Business with Anis

Business with Anis Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Business with Anis, Utaara , Sector 9 , Road no 3/A, Uttarati.

🌏 চীন ভ্রমণ, হোলসেল মার্কেট, বিজনেস এক্সপো ও ব্যবসা শুরুতে সম্পূর্ণ গাইডলাইন।
📦 প্রোডাক্ট সোর্সিং | 🏬 মার্কেট ভিজিট | 🎯 1-on-1 মেন্টরিং

For appointment
📩 WhatsApp: +8801816512021

চাইনিজ প্রোডাক্ট নিয়ে ব্যবসা করছেন বা নতুন করে শুরু করতে চান, তারা যেকোনো ধরনের প্রোডাক্ট সোর্সিংয়ের জন্য নির্দ্বিধায়...
07/08/2026

চাইনিজ প্রোডাক্ট নিয়ে ব্যবসা করছেন বা নতুন করে শুরু করতে চান, তারা যেকোনো ধরনের প্রোডাক্ট সোর্সিংয়ের জন্য নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন।

✅ নির্ভরযোগ্য প্রোডাক্ট সোর্সিং
✅ প্রতিযোগিতামূলক মূল্য
✅ নিরাপদ ও দ্রুত শিপিং
✅ আপনার প্রয়োজন অনুযায়ী সম্পূর্ণ সাপোর্ট

চীন থেকে আপনার কাঙ্ক্ষিত পণ্য দ্রুত ও নিরাপদে হাতে পেতে আজই যোগাযোগ করুন।

Business with Anis – আপনার বিশ্বস্ত সোর্সিং পার্টনার।

বিস্তারিত জানতে মেসেজ করুন আমাদের Whatsapp number এ 01816-512021

🌙 ঈদ মোবারক! ✨পবিত্র ঈদুল ফিতরের এই আনন্দঘন মুহূর্তে মহান আল্লাহ আমাদের সকলের রোজা, ইবাদত ও দোয়া কবুল করুন। আমাদের সকল ...
20/03/2026

🌙 ঈদ মোবারক! ✨

পবিত্র ঈদুল ফিতরের এই আনন্দঘন মুহূর্তে মহান আল্লাহ আমাদের সকলের রোজা, ইবাদত ও দোয়া কবুল করুন। আমাদের সকল গুনাহ মাফ করে দিন, কষ্টগুলো দূর করুন এবং আমাদের জীবন ভরে দিন সুখ, শান্তি ও সফলতায়।

এই ঈদে আমরা যেন সবাই একে অপরের পাশে দাঁড়াই এবং যাদের জীবনে কষ্ট আছে তাদের জন্য দোয়া করি। আল্লাহ আমাদের সবাইকে রহমত, বরকত ও হেদায়েত দান করুন।

🤲 তাকাব্বালাল্লাহু মিন্‌না ওয়া মিনকুম

চায়না থেকে প্রোডাক্ট ইমপোর্ট করে দেশে এনে অনেক টাকা লাভ করা যায়—এই ধরনের চকচকে বিজ্ঞাপন আমরা প্রায়ই দেখি। বাস্তবতা হলো, ...
19/03/2026

চায়না থেকে প্রোডাক্ট ইমপোর্ট করে দেশে এনে অনেক টাকা লাভ করা যায়—এই ধরনের চকচকে বিজ্ঞাপন আমরা প্রায়ই দেখি। বাস্তবতা হলো, প্রফিট করা অবশ্যই সম্ভব, এবং অনেকেই করছে। কিন্তু একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে, যা খুব কম মানুষই আপনাকে বলবে।

ইমপোর্ট-বেইজড বিজনেস শুরু করার আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে—আপনি নিজে কোন প্রোডাক্ট সম্পর্কে ভালো জানেন বা কাজ করতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, সেটি বোঝা। শুরুতেই সবার এই ধারণা থাকে না, তাই প্রথমে আপনাকে সময় নিয়ে শিখতে হবে, বুঝতে হবে, এবং মার্কেট স্টাডি করতে হবে।

প্রত্যেকটি প্রোডাক্টের একটি নির্দিষ্ট মার্কেট থাকে। যেমন—কিছু প্রোডাক্ট Chawk Bazar বা Islampur-এর মতো হোলসেল মার্কেটে ভালো চলে। আবার কিছু প্রোডাক্ট Babubazar, Mirpur, বা Gabtoli এলাকায় বেশি বিক্রি হয়। অন্যদিকে, কিছু প্রোডাক্ট প্রিমিয়াম লোকেশন যেমন Gulshan বা Banani-এ ভালো সেল করে। তাই সঠিক মার্কেট নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ।

এরপর আপনাকে ঠিক করতে হবে—আপনি কোন ফরম্যাটে বিজনেস করবেন? আপনি কি শুধুই ইমপোর্টার হবেন, নাকি হোলসেলার বা রিটেইলার হিসেবে কাজ করবেন?

