Lifitex Abroad

Lifitex Abroad Reliable travel solutions for your next adventure.

03/09/2026

UK স্টুডেন্ট ভিসার জন্য স্পন্সর কে হতে পারবেন?
সহজ বাংলায় বললে, আপনি নিজে অথবা আপনার মা বাবা। এর বাইরে মামা, চাচা, ভাই, বোন বা অন্য কোনো আত্মীয়ের ব্যাংক স্টেটমেন্ট দিয়ে আবেদন করা যাবে না।

UK সরকারের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, প্রয়োজনীয় অর্থের প্রমাণ হিসেবে দেখাতে পারবেন:

• সরকার, সরকার অনুমোদিত লোন কোম্পানি অথবা নিয়ন্ত্রিত স্টুডেন্ট লোন স্কিম থেকে নেওয়া স্টুডেন্ট লোন

• অফিসিয়াল ফাইন্যান্সিয়াল স্পন্সরশিপ, যেমন কোনো জাতীয় সরকার অথবা বিশ্ববিদ্যালয়

• আপনার নিজের টাকা

• আপনার মা বাবার টাকা। এ ক্ষেত্রে মা বাবার সম্মতিপত্র দিতে হবে, যেখানে উল্লেখ থাকবে যে আপনি এই টাকা ব্যবহার করতে পারবেন

• আপনার পার্টনারের টাকা, যদি আপনার পার্টনার UK তে থাকেন অথবা আপনার সঙ্গে একই সময়ে আবেদন করেন

UK এর ক্ষেত্রে সাধারণত ২৮ দিন প্রয়োজনীয় টাকা ব্যাংকে রাখতে হয়। এই টাকার মধ্যে ৯ মাসের লিভিং এক্সপেন্স এবং বাকি টিউশন ফি থাকতে হবে।

Uk এর জন্য ব্যাংক স্টেটমেন্ট নিয়ে অতিরিক্ত প্যারা খাওয়ার কোনো প্রয়োজন নেই। অন্যান্য অনেক দেশের স্টুডেন্ট ভিসা প্রসেসিংয়ের তুলনায় UK এর প্রসেস বেশ সহজ এবং পরিষ্কার।

© lifitexabroad

31/07/2026

আপনারা যারা অদুর ভবিষ্যৎ এ বিদেশে আসবেন প্লীজ এই লেখাটা একবার হলেও পড়ার চেষ্টা করিয়েন।

দিন দিন বিদেশের মাটিতে দুর্ঘটনায় মৃত্যুবরণ করা অত্যাধিক পরিমাণে বেড়ে যাচ্ছে।এসব দেখে দেখে নিজেও ট্রমাটাইজ হয়ে যাচ্ছি। গতকাল রাতে জাপানে হোসাইন নামে আর ও একজন শিক্ষার্থী ট্রাক চাপায় মারা গেছেন । দুইদিন আগে সাইপ্রাসের ইমন , এর ও কয়েকদিন আগে কোরিয়াতে কয়েকমাসে প্রায় চার-পাঁচজন বিভিন্ন দুর্ঘটনায় মারা গেছেন । আমেরিকায় হত্যাকাণ্ডের শিকার হওয়া লিমন-বৃষ্টিকে আমরা কে না জানি এখন ! এমন অসংখ্য শিক্ষার্থী যারা এক বুক স্বপ্ন নিয়ে বিদেশে পড়তে এসেছিল লাশ হয়ে ফিরে গেছে মায়ের কোলে । কেউ গলিত , অর্ধ শরীর ,বা পঁচা মাংসের দলা হয়ে ।কেউবা স্মৃতি হয়ে । প্রতিবছর লিবিয়া থেকে ইতালি যাওয়ার পথে স্ক্যামের শিকার হয়ে প্রাণ হারান শত শত বাংলাদেশী । কার ও স্বপ্ন , কার ও ভবিষ্যৎ , কার ও একমাত্র ভালোবাসা।

