Rainbow Holidays

Rainbow Holidays Baitul Khayer (7th floor), 48/A-B, Purana Paltan, Dhaka-1000, Bangladesh. Tel.: +88-02-9570637, Cell: +88-01921383399

★★★ Online Visa চেক করার 42+ দেশের ওয়েব এড্রেস। এবার নিজেই চেক করে নিন অনলাইনে ভিসা। ১। -তানজানিয়া http://www.tanzania....
16/02/2025

★★★ Online Visa চেক করার 42+ দেশের ওয়েব এড্রেস। এবার নিজেই চেক করে নিন অনলাইনে ভিসা।

১। -তানজানিয়া http://www.tanzania.go.tz
- See more at: http://techtimebd.blogspot.com/2015/05/online-visa-60.html .WVMAe6sj.dpuf

২। -কাতার http://www.moi.gov.qa/VsaWeb/Actions?action=geteServiceVisaInfoInput&language=english

৩। -কুয়েত http://www.moi.gov.kw

৪। -পাকিস্তান http://www.moitt.gov.pk/

৫। -সৌদি আরব https://saudi-arabia-evisa.com/visa-status/

৬। -দুবাই/আরব আমিরাত http://www.moi.gov.ae

৭। -মিশর http://www.moiegypt.gov.eg/english/

৮। -বাংলাদেশ http://www.moi.gov.bd

৯।- সাইপ্রাস http://moi.gov.cy/

১০। -নেপাল http://www.moic.gov.np/

১১। -আলবেনিয়া http://www.moi.gov.al/

১২। -জাম্বিয়া http://www.moi.gov.gm/

১৩। -জর্দান http://www.moi.gov.jo/

১৪। -ইন্ডিয়া https://www.ivacbd.com/

১৫। -কেনিয়া http://www.labour.go.ke/

১৬। -ইতালী https://visa.vfsglobal.com/

১৭। -সিংগাপুর http://www.mom.gov.sg/

১৮। -গ্রীস http://www.mddsz.gov.si/en

১৯। -শ্রীলংকা http://www.labourdept.gov.lk/

২০। -দক্ষিণ আফ্রিকা http://www.labour.gov.za/

২১। -ইরান http://www.irimlsa.ir/en

২২। -ঘানা http://www.ghana.gov.gh/

২৩। -থাইল্যান্ড http://www.mfa.go.th

২৪। -বাহরাইন http://www.mol.gov.bh।

২৫। -ভূটান http://www.molhr.gov.bt/

২৬। -কলম্বিয়া http://www.labour.gov.bc.ca/esb/ http://www.gov.bc.ca/citz

২৭। -কানাডা http://www.labour.gov.on.ca/english/

২৮। -বারবাডোস http://www.labour.gov.bb/

২৯। -কোরিয়া http://www.moel.go.kr/english

৩০। -জাপান http://www.mhlw.go.jp/english/

৩১। -সাইপ্রাস http://www.mfa.gov.cy/

৩২। -ভিয়েতনাম english.molisa.gov.vn/

৩৩।- নিউজিল্যান্ড http://www.dol.govt.nz/

৩৪। -নামিবিয়া http://www.mol.gov.na/

৩৫। -মালদ্বীপ mhrys.gov.mv/

৩৬। -মিয়ানমার http://www.mol.gov.mm/

৩৭। -লেবানন http://www.labor.gov.lb/

৩৮। -পোল্যান্ড http://www.mpips.gov.pl/en

৩৯। -ইংল্যান্ড http://www.ukba.homeoffice.gov.uk

৪০। -বুলগেরিয়া http://www.mlsp.government.bg/en

৪১। -আমেরিকা http://www.dvlottery.state.gov/ESC http://www.dol.gov/

৪২। -স্পেন http://www.mtin.e

🇳🇵নেপাল ভ্রমণে নতুন তথ্য 🇳🇵নেপাল শব্দটা শুনলে প্রথমেই আমাদের মাথায় যা আসে তা হলো হিমালয় ও মাউন্ট এভারেস্ট- পৃথিবীর সর্বো...
09/09/2023