প্রোডাক্ট সোর্সিং-এর ক্ষেত্রে, শুরুতে আপনার ভলিউম কম থাকলে ট্রেডিং কোম্পানির মাধ্যমে পণ্য নেওয়াই ভালো। কারণ বেশিরভাগ ফ্যাক্টরি কম MOQ (Minimum Order Quantity) গ্রহণ করে না। তবে আপনার অর্ডার ভলিউম ভালো হলে আপনি সরাসরি ফ্যাক্টরি থেকে পণ্য নিতে পারবেন। তবে শুরুতেই ফ্যাক্টরির সাথে কাজ করা কিছুটা ঝুঁকিপূর্ণ হতে পারে।

এরপর আসে পেমেন্ট ও শিপমেন্ট। সাপ্লায়ারকে পেমেন্ট করার পর শিপমেন্ট একটি গুরুত্বপূর্ণ এবং কিছুটা জটিল ধাপ। আপনি যদি কাজটি সহজ করতে চান, তাহলে ডোর-টু-ডোর সার্ভিস নিতে পারেন। আর যদি আপনার অর্ডার বড় হয়, তাহলে সি-শিপমেন্ট ব্যবহার করা বেশি লাভজনক।

পণ্য দেশে আসার পর শুরু হয় লোকাল ট্রান্সপোর্টেশন, ওয়্যারহাউজিং, এবং স্টক ম্যানেজমেন্ট। এরপর আপনি যে ধরনের বিজনেস মডেল বেছে নিয়েছেন, সেই অনুযায়ী প্রস্তুতি নিতে হবে।

যদি ডিরেক্ট সেল করেন, তাহলে একটি সেলস টিম তৈরি করতে হবে, মার্কেটিং করতে হবে, স্যাম্পল দিতে হবে এবং ধীরে ধীরে অর্ডার আসা শুরু হবে। আর যদি অনলাইন ভিত্তিক ব্যবসা করেন, তাহলে ফেসবুক পেজ বা ওয়েবসাইট তৈরি করতে হবে, প্রোডাক্ট আপলোড করতে হবে, এবং প্রমোশন (বুস্টিং/SEO)তে হবে।

অর্ডার আসার পর প্রয়োজন হবে প্যাকেজিং, কুরিয়ার সার্ভিস, এবং ডেলিভারি ম্যানেজমেন্ট। বাংলাদেশের অনেক কুরিয়ার কোম্পানি (যেমন Pathao Courier, RedX, eCourier, Delivery Tiger) ক্যাশ-অন-ডেলিভারি সার্ভিস দেয়। তবে এখানে একটি বড় চ্যালেঞ্জ হলো—কাস্টমার অনেক সময় প্রোডাক্ট রিসিভ না করে রিটার্ন করে দেয়, যা অতিরিক্ত খরচ তৈরি করে।

এর পাশাপাশি রয়েছে বিভিন্ন হিডেন কস্ট—অপারেশনাল খরচ, মার্কেটিং খরচ, স্টোরেজ, ট্রান্সপোর্ট, মিটিং, ইত্যাদি।

সবশেষে, যখন প্রোডাক্ট সেল হবে, তখন হিসাব করতে হবে:

👉 Profit = Total Sales – Total Expenses

এই পুরো প্রক্রিয়াটিই একটি বিজনেস জার্নি। বাইরে থেকে যত সহজ মনে হয়, বাস্তবে ততটা সহজ নয়। প্রেজেন্টেশন বা সোশ্যাল মিডিয়ায় সবকিছু খুব সুন্দর দেখায়, কিন্তু বাস্তব চ্যালেঞ্জগুলো বুঝা যায় তখনই, যখন আপনি নিজে কাজ শুরু করেন।

তাই যারা এই সেক্টরে আসতে চান, তাদের জন্য পরামর্শ—ভালোভাবে শিখুন, যাচাই-বাছাই করুন, তারপর ইনভেস্ট করুন। সঠিক প্রস্তুতি এবং পরিকল্পনা থাকলে এই সেক্টরে সফল হওয়া অবশ্যই সম্ভব।

