হজ্জ্ব ও ওমরাহ কাবার পথে

হজ্জ্ব ও ওমরাহ কাবার পথে Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from হজ্জ্ব ও ওমরাহ কাবার পথে, Tour Agency, 4/A INDIRA Road, Dhaka.

✨ Sunvalley Tours & Travels – প্রিমিয়াম উমরাহ প্যাকেজ ২০২৫ ✨আমাদের প্রিমিয়াম প্যাকেজে থাকছে —✅ ঢাকা – জেদ্দা – ঢাকা রিটা...
02/09/2025

✨ Sunvalley Tours & Travels – প্রিমিয়াম উমরাহ প্যাকেজ ২০২৫ ✨

আমাদের প্রিমিয়াম প্যাকেজে থাকছে —
✅ ঢাকা – জেদ্দা – ঢাকা রিটার্ন এয়ার টিকেট ✈️
✅ ভিসা প্রসেসিং সুবিধা
✅ মক্কা ও মদিনায় ৩-৪ তারকা হোটেল 🏨
✅ প্রতিদিন সকালের নাস্তা, দুপুর ও রাতের খাবার 🍱
✅ আরামদায়ক এ/সি পরিবহন 🚌
✅ অভিজ্ঞ গাইড ও মুতাওয়াফফের সহায়তা
✅ মক্কা-মদিনায় জিয়ারত প্রোগ্রাম 🕌
✅ ২৪/৭ সার্ভিস সাপোর্ট
🌙 পবিত্র সফরকে আরও আরামদায়ক ও স্মরণীয় করতে Sunvalley Tours & Travels আপনার পাশে।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন :-
📞 Sunvalley Tours & Travels
4/A, Indira Road, Mahbub Plaza (1st Floor), Farmgate, Dhaka-1215
Mobile: 01674409257, 01730474756, 01942-559049

হিজরি নতুন বছরে নতুন নিয়মে ওমরাহ প্যাকেজ শুরু হবে ২৫ জুলাই ২০২৫ এর পর থেকে তাই যারা ঝামেলা বিহীন প্রিমিয়াম প্যাকেজ  বুক...
01/07/2025

হিজরি নতুন বছরে নতুন নিয়মে ওমরাহ প্যাকেজ শুরু হবে ২৫ জুলাই ২০২৫ এর পর থেকে তাই যারা ঝামেলা বিহীন প্রিমিয়াম প্যাকেজ বুকিং করতে চান তারা এখনই যোগাযোগ করুন ৷ কম খরচে বুকিং দিয়ে ঠকবেন না যারাই কম খরচের প্রলোভনে পড়েছেন তারাই ঠকেছেন ৷ তাই সাবধান হোন প্যাকেজ বুক করার আগে সুবিধাদি যাচাই করে নিন

09/04/2025

,x.

🕋✨ ঈদ-উল-আযহার পর উমরাহ প্যাকেজ ২০২৫  🕋✨২০২৫ সালে হজের আনুষ্ঠানিকতা ৪ জুন থেকে ৯ জুন পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয...
16/03/2025

🕋✨ ঈদ-উল-আযহার পর উমরাহ প্যাকেজ ২০২৫ 🕋✨
২০২৫ সালে হজের আনুষ্ঠানিকতা ৪ জুন থেকে ৯ জুন পর্যন্ত অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। সাধারণত, হজের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার এক মাস পর সৌদি আরব সরকার ওমরাহ কার্যক্রম পুনরায় শুরু করে। জুলাই এর শুরু থেকে আবার ওমরাহ কার্যক্রম পুনরায় শুরু হবে। তাই এখনই প্রস্তুতি নেওয়ার সেরা সময়! যারা রমজানে ওমরা পালন করতে পারেননি, তারা হজের পর ওমরা করার সুযোগ পাবেন।

আপনার স্বাচ্ছন্দ্য ও নির্ভার ভ্রমণের জন্য আমরা নিয়ে এসেছি বিশেষ ওমরা প্যাকেজ। আগেভাগে বুকিং করলে নিশ্চিত সুবিধা ও সাশ্রয়ী মূল্যে সেবা পাবেন।