এই ঘটনাগুলো আমাদের একদম পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছে , বিদেশ মানেই একটা সুস্থ জীবন , সুন্দর ভবিষ্যৎ , এবং সিকিউরিড লাইফ না । বিদেশে ও মানুষ মরে , অশান্তি থাকে , যন্ত্রণা থাকে । ভবিষ্যৎ এ যারা বিদেশে আসবেন প্লীজ আপনারা নিচের এই ব্যাপারগুলো খেয়াল রাইখেন । প্লীজ।

১) যদি ইউনিভার্সিটির ডর্ম ছেঁড়ে নিজস্ব এপার্টমেন্ট ভাড়া নিয়ে থাকতে চান তাহলে অবশ্যই রুমমেট নেওয়ার আগে তার ব্যাকগ্রাউন্ড , আচার-ব্যবহার , মানসিকতা বুঝে এরপর উঠবেন।

২) বিদেশে আপনার জীবনের সকল রেসপনসিবিলিটিজ আপনার । আপনি কার সাথে মিশবেন , কাকে বন্ধু বানাবেন , কাদের সাথে সার্কেল হবে সবকিছু সম্পর্কে সচেতন থাকতে হবে । উগ্র , ক্যারেক্টারলেস , ইম্মোরাল মানুষদের সাথে মিশে হয়তো সাময়িক সুবিধা পাবেন কিন্তু দিনশেষে এর জন্য আপনার জীবন পর্যন্ত চলে যেতে পারে । সুতরাং, সাবধান।

৩) অবৈধভাবে বিদেশে আসার চিন্তা বাদ দেন ।হাত জোর করে বলি , বাদ দেন ।দেশে না খেয়ে থাকেন তবুও অবৈধ পথে বিদেশে আইসেন না । অথবা আসার পর একটু বাড়তি সুবিধার আশায় বৈধ থেকে অবৈধ হয়ে যাইয়েন না । যারা এখন ইউরোপ, আমেরিকা , কোরিয়া সহ অন্যান্য দেশে অবৈধ আছে তারা যে কি পরিমান মানবেতর জীবন যাপন করছে তা নিজ চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না । মনে রাইখেন , দুই-একজনের রঙিন ভাগ্য সবার কপালে থাকে না ।

৪) বিদেশে এসে ড্রিংকস করেন সমস্যা নেই। আপনার স্বাধীনতা। কিন্তু এমন অবস্থায় , এমন পরিস্থিতিতে ড্রিংকস কইরেন না যখন আপনার সম্ভাব্য সমস্যা হতে পারে । ফর এক্সম্পল , আপনি দুরে কোথাও ঘুরতে গেছেন একা অথবা দুই-একজনের সাথে অন দ্যাট টাইম ড্রিংকস করলে ড্রাইভ করতে সমস্যা হবে , মানসিক ভারসাম্য হারিয়ে ফেলার সম্ভাবনা থাকবে ফলশ্রুতিতে দুর্ঘটনা ঘটা খুবই স্বাভাবিক ।

৫) হাহা ! এই সমস্যাটা অনেক বেশি অস্বস্তিকর । বিদেশে অনেক ফাঁদ আছে , যারা উৎ পেতে থাকে নিজেদের স্বার্থ হাসিলের জন্য। ডেটিং এপস , প্রস্টিটিউট সেন্টার, বারে যাওয়ার আগে সাবধান থাইকেন । এগুলোতে বহুত স্ক্যাম হচ্ছে বহুত ।

৬) একা একা অপরিচিত কারও সাথে নেবার-এবার দুরে কোথাও যাইয়েন না । জব নেই না খেয়ে থাকেন, বাসা থেকে টাকা এনে খরচ করেন । তবুও অচেনা-অজানা কার ও প্রলোভনে পড়ে নিজের জীবন , ধন-দৌলত খোয়াতে যাইয়েন না ।

৭) যেকোনো সমস্যায় পড়লে সবার আগে কমিউনিটিতে যোগাযোগ করবেন অথবা আপনার কাছের বন্ধু-বান্ধবদের জানাবেন । যেভাবেই হোক , এমনকি আপনি যদি ক্রাইম করতে গিয়ে ও সমস্যায় পড়েন তবুও সবাইকে অবহিত করবেন । অন্তত তারা আপনার জন্য কোনো না কোনো স্টেপ নিতে পারবে ।

