আমাদের মুড়াপাড়া

আমাদের মুড়াপাড়া A Beautiful place "The Murapara" Tour this place

এই লেখাটা দয়া করে স্কিপ কইরেন না ভাই। ২ মিনিট সময় দেন, হয়তো আপনার ঘরে কান্নার আওয়াজটা আর উঠবে না।গত মঙ্গলবার রাত ২:১৭ মি...
12/08/2026

এই লেখাটা দয়া করে স্কিপ কইরেন না ভাই। ২ মিনিট সময় দেন, হয়তো আপনার ঘরে কান্নার আওয়াজটা আর উঠবে না।

গত মঙ্গলবার রাত ২:১৭ মিনিট।
আমার ফোন বাজতেছে। আমার কলেজের বেস্ট ফ্রেন্ড রাকিব।
ফোন ধরে শুধু একটা লাইন বললো - "দোস্ত, আব্বু আর কথা বলতেছে না..."

অথচ ৩ ঘণ্টা আগেও ও আমাকে ছবি পাঠাইছে, বাবার সাথে বসে বুফেতে ডিনার করতেছে। মানুষটা হাসতেছে, একদম ফিট। বয়স ৪৮।

কি হইছিলো জানেন?
বাসায় ফেরার পথে বলতেছে, "বুকটা কেমন জ্বালাপোড়া করতেছে, মনে হয় গ্যাস্ট্রিক।"
বাসায় এসে একটা গ্যাস্ট্রিকের ট্যাবলেট খেয়ে, এক গ্লাস পানি খেয়ে শুইছে।

২০ মিনিট পরেই গলগল করে ঘাম। বুকের মাঝখানে কেউ যেন পাথর দিয়ে চেপে ধরছে। বাম হাতটা অবশ হয়ে আসতেছে...
হাসপাতালে নিতে নিতে সব শেষ। ডাক্তার বললো - Widow Maker Heart Attack। ৩ টা রক্তনালীই ৯০% এর বেশি ব্লক।

আমি আমার বন্ধুকে কি বলবো ভাই? আমার নিজেরই হাত-পা ঠান্ডা হয়ে গেছিলো।

এটা একা রাকিবের বাবার গল্প না ভাই।

আমার নিজের খালাতো ভাই, ৩৮ বছর, দেখলে মনে হবে জিম করা বডি। কোনো ভুঁড়ি নাই।
সকালে অফিসে যাবে, জুতা পরতেছে, হঠাৎ বললো - "ঘাড়টা কেমন কামড়াচ্ছে, হাতটা ঝিনঝিন করতেছে।"
আমরা সবাই বললাম, ঘুমের দোষ।

দুপুরে বুকে এমন চাপ দিলো যে মনে হইলো বুকের উপর কেউ বসে আছে।

প্রাইভেট হাসপাতালে লিপিড প্রোফাইল করানোর পর ডাক্তার রিপোর্ট দেখে চুপ।
টোটাল কোলেস্টেরল - ২৮৮, LDL - ১৮৫, ট্রাইগ্লিসারাইড - ৩২০!

ডাক্তার শুধু বললো - "আপনি ৫ বছর ধরে বুকের মধ্যে একটা টাইম বোমা নিয়ে হাঁটতেছেন। আজ ফাটে নাই, এটাই আপনার ভাগ্য।"

ভাই, আমরা এখনো ২০০০ সালে পড়ে আছি।
ভাবি - মোটা মানুষের কোলেস্টেরল বাড়ে, চিকন মানুষের হার্ট ব্লক হয় না।

২০২৬ সালে এসে এই ধারণাটাই আপনাকে মারতেছে।

আপনার হার্টের ভেতরে আসলে কি হয়, একবার ভাবেন:

আপনার হার্টের রক্তনালীগুলা হইলো ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে। একদম নতুন, ফাঁকা।

আপনি রোজ সকালে পরোটা-ভাজি, দুপুরে তেল চপচপে বিরিয়ানি, বিকালে বন্ধুর সাথে বার্গার-ফ্রাই, রাতে ঘুমানোর আগে চিপস আর কোল্ড ড্রিংকস... এই বাড়তি তেল-চর্বিগুলা হইলো রাস্তায় ফেলা ইট-বালু-ময়লা।