১৪ দিনের উমরাহ প্যাকেজ
ইকোনমি প্যাকেজ (১৪ দিন):
💰 মূল্য: ১,৩০,০০০ টাকা (রুম শেয়ারিং বেসিসে)
✅ রিটার্ন এয়ার টিকেট
✅ উমরাহ ভিসা প্রসেসিং
✅ ৫০০ মিটার দুরত্তে হোটেল (মক্কা ৭ রাত, মদিনা ৬ রাত)
✅ প্রতিদিনের নাস্তা, লাঞ্চ ও ডিনার
✅ এয়ারপোর্ট থেকে হোটেল ট্রান্সপোর্ট
✅ জিয়ারত, উমরাহ গাইড ও প্রশিক্ষণ
✅ এয়ারপোর্ট থেকে হোটেল ট্রান্সপোর্ট
🔆 আমাদের প্যাকেজের সুবিধাসমূহ:
1️⃣ সম্পূর্ণ প্যাকেজ অন্তর্ভুক্ত: ভিসা, এয়ার টিকিট, ফুল ট্রান্সপোর্ট, জিয়ারত, মক্কা-মদিনার দর্শনীয়স্থান পরিদর্শন ও রিয়াজুল জান্নাহ প্রবেশের অনুমতির ব্যবস্থা।
2️⃣ হোটেল সুবিধা:
• ৪/৫ বেড শেয়ারিং রুম শেয়ারিং মূল্যে)
• ২/৩ বেড শেয়ারিং রুম (প্রিমিয়াম অপশন, আলোচনা সাপেক্ষে)
3️⃣ হোটেল দূরত্ব:
• মক্কা: ৫০০ মিটার
• মদিনা: ৫৫০ মিটার
4️⃣ খাবার সুবিধা:
• বাংলাদেশি বাবুর্চির রান্না করা খাবার
• প্রতিদিন ৩ বেলা (নাস্তা, দুপুর, রাতের খাবার) 🍽️
5️⃣ গাইড সার্ভিস:
• অভিজ্ঞ গাইড দ্বারা পরিচালিত উমরাহ প্রশিক্ষণ
• ২৪/৭ সার্ভিস ও সহযোগিতা
📢 যারা উমরাহ হজ্জ করতে ইচ্ছুক, দ্রুত যোগাযোগ করুন।
📞 যোগাযোগ:
📱 01730474756 (Phone )
📱 01942-559049 (Phone & WhatsApp)
📍 সানভেলী ট্যুরস
🏢 4/A Indira Road, Mahabub Plaza (1st Floor), Farmgate, Dhaka

যে কোন এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের টিকেট সহ ভিসা ও প্রসেসিং, হোটেল বুকিং, ট্যুর প্যাকেজ এর জন্য আজই যোগা...
16/03/2025

যে কোন এয়ারলাইন্সের অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের টিকেট সহ ভিসা ও প্রসেসিং, হোটেল বুকিং, ট্যুর প্যাকেজ এর জন্য আজই যোগাযোগ করুন। সন্মানিত গ্রাহকদের জন্য থাকছে বিশেষ ছাড়।

ভিসা আবেদন ও টিকিটের জন্য বিস্তারিত জানতে যোগাযোগ করুন :
🎉16 March Group Ticket update🎉
👉RUH/SV=19-25 MAR=58500/-
👉RUH/AI-26 MAR-TH 10=48500/-

DAC-RUH=46500*17-27,T6&7h+FOOD
DAC-RUH=47500*17-28,T3,4&5h
DAC-RUH-GF=49500*19,25+FOOD
DAC-RUH-AI=53500*22,25+FOOD

DAC-DMM-6E,AI=53,000*18-25,T5h+FOOD
DAC-DMM-OV=59500*18,T1h
CGP-DMM=35000*19-21+FOOD

DAC-DOH-AI=50,500*26+FOOD
DAC-AHB=54,500*24+FOOD
DAC-TUU=54,500*25+FOOD
DAC-ELQ=52500*24-26+FOOD
CGP-ELQ=61,500*19,20,+FOOD

