Sky n Valley Tourism

Sky n Valley Tourism your home away from home.........

সেন্টমার্টিন নিয়ে সব কনফিউশন এক পোস্টেই Clear! প্রতি বছর সেন্টমার্টিন সিজন ঘিরে অসংখ্য প্রশ্ন,গুজব আর কনফিউশন—“কবে শুরু?...
26/10/2025

সেন্টমার্টিন নিয়ে সব কনফিউশন এক পোস্টেই Clear!

প্রতি বছর সেন্টমার্টিন সিজন ঘিরে অসংখ্য প্রশ্ন,
গুজব আর কনফিউশন—
“কবে শুরু?”, “নাইট স্টে হবে কি?”, “কোন শিপ যাবে?”, “ট্রাভেল পাস লাগবে নাকি?”
সব নির্ভরযোগ্য উত্তর এবার একসাথে জেনে নিন 👇

🗓️ সেন্টমার্টিন সিজন সম্পর্কিত তথ্য

🔸 সিজন শুরু: ১ নভেম্বর থেকে
🔸 নভেম্বরে নাইট স্টে: ❌ শুধুমাত্র Day Trip
🔸 ডিসেম্বর থেকে: ✅ Night Stay অনুমোদিত
🔸 সিজন শেষ: ৩১ জানুয়ারি পর্যন্ত।

🧳 থাকার ও যাতায়াত নিয়ম

🔹 ট্যুরিস্ট যতদিন ইচ্ছে অবস্থান করতে পারবেন — কোনো সময়সীমা নেই
🔹 প্রতিদিন সর্বোচ্চ ২,০০০ জন ট্যুরিস্ট প্রবেশ করতে পারবেন
🔹 শুধুমাত্র শিপে যাত্রা অনুমোদিত, অন্য কোনো মাধ্যম (বোট/স্পিডবোট) ❌ নিষিদ্ধ

⚓ যাত্রা ও টিকিট সংক্রান্ত তথ্য

📍 শিপ ছাড়বে: ইনানী নেভি জেটিঘাট থেকে
🚌 রুট: ঢাকা ➜ কক্সবাজার (ডলফিন মোড়) ➜ ইনানী জেটিঘাট
💰 লোকাল ট্রান্সপোর্ট খরচ: ৩০০৳ – ১,০০০৳
⏰ সময় লাগবে: আনুমানিক ১ ঘণ্টা
🚢 ইনানী থেকে সেন্টমার্টিন পৌঁছাতে: ৪–৪.৫ ঘণ্টা
🎟️ শিপ ভাড়া: জনপ্রতি ৩,৫০০৳ থেকে শুরু
🚫 স্ট্যান্ডিং টিকিট: সম্পূর্ণ বন্ধ

🚢 চলাচলকারী শিপসমূহ

✅ এম.ভি. কর্ণফুলী এক্সপ্রেস
✅ এম.ভি. বারো আউলিয়া
🔜 অন্যান্য শিপ অনুমতির অপেক্ষায়

🎫 টিকিট সংক্রান্ত তথ্য

🔹 হার্ডকপি বাধ্যতামূলক —
সফটকপি দিয়ে প্রবেশ করা যাবে না
🔹 নতুন নিয়ম: প্রতি ৫ জনে ১ জনের ফোন নম্বর, NID, ইমেইল ও সবার নাম আবশ্যক

🪪 ট্রাভেল পাস সংক্রান্ত তথ্য

🔸 এবছর আলাদা Travel Pass লাগবে না
🔸 টিকিটের QR Code-ই আপনার ট্রাভেল পাস
🔸 শিপে উঠার সময় QR স্ক্যান করে যাচাই করা হবে

⏰ শিপ ছাড়ার সময়সূচি

📍 ইনানী থেকে ➜ সকাল ৮:০০ টা
📍 সেন্টমার্টিন থেকে ➜ বিকাল ৪:০০ টা

💬 এখন আর কোনো প্রশ্নে কনফিউশন নয়!
এই পোস্টেই আছে সেন্টমার্টিন ভ্রমণের সবচেয়ে নির্ভরযোগ্য তথ‍্য।

যে কোন আপডেট জানতে কল করুন.....
01819976116.
(Whatsapp)

26/09/2025

সেন্টমার্টিন ট্যুর 🥱🥱

26/09/2025

#সেন্টমার্টিন_ট্যুর!!!

