Diyana Hajj & Umrah Kafela

Diyana Hajj & Umrah Kafela Diyana Hajj & Umrah Kafela একটি হজ্জ ও উমরাহ এজেন্সি। আমরা বিস্বস্তভাবে স্বাছন্দ্যময় ও আরামদায়ক হজ্জ ও উমরাহ সফর নিশ্চিত করে থাকি ✨🕋
(6)

যে আল্লাহর উপর ভরসা করে, তিনিই তার জন্য যথেষ্ট হবেন। 😇মহান আল্লাহ সকল কাজ পরিচালনা করে থাকেন, তাই একজন মুসলিম সকল কাজে ত...
10/03/2025

যে আল্লাহর উপর ভরসা করে, তিনিই তার জন্য যথেষ্ট হবেন। 😇
মহান আল্লাহ সকল কাজ পরিচালনা করে থাকেন, তাই একজন মুসলিম সকল কাজে তার উপরই ভরসা করে থাকে। আল্লাহ ব্যতীত অন্য কারো উপর ভরসা করা জায়েয নেই।
আল্লাহ তাআ’লা বলেনঃ "যে ব্যক্তি আল্লাহর ওপর ভরসা করে, তিনি তার জন্য যথেষ্ট।" (সূরা আত-তালাক ৬৫:৩)
আপনি কি সত্যিই আল্লাহর ওপর ভরসা রাখছেন? নাকি দুশ্চিন্তায় হারিয়ে যাচ্ছেন? আসুন, তাওয়াক্কুলের শিক্ষা গ্রহণ করি এবং আল্লাহর ওপর পূর্ণ নির্ভরশীল হই! 🌸

আপনি কি জানেন মসজিদে হারামে নামাজের সওয়াব কত বেশি? 😮রসুল (সঃ) বলেছেনঃ "মসজিদে হারামে একট নামাজ , অন্যান্য মসজিদে এক লক্ষ...
07/03/2025

আপনি কি জানেন মসজিদে হারামে নামাজের সওয়াব কত বেশি? 😮
রসুল (সঃ) বলেছেনঃ "মসজিদে হারামে একট নামাজ , অন্যান্য মসজিদে এক লক্ষ্য নামাজ অপেক্ষা শ্রেষ্ঠ।" (ইবনে মাজাহ, ১৪০৬)
যারা হজ বা ওমরাহর জন্য যাচ্ছেন, তারা এই সওয়াব লাভ করতে পারেন। প্রতিটি নামাজেই তাদের ১ লক্ষ গুন বেশি সওয়াব অর্জিত হবে 😇
হে আল্লাহ, আমাদেরকে মসজিদে হারাম যিয়ারতের তাওফিক দিন ! 🤲
Diyana Hajj & Umrah - আপনার হজ্জ ও উমরাহ পালনের বিশ্বস্ত সঙ্গী!
+880 18358 09799 📞
Messenger/Whatsapp 📩

একজন মু’মিন দুনিয়া ও আখিরাত উভয়ের জন্যই চেষ্টা করে 😇আল্লাহ আমাদের দুনিয়ায় জীবন দিয়েছেন এবং জীবনযাপনের পদ্ধতি শিখিয়েছেন। ...
05/03/2025

একজন মু’মিন দুনিয়া ও আখিরাত উভয়ের জন্যই চেষ্টা করে 😇
আল্লাহ আমাদের দুনিয়ায় জীবন দিয়েছেন এবং জীবনযাপনের পদ্ধতি শিখিয়েছেন। আখিরাতের জন্য প্রস্তুতি নিতে আদেশ করেছেন এবং সেটাকেই আসল উদ্দেশ্য বানিয়েছেন। ✨
তবে, দুনিয়ার জীবনে চেষ্টা করতে নিষেধ করেননি। আল্লাহ তাআলা বলেন: “আল্লাহ তোমাকে যা দিয়েছেন, তা দিয়ে আখিরাতের আবাস অনুসন্ধান করো এবং দুনিয়া থেকেও তোমার অংশ ভুলে যেয়ো না ” (সূরা আল-কাসাস: ৭৭)
তাই আখিরাতকে প্রাধাণ্য দিয়ে, দুনিয়া অর্জনে কোন ক্ষতি নেই। তবে, দুনিয়ার চেষ্টা যার যত কম হবে, আখিরাতের চেষ্টা তার তত বেশি হবে।✔️
আসুন আমরা দুনিয়া ও আখিরাতের মাঝে ভারসাম্য বজায় রেখে জীবন গড়ার চেষ্টা করি। 🕞
Diyana Hajj & Umrah - হজ্জ ও উমরাহ পালনের বিশ্বস্ত সঙ্গী!
+880 18358 09799 📞
Messenger/Whatsapp 📩

