অব্যক্ত পাতার স্ক্রিপ্ট

অব্যক্ত পাতার স্ক্রিপ্ট Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from অব্যক্ত পাতার স্ক্রিপ্ট, Faridpur, Mirpur.

মুখে না বলা কথাগুলোই এখানে গল্প হয়ে বাঁচে। হারিয়ে যাওয়া মানুষ, জমে থাকা অভিমান, নীরব ভালোবাসা আর একান্ত অনুভূতিগুলোকে শব্দের পাতায় তুলে রাখি। যে গল্পগুলো বলা হয়নি, যে অনুভূতিগুলো প্রকাশ পায়নি—সেগুলোরই ঠিকানা, এই‘অব্যক্ত পাতার স্ক্রিপ্টে ’। 🖋️📖

আসসালামু আলাইকুম। আমার বিবাহিত জীবন এক মাস দশ দিন চলে। স্ত্রী মাঝখানে একটু অসুস্থতা ফিল করাই ডাক্তারের পরামর্শ নিয়ে কিছ...
17/08/2026

আসসালামু আলাইকুম। আমার বিবাহিত জীবন এক মাস দশ দিন চলে। স্ত্রী মাঝখানে একটু অসুস্থতা ফিল করাই ডাক্তারের পরামর্শ নিয়ে কিছু টেস্ট করা হয়। এরপর স্ত্রীর ব্লা&ড ক্যা&ন্সা&র ধরা পড়ে।টেস্ট করতে অনেকগুলো টাকা খরচ হয়েছে। আমার বেতন ৫০ হাজার টাকা। নিজের মা বাবা, ভাই-বোন, বোনের সংসার এগুলো আছে, তাদের পিছনে খরচ করতে হয়।

আমার বউয়ের মা বাবার ছোটবেলায় বিচ্ছেদ হয়ে যায়। তাই ওই মামার বাড়িতে মানুষ। এটা কি আসলেই সম্ভব যে আমার স্ত্রীর মামার বাড়ির লোকেরা ইচ্ছাকৃত গোপন করে বিয়েটা দিয়েছে??

বৌ বলছে যে আগে অসুস্থ হলেও মামারা কোন ডাক্তার দেখায় নাই। বলতেছে সেও জানে না।

আমি চাচ্ছে ডিভোর্স দিয়ে দিতে।কিন্তু সে কান্নাকাটি করছে যে যাতে তালাক না দি, ঘরের সব কাজ করবে এক কোণে পড়ে থাকবে এবং এটাও পারমিশন দিয়েছে যে আরেকটা বিয়ে করতে সমস্যা নেই। কিন্তু যাতে অন্ততপক্ষে তাকে এই বাড়িতে রাখা হোক।

এখন কি করবো? এভাবে রেখে দিব? বৌ বলছে তার চিকিৎসার দরকার নেই, জাস্ট বাড়িতে একটু আশ্রয় দিলেই হবে।। এখন আসলে কি করা উচিত??

(নাম প্রকাশে অনিচ্ছুক)

16/08/2026

শেষ চাওয়া আপনার কাছে 💔

15/08/2026

নারী বদলায় 😅

আত্নসম্মান ❤️
14/08/2026

আত্নসম্মান ❤️

জীবন 💔😅
14/08/2026

জীবন 💔😅

আমার এক বন্ধু আছে, বেতন পায় দেড় লাখ। ওর একটা অদ্ভুত স্বভাব আছে। ও এই বয়সে নিজের জন্য খেলনা কিনে। বাচ্চাদের যত দামী খেলনা...
13/08/2026

আমার এক বন্ধু আছে, বেতন পায় দেড় লাখ। ওর একটা অদ্ভুত স্বভাব আছে। ও এই বয়সে নিজের জন্য খেলনা কিনে। বাচ্চাদের যত দামী খেলনা মার্কেটে পাওয়া যায়, সব ওর কাছে এক পিস করে আছে।

কয়দিন আগে ওর বাসায় গিয়ে দেখি, একটা ড্রোন কিনেছে, ২৫ হাজার দিয়ে। রাতের বেলা ঝিকিমিকি লাইট জ্বলে সেই ড্রোনে। আমি আর ও দুজনে মিলে মুগ্ধ দৃষ্টিতে সেই ড্রোনের দিকে তাকিয়ে রইলাম।

তাকিয়ে থাকতে থাকতে প্রশ্ন করলাম, "আর কি কি কেনা বাকি আছে তোর??"

ও ড্রোনের আলোর দিকে তাকিয়ে থেকেই অতি উৎসাহী গলায় বললো, "পিএস ফাইভ কিনবো মামা। একটা রিমোট কন্ট্রোলড প্লেনের অর্ডার দিসি কয়দিন আগে, কাস্টোমাইজড। আকাশে এমনভাবে উড়ে, দেখলে একেবারে আসল প্লেনের মত লাগে।"

আমি ওকে জিজ্ঞেস করলাম না, ওর সমস্যাটা আসলে কি! ওটা আমি অলরেডি জানি।

ছোটবেলায় ওর বাবা মা ওকে কোনোদিন কোনো খেলনা কিনে দেয় নাই। ও খেলনা কিনতে চাইলেই ওকে ধরে মারতো। এই না পাওয়ার আক্ষেপ থেকে ও কোনোদিন বের হতে পারে নাই।

দুনিয়াটা খুব অদ্ভূত একটা জায়গা। ছোটবেলার খুব ক্ষুদ্র কিছু বঞ্চনা থেকে মানুষের মনে কত বড় বড় শূন্যতার সমুদ্র তৈরী হয়।

তারপর সেই মানুষটার এক জীবন কেটে যায় সেই শূন্যতা পূরণ করার ব্যর্থ চেষ্টায়!

