Amana Tours & Travels Ltd.

Amana Tours & Travels Ltd. Amana Tours & Travels is one of the most prospective tour operator in Bangladesh, run by the most skilled resources to serve the best in travel and tourism

Amana Tours & Travels is one of the most prospective tour operating companies in Bangladesh, run by the most skilled resources with the mission to serve the best in the arena of travel and tourism. Our team is completely geared up to provide various package tours in your favorite destinations in Bangladesh as well as in your neighboring countries such as Nepal, India, Bhutan, Malaysia and Thailand

with most affordable worth and professional guide support. Our mission is to build a global concern and positive mindset in favor of Bangladesh by exploring and exploiting the travel prospects for travelers and tourists. Amana Tours and Travels provide first-rate services with integrity, dignity and professionalism for operating national and international (inbound and outbound) tours successfully. We are committed to serve the demands of your precious holidays and vital travels with the best hospitality and care.

ভাসমান পেয়ারা বাজার
24/07/2019

ভাসমান পেয়ারা বাজার

ভাসমান পেয়ারা বাজার

ঝালকাঠি, বরিশাল এবং পিরোজপুরের সিমান্তবর্তী এলাকায় গড়ে উঠেছে এশিয়া মহাদেশের বৃহত্তম পেয়ারা বাগান। ঝালকাঠী জেলা শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে ভিমরুলিতে রয়েছে বাংলাদেশের সবচেয়ে বড় ভাসমান পেয়ারা বাজার (Floating Guava Market)। তিন দিক থেকে আসা খালের মোহনায় বসে ভিমরুলির এই ভাসমান পেয়ারা বাজার। জুলাই, আগস্ট পেয়ারার মৌসুম হলেও মাঝে মাঝে সেপ্টেম্বর পর্যন্ত বাজার চলে। ভাসমান পেয়ারা বাজার দেখতে আগস্ট মাস সবচেয়ে উপযোগী সময়। সকাল ১১ টার পর পেয়ারা বাজারের ভীড় কমতে থাকে তাই ১১ টার আগে বাজারে যাওয়াই সবচেয়ে ভাল।

এছাড়া ব্যাকওয়াটারে ঘুরে খালের সাথে লাগোয়া ঘরবাড়ি, স্কুল, ব্রিজ এবং রাস্তার সম্মোহনী রুপ উপভোগ করতে পারেন। খালের মধ্য দিয়ে চলার সময় চাইলে হাত বাড়িয়ে আমরা কিংবা পেয়ারা ধরতে পারবেন। আর যদি বৃষ্টি হয় তবে চারপাশটা আরো অপার্থিব সৌন্দর্য্যে মোহনীয় হয়ে উঠবে।

পথে কুড়িয়ানা বাজারের ঋতুপর্ণা দোকানের গরম গরম রসগোল্লার স্বাদ নিতে ভুল করবেন না আর বাজারে বৌদির হোটেলে খেতে পারেন দুপুরের খাবার। ভাসমান পেয়ারা বাজার থেকে বরিশাল আসার পথে গুঠিয়া মসজিদ ও দুর্গাসাগর দিঘী ঘুরে আসতে পারেন।

কোথায় কি খাবেন
ভিমরুলি বাজার থেকে সাদা ও লাল মিষ্টি, কুড়িয়ানা বাজারে ঋতুপর্ণা দোকানের গরম মিষ্টি ও বৌদির হোটেলে দুপুরের খাবার এবং গুঠিয়ার সন্দেশ। এছাড়া বরিশাল শহরের পুরান বাজার এলাকার হক এর রসমালাই, রসগোল্লা কিংবা ছানা, বটতলা এলাকার শশীর রসমালাই, নুতন বাজার এলাকার নিতাইর মিষ্টি, বিবির পুকুর পাড়ের কাছে চটপটি, দধি ঘোরের দই, ঘোল এবং ঘোল-মুড়ি মিক্সড খেতে পারেন।

