30/05/2025
বিদেশ যাওয়ার আগে যে স্কিলগুলো শেখা উচিত!!
বিদেশে গিয়ে দ্রুত ভালোভাবে সেটেল হতে চাইলে কিছু দক্ষতা (skills) তৈরি করে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিচে গুরুত্বপূর্ণ কিছু স্কিলের তালিকা ও তাদের গুরুত্ব উল্লেখ করা হলো—
১. ড্রাইভিং ও লাইসেন্স
ড্রাইভিং শিখুন এবং নিজের দেশে ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসুন।অনেক দেশে ড্রাইভিং স্কিল থাকলে সহজেই কাজ পাওয়া যায়।
২. কম্পিউটার দক্ষতা
সাধারণ কম্পিউটার স্কিল যেমন— MS Word, Excel, PowerPoint, টাইপিং, ইমেইল ব্যবস্থাপনা ইত্যাদি শিখে আসুন।
প্রোগ্রামিং, গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং ইত্যাদি জানতে পারলে ভালো সুযোগ পেতে পারেন।
৩. ইংরেজি ভাষা দক্ষতা
ইংরেজি শেখার উপর বিশেষ জোর দিন, বিশেষ করে স্পোকেন ইংলিশ ও যোগাযোগ দক্ষতা উন্নত করুন।
ইংরেজির পাশাপাশি যে দেশে যাচ্ছেন, সে দেশের ভাষার প্রাথমিক ধারণা নিয়ে আসুন।
৪. রান্নার দক্ষতা
নিজে ভালো রান্না করতে পারলে খরচ বাঁচাতে পারবেন এবং নিজেকে স্বাবলম্বী করতে পারবেন।
বিভিন্ন হোটেল বা রেস্টুরেন্টে রান্নার কাজ করে সহজেই ইনকাম করা যায়।
৫. টেকনিক্যাল ও ইলেকট্রনিক্স স্কিল
ইলেকট্রনিকস, মোবাইল সার্ভিসিং, ফ্রিজ-এসি মেরামতের কাজ জানতে পারলে ভালো ইনকামের সুযোগ থাকে।
৬. ইন্টারনেট থেকে তথ্য খোঁজার দক্ষতা
গুগল এবং অন্যান্য অনলাইন প্ল্যাটফর্ম থেকে কিভাবে দ্রুত ও নির্ভুল তথ্য খুঁজে বের করতে হয় তা শিখে আসুন।
৭. সুন্দরভাবে যোগাযোগ (কমিউনিকেশন) করার দক্ষতা
কিভাবে পেশাদারভাবে কথা বলতে হয়, কিভাবে সুন্দরভাবে নিজের কথা উপস্থাপন করতে হয় তা শিখুন।
ইউটিউব বা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে কমিউনিকেশন স্কিল শেখার জন্য ভিডিও দেখুন।
৮. নিজেকে উপস্থাপনের কৌশল (Presentation Skill)
কিভাবে নিজের দক্ষতা ও অভিজ্ঞতা সুন্দরভাবে তুলে ধরা যায় তা শিখুন।চাকরির ইন্টারভিউ বা অন্যান্য পেশাদার সেটআপে নিজেকে আত্মবিশ্বাসের সঙ্গে উপস্থাপন করতে শিখুন।
৯. পরিশ্রমের মানসিকতা তৈরি করুন
বিদেশে জীবন সহজ নয়, তাই কঠোর পরিশ্রম করার মানসিকতা নিয়ে আসুন।নতুন পরিবেশে কষ্ট সহ্য করার এবং মানিয়ে নেওয়ার শক্তি গড়ে তুলুন।
সতর্কতা ও পরামর্শ:
✔ যথাযথ পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে বিদেশে আসুন।
✔ ভুল তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত না নিয়ে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের পরামর্শ নিন।
✔ আত্মনির্ভরশীল হোন এবং যেকোনো কঠিন পরিস্থিতি মোকাবিলা করার জন্য মানসিকভাবে প্রস্তুত থাকুন।
Visit Us :
📍 Sanbir Air International
🏢 12-13 Rahman Chamber (9th Floor), Motijheel C/A, Dhaka-1000, Bangladesh
📞 +880 1704048181
www.sanbirairint.com.bd