বন্ধু চল - Bondhu Chol

বন্ধু চল - Bondhu Chol Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from বন্ধু চল - Bondhu Chol, Travel Agency, Dhanmondi, Dhaka.

This page or community arised from a group of friends who are anthusiast about travelling, who are curious to explore and discover the natural beauties all over the country.

17/04/2021
প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি বাংলাদেশ। বাংলাদেশের আনাচে কানাচে লুকায়িত রয়েছে অপার এ সৌন্দর্যের আধার। শুধু খুঁজে নি...
16/06/2019

প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি বাংলাদেশ। বাংলাদেশের আনাচে কানাচে লুকায়িত রয়েছে অপার এ সৌন্দর্যের আধার। শুধু খুঁজে নিতে হবে আপনাকে। যেখানে প্রকৃতি রয়েছে বন্য আর বাতাসে রয়েছে বন্য ঘ্রাণ এমন জায়গা পেলে যে কেউ হয়ে যাবে বাঁধন হারা। তেমন প্রকৃতির সন্ধান পাওয়া মাত্রই ছুটে গেলাম চট্টগ্রামের মিরেরসরাইয়ের নাপিত্তাছড়া

নাপিত্তাছড়া ঝর্ণা বাংলাদেশের চট্টগ্রামের মিরসরাইয়ের পাহাড়ে অবস্থিত একটি জলপ্রপাত। এখানে মূলত তিনটি ঝর্ণা রয়েছে ঝর্ণা। এগুলো হলো কুপিকাটাকুম, মিঠাছড়ি এবং বান্দরকুম বা বান্দরিছড়া। আর ঝর্ণাগুলোতে যাওয়ার যে ঝিরিপথ রয়েছে সেটাকে নাপিত্তাছড়া ট্রেইল বলে।
বর্ষার সময় যাওয়া সবচেয়ে ভাল সময়, তাহলে ঝর্ণার সর্বোচ্চ সৌন্দর্য উপভোগ করা যাবে।

Nature is the best gift from God KaptaiRangamati
16/06/2019

Nature is the best gift from God

Kaptai
Rangamati

"আমি তাই বসে বসে ভাবিনদী কোথা হতে এলো নাবি। কোথায় পাহাড় সে কোনখানে তাহার নাম কি কেহই জানে! "রবীন্দ্রনাথের মতো আমার মনেও ...
13/06/2019

"আমি তাই বসে বসে ভাবি
নদী কোথা হতে এলো নাবি।
কোথায় পাহাড় সে কোনখানে
তাহার নাম কি কেহই জানে! "

রবীন্দ্রনাথের মতো আমার মনেও প্রশ্ন জাগে এইযে বাংলাদেশের যেখানেই বেড়াতে যাই এত নদী, এত পুকুর, হাওর খাল বিল যা আমাকে আকড়ে ধরে রাখে কোথায় এদের উৎস কোথায় এদের জন্ম!!!!

সাগর, নদী, হাওর, এগুলো সবসময়ই আমাকে খুব ডাকে আমি ছুটে যাই তাদের কাছে যখনি সুযোগ পাই মনে হয় যেনো সব কোলাহল,গ্লানি,শোক,অপূ...
06/06/2019

সাগর, নদী, হাওর, এগুলো সবসময়ই আমাকে খুব ডাকে
আমি ছুটে যাই তাদের কাছে যখনি সুযোগ পাই
মনে হয় যেনো সব কোলাহল,গ্লানি,শোক,অপূর্ণতা স্রোতের সাথেই বিলিন হয়ে যায়
আর আমি আবার জেগে উঠি সদ্য জন্ম নেয়া শিশুটির মতো

স্থান- গোমতী নদী, কুমিল্লা
আমরা এই প্রাকৃতিক সৌন্দর্য্য গুলো উপভোগ করতে যেয়ে জায়গা গুলো যেনো নোংরা না করে আসি, সেই দিকে খেয়াল রাখবো

মেঘের রাজ্যে ধবধবে সাদা আকাশে নীল শাড়ি পরে উড়ে যাওয়ার ইচ্ছেটা আমার কাছে আদিখ্যেতা মনে হয়নি একদম!!সাজেক জায়গাটা আমার কাছে...
24/05/2019

