Izma Travels - Indian Visa Processing & Consultancy +88 01711 898858

Izma Travels - Indian Visa Processing & Consultancy +88 01711 898858 Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Izma Travels - Indian Visa Processing & Consultancy +88 01711 898858, Tour Agency, Holy Zobaida Corner. House # 8/A/B/1 (2nd Floor), (Lift # 2), Road # 13 (New), Sobhanbag, Dhaka.

শাটডাউনের কারণে যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ চলাচলে বিপর্যয় কেন্দ্রীয় সরকার আংশিক শাটডাউনের (অচলাবস্থা) মুখে পড়ায় যুক্তরাষ্ট্র...
08/11/2025

শাটডাউনের কারণে যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ চলাচলে বিপর্যয়

কেন্দ্রীয় সরকার আংশিক শাটডাউনের (অচলাবস্থা) মুখে পড়ায় যুক্তরাষ্ট্রে উড়োজাহাজ চলাচল পরিষেবা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে। সরকারি কর্মী–সংকটের কারণে উড়োজাহাজ সংস্থাগুলো কমপক্ষে ৪০টি গুরুত্বপূর্ণ বিমানবন্দরে ফ্লাইট বাতিল করলে এ বিপর্যয় দেখা দেয়।
বিস্তারিত কমেন্টে...

"যেসব দেশে কম খরচে ঘুরে আসতে পারেন"দেশ-বিদেশ ভ্রমণের ইচ্ছে অনেকেরই থাকে, কিন্তু বাজেটের সীমাবদ্ধতার কারণে তা বাস্তবে রূপ...
06/11/2025

"যেসব দেশে কম খরচে ঘুরে আসতে পারেন"

দেশ-বিদেশ ভ্রমণের ইচ্ছে অনেকেরই থাকে, কিন্তু বাজেটের সীমাবদ্ধতার কারণে তা বাস্তবে রূপ নেয় না। তবে পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে, যেখানে কম খরচে ঘুরে আসা সম্ভব— ভিসা ফি থেকে শুরু করে থাকা-খাওয়া ও পরিবহন খরচ পর্যন্ত সবই তুলনামূলকভাবে সাশ্রয়ী।

বিশেষ করে...
বিস্তারিত কমেন্টে...

05/11/2025
জাপানিরা সুস্থভাবে বেশিদিন বাঁচে যেকারনে...*** জাপানিরা বিশ্বের সবচেয়ে দীর্ঘায়ু জাতিগুলোর মধ্যে অন্যতম। ওয়ার্ল্ড পপুলেশন...
04/11/2025

জাপানিরা সুস্থভাবে বেশিদিন বাঁচে যেকারনে...

*** জাপানিরা বিশ্বের সবচেয়ে দীর্ঘায়ু জাতিগুলোর মধ্যে অন্যতম। ওয়ার্ল্ড পপুলেশন রিভিউয়ের পরিসংখ্যান অনুযায়ী, জাপানে গড় আয়ু প্রায় ৮৪.৮ বছর। প্রশ্ন হলো, কিভাবে তারা এত দিন সুস্থভাবে বাঁচেন? এর উত্তর লুকিয়ে রয়েছে তাদের দৈনন্দিন অভ্যাস ও জীবনযাপনে। চলুন, জেনে নিই।

রান্নার স্বাস্থ্যকর পদ্ধতি
জাপানিদের রান্নায় প্রধান ভূমিকা নেয় পানি ও ভাপ। সিদ্ধ, ভাপানো বা অল্প আঁচে রান্না করা খাবার তাদের দৈনন্দিন খাদ্যতালিকার অংশ। এতে খাবারের পুষ্টিগুণ অটুট থাকে, তেল-চর্বি কম থাকে এবং খাবার হয় হালকা ও সহজে হজমযোগ্য।

পুষ্টিকর খাদ্যাভ্যাসঃ
জাপানি খাবারে মাছ, সবুজ সবজি ও সামুদ্রিক খাবারের উপস্থিতি লক্ষণীয়।

এসব খাবারে থাকে প্রচুর ওমেগা–৩ ফ্যাটি অ্যাসিড ও প্রোবায়োটিক। যা হৃদযন্ত্র, মস্তিষ্ক ও কিডনির জন্য অত্যন্ত উপকারী। তারা প্রক্রিয়াজাত ও অতিরিক্ত তেলযুক্ত খাবার এড়িয়ে চলে, ফলে শরীরে টক্সিন জমে না এবং বিপাকক্রিয়া স্বাভাবিক থাকে।
‘হারা হাছি বু’ খাবার পরিমিত রাখার সংস্কৃতি
জাপানিদের মধ্যে প্রচলিত একটি প্রবাদ হলো— হারা হাছি বু, যার অর্থ পেট ৮০ শতাংশ ভরলেই খাওয়া বন্ধ করা।