আর হ্যাঁ , প্লীজ ভাই বিদেশে আইসা নিজের প্রতি একটু খেয়াল রাইখেন। টাকা-পয়সা , ক্যারিয়ারের চিন্তায় যদি নিজেরেই ভুইলা যান এইসব দিয়ে কি হবে ভাই ! আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুক , বিদেশের জীবনটা সুস্থ, সুন্দর এবং নিরাপদ করে তুলোক।

থাইল্যান্ডের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, নীল জলের সমুদ্র সৈকত আর প্রাচীন মন্দিরগুলো ঘুরে দেখার পরিকল্পনা করছেন? আপনার এই ভ...
24/07/2026

থাইল্যান্ডের অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, নীল জলের সমুদ্র সৈকত আর প্রাচীন মন্দিরগুলো ঘুরে দেখার পরিকল্পনা করছেন? আপনার এই ভ্রমণকে আনন্দময় ও সম্পূর্ণ ঝামেলাবিহীন করতে নিয়ে এলো আকর্ষণীয় থাইল্যান্ড ট্যুরিস্ট ভিসা এবং ট্যুর প্যাকেজ।

আমাদের বিশেষ সেবাসমূহ:

✅ দ্রুত ও সহজ ট্যুরিস্ট ভিসা প্রসেসিং।

✅ বাজেট-ফ্রেন্ডলি ও কাস্টমাইজড ট্যুর প্যাকেজ।

✅ সঠিক গাইডলাইন ও ঝামেলাহীন ডকুমেন্টেশন সাপোর্ট।

আপনার ছুটির দিনগুলো হোক আরও রঙিন ও স্মরণীয়। আজই আপনার থাইল্যান্ড ভ্রমণের প্ল্যান চূড়ান্ত করতে আমাদের সাথে যোগাযোগ করুন।

📞 হটলাইন: 01805-466626
📍 আমাদের অফিস: হাউজ ২, লেভেল ৩, রোড ৪, ব্লক ই, বনশ্রী, রামপুরা।

নরওয়ে 🇧🇻অনেকে স্বপ্ন দেখে নরওয়েতে আসবে, সুন্দর প্রকৃতি দেখবে, ভালো Salary পাবে, সেটেল হবে। এমনটা চিন্তা করা ভুল কিছু না...
06/07/2026

নরওয়ে 🇧🇻

অনেকে স্বপ্ন দেখে নরওয়েতে আসবে, সুন্দর প্রকৃতি দেখবে, ভালো Salary পাবে, সেটেল হবে। এমনটা চিন্তা করা ভুল কিছু না।

কিন্তু এখানে আসার পর প্রথম যে ধাক্কাটা লাগে সেটা নিয়ে কেউ আগে বলে না বা চিন্তা করে না।

নরওয়ে পৃথিবীর সবচেয়ে এক্সপেন্সিভ দেশগুলোর একটা একটা সাধারণ বার্গার ১৫০-২০০ ক্রোনা প্রায় ১৫০০-২০০০ টাকার সমান। এক কাপ কফি ৪০০-৫০০ টাকা। বাসে এক স্টপ গেলেও ১৫০ টাকার মতো যায়। মাসে শুধু থাকা খাওয়ায় খরচ ৮০০০-১০০০০ ক্রোনা মানে বাংলাদেশি টাকায় প্রায় ১ লাখ টাকার উপরে চলে যায়।

তবে একটা ভালো দিক আছে।

নরওয়েতে Part-time কাজের Hourly Rate ইউরোপের অন্য দেশের তুলনায় অনেক বেশি। সপ্তাহে ২০ ঘণ্টা কাজ করলে মাসে ১৫০০০-২০০০০ ক্রোনা পর্যন্ত আয় করা সম্ভব। মানে কাজ পেলে খরচ কভার করা যায়। কিন্তু কাজ পেতে হবে, আর সেটা সহজ না যদি Norwegian না জানেন বিশেষ করে ছোট শহর গুলোতে।

