Amin Travels & Tours Hajj & Umrah Agent

Amin Travels & Tours Hajj & Umrah Agent We, AMIN TRAVELS & TOURS are a Gov. approved Travel Agency of Bangladesh which offers Hajj, Umrah Package & Ticket for any sector of the world. We are Gov.

Amin Travels & Tours (HL-0184, UL-288)
Trusted & awards winning Government approved Hajj & Umrah Agency in Bangladesh
Serving since 2002 with trust
-Specialized in Hajj & Umrah Packages
-Multilingual & Professional Team
-Dedicated Software & 24/7 Support approved IATA (International Air Transport Association) agency too. We use our experience and travel industry relationships to offer you exclusive rate of Air Ticket that you won't find anywhere, except through us. We are here for you to make sure your valuable vacation time is not wasted on logistics! Pls feel free to contact wit us at [email protected] for any kind of inquiry related with Air Ticket, Hajj or Umrah, online booking etc.

19/08/2026

হজ ২০২৭ প্রি-রেজিস্ট্রেশন এখন চলছে!
আপনার পবিত্র হজযাত্রা হোক নিরাপদ, সুশৃঙ্খল ও নিশ্চিন্ত।

আপনার প্রয়োজন ও বাজেট অনুযায়ী 𝐀𝐦𝐢𝐧 𝐓𝐫𝐚𝐯𝐞𝐥𝐬 & 𝐓𝐨𝐮𝐫𝐬 নিয়ে এসেছে একাধিক হজ প্যাকেজ:
🔹 Exclusive Package
🔹 Luxury Package
🔹 Standard Package
🔹 Economy Package
🔹 17 Days Short Package
🔹 14 Days Short Package
🔹 Premium Short Package (13–14 Days)

কেন 𝐀𝐦𝐢𝐧 𝐓𝐫𝐚𝐯𝐞𝐥𝐬 & 𝐓𝐨𝐮𝐫𝐬?
✅ বছরের পর বছর ধরে হাজার হাজার হাজীর আস্থার প্রতিষ্ঠান
✅ Shariah-compliant হজ ব্যবস্থাপনা
✅ অভিজ্ঞ Shariah Consultant-এর তত্ত্বাবধান
✅ Visa, আবাসন, খাবার, পরিবহন ও Ziyarah-সহ সম্পূর্ণ ব্যবস্থাপনায় সহযোগিতা
✅ শুরু থেকে শেষ পর্যন্ত Guided Hajj Journey
✅ প্রতিটি প্যাকেজে আরামদায়ক আবাসন ও নির্ভরযোগ্য সেবা

📞 আজই যোগাযোগ করুন এবং আপনার হজযাত্রার প্রস্তুতি শুরু করুন।
☎️ +880 1897-716666
🌐 www.amintravels.com.bd

18/08/2026

হজ শুধু একটা সফর না। এটা আপনার নিজের ইবাদত, নিজের হাতে আদায় করার সুযোগ।

𝐀𝐦𝐢𝐧 𝐓𝐫𝐚𝐯𝐞𝐥𝐬 & 𝐓𝐨𝐮𝐫𝐬 শুধু ব্যবস্থাপনা করে না, চেষ্টা করে যেন প্রতিটি হাজী বাংলাদেশ থেকেই জেনে-বুঝে, মানসিকভাবে প্রস্তুত হয়ে আল্লাহর ঘরে রওনা হতে পারেন।
✅ হজের আগে Training Session
✅ প্রয়োজনীয় মাসআলা ও আমলের সঠিক দিকনির্দেশনা
✅ সফরজুড়ে অভিজ্ঞ শায়েখের উপস্থিতি

যাতে আপনি নিজের ইবাদত নিজেই সঠিকভাবে আদায় করতে পারেন, আর প্রয়োজনে পাশে পান বিশ্বস্ত কাউকে।

উমরাহতেও আমাদের একই প্রচেষ্টা আপনার ইবাদতের পথে, আপনার পাশে।
আল্লাহ তাআলা সকল হাজী ও উমরাহযাত্রীর নিয়ত কবুল করুন। আমিন।