💼📈

তাই যারা এই সেক্টরে আসতে চান, তাদের জন্য পরামর্শ—ভালোভাবে শিখুন, যাচাই-বাছাই করুন, তারপর ইনভেস্ট করুন। সঠিক প্রস্তুতি এবং পরিকল্পনা থাকলে এই সেক্টরে সফল হওয়া অবশ্যই সম্ভব।

🔹 আমি ব্যক্তিগতভাবে চায়না থেকে বাংলাদেশে প্রোডাক্ট সোর্সিং, ইমপোর্ট এবং বিজনেস সেটআপ নিয়ে কাজ করি।
🔹 আপনি যদি নতুনভাবে শুরু করতে চান বা গাইডলাইন প্রয়োজন হয়, নির্দ্বিধায় আমার সাথে যোগাযোগ করতে পারেন।
🔹 আমি চেষ্টা করব আমার অভিজ্ঞতা দিয়ে আপনাকে সঠিকভাবে সহযোগিতা করতে।

যারা এইবারের ক্যান্টন ফেয়ার এ যেতে চান তারা phase অনুযায়ী টিকিট 🎫 করে নেন!
18/03/2026

যারা এইবারের ক্যান্টন ফেয়ার এ যেতে চান তারা phase অনুযায়ী টিকিট 🎫 করে নেন!

বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে বিশ্বের সবচেয়ে বড় ট্রাভেল মুভমেন্টগুলোর একটি ঘটে Chinese নিউ ইয়ার বা চাইনিজ স্প্রিং ফেস্টিভ...
18/03/2026

বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে বিশ্বের সবচেয়ে বড় ট্রাভেল মুভমেন্টগুলোর একটি ঘটে Chinese নিউ ইয়ার বা চাইনিজ স্প্রিং ফেস্টিভালের সময়। এই সময় এক সপ্তাহের মধ্যে ১০০ কোটিরও বেশি মানুষ বিভিন্ন ধরনের পরিবহন ব্যবহার করে ভ্রমণ করে—যা সত্যিই অবিশ্বাস্য এবং শেখার মতো একটি বাস্তব উদাহরণ।

এই অভিজ্ঞতা থেকে আমাদের সরকার এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো অনেক কিছু শিখতে পারে। আমি আশা করবো, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় কতৃপক্ষ knowledge sharing and learning এর জন্য china ভিজিট করতে পারে এবং পরবর্তী সময়ে দেশে ফিরে এই অভিজ্ঞতা কাজে লাগাতে পারবে!

বাংলাদেশের প্রেক্ষাপটে কিছু বাস্তব বিষয় আমাদের স্বীকার করতেই হবে—

১️⃣ ইনফ্রাস্ট্রাকচার গ্যাপ:
মাত্র ৩–৫ কোটি মানুষের স্বল্প সময়ে মুভমেন্ট সামাল দেওয়ার মতো পর্যাপ্ত রোড, রেলওয়ে এবং ট্রান্সপোর্ট সিস্টেম আমাদের এখনো নেই। হঠাৎ চাপ তৈরি হলে সেটা ম্যানেজ করা খুবই কঠিন হয়ে যায়।

২️⃣ পরিকল্পনা ও ব্যবস্থাপনার ঘাটতি:
রাইট প্ল্যানিং, প্রপার ম্যানেজমেন্ট এবং অ্যাকাউন্টেবিলিটি—এই তিনটি জিনিস আমাদের সিস্টেমে এখনো যথেষ্ট শক্তিশালী না। এটি আমরা সবাইকেই (আমাকে সহ) স্বীকার করতে হবে।

৩️⃣ ছুটির স্ট্রাকচার পুনর্বিবেচনা:
একই সময়ে ছুটি হওয়ার কারণে সব চাপ একসাথে পড়ে।
👉 যদি সেক্টরভিত্তিক ছুটি ভাগ করা যায় (কম গুরুত্বপূর্ণ সেক্টর আগে, গুরুত্বপূর্ণ পরে), তাহলে চাপ অনেকটাই কমানো সম্ভব।

৪️⃣ চলমান উন্নয়ন কাজের ধীরগতি:
আমাদের রাস্তাঘাটের কাজগুলো প্রায়ই দীর্ঘ সময় ধরে চলে এবং নির্ধারিত সময়ে শেষ হয় না। এই বিষয়গুলোতে স্পিড ও এফিসিয়েন্সি বাড়ানো জরুরি।

৫️⃣ আন্তঃমন্ত্রণালয় সমন্বয়:
রোজা শুরু হলেই সবাই জানে ঈদে মানুষ বাড়ি যাবে।
👉 তাই আগেই একটি কো-অর্ডিনেটেড কমিটি বা টাস্কফোর্স গঠন করে সবাইকে একসাথে কাজ করতে হবে।