🇳🇵নেপাল ভ্রমণে নতুন তথ্য 🇳🇵

নেপাল শব্দটা শুনলে প্রথমেই আমাদের মাথায় যা আসে তা হলো হিমালয় ও মাউন্ট এভারেস্ট- পৃথিবীর সর্বোচ্চ শৃঙ্গ।নেপাল বৃহদায়তন হিমালয় পর্বত মালার পাদদেশে অবস্থিত।নেপালের মানুষ শান্ত, নম্র ও স্থির প্রকৃতির।নেপালি ভাষায় বাংলা, হিন্দি, সংস্কৃত অনেক শব্দ আছে।নেপালিরা মূলত নেপালি ও মাগুর ভাষায় কথা বলে।

বাংলাদেশী পাসপোর্ট হোল্ডারদের আন্তর্জাতিক ভ্রমণের জন্য হেসেল মুক্ত গন্তব্য নেপাল।দেশটিতে আপনি দুই ভাবে ভ্রমণ করতে পারবেন।
১) By air
২) Land border

By air এ গেলে on arrival ভিসা পাবেন।land border এ গেলে eTA নিয়ে যেতে হবে।(আগে যদিও
ভিসা লেবেল দূতাবাস থেকে নেওয়া যেত)এখন বর্তমানে আপডেট করা হয়েছে।ভিসা লেভেলের পরিবর্তে Electronic Travel Authorization (eTA)
e-visa/visa approval letter নিতে হবে।
প্রথমবার আবেদন ফ্রি।

A traveler can apply using the website :

https://nepaliport.immigration.gov.np/onlinevisa-mission/application

এছাড়া আপনি যদি বাই এয়ারে যান সে ক্ষেত্রেও আপনি ETA নিয়ে যেতে পারেন।এজন্য একটা সুবিধা পাবেন।পূর্বে যেমন এয়ারপোর্ট ইমিগ্রেশনে আপনাকে on arrival ভিসার জন্য।
এয়ারপোর্টের ভিতর থেকে অনলাইনে আবেদন করে কনফার্ম পেজের ছবি তুলে পাসপোর্ট কন্ট্রোলে নিয়ে যেতে হতো।ETA থাকলে তার কোন প্রয়োজন নেই।
সরাসরি পাসপোর্ট কন্ট্রোলে চলে যাবেন।Arrival card ও লাগবেনা।

Documents_ required

1) Digital photo
3) Passport scan copy
3) Round ticket

25/06/2023
ঢাকা-ব্যাংকক ফ্লাইট চালু হচ্ছে ২ ডিসেম্বরকরোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর ঢাকা-ব্যাংকক রুটে আগামী ২ ডিসেম্বর থেকে ফের...
24/11/2021

ঢাকা-ব্যাংকক ফ্লাইট চালু হচ্ছে ২ ডিসেম্বর

করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর ঢাকা-ব্যাংকক রুটে আগামী ২ ডিসেম্বর থেকে ফের চালু হচ্ছে ফ্লাইট।
সপ্তাহে দুটি করে ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

সোমবার (২২ নভেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা থেকে সপ্তাহে প্রতি বৃহস্পতিবার এবং রবিবার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টায় বিমানের ফ্লাইট ব্যাংককের উদ্দেশে ছেড়ে যাবে।
আর ব্যাংকক থেকে সপ্তাহে প্রতি বৃহস্পতিবার এবং রবিবার স্থানীয় সময় বিকাল সোয়া ৪টায় বিমানের ফ্লাইট ঢাকার উদ্দেশে যাত্রা করবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, থাইল্যান্ড সরকারের স্বীকৃত করোনা ‍টিকার পূর্ণ ডোজ গ্রহণের কমপক্ষে ১৪ দিন পর থেকে ব্যাংকক যাওয়া যাবে।
https://tp.consular.go.th/ ওয়েবসাইট থেকে রেজিস্ট্রেশনের মাধ্যমে ‘থাইল্যান্ড পাস’ নিতে হবে।