🕋 𝐀𝐦𝐢𝐧 𝐓𝐫𝐚𝐯𝐞𝐥𝐬 & 𝐓𝐨𝐮𝐫𝐬
ঘর থেকে কাবার পথে… আপনার সাথে।

একই জায়গা থেকে কেউ ফিরেছেন স্মৃতি নিয়ে, কেউ আবার শুরু করছেন নতুন এক স্বপ্নের পথচলা।𝐋𝐚𝐛𝐛𝐚𝐢𝐤 𝐑𝐞𝐮𝐧𝐢𝐨𝐧 𝟐𝟎𝟐𝟔-এ আমিন ট্রাভেল...
18/08/2026

একই জায়গা থেকে কেউ ফিরেছেন স্মৃতি নিয়ে, কেউ আবার শুরু করছেন নতুন এক স্বপ্নের পথচলা।

𝐋𝐚𝐛𝐛𝐚𝐢𝐤 𝐑𝐞𝐮𝐧𝐢𝐨𝐧 𝟐𝟎𝟐𝟔-এ আমিন ট্রাভেলসের বিগত বছরের সম্মানিত হাজীদের হজের স্মৃতি আর ২০২৭ সালের নতুন হাজীদের স্বপ্ন একসাথে মিলে গিয়েছিল এক সন্ধ্যায়। একদিকে যারা কাবার সামনে দাঁড়িয়ে চোখের পানিতে শুকরিয়া আদায় করেছেন, অন্যদিকে যারা এখনো সেই দিনটার অপেক্ষায় আছেন দুই দলের চোখেই ছিল একই টান, একই আকুতি, একই ভালোবাসা।

সন্ধ্যাটা ভরে ছিল হাসি, গল্প আর পুরনো স্মৃতি রোমন্থনে। হজ বিষয়ক কুইজের উত্তেজনা ছিল আর ছিল একে অপরের অভিজ্ঞতা শোনার সেই আন্তরিক মুহূর্তগুলো। কারো গল্পে ছিল কাবা দেখার প্রথম মুহূর্তের কথা, কারো চোখে ছিল সামনের সফরের স্বপ্ন।

হাসি, পরিচয়, গল্প ভাগাভাগি আর আল্লাহর ঘরের প্রতি এই টান সব মিলিয়ে এই সন্ধ্যাটা সত্যিই ছিল অন্যরকম।

ঘর থেকে কাবার পথে…
𝐀𝐦𝐢𝐧 𝐓𝐫𝐚𝐯𝐞𝐥𝐬 & 𝐓𝐨𝐮𝐫𝐬 আছে আপনার পাশে।

17/08/2026

কখনো কখনো জীবনের সবচেয়ে সুন্দর সিদ্ধান্তটি হয় কিছুদিনের জন্য সব ব্যস্ততা থামিয়ে আল্লাহর ঘরের দিকে ফিরে যাওয়া।

সময়টা সত্যিই খুব কাছে চলে এসেছে। হাতে হয়তো কয়েকটা দিনই বাকি আছে, তারপরও যদি মনে হয় "এবারই যাওয়া উচিত" তাহলে দেরি না করে আজই আমাদের সাথে কথা বলুন। 𝐀𝐦𝐢𝐧 𝐓𝐫𝐚𝐯𝐞𝐥𝐬 & 𝐓𝐨𝐮𝐫𝐬 আছে আপনার পাশে, প্রতিটি ধাপে। উমরাহর আগে থাকবে বিশেষ 𝐓𝐫𝐚𝐢𝐧𝐢𝐧𝐠, আর পুরো সফরে সঙ্গে থাকবেন অভিজ্ঞ গাইড ও সম্মানিত শায়েখ গাজী সানাউল্লাহ রাহমানি।

✈️ ২২ আগস্ট – ৫ সেপ্টেম্বর ২০২৬
𝐒𝐚𝐮𝐝𝐢𝐚 𝐀𝐢𝐫𝐥𝐢𝐧𝐞𝐬-এর সরাসরি রিটার্ন ফ্লাইটে।

আমরা চেষ্টা করব আপনার এই সফরটা যেন ঝামেলামুক্ত হয়, যাতে সময়টুকু পুরোপুরি ইবাদত, জিয়ারাহ আর আল্লাহর ঘরের ভালোবাসায় কাটে।