ঢাকা থেকে রাতের বাসে রওয়া করে ভোর ৫ টায় কক্সবাজার নামবেন। পেট ভরে খাওয়া দাওয়া করবেন। জাহাজে খাওয়ার জন্য কিছু পার্সেল নিয়ে নিবেন।

সকাল ৬টায় কক্সবাজার থেকে জাহাজে করে দুপুর ১২টা বা ১ টায় সেন্টমার্টিন জেটিতে গিয়ে নামবেন।
নেমে টয়লেট খোঁজে ভাল করে প্রস্রাব পাইখানা সেরে নিবেন। জেটি ঘাটে এক কাপ চা খাবেন।

সিগারেট অর্ধেক টানতে না টানতেই জাহাজের হুইসেল বাজবে।

দৌঁড় প্রতিযোগিতার মতো দৌঁড়ে জাহাজে উঠবেন। দৌঁড়ে উঠার সময় কয়েকটা সেলফি তুলবেন।

হেলেদুলে বুমি করতে করতে রাত ১১টা বা ১২ টায় কক্সবাজার নেমে যাবেন।

তরপর......গাড়িতে করে আবার ঢাকা চলে যাবেন।

গত বছরের ন্যায় এ বছর ও এমনটা হবে সেন্টমার্টিন ট্যুর!!!!!

আপনার মতামত কি????

©

14/08/2025

বান্দরবান 🏍️

আজ "বিশ্ব বাঘ দিবস"।কুইজঃ-বাংলাদেশের সুন্দরবনে কয়টি বাঘ আছে???
29/07/2025

আজ "বিশ্ব বাঘ দিবস"।

কুইজঃ-বাংলাদেশের সুন্দরবনে কয়টি বাঘ আছে???

আজ ১১ ফেব্রুয়ারী ২০২৫ হতে বান্দরবানের দেবতাখুম পর্যটকদের জন্য খুলে দেয়া হলো।
10/02/2025

আজ ১১ ফেব্রুয়ারী ২০২৫ হতে বান্দরবানের দেবতাখুম পর্যটকদের জন্য খুলে দেয়া হলো।

04/12/2024
ডিসেম্বর ৬ তারিখ থেকে "বে ক্রুজ জাহাজ" কক্সবাজার টু সেন্টমার্টিন রুটে নিয়মিত চলাচল শুরু করবে।টিকিটের ধরনঃ- #কৃষ্ণচূড়া ৩...
04/12/2024

ডিসেম্বর ৬ তারিখ থেকে
"বে ক্রুজ জাহাজ" কক্সবাজার টু সেন্টমার্টিন রুটে নিয়মিত চলাচল শুরু করবে।
টিকিটের ধরনঃ-
#কৃষ্ণচূড়া ৩৫০০।
#হাসনাহেনা ৩০০০।
#রজনীগন্ধা ২৫০০।

টিকিটের জন্য যোগাযোগ করুন-
Sky n Valley Tourism
01925-876806

01/12/2024

শুরু হলো সেন্টমার্টিন ভ্রমণের ২০২৪-২০২৫ সালের সীজন।
এম ভি বার আউলিয়া শীপের মাধ্যমে এই যাত্রা শুরু হলেও আগামী এক সপ্তাহের মধ্যে সব গুলো শীপ চালু হয়ে যাবে। কোন ঝামেলা ছাড়া ই টিকিটের সাথে পেয়ে যাবেন ট্রাভেল পাস।

সেন্টমার্টিন ভ্রমণে টিকিট, হোটেল বুকিং, ট্যুর প্যাকেজের জন্য যোগাযোগ করতে পারেন আমাদের সাথে।
যোগাযোগঃ-
Sky n Valley Tourism.
01925-876806

 #এখনি_কেওক্রাডং_ভ্রমণ_নয়বিগত ১২ই জুলাই ২০২৩ ইং বান্দরবানের রুমা ও থানচি হতে ট্যুরিজমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও ১...
18/07/2023