প্রথমে ২০% রাস্তা বন্ধ, আপনি টের পাবেন না। হার্ট তখনো রক্ত পাঠাচ্ছে।
৪০% বন্ধ, তাও আপনি দিব্যি সিঁড়ি ভাঙতেছেন, খেলতেছেন।
৫০% বন্ধ হয়ে গেলেও কোনো সিগন্যাল নাই।

কিন্তু যেইদিন ৭০% এর উপর বন্ধ হইলো, আর ওই ময়লার উপর একটা ছোট রক্তের দলা এসে আটকালো, ওইদিনই এক্সপ্রেসওয়ে পুরা ব্লক। ওইটাই হার্ট অ্যাটাক।

মানে ব্লক জমে ২০ বছর ধরে, আর মানুষ মরে ২০ মিনিটে।

এই অল্প বয়সে আমাদের মারতেছে ৩ টা ভুল:

১. "আমি তো চিকন, আমার কিসের কোলেস্টেরল" - এই ভয়ংকর আত্মবিশ্বাস:
কোলেস্টেরল আপনার ওজন দেখে না ভাই। এটা ৫০% আসে বংশ থেকে। আপনার বাবা-দাদার ছিলো? আপনার থাকার চান্স ৮০%। আর বাকিটা আসে রাত জাগা, টেনশন আর সারাদিন বসে থাকা থেকে। এখন চিকন মানুষই বেশি মরতেছে।

২. "আরে একদিন খাইলে কি হয়" রোগ:
এই একদিনটাই হিসাব করে দেখেন সপ্তাহে ৫ দিন হয়ে গেছে। পোড়া সয়াবিন তেলে ভাজা সিঙ্গারা-পুরি, রেস্টুরেন্টের ডালডা দিয়ে বানানো কাচ্চি, চিনিতে ভরা কোল্ড ড্রিংকস - এগুলা আপনার রক্তনালীতে সুপারগ্লু হয়ে লেগে থাকে। কোনো লেবু পানি, ডিটক্স জুস এগুলা বের করতে পারবে না।

৩. ৮০০ টাকার টেস্টকে ভয় পাওয়া:
আমাদের লজিক - বুকে ব্যথা নাই, মানে হার্ট ওকে।
ভাই, হার্ট কখনো আগে বলে না। ৮০% ব্লক না হওয়া পর্যন্ত বুকেই ব্যথা করে না। আমরা ৮০০ টাকার Lipid Profile করি না, পরে ৫ লাখ টাকা দিয়ে রিং পরাই। বলেন, কোনটা বুদ্ধিমানের কাজ?

শরীর শেষবারের মতো ৪ টা সিগন্যাল দেয়, আমরা গ্যাস্ট্রিক বলে উড়ায় দেই:

১. ২ তলা সিঁড়ি উঠলেই বুক ভার হয়ে আসা, দম আটকে যাওয়া। অথচ আগে ৪ তলা উঠতেন।
২. বুকের মাঝখানে চাপ দিয়ে ধরা, মনে হবে কেউ বসে আছে। ব্যথাটা অনেক সময় বাম হাত, ঘাড় বা চোয়ালে চলে যায়।
৩. ভরা পেটে হঠাৎ করে অস্বাভাবিক ঘাম হওয়া।
৪. সকালে ঘুম থেকে উঠেও ক্লান্ত লাগা, পা ফুলে যাওয়া।

এগুলার একটা থাকলেও ভাই, "গ্যাস্ট্রিক" বলে বসে থাকবেন না।

ভয় পাইয়েন না। সবচেয়ে ভালো খবরটা এখন শোনেন:

ব্লক ১০%, ২০%, ৩০% থাকতে ধরা পড়লে কোনো রিং, কোনো অপারেশন লাগে না। একটাও না।
ডাক্তাররা বলে, এই স্টেজে লাইফস্টাইল দিয়েই রক্তনালী আবার পরিষ্কার হতে শুরু করে।

তাই আজ থেকে ৩ টা ওয়াদা করেন:

১. কালকেই একটা Lipid Profile করেন:
বয়স ২৫ পার হইছে? আর একদিনও দেরি না ভাই। বাবা-মা কে সাথে নিয়ে করান। খরচ ৭০০-৮০০ টাকা, একটা শার্টের দামও না। কিন্তু এই একটা কাগজ আপনার পুরা পরিবারকে বাঁচায় দিতে পারে।