৬️⃣ ট্রাফিক কন্ট্রোল ও নিরাপত্তা:
নির্বাচনের সময় যেমন লাখ লাখ আনসার মোতায়েন করা হয়, তেমনি ঈদের সময় গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে (গাবতলী, সায়েদাবাদ, যাত্রাবাড়ী, চন্দ্রা, আশুলিয়া, চট্টগ্রাম রোড, উত্তরা–গাজীপুর করিডর) পর্যাপ্ত জনবল মোতায়েন করা যেতে পারে।

সবশেষে, এটি আমার ব্যক্তিগত মতামত। বাস্তবায়নের দায়িত্বে যারা আছেন, তারা নিশ্চয়ই বিষয়গুলো আরও ভালোভাবে বিচার করতে পারবেন। তবে সঠিক পরিকল্পনা ও সমন্বয় থাকলে এই সমস্যাগুলোর অনেকটাই নিয়ন্ত্রণে আনা সম্ভব।

Happy journey ❤️

Travel with Anis – শুধু ট্রাভেল না, চীনকে কেন্দ্র করে সম্পূর্ণ বিজনেস সাপোর্ট প্ল্যাটফর্ম।আমাদের পেইজের নাম Travel with ...
08/03/2026

Travel with Anis – শুধু ট্রাভেল না, চীনকে কেন্দ্র করে সম্পূর্ণ বিজনেস সাপোর্ট প্ল্যাটফর্ম।

আমাদের পেইজের নাম Travel with Anis, কিন্তু আমাদের সার্ভিস শুধু ট্যুর বা ভ্রমণের মধ্যে সীমাবদ্ধ নয়। মূল লক্ষ্য হলো চীনকে কেন্দ্র করে ব্যবসা, সোর্সিং, ট্রেড এবং শেখার সুযোগ তৈরি করা।

যারা আগে থেকেই আমার সাথে যুক্ত আছেন তারা মোটামুটি জানেন আমরা কী ধরনের কাজ করি। নতুনদের জন্য সংক্ষেপে বলছি আমাদের সার্ভিসগুলো—

🔹 China Business Tour
ছোট গ্রুপ (৫–১০ জন) নিয়ে চীনে ব্যবসায়িক ট্যুর, factory ও wholesale market ভিজিট, product sourcing শেখানো এবং supplier meeting arrange করা।

🔹 Product Sourcing Service
চীনের supplier খুঁজে দেওয়া, price negotiation, sample arrange এবং factory verification।

🔹 Shipping & Logistics Support
China → Bangladesh shipping, LCL / container shipping, customs clearance guidance এবং warehouse support।

🔹 Business Consultancy
চীন থেকে import কিভাবে শুরু করবেন, product selection, market research এবং import process training।

🔹 Student Consultancy (China)
Chinese university admission, scholarship guidance এবং visa processing সহায়তা।

🔹 Travel & Tour Arrangement
China business tour, market exploration tour এবং group tour (China / Vietnam / Thailand)।

🔹 Supplier & Factory Connection
Chinese factory এর সাথে direct connection, supplier verification এবং long-term sourcing partnership।

🔹 Market Visit Guide
Yiwu, Guangzhou সহ বিভিন্ন wholesale market ভিজিট এবং product discovery।

🔹 Translation & Local Support
Chinese language communication, supplier negotiation এবং meeting arrangement।

🔹 Training & Mentorship
বাংলাদেশের তরুণদের (২০–৩০ বছর) China import business শেখানো — zero knowledge থেকে business শুরু করার mentorship।

যারা চীন কেন্দ্রিক যে কোন ধরনের সার্ভিস খুঁজছেন—
আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।

Travel with Anis
China | Business | Sourcing | Learning

✈️ চায়না যেতে কত টাকা লাগে? ফেসবুকে আমার কাছে সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসে সেটা হলো — “ভাই, চায়না যেতে মোট কত টাকা লাগে?”...
25/02/2026

✈️ চায়না যেতে কত টাকা লাগে?

ফেসবুকে আমার কাছে সবচেয়ে বেশি যে প্রশ্নটা আসে সেটা হলো — “ভাই, চায়না যেতে মোট কত টাকা লাগে?”

