Hazre Aswad Air International

Hazre Aswad Air International হজ্জ প্যাকেজ, উমরাহ প্যাকেজ,ভিসা প্রসেসিং, এয়ার টিকেটিং সেবায় সুনামধন্য প্রতিষ্ঠান।

"যে ২ টি দোয়াতে গুনাহ মাফের ১০০% গ্যারান্টি"সমুদ্রের ফেনার চেয়েও বেশি গুনাহ হলেও মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ 💧হে যুবক! শয়তান...
17/07/2026

"যে ২ টি দোয়াতে গুনাহ মাফের ১০০% গ্যারান্টি"
সমুদ্রের ফেনার চেয়েও বেশি গুনাহ হলেও মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ 💧

হে যুবক!
শয়তান আপনার কানে কি বলছে?
"তুই শেষ... তুই অনেক গুনাহ করছিস... তোর মাফ নাই... মসজিদে যাস না"

মোবাইলে ঘন্টার পর ঘন্টা নাটক-পর্ন দেখার টাইম আছে, অথচ কুরআন খুলার টাইম নাই?
এটাই শয়তানের সবচেয়ে বড় ধোঁকা।

শুনুন! তওবার দরজা আপনার জন্য এখনো খোলা।

আল্লাহ বলছেন:
وَمَن يَعْمَلْ سُوءًا أَوْ يَظْلِمْ نَفْسَهُ ثُمَّ يَسْتَغْفِرِ اللَّهَ يَجِدِ اللَّهَ غَفُورًا رَّحِيمًا
"যে মন্দ কাজ করে অথবা নিজের উপর জুলুম করে, তারপর আল্লাহর কাছে ক্ষমা চায়, সে আল্লাহকে ক্ষমাশীল, দয়ালু পাবে"
সূরা নিসা: 110

───

গুনাহ মাফের ১০০% গ্যারান্টি দেওয়া ২ টি দোয়া - সনদসহ

১. "সাইয়্যেদুল ইস্তিগফার" - ক্ষমার বাদশা দোয়া 👑
এটাকে নবীজি ﷺ নিজে "সাইয়্যেদুল ইস্তিগফার" বলেছেন।

আরবি:
اللَّهُمَّ أَنْتَ رَبِّي لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ، خَلَقْتَنِي وَأَنَا عَبْدُكَ، وَأَنَا عَلَى عَهْدِكَ وَوَعْدِكَ مَا اسْتَطَعْتُ، أَعُوذُ بِكَ مِنْ شَرِّ مَا صَنَعْتُ، أَبُوءُ لَكَ بِنِعْمَتِكَ عَلَيَّ، وَأَبُوءُ لَكَ بِذَنْبِي فَاغْفِرْ لِي، فَإِنَّهُ لاَ يَغْفِرُ الذُّنُوبَ إِلاَّ أَنْتَ

বাংলা উচ্চারণ দোয়া:
আল্লাহুম্মা আনতা রব্বি লা-ইলাহা ইল্লা আনতা খলাক্বতানি ওয়া আনা 'আবদুকা, ওয়া আনা 'আলা 'আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাত্ব'তু। আ'উযুবিকা মিন শাররি মা সনা'তু, আবূউলাকা বিনি'মাতিকা 'আলাইয়া, ওয়া আবূউ লাকা বিযাম্বি ফাগফিরলি, ফাইন্নাহু লা-ইয়াগফিরুয যুনূবা ইল্লা আনতা।

বাংলা অর্থ:
"হে আল্লাহ! আপনি আমার রব। আপনি ছাড়া কোনো হক ইলাহ নাই। আপনি আমাকে সৃষ্টি করেছেন। আমি আপনার বান্দা। আমি যথাসাধ্য আপনার সাথে কৃত ওয়াদার উপর আছি। আমি আমার কৃতকর্মের অনিষ্ট থেকে আপনার কাছে আশ্রয় চাই। আপনি আমাকে যে নিয়ামত দিয়েছেন তা স্বীকার করছি। আমি আমার গুনাহের কথাও স্বীকার করছি। সুতরাং আপনি আমাকে ক্ষমা করুন। কেননা আপনি ছাড়া আর কেউ গুনাহ ক্ষমা করতে পারে না।"

গ্যারান্টি কি?
নবীজি ﷺ বলেছেন:
مَنْ قَالَهَا مِنَ النَّهَارِ مُوقِنًا بِهَا فَمَاتَ مِنْ يَوْمِهِ قَبْلَ أَنْ يُمْسِيَ فَهُوَ مِنْ أَهْلِ الْجَنَّةِ
"যে ব্যক্তি দিনে ইয়াকিনের সাথে এটা পড়ে, সন্ধ্যার আগে মারা গেলে সে জান্নাতি"
সহীহ বুখারী: 6306

