04/06/2026
🚨 *জরুরি নির্দেশনা*
সকল এজেন্সি মালিক, মোয়াল্লেম/মোনাজ্জেম এবং গ্রুপ লিডারদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, প্রতি বছরের ন্যায় এ বছরও অনেক হজযাত্রীর লাগেজে জমজমের পানি পাওয়া যাচ্ছে। বিমানবন্দরে নিরাপত্তা বিধি অনুসারে এসব লাগেজ খুলে জমজমের পানি অপসারণ করা হচ্ছে, ফলে লাগেজ ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং হজযাত্রীরা ভোগান্তির সম্মুখীন হচ্ছেন।
অতএব, সকল হজযাত্রীকে নিম্নোক্ত নির্দেশনা কঠোরভাবে মেনে চলার জন্য অনুরোধ করা যাচ্ছে—
🔹 লাগেজ বা ব্যাগের মধ্যে কোনো অবস্থাতেই জমজমের পানি বহন করা যাবে না।
🔹 বিমানবন্দরে অ-অনুমোদিত বা বিধিবহির্ভূত ব্যাগ আনা যাবে না।
🔹 নির্ধারিত নিয়ম অনুযায়ী জমজম পরিবহন করতে হবে।
উল্লেখিত নির্দেশনা অমান্য করলে বিমানবন্দরের কার্যক্রমে বিঘ্ন, ফ্লাইট বিলম্ব এবং যাত্রী প্রস্থানে জটিলতার সৃষ্টি হতে পারে।
সকল এজেন্সি, মোনাজ্জেম ও গ্রুপ লিডারকে অনুরোধ করা যাচ্ছে বিষয়টি হজযাত্রীদের দ্রুত অবহিত করে নির্দেশনাগুলো যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করার জন্য।
ধন্যবাদান্তে
মদিনা হজ অফিস আইটি হেল্পডেস্ক
হজ ১৪৪৭ হিজরি / ২০২৬ খ্রিস্টাব্দ