কারণ উমরাহ শেষে মানুষ শুধু একটি সফরের স্মৃতি নিয়ে ফিরে আসে না; অনেক সময় ফিরে আসে আরও নরম একটি হৃদয়, নতুন কিছু উপলব্ধি আর রবের আরও কাছে যাওয়ার আকাঙ্ক্ষা নিয়ে।

📞 বিস্তারিত জানতে: 01897-716666
🌐 amintravels.com.bd

🕋 ঘর থেকে কাবার পথে…
𝐀𝐦𝐢𝐧 𝐓𝐫𝐚𝐯𝐞𝐥𝐬 & 𝐓𝐨𝐮𝐫𝐬 আছে আপনার পাশে।

#উমরাহ #উমরাহ২০২৬

এই দৃশ্যগুলোই আমাদের অনুষ্ঠানের প্রাণ।  আমাদের আয়োজনের মূল সৌন্দর্য।  আমাদের হৃদয়ের পারস্পরিক ভালবাসার সুবাস। আমাদের দ...
17/08/2026

এই দৃশ্যগুলোই আমাদের অনুষ্ঠানের প্রাণ। আমাদের আয়োজনের মূল সৌন্দর্য। আমাদের হৃদয়ের পারস্পরিক ভালবাসার সুবাস। আমাদের দিলের প্রশান্তি। । আমাদের জীবনের সাফল্য ও ও আনন্দের জ্যোতি।

আমাদের আয়োজনে যারা এসেছিলেন তাদের প্রত্যেকের আলিঙ্গন এবং সান্নিধ্য আমাদেরকে আলোকিত করেছে, করেছে কৃতজ্ঞ এবং ধন্য।

অভাবিত এমন আনন্দঘন মুহূর্তের জন্য আমরা অপেক্ষা করি প্রতিটি দিন প্রতিটি ক্ষন....

লাব্বাইক রিইউনিয়ন
হাজী পুনর্মিলনী ২০২৬

আলহামদুলিল্লাহ ছুম্মা আলহামদুলিল্লাহ জমকালো আয়োজন এবং হাজারো প্রাণের স্পর্শে গতকাল উদযাপিত হলো আমাদের বাৎসরিক মিলনমেলা,...
16/08/2026

আলহামদুলিল্লাহ
ছুম্মা আলহামদুলিল্লাহ

জমকালো আয়োজন এবং হাজারো প্রাণের স্পর্শে গতকাল উদযাপিত হলো আমাদের বাৎসরিক মিলনমেলা, হাজী পুনর্মিলনী ২০২৬ । এ ইভেন্টের এবার আমরা নাম দিয়েছিলাম- লাব্বাইক রিইউনিয়ন। রাজধানী ঢাকার নয়া পল্টন জোনাকি কনভেনশন হলে গতকালকের আয়োজনটি ছিল আমাদের দীর্ঘ প্রতীক্ষার, আবেগ ও অপেক্ষার এবং ভালোবাসার। এই একটি দিনের জন্য আমরা এবং সম্মানিত হাজী সাহেবগণ অপেক্ষা করেছি সারাটি বছর। আলো ঝলমলে এই অনুষ্ঠানে গতকাল আমাদের সকলের জন্য নেমে এসেছিল আনন্দ, প্রিয়জনদের সাথে দেখা করার এক অনাবিল আনন্দে মেতে উঠেছিলাম আমরা। কেমন যেন গতকাল ছিল আমাদের ঈদের দিনের মতো।

যে মানুষগুলো এক সাথে মিনায় থেকেছি, মুজদালেফায় খোলা আকাশের নিচে রাত যাপন করেছি, যারা একসাথে আরাফার ময়দানে কন্ঠের সবটুকু আওয়াজ ছেড়ে দিয়ে উচ্চারণ করেছি- লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক- সে মানুষগুলো গতকাল এক ছাদের নিচে জমা হয়েছিলাম আবারো । আমাদের কাছে মনে হল, আমরা যেন আছি হজের সফরে। হজের দিনগুলোর নানা গল্প, কথা ও আড্ডায় গতকালকের আয়োজনটি একটি প্রাণের মেলবন্ধনে পরিণত হয়েছিল। আলহামদুলিল্লাহ।