থাকার ব্যবস্থা
ঝালকাঠি শহরের ধানসিঁড়ি রেস্ট হাউস, হালিমা এবং আরাফাত বোর্ডিং এ ১০০ থেকে ২৫০ টাকা ভাড়ায় রাত্রিযাপন করতে পারবেন। তবে ভালো মানের হোটেলে রাত্রি যাপন করতে বরিশাল শহরে আসতে হবে। বরিশাল শহরে বিভিন্ন মানের বেশকিছু আবাসিক হোটেল রয়েছে।

ভাসমান পেয়ারা বাজার কিভাবে যাবেন
বরিশাল পানি অথবা সড়ক পথে যাওয়ার সুযোগ রয়েছে তবে পানি পথে বরিশাল যাওয়াই সবচেয়ে সুবিধাজনক।

লঞ্চে যেতে চাইলে
ঢাকার সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে প্রতিদিন বেশকিছু লঞ্চ বরিশালের পথে যাত্রা করে ভোর ৪ থেকে ৫ টার মধ্যে পৌঁছায়। লঞ্চে বরিশাল যেতে জনপ্রতি ডেক ভাড়া ২০০ টাকা, সিঙ্গেল কেবিন ভাড়া ৯০০ (নন এসি) টাকা এবং ডাবল কেবিন ভাড়া ১৭০০ (নন এসি) টাকা। বরিশাল লঞ্চ ঘাট থেকে অটো বা রিক্সায় চৌরাস্তা এসে বাসে করে স্বরূপকাঠি লঞ্চঘাট পর্যন্ত ৫০ টাকা ভাড়া লাগবে।

স্বরূপকাঠি লঞ্চঘাট থেকে ট্রলার ভাড়া করে সন্ধ্যা নদী দিয়ে ঢুকে আটঘর, কুড়িয়ানা, ভীমরুলী বাজার ঘুরতে পারবেন। দরদাম করে নিলে ট্রলারভেদে ১০০০ থেকে ১৫০০ টাকা লাগবে। অথবা স্বরূপকাঠি লঞ্চঘাট থেকে ২০ টাকা অটো ভাড়ায় কুড়িয়ানা বাজার এসে ২০০ থেকে ৩০০ টাকায় নৌকা বা ট্রলার ভাড়া করে কুড়িয়ানার আশপাশের বাজার আর ক্যানেল ঘুরতে পারবেন। তবে ভিমরুলি গেলে ভাড়া আরো বেশি লাগবে।

এছাড়া রাস্তা ভাল থাকলে অটোতে করে আটঘর, কুড়িয়ানা এবং ভীমরুলী বাজার ঘুরতে পারবেন। এক্ষেত্রে একটু খোঁজ খবর করে নিন কিংবা কিছু কিছু ব্রিজ ভাঙ্গা থাকায় প্রতি ব্রিজ পর্যন্ত অটোতে এসে পায়ে হেটে ব্রিজ পার হয়ে আবার অটো নিয়ে যেতে হবে।

বাসে যেতে চাইলে
ঢাকার সদরঘাট এবং গাবতলী বাস টার্মিনাল থেকে বেশ কয়েকটা বাস বরিশালের উদ্দেশ্যে ছেড়ে যায়। সাকুরা পরিবহনে বরিশাল যেতে জনপ্রতি বাসের টিকেট মূল্য ৪০০ থেকে ৬০০ টাকা। গাবতলী থেকে সরাসরি স্বরূপকাঠি লঞ্চঘাটে যাওয়ার বাস রয়েছে। সোনার তরী, হানিফ এবং সাকুরা পরিবহণের বাসে জনপ্রতি ৫০০ টাকা ভাড়া লাগে। বাসে বরিশাল কিংবা স্বরূপকাঠি এসে উপরে উল্লেখিত উপায়ে ভাসমান পেয়ারা বাজার দেখতে যেতে পারবেন।

