Travel Together BD Couples

26/10/2020

বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ফ্লাইট খুলছে আগামি ২৮-১০-২০২০ তে। শুধুমাত্র মেডিকেল ভিসা নিয়ে যেতে পারবেন। রোগীর সাথে একজন এটেনডেন্ট যেতে পারবেন। যাওয়ার আগে অবশ্যই করোনা টেস্ট করে যেতে হবে সরকার নির্ধারিত প্রতিষ্ঠান থেকে।
এয়ারটিকেট পেতে চাইলে মেসেজ দিন।

 #বিদেশগামী_ব্যক্তিদের_করোনা_টেস্ট_করার_নিয়মাবলীঃবহুদিন পর আন্তর্জাতিক বিমান খুলে দেয়ার পর অনেকেই দেশের বাহিরে যাওয়ার কথ...
26/07/2020

#বিদেশগামী_ব্যক্তিদের_করোনা_টেস্ট_করার_নিয়মাবলীঃ

বহুদিন পর আন্তর্জাতিক বিমান খুলে দেয়ার পর অনেকেই দেশের বাহিরে যাওয়ার কথা ভাবছেন। কিন্তু সে ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মেনে করোনা টেস্ট করে তার রিপোর্ট নিয়ে তবেই যেতে পারবেন। আমি কতগুলো কমন প্রশ্নের উত্তর দিচ্ছি।

১) আমি কবে টেস্ট করাব???
উত্তরঃ আপনার যে সময় ঢাকা থেকে ফ্লাইট ছাড়বে তার পূর্বের ৭২ ঘন্টার মধ্যে। সহজ হিসাব এরকম।
- মনে করুন আপনি আজ সকালে স্যাম্পল দিয়েছেন।
- আগামিকাল বিকালে আপনি রিপোর্ট পাবেন।
- পরশুদিন আপনার ফ্লাইট থাকবে।
এই রকম সময় মিলিয়ে চলে আসবেন। তাহলে ৭২ ঘন্টার ঝামেলায় পরবেন না।

২) টেস্ট কোথায় করাব?
উত্তরঃ DNCC করোনা আইসোলেশন সেন্টার,মহাখালী, ঢাকা (মহাখালী বাস স্ট্যান্ড সংলগ্ন)।

৩) টেস্ট করাতে কি কি জিনিস লাগবে?
উত্তরঃ ৪ টি জিনিস
- আপনার পাসপোর্ট এর ফটোকপি
- আপনার এয়ার টিকেটের কপি
- ৩,৫৩৫ টাকা
-পাসপোর্ট অরিজিনাল

৪) কখন টেস্ট করাতে আসব?
উত্তরঃ প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকাল ২ টা।

৫) রিপোর্ট কখন পাব?
উত্তরঃ যেদিন স্যাম্পল দিবেন তার পরের দিন দুপুর
২ টা থেকে ৪ টা।

৬) শুক্রবার, ঈদের দিন বা অন্য সরকারি ছুটির দিন খোলা থাকবে?
উত্তরঃ সপ্তাহ ৭ দিনই খোলা থাকবে। কোন প্রকার ছুটিতে বন্ধ থাকবেনা।

৭) পূর্বে এপয়েনমেন্ট দিতে হবে?
উত্তরঃ না। নির্দিষ্ট সময় হিসেব করে সকালে চলে আসবেন। পূর্বে এপয়েনমেন্ট দেয়ার কিছু নেই।

৮) টাকা কি আগে থেকে নগদ এ দিতে হবে?
উত্তরঃ না। ক্যাশ নিয়ে আসলেই হবে। ভিতরে নগদ এর এজেন্ট আছে। তারা করে দেবে।

৯) আমার বাচ্চা আছে, আমার মা বয়স্ক। যেয়ে কি অনেকক্ষণ তাদের বসে থাকতে হবে?
উত্তরঃ না। তাদের লাইনে আগে দেয়া হয় যাতে কষ্ট কম হয়।

১০) বাসায় থেকে স্যাম্পল নেয়া হয় কি না?
উত্তরঃ না। আপনাকে এসেই স্যাম্পল দিয়ে যেতে হবে।