#এখনি_কেওক্রাডং_ভ্রমণ_নয়

বিগত ১২ই জুলাই ২০২৩ ইং বান্দরবানের রুমা ও থানচি হতে ট্যুরিজমের উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও ১৬ই জুলাই রুমা জোন কতৃক আয়োজিত পর্যটক সংক্রান্ত সমন্বয় সভায় নতুন কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে:

(১)বান্দরবান হতে চান্দের গাড়িতে যত দ্রুত সম্ভব রুমার উদ্দেশ্যে রওনা হওয়া,যাথে সকাল ১০ ঘটিকায় রুমা জোন গেরিশনে যথাযত উপস্থিত হওয়া,যেখানে আপনাদের এন্ট্রিতে লিপিবদ্ধ করে,আর্মিস্কটের মাধ্যমে নিরাপত্তা দিয়ে আপনাদের বগালেক অব্দি নিয়ে যাওয়া হবে।

(২) আপনারা নিশ্চয়ই প্রয়োজনীয় কাগজ পত্র আপনাদের সাথে নিয়ে আসবেন যাতে এন্ট্রিতে লিপিবদ্ধ করতে অসুবিধা না হয়।

(৩)আর্মি টহলটিম নিরাপত্তার সার্থে সর্বদা আপনাদের অতিনিকটে অবস্থানরত থাকবে এবং আপনার উপরে সর্বোচ্চ নিরাপত্তা দিয়ে যাবেন।

(৪)বগালেক পৌছানোর পূর্বে লেকের চারপাশ উপভোগ এবং ছবি তোলা সহ নিজ প্রয়োজনীন কাজ শেষ করে বিকেল ৩ ঘটিকার আগে আপনাদের নিজনিজ দ্বায়িত্বে আর্মিস্কটের সাথে বগালেক ত্যাগ করতে হবে,কোনো কারণে শারীরিক সমস্যা দেখা দিলে অথবা গাড়ি জার্নিতে দুর্বল হয়ে যদি রাত্রি যাপন করতে চান,তাহলে রুমা বাজার ব্যদিত অন্যকোনো স্থানে রাত্রি যাপন করা যাবে না।

(৫)বগালেক হতে কোনো ভাবে চিংড়ি ঝর্ণা এবং কেওক্রাডংয়ের উদ্দেশ্যে রওনা হওয়া যাবেনা,কারণ ওই সকল রোডে আইডি বিস্ফোরণের আশঙ্কা ও বিশেষ হুমকি রয়েছে,এবং রুমার অতি নিকটে জনপ্রিয় রিজুকঝর্ণায় অনিরাপত্তার সার্থে কিছু সময়ের জন্য পযর্টকদের যাতায়াত বন্ধ থাকবে।: এরিমধ্যে যদি কোনো রকম দুর্ঘটনা না ঘটে,তাহলে প্রশাসন কেওক্রাডং চিংড়ি ঝর্ণা এবং রিজুক ঝর্ণা উন্মুক্ত করে দিবেন বলে কথা দিয়ে সমন্বয় অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

তথ্য: গাইড সাদেক ভাই

অবশেষে রুমা এবং থানচি উপজেলা থেকে স্থানীয় এবং বিদেশী পর্যটকদের ভ্রমন সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নেয়া হলো। রোয়াংছড়ি (দেবতা...
14/07/2023

অবশেষে রুমা এবং থানচি উপজেলা থেকে স্থানীয় এবং বিদেশী পর্যটকদের ভ্রমন সংক্রান্ত নিষেধাজ্ঞা তুলে নেয়া হলো। রোয়াংছড়ি (দেবতাখুম) আপাতত খুলছে না, তবে আশা করছি অতি শীগ্রই এটা ও খুলে দেওয়া হবে।

Address

Newaz Villa, Ka-27, Kuril Vatara
Dhaka
1229

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Friday 10:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Telephone

8801925876806

Alerts

Be the first to know and let us send you an email when Sky n Valley Tourism posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sky n Valley Tourism:

Share

Category