মেঘের রাজ্যে ধবধবে সাদা আকাশে নীল শাড়ি পরে উড়ে যাওয়ার ইচ্ছেটা আমার কাছে আদিখ্যেতা মনে হয়নি একদম!!
সাজেক জায়গাটা আমার কাছে রূপকথার মতোই লেগেই ভোর বেলা যখন কাঠের হালকা ঘরে মৃদু বাতাসের সাথে মেঘের আনাগোনা পেলাম।

সাজেক রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার অন্তর্ভুক্ত, সমুদ্রপৃষ্ট থেকে প্রায় ১৮০০ ফুট উপরে অবস্থিত এই মেঘের রাজ্য।

ছবির স্থান - জুমঘর ইকো রিসোর্ট, সাজেক
ছবি কৃতজ্ঞতা - Zubair Ahmed

টাঙ্গুয়ার হাওর, সুনামগঞ্জ, সিলেট টাঙ্গুয়ার হাওর, বাংলাদেশের বৃহত্তর সিলেটের সুনামগঞ্জ জেলায় অবস্থিত এক হাওর ] স্থানীয়...
24/05/2019

টাঙ্গুয়ার হাওর, সুনামগঞ্জ, সিলেট

টাঙ্গুয়ার হাওর, বাংলাদেশের বৃহত্তর সিলেটের সুনামগঞ্জ জেলায় অবস্থিত এক হাওর ] স্থানীয় লোকজনের কাছে হাওরটি নয়কুড়ি কান্দার ছয়কুড়ি বিল নামেও পরিচিত। এটি বাংলাদেশের দ্বিতীয় রামসার স্থান, প্রথমটি সুন্দরবন।

যাদের ওয়াইড স্কেলের পানি এবং পাহাড় একসাথে দেখতে ভালো লাগে তাদের জন্যে টাঙ্গুয়ার হাওর স্বর্গরাজ্য,, রাতে নৌকায় স্তব্ধ হাওরে বসে মেঘালয়ের পাহাড়ে আলোর লুকোচুরিতে হারিয়ে যেতে ইচ্ছে করার মতো একটি স্থান টাঙ্গুয়ার হাওর

নাফখুম জলপ্রপাত     বান্দরবানবান্দরবান জেলার থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নে এই জলপ্রপাতটি অবস্থিত। বান্দরবান জেলার থানচ...
20/05/2019

নাফখুম জলপ্রপাত
বান্দরবান

বান্দরবান জেলার থানচি উপজেলার রেমাক্রি ইউনিয়নে এই জলপ্রপাতটি অবস্থিত। বান্দরবান জেলার থানচি উপজেলার রেমাক্রি একটি মারমা অধু্যসিত এলাকা। বান্দরবন হতে ৭৯ কিঃমিঃ দুরে অবস্থিত থানচি। সাঙ্গু নদীর পাড়ে অবস্থিত থানচি বাজার। এই সাঙ্গু নদী ধরে রেমাক্রীর দিকে ধীরে ধীরে উপরে উঠতে হয় নৌকা বেঁয়ে। কারণ নদীটি রেমাক্রী হতে থানচির দিকে ধীরে ধীরে ঢালু হয়ে এসেছে এবং এই জন্য এখানে অনেক স্রোত থাকে। নদীর কিছুদূর পর পর ১-২ ফুট এমন কি কোথাও কোথাও ৪/৫ ফুট পর্যন্ত ঢালু হয়ে নিচে নেমেছে। নদীর দুপাশে সবুজে মোড়ানো উচু উচু পাহাড় রয়েছে। কোন কোন পাহাড় এতই উচু যে তার চূড়া ঢেকে থাকে মেঘের আস্তরে। সবুজে ঘেরা সে পাহাড়ে মাঝে মাঝে দু একটি উপজাতী বসতঘর দেখা যায়। পাহাড়ের ঢালুতে টিন আর বেড়ার ঘর গুলো মারমা ভাষায় বলে ‘খুম’ মানে হচ্ছে জলপ্রপাত। রেমাক্রি থেকে তিন ঘন্টার হাঁটা পথ দূরত্বে এই জলপ্রপাত।

ছবি: এপ্রিল 2019

Address

Dhanmondi
Dhaka

Website

Alerts

Be the first to know and let us send you an email when বন্ধু চল - Bondhu Chol posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to বন্ধু চল - Bondhu Chol:

Share

Category