রাতেও পড়লে একই গ্যারান্টি। সহীহ বুখারী: 6306

কখন পড়বেন: ফজর ও মাগরিবের পর ১ বার। আর গুনাহ করার সাথে সাথেই।

২. "সমুদ্রের ফেনা মাফের দোয়া" - ১০০ বার 🌊
এই দোয়াটা ১০০ বার পড়লে আল্লাহ আপনার পাহাড় সমান গুনাহও ধুয়ে দিবেন।

আরবি:
سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ
বাংলা উচ্চারণ: সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি
বাংলা অর্থ:
"আমি আল্লাহর প্রশংসাসহ পবিত্রতা ঘোষণা করছি"

গ্যারান্টি কি?
নবীজি ﷺ বলেছেন:
مَنْ قَالَ سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ فِي يَوْمٍ مِائَةَ مَرَّةٍ حُطَّتْ خَطَايَاهُ وَلَوْ كَانَتْ مِثْلَ زَبَدِ الْبَحْرِ
"যে ব্যক্তি দিনে ১০০ বার 'সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি' পড়বে, তার গুনাহ মাফ করে দেওয়া হবে, যদিও তা সমুদ্রের ফেনার সমান হয়"
সহীহ বুখারী: 6405, সহীহ মুসলিম: 2691

ভাবতে পারেন? সমুদ্রের ফেনার চেয়েও বেশি গুনাহ!

───

শয়তানের ৩ টা ধোঁকা + এর জবাব
শয়তান বলে আল্লাহর জবাব
"তুই অনেক গুনাহগার" "আমি অতি ক্ষমাশীল"সূরা ত্বাহা: 82
"পরে তওবা করিস" "মৃত্যু কখন আসবে জানো না"সূরা লুকমান: 34
"মসজিদে গেলে মানুষ কি বলবে" "মানুষের চেয়ে আল্লাহ বড়"সূরা আলাক: 14
আজ রাতেই এই ৩ টা কাজ করুন

1. অজু করে ২ রাকাত তওবার নামাজ:আবু দাউদ: 1521 - সনদ সহীহ
2. উপরের ২ টা দোয়া পড়ুন: সাইয়্যেদুল ইস্তিগফার ১ বার + "সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি" ১০ বার
3. মোবাইল থেকে হারাম ডিলিট: আল্লাহর জন্য ১টা অ্যাপ ডিলিট করুন। দেখবেন কলিজা ঠান্ডা।

শেষ কথা

ভাই, নবীজি ﷺ দিনে ৭০-১০০ বার ইস্তিগফার করতেন। সহীহ বুখারী: 6307
তিনি মাসুম, তাও করতেন। আর আমরা?

আল্লাহর রহমত থেকে নিরাশ হবেন না।
আজ রাতেই আল্লাহকে বলুন: "রব, আমি ফিরে এসেছি। আমাকে মাফ করে দিন"

আল্লাহ কসম, তিনি খুশি হয়ে আপনার দিকে ২ হাত বাড়িয়ে দিবেন।

✍️ আহমদ আলী মোল্লা

আল্লাহ আপনার অতীত মাফ করুন, ভবিষ্যৎ সুন্দর করুন। আমিন 🤲

কমেন্টে "আস্তাগফিরুল্লাহ" লিখুন। নিজের জন্য দোয়া চান।
পোস্টটা শেয়ার করুন। হয়তো আপনার ১টা শেয়ারে ১টা যুবক জাহান্নাম থেকে বেঁচে যাবে।

ফি আমানিল্লাহ। আমি আপনার জন্য দোয়া করি ❤️যে

অধিকাংশ হাজি ও ওমরাহযাত্রী এই স্থানগুলোর পাশ দিয়ে হেঁটে চলে যান, কিন্তু জানেনই না এগুলো কী!মসজিদে নববীর কয়েকটি গেটের ন...
19/06/2026

অধিকাংশ হাজি ও ওমরাহযাত্রী এই স্থানগুলোর পাশ দিয়ে হেঁটে চলে যান, কিন্তু জানেনই না এগুলো কী!