রমাদান ২০২৫ এর সাহরী ও ইফতারের সময়সূচী 🕞রসূল (সঃ) বলেছেনঃ লোকেরা ততদিন কল্যাণের উপর থাকা হতে বিরত হবে না, যতদিন তারা তাড়...
01/03/2025

রমাদান ২০২৫ এর সাহরী ও ইফতারের সময়সূচী 🕞
রসূল (সঃ) বলেছেনঃ লোকেরা ততদিন কল্যাণের উপর থাকা হতে বিরত হবে না, যতদিন তারা তাড়াতাড়ি ইফতার করবে (মুসলিম ১৩/৯, ১০৯৮) 😇
আসুন আমরা এই রমাদানে বেশি বেশি ইবাদত করি।
Diyana Hajj & Umrah Kafela - হজ্জ ও উমরাহ পালনের বিশ্বস্ত সঙ্গী
018 358 097 99 📞
Whatsapp/Messenger 📩

রমাদান মুবারক! 🌙হে আল্লাহ! আপনি আমাদের উপরে চাঁদকে উদিত করুন শান্তি ও ঈমানের সাথে, নিরাপত্তা ও ইসলামের সাথে এবং আমাদেরকে...
01/03/2025

রমাদান মুবারক! 🌙
হে আল্লাহ! আপনি আমাদের উপরে চাঁদকে উদিত করুন শান্তি ও ঈমানের সাথে, নিরাপত্তা ও ইসলামের সাথে এবং আমাদেরকে ঐ সকল কাজের তাওফিক দানের সাথে, যা আপনি ভালবাসেন ও যাতে আপনি খুশী হন 🤲
আসুন এই রমাদানে বেশি বেশি ইবাদত করি 😇

মসজিদে নববীর গুরুত্ব ও ফযীলত ! 😊মসজিদে নববী সৌদি আরবের মদিনায় অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ যা ইসলামি ইতিহাসে বিশেষ স্থান...
23/02/2025

মসজিদে নববীর গুরুত্ব ও ফযীলত ! 😊
মসজিদে নববী সৌদি আরবের মদিনায় অবস্থিত একটি ঐতিহাসিক মসজিদ যা ইসলামি ইতিহাসে বিশেষ স্থান অধিকারী। ✨
আল্লাহ তা’আলা কুরআনে বলেছেনঃ “ যে মসজিদের ভিত্তি প্রথম দিন থেকেই স্থাপিত হয়েছে তাকওয়ার উপর, তাই আপনার (নামাজের জন্য) দাড়ানোর বেশি হকদার “ (সুরা তাওবা - ১০৮) 📖
আল্লাহ তাআ’লা এখানে যে মসজিদের প্রসংসা করেছেন তা নিয়ে দুটি মত রয়েছে। তার ভিতরে অন্যতম মত হলো, এটি রুসুলুল্লাহ (সঃ) এর মসজিদ, অর্থাৎ মসজিদে নববী। 🕌
হজ্জ কিংবা উমরাহয় গেলে প্রায় সকলেই মদিনায় যান এবং এ মসজিদ যিয়ারত করে থাকেন। এ মসজিদে নামাজ আদায় করলে তা অন্যান্য মসজিদ থেকে ১ হাজার গুন উত্তম, মসজিদুল হারাম ছাড়া। 🤲
হে আল্লাহ! আমাদের এই পবিত্র মসজিদটি জিয়ারত করার তাওফিক দান করুন! 😇