২. দিনে ৩০ মিনিট ঘাম ঝরান:
জিমে গিয়ে বডি বানাতে হবে না। শুধু জোরে হাঁটেন। এমনভাবে হাঁটেন যেন শরীর ঘামে। এই ঘামটাই আপনার রক্তনালীর ঝাড়ুদার। এটাই খারাপ কোলেস্টেরল LDL কে ধুয়ে বের করে দেয়।

৩. তেলকে না, ঘুমকে হ্যাঁ বলুন:
সপ্তাহে ৬ দিন তেলে ভাজা বন্ধ। বিরিয়ানি, খাসি, ফাস্টফুড সপ্তাহে ১ দিন। আর রাত ১১ টার পর মোবাইলটা রেখে ঘুমায় যান। রাত জাগা মানুষের কোলেস্টেরল সবচেয়ে দ্রুত বাড়ে।

ভাই, মোবাইলে একটা দাগ পড়লে আমরা পাগল হয়ে যাই, কভার লাগাই। আর আল্লাহর দেওয়া এই হার্টটা, যেটার একটাই পিস, দুনিয়ার কোনো শো-রুমে পাওয়া যায় না, সেটার কোনো যত্নই নেই না।

এই পোস্টটা টাইমলাইনে রেখে দেন। আজ না, ৬ মাস পর হলেও কারো কাজে লাগবে।

আর ওই বন্ধুটাকে মেনশন দেন, যে সারাদিন বসে থাকে, বাইরে খায়, রাত জাগে। আপনার একটা শেয়ারে যদি সে কাল গিয়ে টেস্টটা করায় আর ২০% ব্লক ধরা পড়ে, বিশ্বাস করেন ভাই, আপনি একটা পরিবারকে এতিম হওয়া থেকে বাঁচায় দিলেন।

আল্লাহ আমাদের সবার হার্ট সুস্থ রাখুক।

আপনি কি কালকেই টেস্টটা করাবেন? কমেন্টে 'হ্যাঁ' লিখেন, আমি মনে করায় দিবো।

28/06/2026
🚰💧 সরকারি ডিপ টিউবওয়েল আবেদন ২০২৬🏡 বিশুদ্ধ পানির জন্য বিনামূল্যে বা সরকারি সহায়তায় ডিপ টিউবওয়েল পাওয়ার সম্পূর্ণ গাইড!❓ আ...
09/06/2026

🚰💧 সরকারি ডিপ টিউবওয়েল আবেদন ২০২৬
🏡 বিশুদ্ধ পানির জন্য বিনামূল্যে বা সরকারি সহায়তায় ডিপ টিউবওয়েল পাওয়ার সম্পূর্ণ গাইড!

❓ আপনার এলাকায় কি বিশুদ্ধ পানির সংকট রয়েছে?
❓ নিরাপদ পানীয় জলের জন্য একটি সরকারি ডিপ টিউবওয়েল প্রয়োজন?

📢 সুখবর!
বাংলাদেশ সরকার বিভিন্ন এলাকায় বিশুদ্ধ পানীয় জল নিশ্চিত করতে সরকারি ডিপ টিউবওয়েল (গভীর নলকূপ) স্থাপনের সুযোগ প্রদান করে থাকে।

চলুন সহজ ভাষায় জেনে নেই আবেদন করার নিয়ম, প্রয়োজনীয় কাগজপত্র এবং গুরুত্বপূর্ণ তথ্য 👇

🌐 প্রয়োজনীয় ওয়েবসাইট
🖥️ myGov – এক ঠিকানায় সরকারি সেবা
🖥️ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (DPHE)
🖥️ বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন

📝 আবেদন করার ধাপসমূহ
1️⃣ myGov পোর্টালে প্রবেশ করুন
✅ নতুন অ্যাকাউন্ট তৈরি করুন অথবা লগইন করুন
✅ সরকারি বিভিন্ন সেবার জন্য myGov ব্যবহার করুন

2️⃣ সেবা অনুসন্ধান করুন
🔍 সার্চ বক্সে লিখুন:
✔️ ডিপ টিউবওয়েল
✔️ গভীর নলকূপ
✔️ পানীয় জলের নলকূপ