১১) রিপোর্ট কোথায় পাব?
উত্তরঃ ২ ভাবে পেতে পারেন।
- DNCC করোনা আইসোলেশন সেন্টারে নির্দিষ্ট দিনে দুপুর ২-৪ টা পর্যন্ত রিপোর্ট দেয়া হবে।
- covid19reports.dghs.gov.bd এই ওয়েব পেজে দুপুর ২ টার পর আপনার প্রদত্ত মোবাইল নম্বর দিয়ে পেয়ে যাবেন। শুধু প্রিন্ট করে এয়ারপোর্টে নিয়ে যাবেন।
যেটাতে আপনার সুবিধা।

১২) রিপোর্টে নামের বানান ভুল আসছে, তাহলে কি রিপোর্ট ভুল?
উত্তরঃ না। রিপোর্ট ঠিক আছে। এটা অপারেটরের টাইপিং এ ভুল। আপনার পাসপোর্ট নাম্বার আপনার পরিচয় বহন করে।

১৩) রিপোর্টে কোন ধরনের ভুল থাকলে আমি কি করব?
উত্তরঃ রিপোর্ট নিয়ে DNCC আইসোলেশন সেন্টার এ চলে আসবেন। এখানে correction রুম আছে। আপনাকে দ্রুত কারেকশন করে দেবে।

১৪) আমার রিপোর্ট করোনা পসেটিভ এসেছে। এখন কি করব?
উত্তরঃ আপনি ফ্লাইট চেঞ্জ করবেন। যদি চেঞ্জ না করা যায় তাহলে আপনার টাকা টা নষ্ট হবে। এখানে কিছুই করার নেই।

১৫) আমি নেগেটিভ হয়ে গেছি কিনা সেটা দেখার জন্য ১৪ দিন পর কি এখানে আবার টেস্ট করতে পারব কিনা?
উত্তরঃ না। আপনার এটা অন্য কোন হাসপাতাল থেকে করতে হবে। সেখানে নেগেটিভ আসলে আবার এয়ারটিকেট কাটলে তারপর আপনি পূর্বের নিয়মে DNCC করোনা আইসোলেশন সেন্টারে এসে corona free certificate এর জন্য স্যাম্পল দিবেন।

১৬) আমি কি ল্যাবএইড, স্কয়ার থেকে টেস্ট করায়ে বিদেশ যেতে পারব?
উত্তরঃ না।

১৭) সিরিয়াল কি ভাবে দিব?
উত্তরঃ আগে আসলে আগে পাবেন ভিত্তিতে টোকেন দেয়া হচ্ছে। সেই অনুযায়ী সিরিয়াল পাবেন। বসার ব্যবস্থা আছে। সিরিয়াল ধরে ডাকবে। এটি বাংলাদেশ সেনাবাহিনী মেইনটেইন করছে। কোন ঝামেলা হবেনা।

বিঃ দ্রঃ নিচের ফর্মটি প্রিন্ট করে ফিল আপ করে নিয়ে আসতে পারেন অথবা আইসোলেশন সেন্টারেও ফর্মটি দেয়া হবে। সেখানেও ফিল আপ করতে পারবেন।

সঠিক ও নির্ঝঞ্ঝাট ব্যবস্থা করার জন্য আমি মাননীয় সিভিল সার্জন মহোদয়, ঢাকা; স্বাস্থ্য অধিদপ্তর; বাংলাদেশ সেনাবাহিনী ; সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করছি।

ডাঃ খন্দকার সুরাইয়া জাহান
সহকারী সার্জন
৩৯ বিসিএস
সংযুক্তিঃ সিভিল সার্জনের কার্যালয়, ঢাকা

জনসার্থে শেয়ার করুন।

সবুজে ঘেড়া বাংলাদেশ। #দেবতাখুম  #বান্দরবান  #বাংলাদেশ
18/02/2020

সবুজে ঘেড়া বাংলাদেশ।
#দেবতাখুম #বান্দরবান #বাংলাদেশ

    Incredible beauty lies here
03/02/2020



Incredible beauty lies here

 #দেবতাখুম  #বান্দরবান  #বাংলাদেশ
23/01/2020

#দেবতাখুম #বান্দরবান #বাংলাদেশ

পোখারা (নেপাল) শহর টি যে লেকটিকে ঘিরে গড়ে উঠেছে  তা হল ফিওয়া লেক। স্বচ্ছ সবুজ পানি আর সবুজ পাহাড়ে ঘেরা লেকটির সৌন্দর্য ব...
18/01/2020