DAC RUH J9 47000 BDT 19-20 MAR
DAC RUH OV 46500 20,23-28 MAR T-3h/6h
DAC RUH GF 48500 BDT 19,26,T-3h+FOOD
DAC RUH AI 44500 BDT 22,25 MAR T-13h+FOOD
DAC RUH SV 52500 BDT 22-24 MAR +FOOD

DAC DMM G9,AI,6E 44500 BDT 23-25 MAR T5H/6H+FOOD
CGP DMM G9 39000 BDT 20,21 MAR T2h+FOOD
DAC JED OV 47500 BDT 19
DAC JED BS 50000 BDT 17-25
DAC DOH AI 48500 BDT 26+FOOD
DAC ELQ,TIF,HAS J9 48000 BDT 19-22
DAC ELQ 50500 BDT 24-26+FOOD
CGP ELQ 43500 BDT 19,20,+FOOD
Contact For Any Segment Air Tickets👇
Please Contact With Us:-
সানভেলী ট্যুরস
4/A Indira road. Mahabub plaza (1st floor.)
Room- 22 . Farmgate, Dhaka
01730474756
01942-559049 ( Phone & WhatsApp )

📕ওমরাহ পালনের ধারাবাহিক নিয়ম ও দোয়া। ✡️শুরু হয়েছে রমজান মাসে ওমরাহর  সফর। সারাবিশ্ব থেকে পবিত্র নগরী মক্কার দিকে যাচ্...
08/03/2025

📕ওমরাহ পালনের ধারাবাহিক নিয়ম ও দোয়া।
✡️শুরু হয়েছে রমজান মাসে ওমরাহর সফর। সারাবিশ্ব থেকে পবিত্র নগরী মক্কার দিকে যাচ্ছেন মুমিন মুসলমান নর-নারী। যাদের অনেকেই মক্কা গিয়েই আদায় করবেন ওমরা। হজের আগে নারী-পুরুষের ওমরা পালনের ধারাবাহিক নিয়মগুলো যেমন জেনে নেয়া জরুরি। তেমনি ওমরার রোকনগুলোতে পড়া দোয়া গুলোও জেনে নেয়া জরুরি।

🔅ওমরা আদায়ে নারী-পুরুষের জন্য রয়েছে নির্ধারিত ৪টি কাজ ও গুরুত্বপূর্ণ দোয়া। ৪টি কাজ সম্পাদনে নারী পুরুষের জন্য রয়েছে সুনির্দিষ্ট নীতিমালা। যা তুলে ধরা হলো-

>>✅ ইহরাম বাধা।
>>✅ কাবা শরিফ (৭ চক্করে) তাওয়াফ করা।
>>✅ সাফা-মারওয়া সাঈ করা।
>>✅ হলক করা। পুরুষরা পুরো মাথার চুল ছোট করবে বা মুণ্ডন করবে আর নারীরা চুলে আগা কর্তন করার মাধ্যমে হালাল হয়ে যাবে।

নারী-পুরুষের ওমরার ধারাবাহিক বিস্তারিত নিয়ম ও দোয়া

🔆প্রথম কাজ : ইহরাম বাঁধা (ফরজ)
নির্ধারিত মিকাত থেকে (সম্ভব হলে) গোসল করে অথবা অজু করে নেয়া। পুরুষরা সেলাইবিহীন ২টি কাপড় পরবে। আর নারীরা পর্দাসহ শালীন পোশাক পরবে। অতঃপর ২ রাকাআত নামাজ পড়ে ইহরামের নিয়ত করে নেবে-
اَللَّهُمَّ اِنِّي اُرِيْدُ العُمْرَةَ فَيَسِّرْهُ لِيْ وَ تَقَبَّلْهُ مِنِّي
উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি উরিদুল উমরাতা ফাইয়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি’
অর্থ : হে আল্লাহ! আমি ওমরার ইচ্ছা করছি; আপনি আমার জন্য তা সহজ করে দিন এবং আমার পক্ষ থেকে তা কবুল করুন।’

