Hajj & Umrah Guide

Hajj & Umrah Guide ولله على الناس حج البيت من استطاع اليه سبيلا، ومن كفر فان الله غنى عن العلمين.

PICTURES: Arrival of Hujjaj from Bangladesh 🇧🇩
09/05/2024

PICTURES: Arrival of Hujjaj from Bangladesh 🇧🇩

29/04/2024

ময়মনসিংহ জেলার সম্মানিত হজ্বযাত্রীদের দৃষ্টি আকর্ষণ করছি:
১। সম্মানিত হজ্বযাত্রীদের মেনিনজাইটিস & ইনফ্লুয়েঞ্জা টিকা ময়মনসিংহ সিভিল সার্জন অফিসে পৌঁছেছে। আগামীকাল ৩০/০৪/২০২৪ মঙ্গলবার সকাল ৯-৩০ থেকে টিকা দেওয়া শুরু হবে।

২। শুক্রবার, শনিবার ও সরকারি ছুটির দিন (যেমন ১ মে) ব্যতীত কর্মদিবসে সকাল ৯-৩০ মিনিট থেকে উক্ত টিকাগুলো দেওয়া হবে।

৩। প্রতিদিন সর্বোচ্চ ৩০০ জন হজ্বযাত্রীকে আগে আসলে আগে পাবেন ভিত্তিতে টিকাগুলো দেওয়া হবে।

৪। প্রথম দিন অর্থাৎ আগামীকাল শুধুমাত্র সরকারি ব্যবস্থাপনায় নিবন্ধনকৃত হজ্বযাত্রীদের টিকা দেওয়া হবে। বেসরকারি এজেন্সির ব্যবস্থাপনায় যারা হজ্বে যাবেন তাদেরকে আগামী বৃহস্পতিবার থেকে আসার জন্য অনুরোধ করা হয়েছে। (যেহেতু বুধবার সরকারি ছুটি)

৫। যাদের মেডিকেল ফিটনেস ফর্মে ভ্যাক্সিনেশন সেন্টার "Mymensingh" উল্লেখ আছে শুধুমাত্র তারাই ময়মনসিংহ সিভিল সার্জন অফিস থেকে টিকা পাবেন।

Civil Surgeon Office, Mymensingh

24/04/2024

হজযাত্রীদের ভোগান্তি কমাতে আগামী বছর থেকে ৭০ শতাংশ হজযাত্রী সরকারি ব্যবস্থাপনায় নেয়ার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান ধর্মমন্ত্রী ফরিদুল হক খান।

আজ বুধবার (২৪ এপ্রিল) সকালে হজ ক্যাম্পে হজযাত্রীদের প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করে এ তথ্য জানান ধর্মমন্ত্রী।

ধর্মমন্ত্রী জানান, হজযাত্রা আগামী ৯ মে থেকে শুরু হয়ে ১০ জুন পর্যন্ত চলবে। ফলে ২৯ এপ্রিলের মধ্যে যেসব এজেন্সি হজ যাত্রীদের বাসস্থানের ব্যবস্থা করতে পারবে না, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

ওমরাহ ভিসার মেয়াদ জানাল সৌদি সরকার ওমরাহ ভিসার মেয়াদ নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। দেশটির হজ মন্ত্রণালয় জানিয়ে...
16/04/2024

ওমরাহ ভিসার মেয়াদ জানাল সৌদি সরকার

ওমরাহ ভিসার মেয়াদ নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব। দেশটির হজ মন্ত্রণালয় জানিয়েছে, আগে ওমরাহ ভিসার ৯০ দিন মেয়াদ গণনা শুরু হতো সৌদিতে প্রবেশের পর। বর্তমানে এ নিয়ম পরিবর্তন করে ভিসা ইস্যুর দিন থেকে ৯০ দিন সৌদিতে অবস্থানের অনুমতি দেওয়া হয়েছে।

বর্তমানে ওমরাহ ভিসায় যারা সৌদি আরবে অবস্থান করছেন তাদের আগামী ১৫ জিলকদ তথা ২৩ মে এর আগেই সৌদি আরব ত্যাগ করতে হবে। সৌদিতে আসার পর ৯০ দিন পূর্ণ হোক বা না হোক।
এ সময়ের পরেও যারা ৯০ দিন পূর্ণ হয়নি বলে রয়ে যাবেন তারা আইনি জটিলতায় পড়তে পারেন বলে সতর্ক করেছে হজ মন্ত্রণালয়।