ফজরের নামাজ - আল্লাহর জিম্মায় থাকুন প্রতিদিন ! 😇ফজরের নামাজ আমাদের দৈনন্দিন ইবাদতের সূচনা। প্রিয় নবী মুহাম্মদ (সা.) বল...
22/02/2025

ফজরের নামাজ - আল্লাহর জিম্মায় থাকুন প্রতিদিন ! 😇
ফজরের নামাজ আমাদের দৈনন্দিন ইবাদতের সূচনা। প্রিয় নবী মুহাম্মদ (সা.) বলেছেন: "যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করবে সে আল্লাহর জিম্মায় থাকবে।" (মুসলিম: ৬৫৭)।
আসুন, আমরা সকলে ফজরের নামাজ সহ অন্যান্য নামাজগুলো নিয়মিত আদায় করি। 🌼
Diyana Hajj & Umrah Kafela - আপনার হজ্জ ও উমরাহর বিশ্বস্ত সঙ্গী।
📞 +880 18358 09799
📩 Whatsapp/Messenger

মসজিদুল হারামের প্রধান ইমাম এবং General Presidency for the Affairs of The Two Holy Mosques এর প্রেসিডেন্ট শাইখ আব্দুর রহ...
21/02/2025

মসজিদুল হারামের প্রধান ইমাম এবং General Presidency for the Affairs of The Two Holy Mosques এর প্রেসিডেন্ট শাইখ আব্দুর রহমান আস-সুদাইস বলেন :
“শা’বান হলো প্রস্তুতির মাস, সজাগ থাকার মাস, আত্নাকে প্রশিক্ষণ দেওয়ার মাস, শরীরকে কর্মক্ষম করা এবং হৃদয়কে সংশোধন করার মাস।
এই অনুশীলনের ফলে (ভবিষ্যৎ ইবাদতে)কষ্ট কম হয়, কাজকর্ম(ইবাদত) ও শক্তি বৃদ্ধি পায় এবং (আল্লাহর) আনুগত্যের স্বাদ ও আনন্দ উপলব্ধি করতে সহায়তা হয়।
তাই শা’বান মাসে চেষ্টা-সাধনা করা রমজান মাসে চেষ্টা-সাধনা করতে সাহায্য করে”
হে আল্লাহ, আমাদেরকে রমজান মাস পর্যন্ত পৌঁছার তাওফিক দান করুন
Diyana Hajj & Umrah Kafela - আপনার হজ্জ ও উমরাহর বিশ্বস্ত সঙ্গী।
📞+880 18358 09799
📥Whatsapp / Messenger

দান ও সদাকাহ বিপদ-আপদ দূর করে! 😇দান করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এর মাধ্যমে গোনাহ মাফ হয়, দরিদ্র্যতা দূর হয় এবং ...
18/02/2025

দান ও সদাকাহ বিপদ-আপদ দূর করে! 😇
দান করা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। এর মাধ্যমে গোনাহ মাফ হয়, দরিদ্র্যতা দূর হয় এবং বিপদ আপদ কেটে যায়। 💷
আল্লাহ তাআলা বলেনঃ যারা রাতে ও দিনে, গোপনে ও প্রকাশ্যে নিজেদের ধন-সম্পদ ব্যয় করে তাদের রবের নিকট তাদের পুরস্কার রয়েছে, এবং তাদের কোন ভয় নেই এবং তারা দুঃখিতও হবেনা। (সুরা বাকারাহ- ২৭৪)
আমাদের সামনে আসছে রমজান মাস। আসুন এখন থেকেই আমরা একটু একটু করে দান করার অভ্যাস গড়ে তুলি। 🕛
Diyana Hajj & Umrah Kafela - আপনার হজ্জ ও উমরাহর বিশ্বস্ত সঙ্গী।
📞 +880 18358 09799
📩 Whatsapp/Messenger

আপনি কি জানেন রসুল (সঃ) শা’বান মাসে বেশি বেশি রোযা রাখতেন ? 🌼বর্তমানে আমরা শা’বান মাসে আছি। এর পরের মাস ই হলো রমজান। আর ...
16/02/2025