ইন্টারেস্টিং কিন্তু! 😅

স্ক্রিপ্ট ❤️❤️

মানুষ কি আসলেই চেনা যায়...!!!  💔🍂
11/08/2026

মানুষ কি আসলেই চেনা যায়...!!! 💔🍂

একজন মানুষ, যিনি পর্দায় প্রেমের গল্প করেছেন অসংখ্যবার।কিন্তু বাস্তব জীবনে?বাস্তব জীবনে তিনিও তো আর দশটা মানুষের মতোই ছিল...
11/08/2026

একজন মানুষ, যিনি পর্দায় প্রেমের গল্প করেছেন অসংখ্যবার।
কিন্তু বাস্তব জীবনে?
বাস্তব জীবনে তিনিও তো আর দশটা মানুষের মতোই ছিলেন...
ভালোবাসতে চেয়েছিলেন,
ভালোবাসা পেতে চেয়েছিলেন,
আর চেয়েছিলেন—একজন মানুষকে বিশ্বাস করে
সারাজীবন তার হাতটা ধরে রাখতে।
যাকে ভালোবেসে নিজের করে নিয়েছিলেন,
যার সঙ্গে সংসারের স্বপ্ন দেখেছিলেন,
যার কাছে নিজের জীবনের সবচেয়ে নিরাপদ জায়গাটা খুঁজেছিলেন...
কখনো কি ভেবেছিলেন,
একদিন সেই সম্পর্কটাই
তাঁর জীবনের সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়াবে?
ভালোবাসা তো পাপ ছিল না...
বিয়ে করে নিজের মানুষটাকে ভালোবাসাও পাপ ছিল না।
পাপ ছিল না তাকে বিশ্বাস করা।
পাপ ছিল না তার হাতে
নিজের জীবনের চাবিটা তুলে দেওয়া।
কারণ মানুষ যখন কাউকে জীবনসঙ্গী করে,
তখন শুধু একজন মানুষকে বিয়ে করে না...
তার সঙ্গে নিজের ভবিষ্যৎটাকেও বিয়ে করে।
তার হাসির সঙ্গে নিজের হাসি জুড়ে দেয়,
তার দুঃখকে নিজের দুঃখ ভাবে,
আর মনে মনে বিশ্বাস করে—
“এই মানুষটা অন্তত কোনোদিন
আমার বিরুদ্ধে যাবে না।”
কিন্তু জীবন বড় অদ্ভুত...
কখনো কখনো যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করা হয়,
তার নামটাই একদিন
সবচেয়ে বড় রহস্যের সঙ্গে জড়িয়ে যায়।

আমরা জানি না...
সেদিন ঠিক কী ঘটেছিল।
আমরা জানি না কার কথাটা সত্যি,
কার কথাটা মিথ্যা।
কিন্তু একটা অনুভূতি আমরা বুঝতে পারি—
যে মানুষটা কাউকে নিজের করে নেয়,
সে কখনো ভাবতে পারে না
সেই মানুষটাই একদিন তার সবচেয়ে বড় কষ্টের কারণ হবে।
হয়তো সবচেয়ে বড় ভুল ছিল ভালোবাসা নয়...
ভুল ছিল অন্ধভাবে বিশ্বাস করা।
কারণ ভালোবাসা মানুষকে দুর্বল করে না,
ভালোবাসার মানুষটার কাছে
নিজেকে পুরোপুরি সঁপে দেওয়াটাই
মানুষকে দুর্বল করে দেয়।
তুমি তখন নিজের হৃদয়ের চাবিটা
অন্য একজনের হাতে দিয়ে দাও।
আর সে চাইলে
সেই দরজাটা ভালোবাসা দিয়ে খুলতে পারে...
আবার চাইলে
সেই দরজাটাই ভেঙে দিতে পারে। ভালোবাসা মানুষকে মারে না...
মানুষকে মেরে ফেলে

তাই সালমান শাহর গল্প আমাদের একটা কথাই মনে করিয়ে দেয়—
কাউকে ভালোবাসার আগে ভয় পেও না।
কিন্তু কাউকে ভালোবেসে
নিজেকে এতটা হারিয়ে ফেলো না,
যেন সে চলে গেলে
তোমার নিজের কাছে
তোমার আর কোনো অস্তিত্বই না থাকে।

কিছু গল্পের শেষ হয়...
কিন্তু কিছু গল্পের সত্যিটা
শেষ হয় না।
সালমান শাহ তেমনই এক অসমাপ্ত গল্প।

অব্যক্ত পাতার স্ক্রিপ্ট
অব্যক্ত অনুভূতি, অপ্রকাশিত গল্প।

আসলেই 💔
11/08/2026

আসলেই 💔

প্রার্থনার উত্তর 💔
11/08/2026

প্রার্থনার উত্তর 💔

Address

Faridpur
Mirpur
1100

Website

Alerts

Be the first to know and let us send you an email when অব্যক্ত পাতার স্ক্রিপ্ট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share