অতঃপর তালবিয়া পড়বে (১ বার তালবিয়া পড়া শর্ত)
لَبَّيْكَ اَللّهُمَّ لَبَّيْكَ – لَبَّيْكَ لاَ شَرِيْكَ لَكَ لَبَّيْكَ – اِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ – لاَ شَرِيْكَ لَكَ

উচ্চারণ : ‘লাব্বাইকা আল্লা-হুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান্‌নিমাতা লাকা ওয়ালমুল্‌ক, লা শারিকা লাক।’

তালবিয়ার সঙ্গে সঙ্গে এ দোয়াটিও পড়বে-
اَللَّهُمَّ اِنِّيْ اَسْئَلُكَ رِضَاكَ وَ الْجَنَّةَ وَ اَعُوْذُبِكَ مِنْ غَضَبِكَ وَ النَّارِ
উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি আসআলুকা রিদাকা ওয়াল জান্নাতা ওয়া আউ’জুবিকা মিন গাদাবিকা ওয়ান্নারি’
অর্থ : ‘হে আল্লাহ! আমি আপনার সন্তুষ্টি ও জান্নাতের আশা করছি এবং আপনার অসুন্তুষ্টি ও জাহান্নাম থেকে আশ্রয় চাচ্ছি।’

বাংলাদেশ থেকে যারা প্রথমে মক্কায় যাবেন তারা বাসা কিংবা হজ ক্যাম্প থেকে ইহরামের কাজ সম্পন্ন করে নেবে।

মসজিদে হারামে প্রবেশ
ওমরা উদ্দেশ্যে মসজিদে হারামে ডান পা দিয়ে প্রবেশ করে এ দোয়া পড়া-
بِسْمِ اللهِ وَ الصّلَاةُ وَ السَّلَامُ عَلَى رَسُوْلِ اللهِ
أعُوْذُ بِاللهِ الْعَظِيْم وَ بِوَجْهِهِ الْكَرِيْمِ وَ سُلْطَانِهِ الْقَدِيْمِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيْمِ
اَللهُمَّ افْتَحْ لِىْ اَبْوَابَ رَحَمَتِكَ
উচ্চারণ : বিসমিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসুলিল্লাহ। আউজুবিল্লাহিল আজিম ওয়া বি-ওয়াজহিহিল কারিম ওয়া সুলতানিহিল কাদিমি মিনাশশায়ত্বানির রাজিম। আল্লাহুম্মাফতাহলি আবওয়াবা রাহমাতিকা।

কাবা ঘর দেখে এ দোয়া পড়া-
اَللَّهُمَّ أَنْتَ السّلَامُ وَ مِنْكَ السَّلَامُ حَيِّنَا رَبَّنَا بِالسَّلَامِ اَللَّهُمَّ زِدْ هَذَا الْبَيْتَ تَشْرِيْفاً وَ تَعْظِيْماً وَ تَكْرِيْماً وَ مَهَاَبَةً وَ زِدْ مَنْ شَرّفَهُ وَ كَرّمَهُ مِمَّنْ حَجَّهُ وَاعْتَمَرَهُ تَشْرِيْفاً وَ تَعْظِيْماً وَ بِرُّا
উচ্চারণ : আল্লাহুম্মা আংতাস সালামু ওয়া মিনকাস সালামু হাইয়্যিনা রাব্বানা বিস্‌সালাম। আল্লাহুম্মা যিদ হাজাল বাইতা তাশরিফান ওয়া তা’জিমান ওয়া তাকরিমান ওয়া মুহাবাতান; ওয়া জিদ মান শার্‌রাফাহু ওয়া কার্‌রামাহু মিম্মান হাজ্জাহু ওয়া’তামারাহু তাশরিফান ওয়া তাকরিমান ওয়া তা’জিমান ওয়া বির্‌রা।