পোখারা (নেপাল) শহর টি যে লেকটিকে ঘিরে গড়ে উঠেছে তা হল ফিওয়া লেক। স্বচ্ছ সবুজ পানি আর সবুজ পাহাড়ে ঘেরা লেকটির সৌন্দর্য বর্ণনাতীত। সাথে নতুন মাত্রা যোগ করেছে লেকে ঘোরার জন্য রঙবেরঙ এর নৌকা। লেকের পাড়ে বাহাড়ী দোকান, ক্যাফে,রেস্টুরেন্ট, স্পা, সাথে লাইভ মিউজিক, নেপালি ট্রেডিশনাল ড্যান্স। হাটাহাটি করার জন্য ওয়াক ওয়ে এবং পার্ক ও রয়েছে।

এক কথায় দর্শনার্থী দের জন্য আমোদ এর যথেষ্ঠ ব্যবস্থা রয়েছে। ঘুরে আসুন হিমালয়কন্যা নেপাল থেকে।



Be your own and let us be your best

Keep Travelling........ ✈🏞🗻🌍😎

     Be your own   and let us be your best  keep travelling...... 😎🛤🏞✈🗻🌍
16/01/2020



Be your own and let us be your best

keep travelling...... 😎🛤🏞✈🗻🌍

So calm and clean pagoda named   Pagoda. If u want to get real peace in your mind, u can go there.     Be your own   and...
14/01/2020

So calm and clean pagoda named Pagoda. If u want to get real peace in your mind, u can go there.



Be your own and let us be your best

Keep Travelling🤠✈😀🛤🏞🗻

Sunrise view from konglak para       Be your own   andlet us be your best  Keep Travelling........ 😎✈🛤🏞🗻🌍
11/01/2020

Sunrise view from konglak para



Be your own andlet us be your best

Keep Travelling........ 😎✈🛤🏞🗻🌍

Kailashnath Mahadev Statue, tallest Shiva Scalpture( 143 feet) and temple in the world. It's only 20km from the capital ...
10/01/2020

Kailashnath Mahadev Statue, tallest Shiva Scalpture( 143 feet) and temple in the world. It's only 20km from the capital Kathmandu.

Mahadev Statue

Be your own and let us be your best

Keep Travelling...... 😎✈🗻🏞🌍🛤🥶❄

দেবতাখুম এর শুরু। সবুজ যেখানে একমাত্র রঙ বলে মনে হয়। #দেবতাখুম  #বান্দরবান  #বাংলাদেশBe your own   and let us be your be...
08/01/2020

দেবতাখুম এর শুরু। সবুজ যেখানে একমাত্র রঙ বলে মনে হয়।

#দেবতাখুম #বান্দরবান #বাংলাদেশ

Be your own and let us be your best

Keep travelling........ 😎😄✈🛤🏞🗻🌍🤓

Mesmerizing beauty of Bhutan from      পুরো দেশটাই পাহাড়ে মোড়ানো, নৈস্বর্গিক সুন্দর আর প্রচন্ড পরিষ্কার কিছু ভাল মনের মা...
07/01/2020

Mesmerizing beauty of Bhutan from

পুরো দেশটাই পাহাড়ে মোড়ানো, নৈস্বর্গিক সুন্দর আর প্রচন্ড পরিষ্কার কিছু ভাল মনের মানুষের বসবাস। এই শীতে কিছু কিছু জায়গায় তাপমাত্রা এত কম যে স্নোফল হচ্ছে।

ঘুরে আসুন প্রকৃতির কাছ থেকে।



Be your own and let us be your best

Keep travelling...... 😄😎🏞🗻🌍✈

Address

Road-10, Sector-10, Uttara
Dhaka
1230

Telephone

+8801311086139

Website

Alerts

Be the first to know and let us send you an email when Travel Together BD Couples posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travel Together BD Couples:

Share