05/07/2018
❑ ভ্রমণের স্থান সমুহঃ
* সাজেক
* হাজাছড়া ঝর্ণা
*তারেং
* রুই লুই পাড়া
* কংলাক পাহাড়
* স্টোন গার্ডেন
*হ্যালিপ্যাড
* আলুটিলা গুহা
*ঝুলন্ত ব্রিজ
স্পেশাল ফিচারঃ
* সবার অংশ গ্রহনে Bar-B-Q Party
* ফানুস উৎসব
** ভ্রমণের সম্ভাব্য বর্ণনাঃ
ভ্রমনের আনন্দকে বাড়িয়ে তুলতে আমরা ১৮ তারিখ রাতে ট্রেনে করে চলে যাব চিটাগাং ,যাত্রা পথে ট্রেনের কু ঝিক ঝিক শব্দের সাথে জানলা দিয়ে রাতের তারা ,ভুতূরে গ্রামিন পরিবেশ উপভোগ এর সাথে আড্ডা ।
চিটাগাং নেমে সকালের নাস্তা সেরে আমরা বাসে রওনা দিব খাগড়াছড়ির উদ্দেশে। আকা বাকা পথে পাহাড় আর প্রকৃতির মিলন মেলা উপভোগ করতে করতে চলে যাব খাগড়াছড়ি ।
এরপর সাজেকের উদ্দেশ্যে রওনা করবো নতুন জিপে। দুপুরের মধ্যে সাজেকের সবচেয়ে আকসনিয় মেখপুংজ্ঞি রিসোর্টে চেক-ইন করে সারাদিন সাজেক এবং তার আশেপাশের স্পট ভ্রমন। রাতে সাজেকেই BAR-B-Q পার্টি।
পরদিন সকালের খাবারের পর খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা করবো। সারাদিন ঘুরবো হাজাছড়া ঝর্ণা, আলুটিলা গুহা, তারেং ও ঝুলন্ত ব্রিজ। । তারপর রাতের বাসে রওনা দিয়ে ভোরে ঢাকায় থাকবো।
খাবার : সকালে পরোটা, ডিমভাজি, ডাল, চা। দুপুরে মুরগীর মাংস, ভর্তা, ডাল, সবজি। রাতে Bar-B-Q পার্টি। ২য় দিন দুপুরে খাগড়াছড়ির সবচেয়ে সেরা পাহাড়ি রেস্টুরেন্ট "System"এ লাঞ্চ। রাতে খাবো খাগড়াছড়ির সুস্বাদু খাবারের আরেক বিখ্যাত নাম মনটানা-য়।