3️⃣ আবেদন ফরম পূরণ করুন
📌 আবেদনকারীর নাম
📌 জাতীয় পরিচয়পত্র (NID)
📌 মোবাইল নম্বর
📌 পূর্ণ ঠিকানা
📌 ইউনিয়ন, উপজেলা ও জেলা
📌 সম্ভাব্য টিউবওয়েল স্থাপনের স্থান
📌 সুবিধাভোগী পরিবারের সংখ্যা

4️⃣ প্রয়োজনীয় কাগজপত্র আপলোড করুন
📄 জাতীয় পরিচয়পত্রের কপি
📷 পাসপোর্ট সাইজ ছবি
📜 চেয়ারম্যান/মেম্বারের প্রত্যয়নপত্র
📋 জমির মালিকের সম্মতিপত্র (প্রযোজ্য ক্ষেত্রে)

5️⃣ আবেদন জমা দিন
✅ সকল তথ্য যাচাই করে Submit বাটনে ক্লিক করুন

6️⃣ আবেদন ট্র্যাক করুন
📲 আবেদন নম্বর সংরক্ষণ করুন
🔎 অনলাইনে আবেদনের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করুন

📂 যেসব কাগজ আগে থেকে প্রস্তুত রাখবেন
🪪 জাতীয় পরিচয়পত্র (NID)
📱 সচল মোবাইল নম্বর
📷 রঙিন পাসপোর্ট সাইজ ছবি
📜 স্থানীয় জনপ্রতিনিধির সুপারিশপত্র (প্রয়োজনে)
🏡 জমির তথ্য ও মালিকের অনুমতিপত্র

🎯 কারা অগ্রাধিকার পেতে পারেন?
✅ পানির সংকটপূর্ণ এলাকা
✅ আর্সেনিক আক্রান্ত এলাকা
✅ শিক্ষা প্রতিষ্ঠান
✅ মসজিদ ও ধর্মীয় প্রতিষ্ঠান
✅ দরিদ্র ও গ্রামীণ জনগোষ্ঠী
✅ যেখানে অনেক পরিবার একটি নলকূপ ব্যবহার করবে

⚠️ গুরুত্বপূর্ণ তথ্য

🔹 ডিপ টিউবওয়েল বরাদ্দ সরকারি প্রকল্প ও বাজেটের ওপর নির্ভরশীল
🔹 মাঠ পর্যায়ে তদন্ত ও যাচাই করা হতে পারে
🔹 আবেদন করলেই বরাদ্দ নিশ্চিত নয়
🔹 স্থানীয় জনপ্রতিনিধির সুপারিশ অনেক ক্ষেত্রে সহায়ক হতে পারে
🔹 কিছু এলাকায় আবেদন সরাসরি উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অফিসেও গ্রহণ করা হয়

🚨 সতর্কতা
❌ কোনো দালালের মাধ্যমে আবেদন করবেন না
❌ সরকারি সেবার নামে কাউকে অতিরিক্ত টাকা দেবেন না
❌ NID, OTP বা ব্যক্তিগত তথ্য অপরিচিত কাউকে শেয়ার করবেন না

☎️ প্রয়োজনীয় যোগাযোগ
📞 সরকারি তথ্য ও সেবা: ৩৩৩
🚔 জরুরি সেবা: ৯৯৯
🏢 উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল (DPHE) অফিস

❤️ মানবিক অনুরোধ
আপনার এলাকায় যদি বিশুদ্ধ পানির সংকট থাকে অথবা কোনো অসহায় পরিবার নিরাপদ পানীয় জল থেকে বঞ্চিত হয়—

👉 এই তথ্যটি তাদের কাছে পৌঁছে দিন।
💧 একটি শেয়ার = একটি পরিবারের নিরাপদ পানির সুযোগ

🔁 অন্যদের জানাতে শেয়ার করুন
📌 ভবিষ্যতের প্রয়োজনের জন্য সেভ করে রাখুন

⭕এই পোস্টটি নারায়ণগঞ্জ বাসী সহ প্রশাসন ও এমপি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি।⭕নারায়ণগঞ্জ শেখ রাসেল পার্কে দিন দুপুরে প্র'কাশ...
20/05/2026