আপনি কি জানেন রসুল (সঃ) শা’বান মাসে বেশি বেশি রোযা রাখতেন ? 🌼
বর্তমানে আমরা শা’বান মাসে আছি। এর পরের মাস ই হলো রমজান। আর তাই এই মাসে রসুল (সঃ) রমজানের প্রস্তুতি হিসাবে বেশি বেশি নফল রোযা রাখতেন।
আয়েশা (রাঃ) বলেনঃ “ আমি কখনও আল্লাহর রাসূল (সঃ) কে দেখিনি, রমজান মাস ব্যতীত অন্য কোন মাসের রোজা পূর্ণ করতে, আর আমি তাকে শা'বান মাসের চেয়ে অন্য কোন মাসে এত বেশি রোজা রাখতে দেখিনি ” ( বুখারি ও মুসলিম )
Diyana Hajj & Umrah Kafela - আপনার হজ্জ ও উমরাহর বিশ্বস্ত সঙ্গী 🕋
📞+880 18358 09799
📥whatsapp/Messenger

শবে বরাতের গুরুত্ব ও ফযিলত 🌙শবে বরাত হলো একটি বিশেষ রাত। এ রাতটি শা’বান মাসের ১৫ তারিখের রাত, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়...
13/02/2025

শবে বরাতের গুরুত্ব ও ফযিলত 🌙
শবে বরাত হলো একটি বিশেষ রাত। এ রাতটি শা’বান মাসের ১৫ তারিখের রাত, যেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআ'লা বান্দাদের গুনাহ ক্ষমা করে থাকেন 😇
📖 রসূল (সঃ) বলেছেন : ‘‘ মহান আল্লাহ মধ্য শা’বানের রাতে তাঁর সৃষ্টির প্রতি দৃষ্টিপাত করেন এবং মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ব্যতীত সকলকে ক্ষমা করে দেন “ (ইবনে মাজাহ)
তবে, এই রাতে নির্দিষ্ট করে বিশেষ ইবাদত কিংবা দিনে রোযা রাখার কোন নির্দেশনা পাওয়া যায় না।
Diyana Hajj & Umrah Kafela - আপনার হজ্জ ও উমরাহর বিশ্বস্ত সঙ্গী।
📞+880 18358 09799
📩 Whatsapp/Messenger

রমজানের জন্য প্রস্তুত তো? 😇রমজান হলো রহমত ও বরকতের মাস। তাই এর জন্য নেওয়া প্রয়োজন সর্বোচ্চ প্রস্তুতি 🕞যেভাবে আমরা এই মাস...
12/02/2025

রমজানের জন্য প্রস্তুত তো? 😇
রমজান হলো রহমত ও বরকতের মাস। তাই এর জন্য নেওয়া প্রয়োজন সর্বোচ্চ প্রস্তুতি 🕞
যেভাবে আমরা এই মাসকে স্বাগত জানাতে পারিঃ
🌼 রমজানের ফজিলত সম্পর্কে জানা
🌸 বেশি বেশি ক্বোরআন তিলাওয়াত করার অভ্যাস করা
🌼 নিয়মিত তাহাজ্জুদ, নফল রোজা ও দোয়া করা
🌸 স্বাস্থ্যকর খাবারের অভ্যাস গড়ে তোলা
🌼 রমজান মাসে উমরাহ পালনের চেষ্টা করা
🌸 দরিদ্রদের জন্য সাহায্যের ব্যবস্থা করা
🌼 অন্যদের ক্ষমা করার অভ্যাস গড়ে তোলা
🔖 রমজান মাসের সেরা প্রস্তুতি হলো শারীরিক, মানসিক ও আত্নিক পরিশুদ্ধি অর্জন করা।
📌 Diyana Hajj & Umrah Kafela - আপনার হজ্জ ও উমরাহর বিশ্বস্ত সঙ্গী।
📞+880 18358 09799
📩 Whatsapp / Messenger

Address

Office:/1st Floor, Green Tower Shopping Center
Dhaka
1219

Alerts

Be the first to know and let us send you an email when Diyana Hajj & Umrah Kafela posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Diyana Hajj & Umrah Kafela:

Share

Category