আরেকটা কথা নরওয়েতে মানুষজন স্বভাবতই একটু Reserved। বাংলাদেশে যেভাবে পাশের বাসার মানুষের সাথে গল্প হয়, এখানে সেটা হয় না। Lonely feel করাটা এখানে খুব স্বাভাবিক।

নরওয়েতে আসার আগে প্রস্তুতি নিয়ে আসলে জীবন সহজ হয়ে যায়। তাই প্রস্তুতি নিয়ে আসুন।

কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। 🇧🇻🇧🇻

16/06/2026

থাইল্যান্ড, মালয়েশিয়া ও সিঙ্গাপুর ঘুরে এসে এবার গন্তব্য লন্ডন! ✈️🇬🇧

Lifitex Abroad-এর প্রতি ক্লায়েন্টদের এই অগাধ বিশ্বাসই আমাদের কাজের সবচেয়ে বড় অনুপ্রেরণা।

সম্প্রতি আমাদের এক সম্মানিত ক্লায়েন্ট আমাদের স্পেশাল 'কম্বো অফার'-এর মাধ্যমে থাইল্যান্ড, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের ভিসা প্রসেস করেছিলেন। সফলভাবে ৩ দেশের চমৎকার একটি ট্যুর শেষ করে তিনি আমাদের সাথে এসেছেন ধন্যবাদ জানাতে, যেখানে তিনি শেয়ার করেছেন তার দারুণ সব অভিজ্ঞতা!
সবচেয়ে আনন্দের বিষয় হলো, আমাদের সার্ভিসে শতভাগ সন্তুষ্ট হয়ে তিনি আজই তার স্বপ্নের 'লন্ডন' ভিসার জন্য আমাদের কাছে ফাইল জমা দিয়েছেন। আলহামদুলিল্লাহ!

চলুন শুনে আসি তার মুখ থেকেই তার সফলতার গল্প এবং Lifitex Abroad-এর সাথে তার পথচলার অভিজ্ঞতা।
যেকোনো দেশের ভিসা প্রসেসিং এবং ট্যুর প্যাকেজের জন্য আস্থার সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানায়:
📍 House 2, Level 3, Road 4, Block E, Banasree, Rampura.
📞 01805-466626

13/06/2026

ট্রাভেল ও ট্যুরিজম সেক্টরে প্রফেশনাল ক্যারিয়ার গড়ুন

ট্রাভেল এজেন্সি ব্যবসায়ের ক্রমবর্ধমান চাহিদার সাথে তাল মিলিয়ে Lifitex abroad নিয়ে এসেছে ২ মাস মেয়াদী "ভিসা প্রসেসিং এবং এয়ার টিকেটিং কোর্স"।
যারা এই ইন্ডাস্ট্রিতে নিজেদের ক্যারিয়ার গড়তে চান বা নিজস্ব এজেন্সি প্রতিষ্ঠা করতে চান, তাদের জন্য এই কোর্সটি একটি পূর্ণাঙ্গ গাইডলাইন হিসেবে কাজ করবে।

আমাদের কোর্সের মূল বৈশিষ্ট্যসমূহ:
বাস্তবমুখী ও পূর্ণাঙ্গ প্রশিক্ষণ
অভিজ্ঞ মেন্টর দ্বারা সরাসরি ক্লাস পরিচালনা
সফলভাবে কোর্স সম্পন্ন করার পর প্রফেশনাল সার্টিফিকেট প্রদান
কোর্স শেষে নিশ্চিত চাকরির সুযোগ

কোর্সের মেয়াদ: ২ মাস
কোর্স ফি: ১৭,০০০ টাকা
বিশেষ অফার: ১৮ তম কোর্সে পুরো মাস ব্যাপী থাকছে ৫০% বিশেষ ছাড়। ছাড়ের পর বর্তমান ফি মাত্র ৮,৫০০ টাকা (শর্ত প্রযোজ্য)।