⭕এই পোস্টটি নারায়ণগঞ্জ বাসী সহ প্রশাসন ও এমপি সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি।⭕
নারায়ণগঞ্জ শেখ রাসেল পার্কে দিন দুপুরে প্র'কাশ্যে চা*পা*তি নিয়ে ছি'ন'তা'ই করছে।এইখানে ঘুরতে আসা যুবকদের থেকে ৪ টা ফোন এবং ৫ হাজার টাকা নগদ ছি'ন'তা'ই করে রেখে দেয় এই ছেলেগুলো।এদের কারনে দিন দিন রাসেল পার্ক ভ'য়ং'ক'র হয়ে যাচ্ছে।ছবিটি ধারন হয় সেখানে থাকা এক ছেলের হেলমেটে এ'ক'শ'ন ক্যামেরায় তারা ক্যাপচার হয়। এলাকাবাসী ও প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি ওদের দ্রুত চি'হ্নিত করে শা'স্তি'র আওতায় আনুন।আজ পার্কে ঘুরতে আসা মানুষদের জীবনের নি'রা'প'ত্তা নেই আমরা ইহার সমাধান চাই। সকলেই পোষ্টটি বেশি বেশি শেয়ার করে। নারায়ণগঞ্জের প্রশাসনের কাছে পৌঁছে দিন.!

#নারায়ণগঞ্জ #রূপগঞ্জ #মুড়াপাড়া

জাতিসংঘের  মিশনে থাকা আফ্রিকার দেশ সুদানেবাংলাদেশ সেনাবাহিনীর,কন্টিনজেন্ট ভয়াবহ হামলায় বাংলাদেশ সেনাবাহিনী ৬ সৈনিক শাহ...
14/12/2025

জাতিসংঘের মিশনে থাকা আফ্রিকার দেশ সুদানে
বাংলাদেশ সেনাবাহিনীর,কন্টিনজেন্ট ভয়াবহ হামলায়
বাংলাদেশ সেনাবাহিনী ৬ সৈনিক শাহাদাত বরণ করেছে😥
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন
অনেক সৈনিক আহত হয়েছে।
আল্লাহর অশেষ রহমতে
আমাদের ৪১ জন সৈনিক রক্ষা পেয়েছে।
এই মিশনে আমাদের ০৪০৬ এর বন্ধু Raihan Kuddus
ও আছে,আলহামদুলিল্লাহ সে সুস্থ আছে।
সবাই দোয়া করবেন আমাদের সৈনিক ভাইদের জন্য 🤲

দোকানের কেক-বিস্কুটে থাকতে পারে Potassium Bromate, যা বাচ্চাদের জন্য ক্ষতিকর। বাড়ির তৈরি বা নিরাপদ বিকল্প বেছে দিন। 🧁❌  ...
05/12/2025

দোকানের কেক-বিস্কুটে থাকতে পারে Potassium Bromate, যা বাচ্চাদের জন্য ক্ষতিকর। বাড়ির তৈরি বা নিরাপদ বিকল্প বেছে দিন। 🧁❌

📢 সিলেটের জাফলং খাসিয়া পল্লী বয়কটের ডাক – পর্যটকদের সতর্কবার্তা২৫/১১/২০২৫ জাফলংয়ের খাসিয়া পল্লীতে গিয়ে জীবনের সবচেয়ে বাজ...
26/11/2025

📢 সিলেটের জাফলং খাসিয়া পল্লী বয়কটের ডাক – পর্যটকদের সতর্কবার্তা

২৫/১১/২০২৫ জাফলংয়ের খাসিয়া পল্লীতে গিয়ে জীবনের সবচেয়ে বাজে অভিজ্ঞতা হলো।
নৌকা ভাড়ার স্ক্যাম, দালালদের ঝামেলা, অটো চালকের বাজে ব্যবহার, ভুয়া ট্যুর দেখানো আর সবকিছুর নামে অতিরিক্ত টাকা!