এছাড়া যাত্রীদের ফ্লাইট ছাড়ার পূর্ববর্তী সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে করোনা পরীক্ষা করাতে হবে এবং নেগেটিভ সনদ থাকতে হবে।
দেশটিতে পৌঁছানোর পর আবারও করোনা পরীক্ষা করাতে হবে।
যাত্রীরা থাইল্যান্ড পৌঁছানোর পর করোনা পরীক্ষায় নেগেটিভ হলে নির্ধারিত পর্যটনকেন্দ্রসমূহে ঘুরে বেড়াতে পারবেন।

For booking or any query please contact:
RAINBOW HOLIDAYS
Baitul Khayer (7th floor), 48/A-B, Purana Paltan, Dhaka-1000, Bangladesh.
Tel.: +88-02-9570637, Cell: +88-01921383399, 01711340792
E-mail: [email protected]

>>>>> RAINBOW HOLIDAYS

আলহামদুলিল্লাহ্ অবশেষে চালু হচ্ছে উমরাহ,🛫🕋🛫🕋🛫🕋সদ্যপ্রাপ্ত সংবাদ,অবশেষে এসেই গেল সেই মহা সুসংবাদ, যা শোনার জন্য দীর্ঘ ছয়...
23/09/2020

আলহামদুলিল্লাহ্ অবশেষে চালু হচ্ছে উমরাহ,
🛫🕋🛫🕋🛫🕋
সদ্যপ্রাপ্ত সংবাদ,
অবশেষে এসেই গেল সেই মহা সুসংবাদ, যা শোনার জন্য দীর্ঘ ছয়টি মাস ধরে অপেক্ষায় ছটফট করছে পুরো মুসলিম বিশ্ব।
সৌদির স্থানীয় ও সৌদিতে অবস্থানকারীদের জন্য চলতি সফর মাসের ১৭ তারিখ মোতাবেক ৪ অক্টোবর ২০২০ ইং তারিখ হতে প্রয়োজনীয় স্বাস্থ্যসতর্কতা অবলম্বন করে পবিত্র উমরাহ চালু হচ্ছে।
প্রতিদিন ছয় হাজার উমরাহ যাত্রী উমরাহ করতে পারবেন।
এবং আন্তর্জাতিক উমরাহ আসন্ন ১৫ ই রবিউল আওয়াল ১৪৪২ হিজরী মোতাবেক ১ লা নভেম্বর ২০২০ ইং থেকে পুনরায় চালু হবে ইনশাল্লাহ।
তবে মূল দেশগুলোর করোনা ভাইরাস মহামারি পরিস্থিতি পর্যবেক্ষণ সাপেক্ষে

সূত্র : সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

কি কারণে ভিসা বাতিল হয়?  এই আলোচনা টি শুরু করার আগে কিছু কথা বলতে চাই। আমাদের দেশে কোনো ট্রাভেল এজেন্সি যদি আপনাকে কোনো ...
05/05/2020

কি কারণে ভিসা বাতিল হয়?

এই আলোচনা টি শুরু করার আগে কিছু কথা বলতে চাই। আমাদের দেশে কোনো ট্রাভেল এজেন্সি যদি আপনাকে কোনো ভিসা র ব্যাপারে গ্যারান্টি দেয়া তাহলে বুঝবেন যে ঐ ট্রাভেল এজেন্সি আপনাকে সঠিক কথা বলছে না।কারন আপনি আপনার যোগ্যতায় ভিসা পাবেন আর ভিসা পাওয়া না পাওয়া সম্পূর্ণ ঐ দেশের এম্বাসীর উপর নির্ভর করে। তবে আজকাল কিছু ট্রাভেল এজেন্সি এম্বাসীর কিছু অসাধু কর্মকর্তার মাধ্যমে টাকা পয়সা লেনদেন এর মাধ্যমে এই সুবিধা টুকু নিয়ে থাকে। আমি বা আমার ট্রাভেল এজেন্সি সবসময় এই ধরনের কাজ থেকে দূরে থাকে।