14/04/2024

وَ اِنْ یَّمْسَسْكَ اللهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهٗۤ اِلَّا هُوَ، وَ اِنْ یُّرِدْكَ بِخَیْرٍ فَلَا رَآدَّ لِفَضْلِهٖ، یُصِیْبُ بِهٖ مَنْ یَّشَآءُ مِنْ عِبَادِهٖ، وَ هُوَ الْغَفُوْرُ الرَّحِیْمُ.
আল্লাহ যদি তোমাকে কোনো অকল্যাণ দিয়ে আক্রান্ত করেন তাহলে তিনি ছাড়া তা দূর করার আর কেউ নেই। আর যদি তিনি তোমার কোনো কল্যাণ চান তবে তাঁর দয়া প্রতিহত করারও কেউ নেই। তিনি তাঁর বান্দাদের মধ্য থেকে যাকে ইচ্ছা কল্যাণ দান করেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু। -সূরা ইউনুস (১০): ১০৭

💜💚
16/03/2024

💜💚

Iftar in Masjid Al Haram!
16/03/2024

Iftar in Masjid Al Haram!

13/02/2024

ডলারের দাম বাড়ায় হজের ব্যয় কমানো সম্ভব হয়নি: ধর্মমন্ত্রী

সাধারণ হজ প্যাকেজ ৯২ হাজার ৪৫০ টাকা কমানো হয়েছে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক খান। তিনি আরো জানান, ডলারের মূল্য বৃদ্ধি পাওয়ায় রিয়ালের মূল্য অনেক বৃদ্ধি পেয়েছে, তাই সরকারের ইচ্ছা থাকা সত্ত্বেও হজের ব্যয় কাঙিক্ষত পর্যায়ে কমানো সম্ভব হয়নি।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে তিনি এ তথ্য জানান। সরকারি দলের সংসদ সদস্য মশিউর রহমান মোল্লা সজলের প্রশ্নের লিখিত উত্তরে মন্ত্রী বলেন, ‘সৌদি আরবে মক্কা ও মদিনায় অনেক এলাকায় বাড়ি ও হোটেল ভেঙে ফেলায় বাড়ি ভাড়া ব্যয় এ বছর অনেক বৃদ্ধি পেয়েছে।

বৈশ্বিক নানা কারণে ডলারের মূল্য বৃদ্ধি পাওয়ায় রিয়ালের মূল্য অনেক বৃদ্ধি পেয়েছে। এছাড়া মিনা-আরাফায় তাবু ভাড়াসহ মেয়াল্লেম ফি বৃদ্ধি পেয়েছে। তাই সরকারের ইচ্ছা থাকা সত্ত্বেও হজের ব্যয় আর কমানো সম্ভব হয়নি।’

একই প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ২০২৪ সালে বাংলাদেশের হজযাত্রীর কোটা এক লাখ ২৭ হাজার ১৯৮ জন।

বিগত বছর সমূহের ন্যায় ২০২৪ সালেও যাতে পূর্ণ কোটায় হজযাত্রী হজে যেতে পারে সেজন্য ২০২৩ সালের হজের চেয়ে ৯২ হাজার ৪৫০ টাকা কময়ে ২০২৪ সালে হজে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা সাধারণ হজ প্যাকেজ ঘোষণা করা হয়েছে। যাতে সকল শ্রেণি-পেশার মানুষ হজে যেতে পারে।

তিনি আরো বলেন, ‘অধিক সুযোগ-সুবিধা আশা করেন এই রকম হজযাত্রীদের ক্ষেত্রে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের জন্য বিশেষ প্যাকেজের ব্যবস্থা রয়েছে। সরকারি মাধ্যমের বিশেষ প্যাকেজের মূল্য ৯ লাখ ৩৬ হাজার টাকা।’

