11/02/2022
luxury Trip
দুবাই মানেই সপ্নের শহর জাদুর শহর চোখ ধাঁধানো এক আলোক নগরী এক কথায় স্বপ্নপুরী। কে না চায় সপ্নের শহরে ঘুরতে যেতে। আপনাদের এই স্বপ্ন পূরণ করার জন্য আমরা আছি আপনাদের পাশে। ভ্রমণের শুরু থেকে শেষ পর্যন্ত সপ্নীল ভাবেই সাজানো হয়েছে আমাদের সমস্ত আয়োজন। দুবাই পুরো শহর টাই ৪ দিনের জন্য আপনাদের দখলে। ঘুরে বেড়াবেন মরুভূমির বালির সমুদ্রে। উঠের পিঠে চড়ে দেখবেন মরুভূমির সৌন্দর্য। সন্ধ্যা নামার সাথে সাথেই মরুভূমির বুকে আপনাদের মনোরঞ্জনের জন্য থাকছে ভিন্ন এক চোখ ধাঁধানো আয়োজন এবং সাথে থাকছে এরাবিক খাবারের বিশাল সমাহার। পুরো বিশ্ব শুধু দুবাই তেই পাবেন এই আয়োজন।
সেরা ট্রিপ এর সাথে সপ্নের দুবাই তে রাজকীয় ভ্রমণ ৪ রাত ৫ দিন।
☎️ যোগাযোগ: ০১৮২৯৬২২২১৩
👉 ভ্রমণের সময়: ২৪ মার্চ ২০২২- ২৯ মার্চ ২০২২
👉🏻 বুকিং এর শেষ সময়: ১৮ ফেব্রুয়ারি
👉🏻 ভ্রমণ বিস্তারিত👈🏻
২৪ তারিখ ইনশাআল্লাহ আমরা দুবাই এর উদ্দেশ্যে রওনা দিবো ঢাকা আন্তর্জাতিক বিমাবন্দর থেকে।
দুবাই পৌঁছে প্রথম দিন সবাই বিশ্রাম নিয়ে সেদিন টা আসে পাশেই ঘুরে দেখবো।
দ্বিতীয় দিন সকালে সবাই ব্রেকফাস্ট করে সবাই নিজেদের মত করে একটু ঘুরে দুপুরের ২ টার মধ্যে (ডিজার্ট সাফারির ) উদ্দেশে রওনা দিবো। শহরের সব চোখ ধাঁধানো সব উচু দালান পাড়ি দিয়ে আমরা প্রবেশ করবো মরুভমির সাগর ডেজার্ট সাফারিতে! উচু নিচু বালুর পাহাড়ে আমাদের জন্যে থাকছে ল্যান্ড ক্রুজারের স্পিডে উঠানো মারাত্নক মেমোরেবল রাইড যেখানে বালুর একেকটা টিলা পার হবেন আর মনে হবে আপনি রোলার কোস্টারে আছেন! মরুভূমিতে ফটোশুট বিরতি, ক্যাম্পে পৌঁছে ক্যামেল রাইড, ড্রিংকস, এপেটাইজার স্ন্যাক্স, মেহেদী, শীশা, বুফে ডিনার, বিবিকিউ, বেলি ড্যান্স, ফায়ার শো প্রোগ্রাম!
তৃতীয় দিন সকালে ব্রেকফাস্ট করে আমরা রওনা দিবো মিরাকেল গার্ডেন এর উদ্দেশ্যে ভালোবাসা আর যত্ন দিয়ে মরুভূমিতেও ফুল ফোটানো যায় আর অতিযত্নে এই অসম্ভবকেই সম্ভব করা হয়েছে! মরুভূমির বুকে গড়ে উঠেছে ফুলের বাগান মরুভুমির উত্তপ্ত বালিতে যেখানে গাছ খুঁজে পাওয়াটা দুষ্কর! পুরনো নানা মডেলের গাড়ি, বরফের ঘর, পিরামিড, চলমান পানির টেপ, ফুল দিয়ে তৈরি ময়ূরপঙ্খী, প্রজাপতি, ফুলের জাহাজ, ফুলের বিছানা, ফুলের পাহাড়, ফুলের ঘোড়ার গাড়ি, ফুলের বাড়ি, ফুলের ঘর, ফুলের সাগর, ফুলের দোলনা, ফুলের সবচেয়ে বড় দেয়াল, ফুলের ঝর্ণধারা মানবাকৃতি সহ বিভিন্ন আকৃতিতে করা বিশ্বের সবচেয়ে সুন্দর এবং বড় ফুলের বাগান হিসেবে গিনেস বুকে নাম উঠে আসা এই ফুলের স্বর্গরাজ্য হল মিরাকল গার্ডেন! কলস থেকে পানির মতো করে ফুল ঝড়ছে এমনও অনেক চোখ জুড়ানো দৃশ্য, ফুলের দুর্গ, মিকি মাউস, রয়েছে ফুল দিয়ে সাজানো এমিরেটস এয়ারলাইন্সের এয়ারবাস A380 যা সত্যিই দর্শনার্থীদের মুগ্ধ করে। এছাড়াও বাগানে খাঁচায় রাখা হয়েছে নানা ধরনের পাখি। এসব পাখির কিচির-মিচির শব্দ আপনাদের বাড়তি আনন্দ দেবে!
