Habibur Rahaman

Habibur Rahaman Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Habibur Rahaman, Mirpur, Dhaka.

15/03/2026
Normal Salesman vs Smart Salesman — মাঠের বাস্তবতাএকই মার্কেট।একই প্রোডাক্ট।একই টেরিটরি।একই কাজের সময়।তবু ফলাফল এক না।আম...
02/03/2026

Normal Salesman vs Smart Salesman —

মাঠের বাস্তবতা
একই মার্কেট।
একই প্রোডাক্ট।
একই টেরিটরি।
একই কাজের সময়।

তবু ফলাফল এক না।

আমি ফিল্ডে দুই ধরনের সেলস রিপ্রেজেন্টেটিভ দেখেছি।
একজন সারাদিন ব্যস্ত — ঘুরছে, ক্লান্ত, চাপের মধ্যে।
আরেকজন তুলনামূলক শান্ত — কিন্তু মাস শেষে টার্গেট ক্লিয়ার।

পার্থক্যটা পরিশ্রমে না।
পার্থক্যটা অ্যাপ্রোচে।

Normal Salesman:
-অর্ডারের জন্য অপেক্ষা করে
-র‍্যান্ডম আউটলেট ভিজিট করে
-মনে রাখার ওপর নির্ভর করে
-লম্বা সময় কাজ করে, কিন্তু আউটপুট গড়পড়তা

Smart Salesman:
-প্রায়োরিটি অনুযায়ী রুট প্ল্যান করে
-CRM ও সেলস টুল ব্যবহার করে
-আউটলেট পারফরম্যান্স ট্র্যাক করে
-ফলো-আপে শৃঙ্খলা বজায় রাখে
-দীর্ঘমেয়াদি রিটেইলার সম্পর্ক গড়ে তোলে

বাস্তবতা হলো —
যারা পরিকল্পনা করে কাজ করে, তারা অনেক সময় ৪০–৬০% বেশি প্রোডাক্টিভ হয়।
KPI-driven টিমগুলোই টেকসই গ্রোথ আনে।

২০২৬-এ সেলস সাকসেস নির্ভর করবে বেশি কাজ করার ওপর না, বরং সঠিক কাজটা ধারাবাহিকভাবে করার ওপর।
ব্যস্ত থাকা আর প্রোডাক্টিভ হওয়া এক জিনিস না।

Sales মানে product বেচা না, perception বেচা।Chittagong field এ কাজ করার সময় একটা জিনিস পরিষ্কার হয়েছে—একই ice cream, দুই...
28/02/2026

Sales মানে product বেচা না, perception বেচা।

Chittagong field এ কাজ করার সময় একটা জিনিস পরিষ্কার হয়েছে—একই ice cream, দুই দোকানে দুইরকম বিক্রি হচ্ছে। Product same. দাম same. কিন্তু sale আলাদা।

কেন?

কারণ product shelf এ থাকে, কিন্তু decision customer mind এ হয়।

Shop A তে product চোখের লেভেলে, clean freezer, confident shopkeeper।
Shop B তে freezer half-open, display messy, shopkeeper indifferent।

Customer ভাবে সে নিজে choose করছে।
আসলে environment তাকে guide করছে।

Market logic দিয়ে না, emotion দিয়ে চলে।
Customer আগে decide করে—তারপর নিজের কাছে reason বানায়।

Advertising awareness তৈরি করে।
But ex*****on trust তৈরি করে।

Lesson:
Perception তৈরি হয় ৩ জিনিসে — visibility, confidence, consistency।
যে এগুলো control করে, সে market control করে।

আজ Igloo Ice Cream Sales Team – Dhaka এর সাথে গুরুত্বপূর্ণ একটি রিভিউ মিটিং হলো।আমাদের সাথে উপস্থিত ছিলেন আমাদের সম্মানি...
15/02/2026

আজ Igloo Ice Cream Sales Team – Dhaka এর সাথে গুরুত্বপূর্ণ একটি রিভিউ মিটিং হলো।

আমাদের সাথে উপস্থিত ছিলেন আমাদের সম্মানিত CEO Kamrul Hassan স্যার এবং Head of Sales Mazidul Hoq স্যার। পাশাপাশি NSM, RSM, TSO ও TSM টিমের সবাই।

মিটিংয়ের মূল ফোকাস ছিল খুব পরিষ্কার—
বাজারে টিকে থাকা নয়, বাজারে দৃশ্যমান থাকা।
কারণ FMCG মার্কেটে জায়গা কেউ খালি রাখে না। আপনি থামলে, অন্য কেউ এগিয়ে যাবে।

আজকের আলোচনায় যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল—ex*****on discipline।
Strategy রুমে তৈরি হয়, কিন্তু ফলাফল তৈরি হয় রুটে, দোকানে, মানুষের সাথে।

আমরা শুধু আইসক্রিম বিক্রি করি না।
আমরা প্রতিদিন আমাদের ব্র্যান্ডের উপস্থিতি, সম্পর্ক আর বিশ্বাসকে শক্ত করি।

টিমের অংশ হতে পারা, এবং এই লেভেলের নেতৃত্বের কাছ থেকে সরাসরি দিকনির্দেশনা পাওয়া—সবসময়ই অনুপ্রেরণার।

মাঠে আছি।
মাঠেই শিখছি।
মাঠেই এগোচ্ছি।


Habibur Rahaman (Habib)
Territory Sales Manager | Igloo Ice Cream

24/01/2026

আসসালামু আলাইকুম 🤝

আমি Habibur Rahaman (Habib)।
বর্তমানে Territory Sales Manager, Igloo Ice Cream হিসেবে কাজ করছি। FMCG মাঠে কাজ করতে করতে একটা জিনিস পরিষ্কার বুঝেছি—
Sales শুধু টার্গেট না, এটা মানুষ, ডিসিশন আর ডিসিপ্লিনের খেলা।

এই পেজটা শুরু করেছি একটা উদ্দেশ্যে—
👉 FMCG sales-এর বাস্তব অভিজ্ঞতা শেয়ার করা
👉 Leadership আর ex*****on নিয়ে সোজাসাপ্টা কথা বলা
👉 আর ধীরে ধীরে আমার entrepreneurship শেখার যাত্রাটা ডকুমেন্ট করা

এখানে বইয়ের থিওরি কম থাকবে, মাঠের গল্প বেশি থাকবে।
ভুল, শেখা, সংখ্যা, মানুষ—সবকিছু বাস্তবভাবে।

যারা ইতিমধ্যে follow করেছেন, আপনাদের ধন্যবাদ।
এই পেজটা বড় হোক না হোক, honest থাকবে—এই কমিটমেন্ট।

চলুন একসাথে শিখি, বাড়ি, আর আরও ভালো সিদ্ধান্ত নিই।


Habibur Rahaman (Habib)
FMCG Sales & Business Leader | Entrepreneur in the Making

Address

Mirpur
Dhaka
1206

Alerts

Be the first to know and let us send you an email when Habibur Rahaman posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share