এই অভ্যাস অতিরিক্ত খাওয়া রোধ করে, হজমে সাহায্য করে ও শরীরের ওপর অপ্রয়োজনীয় চাপ কমায়।

নিয়মিত শারীরিক কার্যকলাপঃ
জাপানিদের জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো শারীরিক সক্রিয়তা। হাঁটা, সাইকেল চালানো, দলবদ্ধ ব্যায়াম— এসব তাদের দৈনন্দিন রুটিনের অংশ। নিয়মিত নড়াচড়া তাদের পেশি শক্ত রাখে ও বয়স বাড়লেও শরীর ফিট থাকে।

সঠিক সময়ের খাবার ও ঘুমঃ
জাপানের মানুষ সাধারণত রাতের খাবার তাড়াতাড়ি ও হালকা খায়।

এতে হজম ভালো হয়, ঘুম গভীর হয়, এবং মেটাবলিজম ঠিক থাকে। ঘুমের গুণগত মানকে তারা খুব গুরুত্ব দেয়, যা শরীর ও মন উভয়ের সুস্থতায় প্রভাব ফেলে।

শৃঙ্খলিত ও ভারসাম্যপূর্ণ জীবনযাপনঃ
জাপানিদের দীর্ঘ জীবনের মূল রহস্য হলো— তাদের শৃঙ্খলাবদ্ধ জীবনযাপন। তারা সময় মেনে খায়, নিয়ম মেনে ঘুমায়, নিয়মিত শরীরচর্চা করে এবং মানসিক শান্তির দিকেও নজর দেয়। ছোট ছোট অভ্যাসগুলোই তাদের দীর্ঘ, স্বাস্থ্যকর ও প্রাণবন্ত জীবনের ভিত্তি গড়ে তোলে।

দীর্ঘ জীবন কোনো ভাগ্যের বিষয় নয়, এটি নিয়মিত যত্ন ও সঠিক অভ্যাসের ফল। জাপানিদের জীবনযাপন প্রমাণ করে, ভারসাম্য আর শৃঙ্খলাই দীর্ঘায়ুর আসল চাবিকাঠি।
-সংগৃহীত ।

"আমেরিকার ভিসা পাওয়ার সহজ কিছু টিপস"*** আমেরিকা অনেকের কাছেই এক স্বপ্নের দেশ। কেউ যান পড়াশোনার জন্য, কেউ কাজের তাগিদে, আ...
03/11/2025

"আমেরিকার ভিসা পাওয়ার সহজ কিছু টিপস"

*** আমেরিকা অনেকের কাছেই এক স্বপ্নের দেশ। কেউ যান পড়াশোনার জন্য, কেউ কাজের তাগিদে, আবার কেউ ঘুরে দেখার আশায়। কিন্তু প্রথম বাধাটাই হলো ভিসা পাওয়া। অনেকে আবেদন করেও নানা কারণে প্রত্যাখ্যাত হন। অথচ কিছু নিয়ম মেনে চললে এই চ্যালেঞ্জ অনেকটাই সহজ হয়ে যায়।

চলুন জেনে নেওয়া যাক, কীভাবে প্রস্তুতি নিলে আমেরিকার ভিসা পাওয়ার সম্ভাবনা বাড়ে

প্রোফাইল হোক পরিষ্কার ও বাস্তবসম্মতঃ
ভিসা আবেদনপত্রে দেওয়া সব তথ্য অবশ্যই সত্য ও সম্পূর্ণ হতে হবে। শিক্ষাগত যোগ্যতা, চাকরি বা ব্যবসার তথ্য সঠিক না হলে আবেদন বাতিল হতে পারে। তাই ফর্ম পূরণের আগে প্রতিটি তথ্য যাচাই করুন।

কাগজপত্র প্রস্তুত রাখুনঃ
প্রয়োজনীয় কাগজ যেমন পাসপোর্ট, ছবি, ব্যাংক স্টেটমেন্ট, আয়–সম্পর্কিত প্রমাণপত্র, শিক্ষাগত সনদ, চাকরির লেটার বা ব্যবসার নথি হাতের কাছে রাখুন। বিশেষ করে আর্থিক সক্ষমতার প্রমাণ অত্যন্ত গুরুত্বপূর্ণ—এটি দেখায় যে আপনি নিজ খরচে ভ্রমণ করতে এবং দেশে ফিরে আসতে সক্ষম।