আওয়ামী লীগের সংসদ সদস্য মো. মোস্তফা আলমের প্রশ্নের জবাবে ফরিদুল হক বলেন, ‘বাংলাদেশ হইতে হজের নিবন্ধন বৃদ্ধির লক্ষ্যে প্রাক-নিবন্ধিত সকল হজযাত্রীদের একাধিকবার তাহাদের মোবাইলে এসএমএস এর মাধ্যমে নিবন্ধনের আহ্বান করা হয়েছে। জাতীয় দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি, প্রেস রিলিজ ও সরকারি-বেসরকারি টিভি চ্যানেলে স্কুল প্রচারের মাধ্যমে হজ যাত্রীদের নিবন্ধনের জন্য আহ্বান করা হয়েছে। সকল মোবাইল ফোন ব্যবহার কারীদের হজের নিবন্ধনের বিষয়টি বিটিআরসি-র মাধ্যমে এসএমএস দেওয়া হয়েছে।’

02/02/2024

হজের নিবন্ধনে বাড়ানো তিন দফা সময় বাড়িয়েও হজযাত্রী কাঙ্খিক সংখ্যায় অবেশেষ চতুর্থ দফায় সময় বাড়ানো হলো। আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত নিবন্ধন করা যাবে। আজ শুক্রবার বিকেলে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) মতিউল ইসলাম এ তথ্য জানান।

01/02/2024

কোটা খালি রেখে আজ শেষ হচ্ছে হজের নিবন্ধন। এ সময়ের মধ্যে নিবন্ধনকারীর সংখ্যা সৌদি সরকারকে জানিয়ে বাংলাদেশের বাকি কোটা ফেরত দেওয়া হবে।

এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনের হজে যাওয়ার কোটা রয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত নিবন্ধন করেছেন ৬৮ হাজার ৫০৯ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৬৪ হাজার ৪৫৩ জন নিবন্ধন করেছেন। সে হিসেবে এখনও কোটা খালি রয়েছে ৫৮ হাজার ৬৮৯টি।

24/01/2024

দুই দফা সময় বাড়ানোর পর ঘোষণা দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছিল হজ নিবন্ধনের সুযোগ। তবে এবার সৌদি আরবের সম্মতি পাওয়ায় আরেক দফা বাড়ানো হয়েছে এই সুযোগ। হজ গমনেচ্ছুরা আগামী ১ ফেব্রুয়ারি পর্যন্ত প্রাক নিবন্ধনের সুযোগ পাবেন।

বুধবার (২৪ জানুয়ারি) রাতে ধর্ম মন্ত্রণালয় থেকে এই তথ্য জানানো হয়েছে। হজ এজেন্সি মালিকদের সংগঠন হাব সভাপতি এম শাহাদাত হোসাইনও এই তথ্য নিশ্চিত করেছেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আবু তাহির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় থেকে হজ চুক্তির পূর্বেই হজযাত্রীর চূড়ান্ত সংখ্যা জানানোর বাধ্যবাধকতা থাকা সত্ত্বেও হজযাত্রী ও হজ এজেন্সির বিশেষ অনুরোধে সরকারি ও বেসরকারি উভয় মাধ্যমের হজযাত্রী নিবন্ধনের সময় আগামী ২৫ জানুয়ারি ২০২৪ হতে ১ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হলো। এ সময়ের মধ্যে দুই লাখ পাঁচ হাজার টাকা জমা দিয়ে প্রাথমিক নিবন্ধন অথবা প্যাকেজের সম্পূর্ণ অর্থ পরিশোধ করে চূড়ান্ত নিবন্ধন করা যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক নিবন্ধন করা হলে প্যাকেজের অবশিষ্ট মূল্য ২৯ ফেব্রুয়ারি ২০২৪ তারিখের মধ্যে আবশ্যিকভাবে একই ব্যাংকে জমা দিয়ে চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে। অন্যথায় এ বছর হজে যাওয়া যাবে না এবং প্রদত্ত অর্থ ফেরত দেওয়া হবে না।

দুই দফা সময় বাড়িয়েও এবার হজ নিবন্ধনে নির্ধারিত কোটার অর্ধেকও পূরণ হয়নি। নির্ধারিত কোটার প্রায় ৭৪ হাজার বাকি রেখেই নিবন্ধন বন্ধ ঘোষণা করে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। হাবের আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল মঙ্গলবার (২৩ জানুয়ারি) ধর্মমন্ত্রী ফরিদুল হক খান দুলাল জানিয়েছিলেন, হজ নিবন্ধনের চূড়ান্ত সময় বাড়ানো নিয়ে সৌদি সরকারের সঙ্গে আলাপ করে কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে।

Address

Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hajj & Umrah Guide posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share