বিস্তারিত জানতে বা আপনার আসনটি নিশ্চিত করতে আজই যোগাযোগ করুন।

যোগাযোগের নম্বর: ০১৮০৫-৪৬৬৬২১-৬
অফিস ঠিকানা: হাউজ ২, লেভেল ৩, রোড ৪, ব্লক ই, বনশ্রী, রামপুরা, ঢাকা।

06/06/2026

USA ভিসা প্রত্যাশীদের Facebook profile পাবলিক রাখার নির্দেশ দিয়েছে মার্কিন দূতাবাস।

মালয়েশিয়ার মেঘে ঢাকা পাহাড় আর অপরূপ সৌন্দর্য উপভোগ করুন – ই-ভিসা প্রসেসিং মাত্র ৫,০০০ টাকায়! 🇲🇾☁️জুন মাসে মালয়েশিয়া ভ্...
30/05/2026

মালয়েশিয়ার মেঘে ঢাকা পাহাড় আর অপরূপ সৌন্দর্য উপভোগ করুন – ই-ভিসা প্রসেসিং মাত্র ৫,০০০ টাকায়! 🇲🇾☁️

জুন মাসে মালয়েশিয়া ভ্রমণের পরিকল্পনা করছেন? এই গরমে গেন্টিং হাইল্যান্ডসের মতো মেঘে ঢাকা পাহাড় কিংবা পেরহেন্টিয়ান (Perhentian) ও টিওমান (Tioman) দ্বীপের নীল জলরাশি হতে পারে আপনার নিখুঁত ছুটির গন্তব্য। এছাড়াও 'ভিজিট মালয়েশিয়া ২০২৬' (VM2026) উপলক্ষে দেশটিতে এই গ্রীষ্মে চলছে নানা উৎসব ও আনন্দ আয়োজন।

ভিসা প্রসেসিং নিয়ে আর কোনো দুশ্চিন্তা নয়। Lifitex Abroad দিচ্ছে ঘরে বসেই দ্রুততম সময়ে মালয়েশিয়ার ই-ভিসা (e-Visa) প্রসেসিংয়ের দারুণ সুবিধা!

✅ ই-ভিসা প্রসেসিং ফি মাত্র ৫,০০০ টাকা
✅ দ্রুত ও নির্ভুল সার্ভিস
✅ কনফার্মড হোটেল বুকিং ও এয়ার টিকেট সাপোর্ট

আপনার মালয়েশিয়া ট্যুর নিশ্চিত করতে আজই ফাইল প্রসেস করুন। বিস্তারিত জানতে কল করুন অথবা ভিজিট করুন আমাদের ওয়েবসাইটে।

📞 বিস্তারিত জানতে কল করুন:

wa.me/+8801805466621
wa.me/+8801805466622
wa.me/+8801805466626
wa.me/+8801805466630

🌐 ওয়েবসাইট: www.lifitexabroad.com
📍 অফিস: হাউজ: ০২, রোড: ০৪, ব্লক: ই, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯


"তাকব্বালাল্লহু মিন্না ওয়া মিনকুম" 🌺অর্থ: আল্লাহ তায়ালা আমাদের ও আপনাদের সকলের নেক আমলগুলো কবুল করুন।Lifitex Abroad এর...
27/05/2026

"তাকব্বালাল্লহু মিন্না ওয়া মিনকুম" 🌺

অর্থ: আল্লাহ তায়ালা আমাদের ও আপনাদের সকলের নেক আমলগুলো কবুল করুন।

Lifitex Abroad এর পক্ষ থেকে সকলকে পবিত্র ঈদুল আযহার শুভেচ্ছা... ঈদ মোবারক 💙🌙

Address

House 2, Road 4, Block E, Banasree, Rampura
Dhaka
1219

Opening Hours

Monday 09:00 - 19:00
Tuesday 09:00 - 19:00
Wednesday 09:00 - 19:00
Thursday 09:00 - 19:00
Saturday 09:00 - 19:00
Sunday 09:00 - 19:00

Alerts

Be the first to know and let us send you an email when Lifitex Abroad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category