সাধারণত ভিসার আবেদন বাতিল হওয়ার কারণ ভিসা প্রার্থীর নিজেকে সঠিকভাবে উপস্থাপন না করতে পারা। আসলে, ভিসা পাওয়ার জন্য সবাই আবেদন করে। যারা আবেদন করে তাদের সকল শর্ত পূরণ করেই আবেদন করতে হয়। অনেকে এখানে চালাকি করতে যায়। ধরাটা খায় তারা এখানেই। ভিসার আবেদনের সময় নিজেকে সৎ ভাবে উপস্থাপন করাটা খুব গুরুত্বপূর্ণ।


আসলে, ভিসা পাওয়ার পুরো বিষয়টি নির্ভর করে দায়িত্বপ্রাপ্ত লোকদের আকর্ষণ করার উপর। তাদের যদি আপনি আপনি সন্তুষ্ট করতে পারেন তাহলে আপনি খুব সহজেই ভিসা পাবেন। মাঝে মাঝে এমনও হতে পারে, যে আপনার ভিসা সংক্রান্ত সমস্যা থাকলেও আপনি যদি দায়িত্বপ্রাপ্ত লোকদের প্রভাবিত করতে পারেন তবে খুব সহজেই আপনি ভিসা পাবেন।
চাকরির ইন্টারভিউয়ের ওপর অনেক বই-পত্র বাজারে পাওয়া যায়। এইসব বইয়ে অনেক চমৎকার পরামর্শ দেওয়া থাকে। এগুলো নিজের ওপর ব্যবহার করতে পারেন।

তবে হ্যাঁ, ভিসার কিছু নির্দিষ্ট নীতিমালা বা রিকোয়ারমেন্টস পুরোপুরি করেই ভিসা পাওয়া যায়। আসুন নীতিমালা বা রিকোয়ারমেন্টস নিয়ে কিছু আলোচনা করি-
১. প্রথমত : ব্যবসা বা চাকরির বর্তমান অবস্থা
২. দ্বিতীয়ত : সার্বিক অর্থনৈতিক অবস্থা
৩. তৃতীয়ত : ভ্রমণের উদ্দেশ্য
৪. চতুর্থত : সামাজিক অবস্থান


ব্যবসা বা চাকরির বর্তমান অবস্থা
আপনি যখন ভিসা অ্যাপ্লিকেশন করবেন, তখন একজন ভিসা অফিসার প্রথমেই কিছু ব্যাপার এসেসমেন্ট করে থাকেন, তার মধ্যে আপনার বর্তমান অবস্থা (Current Profession) খুবই গুরুত্বপূর্ণ। আপনার ব্যবসা অবস্থান বলতে বোঝায়, আপনার কোম্পানির আয়তন (লিমিটেড/সত্ত্বাধিকারী), কর্মচারী সংখ্যা, অ্যানুয়াল রেভিনিউ, ট্যাক্স, ভ্যাট ও রিটার্ন এবং আপডেট সব কাগজপত্র। আর চাকরির অবস্থান বলতে বোঝায়, আপনার বর্তমান কোম্পানি, চাকরির ডেজিগনেশন, মাসিক বেতন, বেতন পরিমাণ, বেতন নিয়ম মানে বেতন ইন ক্যাশ অথবা পেইড বাই অ্যাকাউন্ট, পারসোনাল ট্যাক্স ও রিটার্ন পেপার ইত্যাদি।

সার্বিক অর্থনৈতিক অবস্থা
ভিসা আবেদনের ক্ষেত্রে অর্থনৈতিক অবস্থা খুব গুরুত্ব বহন করে। আপনার ব্যাংক স্টেটমেন্ট জানাবে আপনার ব্যাংকের লেনদেন কেমন এবং এবং আপনি কতটুকু রিচ পারসন। শুধু ব্যাংক স্টেটমেন্টই নয়, এর পাশাপাশি আপনাকে আপনার অ্যাসেট, প্রপার্টি, ফ্ল্যাট, বাড়ি, গাড়ি, জমিজমার কাগজপত্রাদি সঙ্গে জমা দিতে হয়। আপনার বৈবাহিক অবস্থা ও আপনার বাচ্চা-কাচ্চা অনেক ক্ষেত্রে ভিসা পাওয়ার জন্য পজেটিভ রেজাল্ট প্রদর্শন করে থাকে, কারণ এগুলোই আপনার নিজ দেশে ফিরে আসার জন্য গ্যারান্টার হিসেবে কাজ করে থাকে।