সাক্ষাৎকারে আত্মবিশ্বাসী থাকুনঃ
ভিসা প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো ইন্টারভিউ। এখানে অফিসার জানতে চান— কেন যাচ্ছেন, কতদিন থাকবেন, এবং দেশে ফেরার নিশ্চয়তা কী।

সংক্ষিপ্ত, স্বচ্ছন্দ ও আত্মবিশ্বাসীভাবে উত্তর দিন। অতিরিক্ত কথা বললে উল্টো নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

উদ্দেশ্য জানান স্পষ্টভাবেঃ
আপনি পড়াশোনা, কাজ, সাংবাদিকতা বা ভ্রমণ—যে কারণেই যাচ্ছেন না কেন, নথি যেন কথার সঙ্গে মেলে। যেমন— পড়াশোনার জন্য হলে ভর্তি নিশ্চিতকরণ ও ফি প্রদানের কাগজ, সাংবাদিক হলে অফিসিয়াল অ্যাসাইনমেন্ট লেটার, স্বেচ্ছাসেবী কাজে গেলে আমন্ত্রণপত্র।

দেশে ফিরে আসার প্রমাণ দিনঃ
আমেরিকান ভিসার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনি দেশে ফিরবেন—এর প্রমাণ। যেমন: স্থায়ী চাকরির চুক্তিপত্র, পারিবারিক দায়িত্ব, সম্পত্তি বা ব্যবসার মালিকানা। এসবই ভিসা অফিসারের কাছে আপনার বিশ্বাসযোগ্যতা বাড়ায়।

ভ্রমণ ইতিহাস হাইলাইট করুনঃ
আগে অন্য কোনো দেশের ভিসা পেয়ে থাকলে বা ভ্রমণের অভিজ্ঞতা থাকলে তা উল্লেখ করুন। এটি দেখায় আপনি নিয়ম মেনে বিদেশ ভ্রমণ করেছেন এবং ফিরে এসেছেন—যা ইতিবাচক ইঙ্গিত দেয়।

সময় নিয়ে আবেদন প্রস্তুতিঃ
শেষ মুহূর্তে নয়—আগেভাগে প্রস্তুতি নিন। অনলাইন ফর্ম পূরণের আগে কাগজপত্র গুছিয়ে ফেলুন, সাক্ষাৎকারের তারিখ ঠিক করুন এবং পোশাক রাখুন পরিষ্কার ও প্রফেশনাল।

আমেরিকার ভিসা পাওয়া কঠিন হলেও নিয়ম মেনে, সঠিক কাগজপত্র ও আত্মবিশ্বাসী উপস্থিতি থাকলে সফলতা সম্ভব। সবচেয়ে গুরুত্বপূর্ণ—সততা ও ইতিবাচক মানসিকতা।

30/09/2025

আগামী ০১/ ১০/ ২০২৫ ইং তারিখ হইতে ০৪/১০/২০২৫ ইং তারিখ পর্যন্ত অফিস বন্ধ থাকবে । আগামী ০৫/১০/২০২৫ ইং অফিসের কার্যক্রম চলবে ।

05/07/2025

পবিত্র আশুরা উপলক্ষ্যে
০৬ জুলাই ২০২৫ খ্রিষ্টাব্দ
অফিস বন্ধ থাকবে ।

05/06/2025

ঈদুল আযহা উপলক্ষে ০৬/০৬/২০২৫ইং তারিখ হইতে আগামী ১০/০৬/২০২৫ ইং তারিখ পর্যন্ত অফিস বন্ধ থাকিবে।

29/03/2025

ঈদ উপলক্ষে,
আগামী ৩১ মার্চ সোমবার থেকে ৫ এপ্রিল শনিবার পর্যন্ত অফিস বন্ধ থাকবে ।

Address

Holy Zobaida Corner. House# 8/A/B/1 (2nd Floor), (Lift# 2), Road # 13 (New), Sobhanbag
Dhaka
1209

Alerts

Be the first to know and let us send you an email when Izma Travels - Indian Visa Processing & Consultancy +88 01711 898858 posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Izma Travels - Indian Visa Processing & Consultancy +88 01711 898858:

Share

Category