মসজিদে নববীর কয়েকটি গেটের নিকটে এমন কিছু বিতরণ কেন্দ্র রয়েছে, যেখানে দর্শনার্থীরা নিজ দেশের ভাষায় একটি পবিত্র কুরআন শরীফ উপহার হিসেবে সংগ্রহ করতে পারেন।
এগুলো মসজিদের ভেতরে তিলাওয়াতের জন্য রাখা কুরআন নয়; বরং আপনার জন্য উপহার হিসেবে দেওয়া হয়।
বিভিন্ন ভাষায় কুরআন পাওয়া যায়। আপনি শুধু বিতরণ কেন্দ্রে গিয়ে আপনার জাতীয়তা বা ভাষার কথা বলবেন। মজুদ থাকলে তারা আপনাকে আপনার ভাষায় একটি কুরআন প্রদান করবেন।

📍 সাধারণত যেসব গেটের কাছে এসব কেন্দ্র দেখা যায়:• গেট ৩০১• গেট ৩১৬• গেট ৩২৫• গেট ৩২৮• গেট ৩৩৫• গেট ৩৩৬• গেট ৩৬৪

🕰 সাধারণত ফরজ সালাতের পর এসব কেন্দ্র খোলা থাকে।
অনেক হাজি ও ওমরাহযাত্রী আছে , যারা মদিনায় কয়েক দিন অবস্থান করেও এই সুবিধার কথা জানতেন না।
তাই যদি শিগগিরই মদিনায় যাওয়ার পরিকল্পনা থাকে, তাহলে এসব স্থানের দিকে খেয়াল রাখবেন। হয়তো আপনিও সঙ্গে করে আল্লাহর কালামের একটি সুন্দর উপহার নিয়ে ফিরতে পারবেন।

#মদিনা #মসজিদে_নববী #কুরআন_উপহার

18/06/2026

🕋 ওমরাহ বুকিং চলছে! 🕋

আল্লাহর ঘর জিয়ারতের সুবর্ণ সুযোগ। সীমিত আসনে এখনই বুকিং করুন।

✈️ ডাইরেক্ট ফ্লাইট ওমরাহ প্যাকেজ
💰 ১,৫০,০০০/- টাকা

🟪 প্যাকেজের মেয়াদ: ১৪ রাত ১৫ দিন

✅ উমরাহ ভিসা
✅ এয়ার টিকিট (ডাইরেক্ট ফ্লাইট)
✅ মক্কায় মসজিদুল হারাম থেকে আনুমানিক ৫০০-৬০০ মিটার দূরত্বে হোটেল
✅ মদিনায় মসজিদে নববী থেকে আনুমানিক ৩০০-৪০০ মিটার দূরত্বে হোটেল
✅ ট্রান্সপোর্ট সেবা
✅ প্রতিদিন ৩ বেলা দেশি খাবার
✅ মক্কার দর্শনীয় স্থানসমূহ যিয়ারাহ
✅ মদিনার দর্শনীয় স্থানসমূহ যিয়ারাহ
✅ সার্বক্ষণিক অভিজ্ঞ মোয়াল্লিমের তত্ত্বাবধান
✅ উমরাহ প্রশিক্ষণ ও প্রয়োজনীয় দিকনির্দেশনা

📌 বিশেষ দ্রষ্টব্য:
আমি নিজেই এই উমরাহ কাফেলা সরাসরি পরিচালনা করবো, ইনশাআল্লাহ। ফলে যাত্রীরা শুরু থেকে শেষ পর্যন্ত ব্যক্তিগত তত্ত্বাবধান ও সর্বাত্মক সহযোগিতা পাবেন।

📞 যোগাযোগ ও বুকিং:
A.K.M Saifullah
📱 01785540240
📱 01640156840

🏢 অফিস:
হাজরে আসওয়াদ এয়ার ইন্টারন্যাশনাল
147/1, ফকিরাপুল D.I.T এক্সটেনশন রোড, ঢাকা-1000

📧 E-mail:
[email protected]

🤝 বিলাস ট্রাভেলস অ্যান্ড ট্যুরস
আপনার পবিত্র ওমরাহ সফরের বিশ্বস্ত সঙ্গী 🕋✨

🤲 "উমরাহ থেকে উমরাহ মধ্যবর্তী গুনাহসমূহের কাফফারা, আর কবুল হজ্জের প্রতিদান জান্নাত ছাড়া আর কিছুই নয়।"
— সহিহ বুখারি ও সহিহ মুসলিম

#ওমরাহ #ওমরাহ_বুকিং #সৌদি_আরব 🕋✈️

Address

HOUSE-NO. 13, Road NO-6, SEKANDER BAG, PURBA BADDA-
Dhaka
1212

Alerts

Be the first to know and let us send you an email when Hazre Aswad Air International posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hazre Aswad Air International:

Shortcuts

Share

Category