আমিন ট্রাভেলস সম্মানিত সকল হজ যাত্রীদের কাছে কৃতজ্ঞ, আমরা আপনাদের ভালবাসায় স্নাত, আমরা আপনাদের আন্তরিকতায় আপ্লুত, আমরা মুগ্ধ ও অভিভূত। আমাদের কৃতজ্ঞতার কোন শেষ নাই। কৃতজ্ঞতায় আকন্ঠ নিমজ্জিত হয়ে আমরা আল্লাহ তা'য়ালার শুকরিয়া আদায় করছি, আমরা সকলেই বলছি, আলহামদুলিল্লাহ।

গতকালকের আয়োজনটি শুরু হয়েছিল সন্ধ্যা ছয়টা থেকে। আমরা দেখেছি আয়োজকরা আসার আগেই মেহমানরা চলে এসেছেন, এবং সেটা নির্ধারিত সময়ের বেশ পূর্বে। ২য় তলায় সেমিনার হলের বাইরে ছিল, লাব্বাইক ক্যাফে। প্রশস্ত লাউঞ্জ জুড়ে চা, কফি, পপকর্ন, পিঠা, ফুচকা হাতে জমে উঠেছিল আলাপের আসর। আর সব আলাপ গল্পের একমাত্র বিষয় ছিল হজের সোনালী দিনগুলো। এ স্মৃতিগুলো আমরা ধারণ করতে চাই জীবন ভর। ইন শা আল্লাহ।

অনুষ্ঠান জুড়ে ছিল বক্তব্য, হজের স্মৃতি, হজযাত্রীদের অভিমত এবং হজ সফরের সোনালী দিনগুলির ওপর নির্মিত নানা তথ্যচিত্র। আমরা আমাদের হজের গল্পগুলো খুঁজে পাচ্ছিলাম বিশাল স্ক্রিনের নানা ফ্রেমে। স্মৃতিময় সে দৃশ্যগুলো দেখে অভিভূত এবং আপ্লুত হয়েছেন উপস্থিত দর্শকেরা। কারো কারো চোখ ছলছল করে উঠেছে সে দিনগুলোর কথা মনে করে।

আমাদের আয়োজন- আপনাদের হৃদয়ে কাবার স্মৃতি জাগাতে পেরেছে- এ দৃশ্য দেখে আমরা নিজেদেরকে শতভাগ সফল মনে করছি, শুকরিয়া এবং কৃতজ্ঞতা কেবল আল্লাহর। আলহামদুলিল্লাহ।

16/08/2026

এটি আমাদের জন্য আনন্দ এবং গর্বের বিষয় যে, দেশের বরেণ্য ওলামায়ে কেরামের পাশাপাশি তরুণ ইসলামী স্কলার ও বিশিষ্ট মিডিয়া ব্যক্তিগণ তাদের দোয়া, পরামর্শ ও আন্তরিকতায় আমাদেরকে পাশে রেখেছেন।

সফল ওলামায়ে কেরাম আমাদের গর্ব, তাদের নাসিহাহ আমাদের পথ চলার পথেয়, ইন শা আল্লাহ।

15/08/2026

প্রতি বছরের ন্যায় এ বছরও আমরা আমাদের কাছের মানুষগুলোকে নিয়ে একটি বিশেষ সন্ধ্যার আয়োজন করে পুনর্মিলনী করছি আমাদের সম্মানিত হাজীগণ নিয়ে

15/08/2026

হজের পথে সবচেয়ে বড় প্রশান্তি আসে, যখন মনের সব প্রশ্নের উত্তর জানা থাকে।

এ বছরের 𝐇𝐚𝐣𝐣 & 𝐔𝐦𝐫𝐚𝐡 𝐅𝐚𝐢𝐫 𝟐𝟎𝟐𝟔-এ হজপ্রত্যাশীদের মনে ছিল নানা প্রশ্ন নতুন 𝐌𝐢𝐧𝐚 𝐏𝐚𝐜𝐤𝐚𝐠𝐞-এর পরিবর্তন কী, কোন প্যাকেজে কী সুবিধা, আর কেন 𝐀𝐦𝐢𝐧 𝐓𝐫𝐚𝐯𝐞𝐥𝐬 & 𝐓𝐨𝐮𝐫𝐬-কে বেছে নেওয়া উচিত?

এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েই কথা বলেছেন 𝐀𝐦𝐢𝐧 𝐓𝐫𝐚𝐯𝐞𝐥𝐬-এর পার্টনার 𝐙𝐢𝐚𝐮𝐥 𝐇𝐚𝐪𝐮𝐞 সাহেব।

কারণ হজ শুধু একটি প্যাকেজ নয় এটি একটি পবিত্র ইবাদত। তাই প্রতিটি সিদ্ধান্ত হওয়া উচিত সঠিক জ্ঞান, সচেতনতা ও আমানাহর ভিত্তিতে। দুই দশকেরও বেশি সময় ধরে 𝐀𝐦𝐢𝐧 𝐓𝐫𝐚𝐯𝐞𝐥𝐬 & 𝐓𝐨𝐮𝐫𝐬 হাজীদের পবিত্র সফরকে আরও স্বস্তিদায়ক ও সুন্দর করতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।

আল্লাহ আমাদের সবাইকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তাওফিক দিন এবং তাঁর ঘরের কবুল সফরের নসীব দান করুন। আমিন।

🕋 ঘর থেকে কাবার পথে…
𝐀𝐦𝐢𝐧 𝐓𝐫𝐚𝐯𝐞𝐥𝐬 & 𝐓𝐨𝐮𝐫𝐬 আপনার সাথে।

14/08/2026

কিছু সফরের মূল্য দূরত্বে মাপা যায় না ,মাপা যায় সেখানে কতটা শান্তি নিয়ে ইবাদত করা গেছে, কতটা আপন করে আল্লাহর ঘরের দিনগুলো অনুভব করা গেছে।

𝐌𝐃. 𝐀𝐛𝐮 𝐓𝐚𝐥𝐞𝐛 𝐌𝐢𝐲𝐚𝐳𝐢 সাহেব ৪৩ দিনের প্যাকেজে 𝐀𝐦𝐢𝐧 𝐓𝐫𝐚𝐯𝐞𝐥𝐬 & 𝐓𝐨𝐮𝐫𝐬-এর সাথে হজ পালন করেছেন। তাঁর নিয়ত ছিল, দীর্ঘ এই সফরে যেন সময়টুকু সুন্দরভাবে কাজে লাগাতে পারেন এবং হজের পাশাপাশি সুন্নাহগুলোও যথাযথভাবে পালন করার সুযোগ পান।

হোটেলের কাছাকাছি অবস্থান, ভালো খাবারের ব্যবস্থা, সার্বিক সাপোর্ট ও ব্যবস্থাপনা তাঁর কাছে ছিল সন্তোষজনক। বিশেষ করে জামারাতের কাছাকাছি থাকার ব্যবস্থা পাথর নিক্ষেপের সময় তাঁকে দিয়েছে বাড়তি স্বস্তি।
একজন হাজীর ইবাদতের পথে ছোট একটি সুবিধাও কখনো অনেক বড় প্রশান্তি হয়ে আসে। সেই জায়গা থেকেই 𝐀𝐦𝐢𝐧 𝐓𝐫𝐚𝐯𝐞𝐥𝐬 & 𝐓𝐨𝐮𝐫𝐬- চেষ্টা করে হাজীদের প্রয়োজনগুলোকে গুরুত্ব দিয়ে পাশে থাকতে।

আল্লাহ তাআলা তাঁর হজ কবুল করুন, সফরের প্রতিটি আমলকে কবুল করুন এবং আমাদের সবাইকে বারবার তাঁর ঘরের মেহমান হওয়ার তাওফিক দান করুন। আমিন।
🕋 ঘর থেকে কাবার পথে…
𝐀𝐦𝐢𝐧 𝐓𝐫𝐚𝐯𝐞𝐥𝐬 & 𝐓𝐨𝐮𝐫𝐬 আপনার সাথে।

Address

67/1 , 68 Nayapaltan, Paltan China Town(Level 19, East Tower), Suite-E20/4& 5
Dhaka
1000

Opening Hours

Monday 09:00 - 19:30
Tuesday 09:00 - 19:30
Wednesday 09:00 - 19:30
Thursday 09:00 - 19:30
Saturday 09:00 - 19:30
Sunday 09:00 - 19:30

Telephone

01916036801

Alerts

Be the first to know and let us send you an email when Amin Travels & Tours Hajj & Umrah Agent posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Amin Travels & Tours Hajj & Umrah Agent:

Shortcuts

Share