ড্রাইভার বলেছিল জনপ্রতি ৩০ টাকায় নৌকা পার হয়ে অটোতে খাসিয়া পল্লী যাওয়া যায়।
কিন্তু ঘাটে গিয়ে দেখা গেল ৪ জনের জন্য চায় ৭০০–১৩০০ টাকা!
আরও সামনে সস্তা ঘাট আছে—এটা কেউ বলতে চায়নি, বরং সবাই দালালদের কাছে ঠেলে দেয়।

আবশেষে দামাদামি করে ১০০০ টাকায় আমাদের নিয়ে গেলো..
অল্প দূরত্ব হাঁটিয়ে যে “ট্যুর” করালো—
➡️ নৌকা ১.৫ মিনিট ( মানে ভাই এই দেড় জিনিট এর জন্য শুধু নৌকা ভাড়া ৬০০)
➡️ অটো ১/২ কিলো ( এর জন্য ভাড়া ৪০০৷ স্থানীয়দের ভাড়া নাকি ১০ টাকা জনপ্রতি)
➡️ খাসিয়া পল্লীতে দেখানোর মতো কিছুই নেই(গ্রাম বাংলার ৮/১০ টা গ্রামের মতোই)
➡️ মায়াবী ঝর্ণায় পানি নেই বলে নেয়ও না
➡️ চা বাগান–পান সুপারি বাগান–জমিদার বাড়ি সবই ভুয়া ট্যুর৷ ( পান সুপারি বাগানে ডুকতে দিবে না,,জমিদার বাড়ি যেনো আধুনিক ২য় তলা নতুন বাড়ি,ডুকতে দিবে না)
➡️ সরকারি পাবলিক টয়লেট তালা মেরে ২০ টাকা ভাড়া নেয়
➡️ পান–চা–সামগ্রীর দাম ৩–৫ গুণ( সবাই ভাবে পর্যটকদের কাড়ি কাড়ি টাকা তাদের লুটে যে যত নিতে পারে)

চা বাগানে গেলেই একদম বাবা সোনা কলিজার ভাই বলে আপনার হাতে এক কাপ চা ধরিয়ে দিবে,,তারপর বলবে টাকা লাগবে না, এমনি ই খান, (একপ্রকার জোড় করে ই আপনার হাতে চা ধরিয়ে দিবে,,এমনি কি ৪/৫ টা দোকানে সবাই আপনাকে চা দিবে একপ্রকার জোড় করেই,,তারপর তারা একদমই টাকা নিবে না,,মানে ৪/৫ কাপ চা খাওয়াবে মাগনা টাকা নিবে না,,যখনি টাকা দিতে চাইবেন,,তখনি বলবে ভাই টাকা লাগবে না ১/২ কেজি চা পাতা ধরিয়ে দিয়ে ৩/৪ গুণ বেশি দাম নিবে,,

খাসিয়া পল্লী আধুনিক ,পিচ্চি ছেলেরা smart phone a free fire/ pubg খেলে🙂 গ্রামের সাধারণ জীবন আরকি
ছবিতে যেমন তাদের সুন্দর ঐতিহ্যবাহি বাড়ি পোষাক দেখা যেতো তেমন নাই,,সবাই এখন পাকা বাড়ি করে ফেলছে,,তাদের ঐতিহ্যবাহি পোষাক পড়ে না,,তবে পর্যটকদের কাছে বিক্রি করতে চায় তাদের পোষাক

ফিরার সময়ও যেভাবে অপমানজনক আচরণ করলো—বলার মতো না।
টুরিস্ট পুলিশ নেই, বিজিবিকে বললেও তারা বললো “এভাবেই চলে, কিছু করার নেই…”

তারপর খাবারের হোটেলে গিয়ে দেখি ভাত+ডাল+ভর্তা+গরুর মাংস = ২৬০ টাকা,
যেখানে ভোলাগঞ্জে একই প্লেট ১৪০ টাকা!

---

🔴 জাফলং খাসিয়া পল্লীর বর্তমান অবস্থা:

• নৌকা–অটো ভাড়ায় প্রতারণা
• দালালদের হয়রানি
• ভয় দেখানো ও বাজে ব্যবহার
• খাবারের অস্বাভাবিক দাম
• পর্যটকদের টার্গেট করে টাকা আদায়
• কোনো সেবা নেই, শুধু প্রতারণা

---

✊ তাই আমরা বলছি — জাফলং খাসিয়া পল্লী বয়কট করুন।

যে জায়গায় পর্যটককে শিকার হিসেবে দেখা হয়, সেখানে যাওয়া মানে অপমান কিনে আনা।

---

✔️ পর্যটকদের জন্য সচেতনতা:

• আগে থেকেই ভাড়া ঠিক করুন
• দাম না জেনে খাবেন না
• প্রয়োজন হলে ৯৯৯ কল (যদিও নেটওয়ার্ক দুর্বল)
• বিকল্প স্থান দেখুন — রাতারগুল, ভোলাগঞ্জ সাদা পাথর ইত্যাদি

---

📣 প্রতারণামুক্ত পর্যটন চাই।
হয়রানি যেখানে, বয়কট সেখানেই।

শেয়ার করুন—আরও মানুষ সচেতন হোক ✊✨

📌 রাসূল (সা.) বলেছেন, যে ব্যক্তি এই দোয়া তিনবার পড়বে সে ভূমি ও আকাশের দুর্যোগ থেকে হেফাজতে থাকবে।  بِسْمِ اللهِ الَّذِي ...
23/11/2025

📌 রাসূল (সা.) বলেছেন, যে ব্যক্তি এই দোয়া তিনবার পড়বে সে ভূমি ও আকাশের দুর্যোগ থেকে হেফাজতে থাকবে।

بِسْمِ اللهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

উচ্চারণ : বিসমিল্লাহিল্লাজি লা ইয়াদুররু মাআসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা-ই ওয়া হুয়াস সামিউল আলিম।

অর্থ : আল্লাহ তাআলার নামে, যার নামের বরকতে আকাশ ও মাটির কোনো কিছুই কোনো অনিষ্ট করতে পারে না। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞানী।

✅ (তিরমিজি, হাদিস : ৩৩৮৮)

বাংলাদেশী এই নাগরিক মায়ানমারে গিয়েছিল। নাম লিখিয়েছিল সন্ত্রাসী সংঘটন আরাকান আর্মিতে। সশস্ত্র ট্রেনিং নিয়ে সেখানে যুদ্ধও ...
04/10/2025

বাংলাদেশী এই নাগরিক মায়ানমারে গিয়েছিল। নাম লিখিয়েছিল সন্ত্রাসী সংঘটন আরাকান আর্মিতে। সশস্ত্র ট্রেনিং নিয়ে সেখানে যুদ্ধও করেছে। তার নাম জীবন তঞ্চঙ্গা। বাড়ি বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ির ধুমধুম ইউনিয়নের গাছবানিয়া এলাকায়।

গত ১১ আগষ্ট আরসার সাথে লড়াইয়ে টিকতে না পেরে জীবন তঞ্চঙ্গার সাথে আরো বেশ কিছু উপজাতি সন্ত্রাসী আরাকান থেকে বাংলাদেশে পালিয়ে আসে। তার মধ্যে জীবন তঞ্চঙ্গা AK-47 রাইফেলসহ বাংলাদেশের বর্ডার গার্ড বিজেপির হাতে আত্মসমর্পণ করে।

শুধু জীবন নয়; গত ২ মাসে এমন বেশ কয়েকজন আরাকান আর্মির সদস্যকে বিজিবি গ্রেফতার করেছে যারা ছিল বাংলাদেশী। এগুলোকে সামনে রাখলে সুস্পষ্ট বুঝা যায় কত বৃহৎ আকারে বাংলাদেশ থেকে মায়ানমারে গিয়ে উপজাতিরা আরাকান আর্মিতে নাম লেখাচ্ছে!!

একজন বাংলাদেশী নাগরিকের পাকিস্তানে গিয়ে টিটিপির হয়ে লড়াই করার ঘটনাকে মিডিয়া যেভাবে হাইলাইট করে, উপজাতি সন্ত্রাসীদের ক্ষেত্রে আমরা সেটা পাইনা।

অথচ আরাকান আর্মি বাংলাদেশের সার্বভৌমত্বের হুমকি। বাংলাদেশের পার্বত্য অঞ্চল নিয়ে তারা স্বাধীন রাখাইন রাষ্ট্রের স্বপ্ন দেখে। সে পরিকল্পনাকে সামনে রেখে বাংলাদেশ থেকে তারা সদস্যও সংগ্রহ করছে।

© Voice Of Arakan

Address

Rupganj, Narayanganj
Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when আমাদের মুড়াপাড়া posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share