এরপর আমরা একটা শর্ট সিটি ট্যুর দেবো যেখানে থাকবে দুবাইয়ের দারুন সমুদ্র সৈকত মেরিনার একাংশ! জেটি থেকে উঁচু আকাশচুম্বী ভবনের মনকাড়া সৌন্দর্য সহ শহরের ভেতর কিছু দর্শনীয় স্থান যেমন পাম জুমেইরা, অ্যাটলান্টিস, দুচোখ ভরে উপভোগ করতে করতে যাবো! ফিরতি পথে আলোকশয্যার মায়াভরা খেলার নয়নাভিরাম দৃশ্য যা পশ্চিমা দুনিয়ার কাছে এই পুরো দুবাই শহরকে যেন জ্বলজ্বল করে আরব্য রজনীর গল্প বানিয়ে রেখেছে সেটাই উপভোগ করতে করতে হোটেলে ব্যাক করবো!
এরপর দিন সন্ধ্যায় আমরা যাবো দুবাই ক্রিকে! যা ডোউ ক্রুজ নামে পরিচিত! এখানে নিম্নতর (এয়ার-কন্ডিশন) এবং উপরের (ওপেন-এয়ার) ডেকগুলি রয়েছে যেগুলো রেস্তোরাঁ বানানো হইছে। আপনি ঢোকার সাথে সাথেই একটা ওয়েল্কাম ড্রিঙ্কস দেওয়া হবে এবং পুরা সমুদ্রপথে জাহাজের উপর সুস্বাদু বারবিকিউ খাবার & ইন্টারন্যাশনাল বুফে ডিনার পরিবেশন করা হয়।আপনি যখন আপনার পানীয় উপভোগ করেন, তখন আপনি দুবাইয়ের মর্যাদাপূর্ণ ভবন এবং কাঠামোগুলির উপর নজর রাখতে পারেন, যা রাতের আলোতে চমকপ্রদ।এছাড়াও আপনি নিরামিষভোজী এবং নিরামিষবিশেষ খাবারের বিভিন্ন ধরণের সুস্বাদু বুফে উপভোগ করতে পারেন। ধাউ ক্রুজে অনেক বিনোদন অনুষ্ঠান আছে যা লাইভ সঙ্গীত পারফরমেন্স, তানুরা নাচ ইত্যাদি অন্তর্ভুক্ত করে।ক্রুজের ক্রমশ যাত্রা টাইম ৯০ মিনিট! সাথে পাচ্ছেন সম্পূর্ণ এয়ার কন্ডিশনার নিম্ন ডেক এবং খোলা বিনোদন শো / তানুর শো।ক্রুজের জানালা দিয়ে তাকালে একদিকে সাগরের ঢেউ আর উপরে তাকালেই রাতের আকাশচুম্বী আলোকসজ্যা যা সারা বিশ্বে দুবাইকে বিখ্যাত করছে উঁচু বিল্ডিং, নামী দামী গাড়ি, বাড়ি এবং তাদের বিলাস বহুল জীবন যাপনের জন্য। আপনাদের মনে হবে একদিন আকাশছোঁয়া বিল্ডিংগুলো যেন চাঁদকেও ছুঁয়ে ফেলবে আর এটাই ক্রুজে ডিনারের পুরোটা সময় আপনাদের জন্য একটা মেমোরেবল সময় হতে যাচ্ছে!
এর পরে আমরা দুবাই ট্রিপের সব চমকপ্রদ স্মৃতি নিয়ে ইনশাআল্লাহ বাংলাদেশের উদ্দেশ্যে রওয়ানা হবো।
👉🏻প্যাকেজে যা যা থাকছে-
*দুবাই যাওয়া আসা প্লেন ভাড়া
*ভিসা ফি
*বাংলাদেশ টু দুবাই সকল কোভিট টেস্ট ফি
*হোটেল ভাড়া
*সকালের নাস্তা
*সকল প্রকার ট্রান্সপোর্ট খরচ
*ডেসার্ট সাফারি-মিরাকেল গার্ডেন-ক্রুজ ডিনার সহ সকল প্রকার দর্শনীয় স্থানের টিকিট খরচ।
👉🏻 প্যাকেজে যা যা থাকছে না-
* সকল প্রকার ব্যাক্তিগত খরচ
* দুপুর/রাতের খাবার ( দেশের বাইরে গিয়ে সবার একটা ব্যাক্তি স্বাধীনতা থাকে তো সবাই যাতে তাদের নিজেদের মত করে ওই দেশের খাবার গুলো উপভোগ করতে পারে)
বুকিং পলিসি:
পাসপোর্ট এর সাথে ৩০% অ্যাডভান্স করে দিতে হবে। বাকি ৭০% ভিসা হওয়ার পরে একটা মিটিং ফিক্স করে সেই মিটিং এ আলোচনা হবে।