ভ্রমণের উদ্দেশ্য
আপনি কোন উদ্দেশ্যে ভ্রমণ করবেন, এটা একটি গুরুত্বপূর্ণ বিষয়। আপনার ভ্রমণের নির্দিষ্ট একটি উদ্দেশ্য থাকতে হবে এবং নির্দিষ্ট একটি সময়সীমার মধ্যে সীমাবদ্ধ থাকবে (অধিকাংশ ক্ষেত্রে)। আমাদের দেশে অনেক ক্ষেত্রে লেটার অব পারপাস, ভিসা অ্যাপ্লিকেশনের সঙ্গে জমা দেওয়া হয় না। আপনি সব ডকুমেন্টস দিয়েই আপনার প্রত্যাশিত অ্যাম্বাসিতে ফাইল জমা দিলেন। কিন্তু ভিসা অফিসার বা ডকুমেন্ট অফিসার আপনার ভ্রমণের উদ্দেশ্য ক্লিয়ার কনসেপ্ট পেল না, সে ক্ষেত্রে ভিসা না পাওয়ারই সম্ভাবনা বেশি।

সামাজিক অবস্থান
আপনি কমিউনিটি বা লোকালিটিতে কতটা গুরুত্বপূর্ণ ব্যক্তি তা প্রমাণ করে আপনার মেম্বারশীপ সার্টিফিকেট। আপনি কোন কোন প্রতিষ্ঠান বা সংস্থার সঙ্গে জড়িত বা আপনার কেমন ব্যক্তিত্ব তা আমরা বুঝতে পারি আপনার মেম্বারশীপ কাগজপত্রের মাধ্যমে। অনেক ক্ষেত্রে এই বিষয়গুলো আমরা গুরুত্ব দেই না কিন্তু ভিসা আবেদনের ক্ষেত্রে এগুলো গুরুত্ব বহন করে।
এসব কারণের বাইরেও অনেক কারণ থাকতে পারে। যেমন- পর্যাপ্ত তথ্যের অভাব, পজিটিভ ভেরিফিকেশন দিতে না পারা, কন্টাক্ট ইনফরমেশন ঠিক না থাকা, মিসপ্রেজেন্টেশন বা ডকুমেন্ট জালিয়াতি, ইনভাইটার মিস কন্টাক্ট, হঠাৎ কোনো ভিসার নিয়ম-কানুন পরিবর্তন ইত্যাদি।

করোনা ভাইরাসঃ অত্যন্ত বিশেষ প্রয়োজনে বাইরে যদি বের হতেই হয় তবে এভাবে দূরত্ব বজায় রাখুন।
23/03/2020

করোনা ভাইরাসঃ অত্যন্ত বিশেষ প্রয়োজনে বাইরে যদি বের হতেই হয় তবে এভাবে দূরত্ব বজায় রাখুন।

করোনা ভাইরাস ১৬২ টি দেশে ছড়িয়ে পড়েছে!যে যেখানেই থাকুক মহান আল্লাহ্পাক সবাইকে ভাল রাখুন, হেফাজতে রাখুন; আমিন।
18/03/2020

করোনা ভাইরাস ১৬২ টি দেশে ছড়িয়ে পড়েছে!
যে যেখানেই থাকুক মহান আল্লাহ্পাক সবাইকে ভাল রাখুন, হেফাজতে রাখুন; আমিন।

Address

Baitul Khayer (7th Floor), 48/A-B, Purana Paltan
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Rainbow Holidays posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Rainbow Holidays:

Share

Category