✅দ্বিতীয় কাজ : তাওয়াফ করা (ফরজ)
ওমরার দ্বিতীয় ফরজ কাজ হলো কাবা শরিফ তাওয়াফ করা। হাজরে আসওয়াদ চুম্বন, ইসতেলাম (স্পর্শ) বা হাজরে আসওয়াদ বরাবর কোনায় দাঁড়িয়ে কাবার দিকে ফিরে দুই হাত দিয়ে ইশারা করে পুরুষরা ইজতিবা ও রমলসহ আর নারীরা সাধারণভাবে তাওয়াফ শুরু করবে আর এ দোয়া পড়া-
بِسْمِ اللهِ اَللهُ اَكْبَر - اَللَّهُمَّ اِيْمَنًا بِكَ و بصديقًا بِكِتَابِكَ وَرَفَعًا بِعَهْدِكَ وَ اِتِّبَعًا لِسُنَّةِ نَبِيِّكَ
উচ্চারণ : ‘বিসমিল্লাহি আল্লাহু আকবার; আল্লাহুম্মা ইমানান বিকা ওয়া তাসদিকান বিকিতাবিকা ওয়া রাফাআন বিআহদিকা ওয়া ইত্তিবাআন লিসুন্নাতি নাবিয়্যিকা।’

তাওয়াফের সময় কাবা শরিফ ও হাজরে আসওয়াদকে বাম দিকে রেখে রোকনে শামি ও রোকনে ইরাকি অতিক্রম করে রোকনে ইয়ামেনিতে আসবে। এ স্থানে তালবিয়া, তাকবির তাসবিহ ইত্যাদি পড়বে।
অতঃপর (সম্ভব হলে) রোকনে ইয়ামেনি স্পর্শ করবে। সম্ভব না হলে দূর থেকে ইশারা করে হাজরে আসওয়াদের দিকে অগ্রসর হবে এবং কুরআনে শেখানো এ দোয়া পড়বে-

رَبَّنَا اَتِنَا فِى الدُّنْيَا حَسَنَةً وَّ فِى الْاَخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
উচ্চারণ : রাব্বানা আতিনা ফিদদুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়াক্বিনা আজাবান্ নার।’

হাজরে আসওয়াদ পৌঁছার সঙ্গে সঙ্গে এক চক্কর সম্পন্ন হবে। এভাবে সাত চক্কর দেয়ার মাধ্যমে পুরো এক (ফরজ) তাওয়াফ সম্পন্ন হবে।

ইজতিবা ও রমল
ফরজ তাওয়াফের জন্য পুরুষরা ইজতিবা ও রমল করবে। এটি নারীদের জন্য প্রযোজ্য নয়। আর তাহলো-

- ইজতিবা
পুরুষরা গায়ের চাদরটিকে মুঠিবদ্ধ করে বাম কাধের ওপর দিয়ে পিঠ ঘুরিয়ে ডান বগলের নিচ দিয়ে এনে বুকের ওপর থেকে বাম কাঁধের ওপর দিয়ে পেছনে ফেলা। এভাবে বাহাদুরি সুলভ আচরণ প্রকাশে গায়ের চাদর পরাই হলো ইজতেবা। আর এটা করা সুন্নাত।

- রমল
ফরজ তাওয়াফের প্রথম ৩ চক্করে রমল করাও সুন্নাত। দুই হাত শরীর ও কাঁধ হেলিয়ে দুলিয়ে দ্রুত গতিতে প্রথম ৩ চক্কর সম্পন্ন করা। এভাবে তাওয়াফ করাকে রমল বলে।

তাওয়াফে রমল ও ইজতিবা পুরুষের জন্য পালন করা সুন্নাত। এটা নারীদের জন্য নয়।

মাকামে ইবরাহিমে নামাজ
তাওয়াফ শেষে সম্ভব হলে মাকামে ইবরাহিমে কিংবা মাকামে ইবরাহিমের ওই দিকটায় ২ রাকাআত নামাজ আদায় করা। নারীদের নামাজের জন্য ওই দিকটায় নির্ধারিত স্থানও রয়েছে।

অতঃপর ঝমঝমের পানি পান
মাকামে ইবরাহিমে নামাজ আদায় করে ঝমঝমের পানি পান করে নেয়া। মাতআফের চর্তুদিকে ঝমঝমের পানির ঝার/ড্রাম রয়েছে। যাদের ঠাণ্ডার সমস্যা রয়েছে তাদের জন্য ঝমঝমের গরম পানির ব্যবস্থাও রয়েছে।