চলুন স্টেপ বাই স্টেপ খরচটা ভেঙে দেখি 👇

🛂 ১️⃣ ভিসা খরচ
• সিঙ্গেল এন্ট্রি বিজনেস ভিসা ফি: ১০,০০০ – ১২,০০০ টাকা (প্রায়)

🎫 ২️⃣ এয়ার টিকিট (রিটার্ন)
• ঢাকা ✈️ গুয়াংজো ✈️ ঢাকা
• রাফলি: ৪৫,০০০ – ৫০,০০০ টাকা
(সিজন ও সময়ের উপর নির্ভর করে বাড়তে/কমতে পারে)

🏨 ৩️⃣ হোটেল খরচ
• ৩-স্টার মানের হোটেল
• পার নাইট: ৩,০০০ – ৪,০০০ টাকা (মিনিমাম)

🍜 ৪️⃣ খাবার খরচ
• প্রতিদিন গড়ে: ২,০০০ টাকা

🚄 ৫️⃣ শহর থেকে শহরে যাতায়াত
• হাই স্পিড ট্রেন / ফ্লাইট – খরচ বেশি কিন্তু সময় কম
• নরমাল ট্রেন – খরচ কম কিন্তু সময় বেশি

(এই অংশটা আপনার ভ্রমণ প্ল্যানের উপর নির্ভর করবে)

💰 তাহলে মোট খরচ কত?

🔹 ৫ দিনের ট্রিপ
🔹 ৭ দিনের ট্রিপ

👉 মিনিমাম ৮০,০০০ – ৯০,০০০ টাকা বাজেট রাখলে সেফ থাকা যায়।

⚠️ কেউ যদি কেনাকাটা করেন, শপিং করেন বা অতিরিক্ত শহর ভিজিট করেন তাহলে খরচ আলাদা হবে।

যারা চায়না যাওয়ার পরিকল্পনা করছেন, আশা করি এই ব্রেকডাউন থেকে একটা পরিষ্কার ধারণা পাবেন।

চায়না নিয়ে সিরিয়াস হলে আগে বাজেট প্ল্যান করুন, তারপর ডিসিশন নিন। 🇨🇳✈️

🌙 রমজান মুবারক! 🌙এই পবিত্র মাসে চলুন আমরা আল্লাহর রহমত, শান্তি এবং বরকতের পথে এগিয়ে যাই।আপনার ও আপনার পরিবারের জন্য রইল ...
18/02/2026

🌙 রমজান মুবারক! 🌙

এই পবিত্র মাসে চলুন আমরা আল্লাহর রহমত, শান্তি এবং বরকতের পথে এগিয়ে যাই।
আপনার ও আপনার পরিবারের জন্য রইল সুস্থতা, সুখ এবং আন্তরিক আশীর্বাদ।
রমজান মানে শুধুই রোজা নয়, বরং হৃদয়কে পবিত্র করার, ভালোবাসা এবং দয়ার মাস।
Travel with Anis-এর পক্ষ থেকে রইল শুভেচ্ছা ও দোয়া।

✨ রমজান মুবারক! ✨

18/02/2026

🌸 马年新春快乐! 🌸

值此马年新春来临之际,
愿您如骏马奔腾,步履稳健、势不可挡;
愿您运筹帷幄,决策明智,事业蒸蒸日上;
愿成功一路驰骋,直达目标、马到成功。

愿您身体康健、阖家幸福,
事业前程似锦、鸿图大展,
财运源源不断、福泽绵长。
愿新的一年助您奋勇向前、活力充沛,
把握机遇,再创辉煌。

衷心祝愿您及家人
马年大吉,万事如意,事业兴旺,阖家安康!

🐎✨ 恭喜发财!马到成功! ✨🐎

16/02/2026

🚀 China Business Is Back! 🇨🇳

চাইনিজ ভিসা প্রসেস শুরু হচ্ছে আগামী সপ্তাহে,
ভ্যাকেশন শেষ হলেই চীনের মার্কেট আবার পুরোপুরি ওপেন!

আপনি কি—
✔️ চায়না থেকে ইমপোর্ট শুরু করতে চান?
✔️ নতুন সিজনের জন্য নতুন প্রোডাক্ট খুঁজছেন?
✔️ কম রিস্কে বিজনেস শুরু করতে চান?

👉 এটাই সঠিক সময়।

🔹 আমাদের সার্ভিস:
✈️ Air Shipping (চলমান)
🚢 Sea Shipping (ভ্যাকেশন শেষে শুরু)
🔍 Product Sourcing (Factory & Market)
🏢 Chinese Company Registration
📑 অন্যান্য চায়না বিজনেস সার্ভিস

📩 Interested? এখনই ইনবক্স করুন
📞 Limited slots available

👉 New season, new products, new profit — start now!






Address

Utaara , Sector 9 , Road No 3/A
Uttarati
1230

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Alerts

Be the first to know and let us send you an email when Business with Anis posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share