12/09/2026
গৃহত্যাগীর সাথে লাংলোক, রেমাক্রি ও নাফাখুম রিল্যাক্স ভ্রমণ
জুলাই-আগস্ট মাসে সাঙ্গু নদীতে তীব্র স্রোত থাকে, তাই আমাদের ইভেন্ট সেপ্টেম্বর থেকে শুরু হয়...
বান্দরবানে গহীনে থানচি-সাঙ্গু নদী-রেমাক্রি-তিন্দু-নাফাখুম ভ্রমণ! উঁচু উঁচু পাহাড়ে ঘেড়া লোকালয়, মায়াভরা খুম আর আঠালো চালের ভাত, দেশী মুরগি খাওয়া, রাতে স্থানীয়দের ঘরে থাকা! সব মিলিয়ে কেমন কাটবে ভাবুন একবার! আর সাথে থাকছে দেশের অন্যতম সর্বোচ্চ ঝরনা লাংলোক।
ও হ্যাঁ, এই ট্যুরে লম্বা ট্রেকিং নেই। বেশিভাগ জায়গা নৌকায়ই যাওয়া হবে। ৩ দিনের ট্যুর হওয়ায় সকল স্পটে পর্যাপ্ত সময় দেয়া যাবে। শুধুমাত্র লাংলোক ঝরনায় যেতে ৪০ মিনিট হাঁটতে হবে।
যাত্রার তারিখঃ ৮ অক্টোবর ২০২৬, (বৃহস্পতিবার) ঢাকা (ফকিরাপুল অথবা সায়েদাবাদ) থেকে রাতের বাসে রওনা।
(৯-শুক্রবার, ১০-শনিবার রাতে পাহাড়ি পাড়ায় থাকা, ১১ তারিখ ঘুরে রাতের বাসে ফেরা)
ফেরার তারিখঃ ১২ অক্টোবর (সোমবার) সকাল ৬/৭টার মধ্যে ঢাকা এসে পৌঁছে যাব, ইনশাআল্লাহ।
# আপনার কাছে ইভেন্ট ফি বেশি মনে হতে পারে, কিন্তু এই ট্যুরে কোনো বোটের চার্জ হিডেন রাখা হয়নি।
★★ ট্যুর প্যাকেজঃ ৯৫০০/- টাকা (প্রতিজন)।
★★ বুকিং মানি ৫০০০ টাকা (অফেরতযোগ্য)
বুকিংমানি মোবাইল ব্যাংকিংয়ে দিলে খরচসহ দিতে হবে। ব্যাংকে বা গৃহত্যাগীর অফিসে ক্যাশ দেয়া যাবে।
ট্রিপ সাইজঃ ১২/১৪ জন।
বুকিং বা বিস্তারিতঃ ফয়সাল- 01648-189538 (WhatsApp)
# এই ইভেন্টে যা দেখব-
★ থানচি ★ রেমাক্রি ফলস ★ রাজা পাথর ★ লাংলোক ঝরনা ★ তিন্দু ★ নাফাখুম ★ডিম পাহাড় ★ বাঘের মুখ ★ কুমারি ঝর্নাসহ থাকছে ★ সাঙ্গু নদী ও রেমাক্রিখালে বোট জার্নি।
** ট্রেকিংয়ে অভিজ্ঞতা না থাকলেও যে কেউ জয়েন করতে পারবেন আমাদের এই ইভেন্টে। রেমাক্রী-নাফাখুম বোট না চললে সেই খরচ ফেরত দেয়া হবে।
★ প্যাকেজে যা যা থাকছে
- ঢাকা-আলিকদম/চকরিয়া-ঢাকা (৪০ সিটের ননএসি বাস)
- চকরিয়া-আলিকদম-থানচি-আলিকদম-চকরিয়া (চান্দেরগাড়ি খরচ)
- থানচি-রেমাক্রী বোট খরচ এবং রেমাক্রী-নাফাখুম বোট খরচ
- ৩ দিনের লোকাল গাইডের খরচ
- প্রথম রাত তিন্দুতে সাঙ্গু নদীরে পাড়ে ও দ্বিতীয় রাত নাফাখুমপাড়ায় স্থানীয়দের ঘরে থাকার খরচ
- ৮ বেলা খাবার খরচ (প্রথম ও দ্বিতীয় দিন সকাল, দুপুর, রাত ও তৃতীয়দিন সকাল, দুপুর)।
★ প্যাকেজে যা যা থাকছে না
- আসা-যাওয়ার পথে বাসের যাত্রা বিরতিতে কোনো খাবার
- কোনো প্রকার মিনারেল ওয়াটার খরচ
- যেকোনো ব্যক্তিগত ও ওষুধ খরচ
- তিন বেলা খাবার খরচ ছাড়া এক্সট্রা খাবার ও নাস্তা খরচ।
- লাইফ জ্যাকেট ভাড়া (থানচির দোকানে ভাড়া পাওয়া যায়, ১৫০ টাকা, বাধ্যতামূলক নিতে হবে ও জ্যাকেট নিজ দায়িত্বে রাখতে হবে)।
★ ট্যুর নিয়ে কিছু কথা
এটা একটি অ্যাডভেঞ্চার টাইপ ট্রিপ। তবে ট্র্যাকিং নেই। পাহাড়ের যেকোনো পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে হবে। সময়, স্থান ও সুযোগের ভিত্তিতে সবচেয়ে ভালো খাবারই খাওয়ানোর চেষ্টা থাকবে। খাবার এমন কেন/ভালো ওয়াশরুম নেই কেন- এমন মানসিকতার মানুষের জন্যে এই ট্রিপ না। ★ অনিবার্য কারণে আরো একরাত পাহাড়ে কাটাতে হলে এক্সটা খরচগুলো সবাই শেয়ার করে নেয়া হবে।