✅তৃতীয় কাজ : সাফা-মারওয়ায় সাঈ করা (ওয়াজিব)
ঝমঝমের পানি পান করে ধীরে ধীরে সাফা পাহাড়ে আরোহন করা। সাফা ও মারওয়া পাহাড় দুটি কাবা শরিফের পাশেই অবস্থিত। ‘আবদাউ বিমা বাদাআল্লাহু বিহি ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহি’ বলে এ পাহাড় দুটি মাঝে ৭ বার আসা-যাওয়া করাকে সাঈ বলা হয়।
সাঈতে করণীয়-
কাবা শরিফ তাওয়াফের পর মাকাকে ইবরাহিমে দুই রাকাআত নামাজ আদায় করে সম্ভব হলে হাজরে আসওয়াদ স্পর্শ করে মসজিদে হারামের বাবুস সাফা দিয়ে সাফা পাহাড়ে আরোহন করা। সাফা পাহাড়ে দাঁড়িয়ে এ আয়াত পাঠ করা-
إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِن شَعَائِرِ اللَّهِ فَمَنْ حَجَّ الْبَيْتَ أَوِ اعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ أَن يَطَّوَّفَ بِهِمَا وَمَن تَطَوَّعَ خَيْرًا فَإِنَّ اللَّهَ شَاكِرٌ عَلِيمٌ
উচ্চারণ : ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিং শাআয়িরিল্লাহি ফামান হাজ্জাল বাইতা আয়ি’তামারা ফালা ঝুনাহা আলাইহি আঁইয়্যাতত্বাওয়াফা বিহিমা ওয়া মাং তাত্বাওওয়াআ খাইরান ফাইন্নাল্লাহা শাকেরুন আলিম।’ (সুরা বাকারা : আয়াত ১৫৮)
এ আয়াতটি সাফা পাহাড়ের ওপরে গম্বুজের মধ্যে লেখা রয়েছে। চাইলে যে কেউ তা দেখে দেখেও পড়ে নিতে পারবেন।

- সাফা পাহাড় থেকে কাবা শরিফ দেখা যায়। কাবার দিকে ফিরে আলহামদুলিল্লাহি আল্লাহু আকবার (اَلْحَمْدُ لِلَّهِ اَللهُ اَكْبَر) বলে আল্লাহর কাছে দোয়া করা।

- অতঃপর এ দোয়াটি ৩ বার পড়ে সাফা পাহাড় থেকে মারওয়ার দিকে চলা শুরু করা-
لَا اِلَهَ اِلَّا اللهُ وَاللهُ اَكْبَر – لَا اِلَهَ اِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيْكَ لَهُ – لَهُ المُلْكُ وَ لَهُ الْحَمْدُ يُحْيِى وَ يُمِيْتُ وَ هُوَ عَلَى كُلِّ شَيئ قَدِيْر
لَا اِلَهَ اِلَّا الله وَحْدَهُ أنْجَزَ وَعْدَهُ – وَ نَصَرَ عَبْدَهُ وَ هَزَمَ الأحْزَابَ وَحْدَهُ
উচ্চারণ : লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু লা শারিকালাহু লাহুল মুলকু ওয়া লাহুল হাম্দু ইউহয়ি ওয়া ইউমিতু ওয়া হুয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহ্দাহু আনজাযা ওয়াহদাহু ওয়া নাসারা আবদাহু হাযাামাল আহযাবা ওয়াহদাহু।’

সবুজ চিহ্নিত স্থান
সাফা পাহাড় থেকে চলা শুরু করতেই পড়বে ‘সবুজ চিহ্নিত স্থান’। এ স্থানটিকে লাইট দিয়ে বিশেষভাবে চিহ্নিত করে রাখা হয়েছে। পুরুষরা এ স্থানটি দৌড়ে অতিক্রম করবে আর নারীরা স্বাভাবিকভাবে হেটে হেটে অতিক্রম করবে।