ট্যুর প্ল্যান
ভাসমান পেয়ারা বাজার ভ্রমণের ট্যুর প্ল্যান (১)
বরিশাল বা স্বরূপকাঠি থেকে নৌকা কিংবা ট্রলার নিয়ে ব্যাকওয়াটার ও ভাসমান পেয়ারা বাজার দর্শন। দুপুরবেলা কুড়িয়ানা বাজারে বৌদির হোটেলে দুপুরের খাবার খেয়ে আবার ব্যাকওয়াটার ভ্রমণ করে ঝালকাঠিতে রাত কাটানো। সকালে ঝালকাঠি থেকে গুঠিয়া মসজিদ, দুর্গাসাগর দিঘী ঘুরে বরিশালের উদ্দেশ্যে যাত্রা। এরপর বরিশাল শহরের আশেপাশে ঘুরে লঞ্চে ঢাকা ফেরা।

ভাসমান পেয়ারা বাজার ভ্রমণের ট্যুর প্ল্যান (২)
বরিশাল বা স্বরূপকাঠি থেকে নৌকা কিংবা ট্রলার নিয়ে ব্যাকওয়াটার ও ভাসমান পেয়ারা বাজার দর্শন। দুপুরবেলা কুড়িয়ানা বাজারে বৌদির হোটেলে দুপুরের খাবার খেয়ে বাসে চরে বানারীপাড়ায় গুঠিয়া মসজিদ দেখতে চলে যাওয়া। গুঠিয়া মসজিদের কাছে সন্দেশ খেতে ভুলবেন না, এরপর মাত্র দুই কিলোমিটার দূরে দুর্গাসাগর দিঘী দেখে বাসে বরিশাল শহরে আসা। যদি হাতে যথেষ্ট সময় থাকে তবে বিবির পুকুর পাড়ে সন্ধ্যা কাটিয়ে চটপটি খেয়ে ফিরতি লঞ্চ কিংবা বাসে চরে ঢাকায় ফেরা।

ভাসমান পেয়ারা বাজার ভ্রমণ পরামর্শ
* পানিতে ময়লা ফেলে পানি নোংরা করবেন না।
* ভাসমান পেয়ারা বাজার ভ্রমণে গ্রুপ করে গেলেই ভাল।
* বাসে ভ্রমণ থেকে লঞ্চে ভ্রমণ করা অনেক আরামদায়ক ও সুবিধাজনক
* অবশ্যই মিষ্টি খেতে ভুলবেন না।
* লাইফ জ্যাকেট ব্যবহার করবেন।
* বাগান থেকে কিছু খেতে চাইলে বাগান মালিকের অনুমতি নিয়ে নিবেন।

নভোথিয়েটার
24/07/2019

নভোথিয়েটার

নভোথিয়েটার

অজানাকে জানার নেশা মানুষের চিরন্তন আগ্রহের একটি। আর সেটা যদি হয় বিনোদনের মাধ্যমে তবে তো কথাই নেই! অজানাকে জানানোর সুযোগের পাশাপাশি মানুষকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে রাজধানী ঢাকার তেজগাঁও বিজয় সরণীর মোড়ে নির্মাণ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার (Bangabandhu Sheikh Mujibur Rahman Novo Theatre)। পূর্বে এই নভোথিয়েটারটি ভাষানী নভোথিয়েটার নামে পরিচিত ছিল।

