেসোথো, গাম্বিয়া, বুরুন্ডি, কেপ ভার্দে, কমোরো দ্বীপপুঞ্জ, জিবুতি, গিনি-বিসাউ, লেসোথো, মাদাগাস্কার, মৌরিতানিয়া, মোজাম্বিক, রুয়ান্ডা, সেশেল, সিয়েরা লিওন, সোমালিয়া, টোগো।
__________________________

বাংলাদেশি পাসপোর্ট থাকলে ভিসা অন-অ্যারাইভাল (Visa on Arrival বা VoA) নিয়ে ঘুরে আসতে পারবেন যেসব দেশে:

◼️এশিয়া - মালদ্বীপ, ভুটান, নেপাল, টিমর-লেস্টে, শ্রীলঙ্কা
◼️আফ্রিকা - কাবো ভার্দে, মৌরিতানিয়া, বুরুন্ডি, কমোরোস, গিনি-বিসাউ, মাদাগাস্কার, রুয়ান্ডা, সিশেলস, সিয়েরা লিওন, সোমালিয়া
◼️দক্ষিণ আমেরিকা - বলিভিয়া
◼️ওশিয়ানিয়া - টুভালু

ভিসা অন-অ্যারাইভাল এমন এক ধরনের ভিসা যেটির মাধ্যমে ডেস্টিনেশনে পৌঁছানোর আগে আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে না । অর্থাৎ, আপনাকে আগে থেকে কোনো ডকুমেন্ট সংগ্রহ করার দরকার নেই। আপনি যেই দেশে যাচ্ছেন সেখানে পৌঁছে একটি অনুমোদিত পয়েন্টে প্রয়োজনীয় ফি দিয়েই আপনি আপনার ভিসাটি কালেক্ট করে নিতে পারবেন।

বাংলাদেশী পাসপোর্ট দিয়ে ভিসা অন-অ্যারাইভালের জন্য আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন?

- একটি বৈধ পাসপোর্ট
- রিসেন্ট ছবি (সাধারণত ৩ মাসের বেশি পুরানো নয়)। ছবির সাইজ নির্ভর করবে যেই দেশে যাচ্ছেন সেখানকার রিকোয়ারমেন্ট অনুযায়ী
- ভিসা আবেদনপত্র (Visa Application Form)
- প্রয়োজনীয় ফি দিতে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড কিংবা ক্যাশ
- ফ্লাইট টিকিট এবং হোটেল রিজার্ভেশনের কপি
- ভ্রমণসূচী (Travel Itinerary) ইত্যাদি।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন -
📞 01400646261

Dhaka- Bangladesh.

24/7 Customer Service
WhatsApp / Call: 01400-646261
E-mail:[email protected]

27/06/2024

Address

Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when Global Visa information posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share