সবুজ চিহ্নিত স্থানে এ দোয়া পড়া-
رَبِّ اغْفِرْ وَارْحَمْ وَ اَنْتَ الْاَعَزُّ الْاَكْرَمُ
উচ্চারণ : ‘রাব্বিগফির ওয়ারহাম ওয়া আংতাল আআযযুল আকরাম।’

সবুজ চিহ্নিত স্থান অতিক্রম করে নারী-পুরুষ সবাই স্বাভাবিক গতিতে হাটবে। আর তাসবিহ পড়বে-
اَللهُ اَكْبَر - اَللهُ اَكْبَر- اَللهُ اَكْبَر- وَ لِلَّهِ الْحَمْدُ
اَللَّهُمَّ حَبِّبْ اِلَيْنَا الْاِيْمَانَ وَ كَرِّهْ اِلَيْنَا الْكُفْرَ وَالْفُسُوْقَ وَالْعِصْيَانَ وَاجْعَلْنَا مِنْ عِبَادِكَ الصَّالِحِيْنَ
উচ্চারণ : আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদু। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ইমানা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুক্বা ওয়াল ইসয়ানা ওয়াঝআলনা মিন ইবাদিকাস সালিহিন।’

মারওয়া পাহাড়ে আরোহন
সাফা থেকে গিয়ে মারওয়া পাহাড়ে ওঠা। সেখানে গিয়ে আবার সাফার উদ্দেশ্যে রওয়ানা হওয়া। সেখানে এ দোয়া পড়া-
اَللهُ اَكْبَر - اَللهُ اَكْبَر- اَللهُ اَكْبَر- وَ لِلَّهِ الْحَمْدُ - لَا اِلَهَ اِلَّا الله وَحْدَهُ صَدَقَ وَعْدَهُ وَ نَصَرَ عَبْدَهُ وَ هَزَمَ الأحْزَابَ وَحْدَهُ – لَا اِلَهَ اِلَّا اللهُ
وَ لَا نَعْبُدُ اِلَّا اِيَّاهُ مُخْلِصِيْنَ لَهُ الدِّيْنَ وَلَوْ كَرِهَ الْكَفِرُوْنَ - رَبِّ اغْفِرْ وَارْحَمْ وَ اَنْتَ الْاَعَزُّ الْاَكْرَمُ
إِنَّ الصَّفَا وَالْمَرْوَةَ مِن شَعَائِرِ اللَّهِ ۖ فَمَنْ حَجَّ الْبَيْتَ أَوِ اعْتَمَرَ فَلَا جُنَاحَ عَلَيْهِ أَن يَطَّوَّفَ بِهِمَا ۚ وَمَن تَطَوَّعَ خَيْرًا فَإِنَّ اللَّهَ شَاكِرٌ عَلِيمٌ
উচ্চারণ : আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদু। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু সাদাক্বা ওয়াদাহু ওয়া নাসারা আবদাহু ওয়া হাযামাল আহযাবা ওয়াহদাহু; লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা নাবুদু ইল্লা ইয়্যাহু মুখলিসিনা লাহুদদ্বীন ওয়া লাও কারিহাল কাফিরুন। রাব্বিগফির ওয়ারহাম ওয়া আংতাল আআযযুল আকরাম। ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিং শাআয়িরিল্লাহি ফামান হাজ্জাল বাইতা আয়ি’তামারা ফালা ঝুনাহা আলাইহি আঁইয়্যাতত্বাওয়াফা বিহিমা ওয়া মাং তাত্বাওওয়াআ খাইরান ফাইন্নাল্লাহা শাকেরুন আলিম।’

সাফা পাহাড়ে আসার সময়ও সবুজ চিহ্নিত স্থানে আগের নিয়মে পুরুষরা দ্রুত আর নারীরা স্বাভাবিকভাবে হেটে হেটে আসবে পূর্বোল্লিখিত দোয়া পড়া-
رَبِّ اغْفِرْ وَارْحَمْ وَ اَنْتَ الْاَعَزُّ الْاَكْرَمُ
উচ্চারণ : ‘রাব্বিগফির ওয়ারহাম ওয়া আংতাল আআযযুল আকরাম।’