নামের সাথে থিয়েটার যুক্ত থাকলেও বাংলাদেশের একমাত্র নভোথিয়েটারটি কোনভাবেই অন্য সকল সাধারণ মুভি থিয়েটারের মতো নয়। ২০০৪ সালের ২৫শে সেপ্টেম্বর সর্বসাধারণের জন্য খুলে দেয়া এই নভোথিয়েটারে আছে ৫ ডি মুভি থিয়েটার, সিমুলেটর রাইড, ৫ ডি ইণ্টেরিয়েকটিভ এডুটেইনমেণ্ট সিমুলেটর, ডিজিটাল ও সায়েন্টিফিক এক্সিবিটস গ্যালারি, বিশ্বখ্যাত বিজ্ঞানীদের প্রতিকৃতি এবং গ্রহ ও সৌরজগতের প্রতিরূপ। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটারে ১৫০ আসনের একটি আধুনিক মিলনায়তন, ৫০ আসনযুক্ত কনফারেন্স রুম, র‍্যাম্প, হাইড্রলিক লিফট এবং ভু-গর্ভস্থ কার পার্কিং সুবিধা রয়েছে।

৫ডি থিয়েটারের ১২০ ডিগ্রী কোণের বিশাল পর্দায় উচ্চক্ষমতাসম্পন্ন প্রক্ষেপণ যন্ত্রের মাধ্যমে প্রতিফলিত হয় বর্ণিল আলোকচ্ছটা, অ্যাস্ট্রোভিশন ছবি এবং স্কাইক্যান ভিডিও, যা দর্শনার্থীদের এক বাস্তব অভিজ্ঞতা প্রদান করে। ৩০ আসনের রাইড সিমুলেটরে চড়ে নভোথিয়েটারে রেসিং কার, অ্যাক্রোবেটিক এ্যারোপ্লেন, মনোরেল, স্পেস ক্র্যাপ্ট, প্রাচীন পিরামিডের কোস্টার এবং এয়ারক্র্যাপ্ট ফাইবারে চড়ে রোমাঞ্চিত হবার সুযোগ রয়েছে।

প্রদর্শনীর সময়
প্রতি শনি, রবি, সোম, মঙ্গল ও বৃহস্পতিবার সকাল ১০ টা ৩০ মিনিট, দুপুর ১২ টা, বেলা ২ টা, বিকাল ৩ টা ৩০ মিনিট, বিকাল ৫ টা এবং সন্ধ্যা ৬ টা ৩০ মিনিটে প্রদর্শনী শুরু হয়। আর প্রতি শুক্রবার প্রদর্শনী শুরু হয় সকাল ১০ টা, ১১ টা ৩০ মিনিট, বেলা ২ টা ৩০ মিনিট, বিকাল ৪ টা, বিকাল ৫ টা ৩০ মিনিট এবং সন্ধ্যা ৭ টায়। প্রতি সপ্তাহের বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার বন্ধ থাকে।

টিকেট মূল্য
প্যানেটেরিয়াম প্রদর্শনীর টিকেটের মূল্য ১০০ টাকা। ২ বছরের নিচে বাচ্চাদের কোন টিকিটের প্রয়োজন নেই। ৫ ডি মুভি থিয়েটারের প্রতি টিকেটের মূল্য ৫০ টাকা, ৫ ডি ইণ্টেরিয়েকটিভ এডুটেইনমেণ্ট সিমুলেটরের টিকেটের মূল্য জনপ্রতি ৫০ টাকা, ডিজিটাল ও সায়েন্টিফিক এক্সিবিটস গ্যালারির প্রতি টিকেট মূল্য ১০০ টাকা এবং রাইড সিমুলেটরের জনপ্রতি টিকেট মূল্য ২০ টাকা। চাইলে টেলিটক মোবাইল নাম্বারের মাধ্যমে নভোথিয়েটারের যাওয়ার তিন দিন পূর্বে অগ্রীম টিকেট ক্রয় করতে পারবেন।

যোগাযোগ
বিজয় স্বরণী, তেজগাঁও, ঢাকা।
ফোন নম্বর – 9139577, 9138878, 8110155, 8110184
ওয়েব সাইট – www.novotheatre.gov.bd

Address

Dhaka
1230

Alerts

Be the first to know and let us send you an email when Amana Tours & Travels Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Amana Tours & Travels Ltd.:

Share

Category