এভাবে আসা-যাওয়া মিলিয়ে ৭ বার চলাচলের মাধ্যমে সাঈ সম্পন্ন হবে। সাঈ শেষ হলে এ দোয়া পড়া-
رَبَّنَا تَقَبَّلْ مِنَّا اِنَّكَ اَنْتَ السَّمِيْعُ الَعَلِيْمُ – وَ تُبْ عَلَيْنَا اِنَّكَ اَنْتَ التَّوَّابُ الرَّحَيْمُ –
وَ صَلَّى اللهُ تَعَالَى عَلَى خَيْرِ خَلْقِهِ مُحَمَّدٍ وَّاَلِهِ وَ اَصْحَابِهِ اَجْمَعِيْنَ وَارْحَمْنَا مَعَهُمْ بِرَحْمَتِكَ يَا اَرْحَمَ الرَّحِمِيْنَ

উচ্চারণ : ‘রাব্বানা তাক্বাব্বাল মিন্না ইন্নাকা আনতাছ্ ছামিউল আলিম। ওয়অতুব্ আলাইনা ইন্নাকা আংতাত্ তাওয়্যাবুর্ রাহিম। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালক্বিহি মুহাম্মাদিউ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়ারহামনা মাআহুম বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।’
✅ওমরার শেষ কাজ : মাথা মুণ্ডন করা (ওয়াজিব)
সাফা এবং মারওয়া পাহাড়দ্বয় সাঈ করার পর মাথা মুণ্ডন করা অথবা মাথার চুল ছেটে ফেলা। আর নারীরা চুলের আগার দিকে কিছু অংশ কাটার মাধ্যমে ইহরাম থেকে বের হয়ে যাবে।

উল্লেখ্য যে, যারা হজে ক্বিরান আদায় করবে তারা মাথা মুণ্ডন করবে না। আর যারা তামাত্তু হজ করবেন শুধু তারাই মাথা মুণ্ডন করে ইহরাম থেকে হালাল হবে। আর ইফরাদ হজ আদায় কারীর জন্য তো ওমরা করার প্রয়োজন নেই।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে যথাযথ নিয়মে ওমরা আদায় করার তাওফিক দান করুন। আমিন।

সকল বন্ধু - শুভাকাঙ্ক্ষী- শুভানুধ্যায়ীদের জন্য রইল পবিত্র রমজানুল মোবারক এর শুভেচছা।
26/02/2025

সকল বন্ধু - শুভাকাঙ্ক্ষী- শুভানুধ্যায়ীদের জন্য রইল পবিত্র রমজানুল মোবারক এর শুভেচছা।

09/02/2025

বাংলাদেশসহ ১৪টি দেশের নাগরিকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সাময়িক স্থগিত করেছে সৌদি আরব । তালিকায় থাকা দেশগুলো হলো, বাংলাদেশ, পাকিস্তান, ভারত, মিশর, আলজেরিয়া, ইথিওপিয়া, ইন্দোনেশিয়া, ইরাক, জর্ডান, মরক্কো, নাইজেরিয়া, পাকিস্তান, সুদান, তিউনিসিয়া এবং ইয়েমেন।

রমজানের আগমনী বার্তা নিয়ে আসা কুয়াশা ঢাকা শীতের সকাল..
03/02/2025

রমজানের আগমনী বার্তা নিয়ে আসা কুয়াশা ঢাকা শীতের সকাল..

31/12/2024

ALHAMDULILLAH
HAPPY NEW YEAR 2025

আজ মহান বিজয় দিবস। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীনতা তাদের জন্য রইল বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।
16/12/2024

আজ মহান বিজয় দিবস। যাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি এই স্বাধীনতা তাদের জন্য রইল বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা।

Address

4/A INDIRA Road
Dhaka
1215

Alerts

Be the first to know and let us send you an email when হজ্জ্ব ও ওমরাহ কাবার পথে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to হজ্জ্ব ও ওমরাহ কাবার পথে:

Share

Category