Wonder Travelers Club

Wonder Travelers Club Know wonder of your world

***উপভোগ করুন বৃষ্টিতে বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেষ্ট সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য***আসসালামু আলাইকুম,প্রিয় ট্রাভেল...
04/08/2023

***উপভোগ করুন বৃষ্টিতে বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেষ্ট সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য***

আসসালামু আলাইকুম,

প্রিয় ট্রাভেলার্স,

আসছে ২৮শে সেপ্টেম্বর ২০২৩ তারিখে "ওয়ান্ডার ট্রাভেলার্স ক্লাব"৷ এর পক্ষ থেকে ৩ দিন ও ২ রাতের সুন্দরবনের এক্সক্লুসিভ প্যাকেজ ট্যুরের আয়োজন করা হয়েছে।

তিন দিন ঘুরে বেড়াবেন প্রিমিয়াম এসি ট্যুরিষ্ট শিপে সুন্দরবনের বিভিন্ন স্পট।

অত্যাধুনিক এই এসি ট্যুরিষ্ট শিপে আছে ৪৬ জন ট্যুরিষ্ট ক্যাপাসিটি। আছে খোলামেলা রুফটপ ডাইনিং ও শীতাতপ নিয়ন্ত্রিত লবি ও নামাজ এর জায়গা।

আমাদের সাথে উপভোগ করুন বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ ফরেষ্ট সুন্দরবনের প্রাকৃতিক সৌন্দর্য ও আমাদের আতিথীয়তা।

🔘 ট্যুর ডিটেইলসঃ

🟢 ২৮ সেপ্টেম্বর'২০২৩ তারিখ সকাল ৭:০০ টায় খুলনার রূপসা ঘাট/ জেলখানা থেকে আমাদের ট্যুর শুরু এবং

🔵 ৩০ সেপ্টেম্বর'২০২৩ তারিখ বিকাল ৫:০০ টায় ট্যুরের সমাপ্তি।

📌 (এটি খুলনা - সুন্দরবন - খুলনা ট্যুর প্যাকেজ)
📌 ট্যুর সাইজঃ ৪৬ জন
📌 ট্যুর ডিউরেশনঃ ৩ দিন ২ রাত

🟡 প্যাকেজ মূল্য ১৫,০০০/= (প্রতিজন)

🌿 ট্যুর স্পটঃ

🌲হাড়বাড়ীয়া/আন্দারমানিক ইকো ট্যুরিজম
🌲কটকা অফিসপার
🌲টাইগার টিলা
🌲কটকা ওয়াচ টাওয়ার
🌲টাইগার পয়েন্ট
🌲জামতলা সী বীচ
🌲কচিখালী অভায়ারন্য
🌲কচিখালী খাল
🌲ডিমের চর ( সমূদ্র উত্তাল থাকলে যাওয়া সম্ভব নয়)
🌲করমজল (মিনি জু ও কুমির প্রজনন কেন্দ্র)

🌳 ট্যুর আইটেনারীঃ

🌿 দিন - ১ঃ খুলনা রূপসা ঘাট/ জেলখানা থেকে সকাল ৭ টায় গেষ্ট রিসিভ করে হাড়বাড়ীয়ার উদ্দেশ্যে জাহাজ ছেড়ে যাওয়া। সকাল ৮:৩০ মিনিটে ব্রেকফাষ্ট পরিবেশন করা। যেতে যেতে চোখে পড়বে রূপসা ব্রীজ, তাপ বিদ্যুৎ কেন্দ্র ও মোংলা পোর্ট। আনুমানিক দুপুর ১/২ টায় হাড়বাড়ীয়া পৌঁছানো। লাঞ্চ এর পরে হাড়বাড়ীয়া ইকো ট্যুরিজম/ আন্দারমানিক ইকো ট্যুরিজম স্পট ঘুরে দেখা। হাড়বাড়ীয়াতে বন্যপ্রানীর পানি খাবার জন্য একটি মিষ্টি পানির পুকুর আছে। আছে বন ও বন্যপ্রানী পর্যবেক্ষণ করার জন্য ওয়াচ টাওয়ার। আর কাঠের তৈরী হাটার ট্রেইল। হাড়বাড়ীয়া ঘুরে আমরা জাহাজে ফিরে আসবো ও জাহাজ কটকার উদ্দেশ্যে রওনা দিবো। আনুমানিক রাত ৮/৯ টার দিকে কটকা পৌঁছানো এবং রাতে জাহাজে অবস্হান।

🌿 দিন - ২ঃ খুব সকাল আনুমানিক ৬ টায় কটকা অফিস পার ও তিন টিলা সহ এলাকা ভ্রমন করা এবং জাহজে ফিরে এসে ব্রেকফাষ্ট করে জামতলা সী বীচের উদ্দেশ্যে যাত্রা করা। যাওয়ার পথেই আমরা ওয়াচ টাওয়ার ও টাইগার পয়েন্টের ভিতর থেকে হেঁটে যাবো। বীচে ১ ঘন্টা সময় দিয়ে আমরা আবার জাহাজে ফিরে আসবো। (কটকা জামতলা বীচ যাওয়া আসা আনুমানিক ৬ কিলোমিটার)। জাহাজে ফিরে আমরা ছোট ক্যানেল দিয়ে কচিখালী অভায়ারন্যের দিকে রওনা করবো। দুপুর ৩ টা নাগাদ আমরা কচিখালী পৌঁছাবো। প্রথমে আমরা চলে যাবো ডিমের চর। সাগরের মাঝে ভেসে ওঠা এই চরে আমরা সাড়ে ৪ টা পর্যন্ত কাটিয়ে চলে আসবো কচিখালীতে। কচিখালীতে প্রচুর হরিন দেখা যায়। কচিখালী ও কচিখালীর ক্যানেল ক্রুজিং করে সন্ধ্যার আগে শিপে ফিরে আসা ও শিপ চাঁদপাই ফরেষ্ট স্টেশনের উদ্দেশ্যে রওনা করা।

🌿 দিন -৩ঃ সকালে আমরা চাঁদপাই ফরেষ্ট স্টেশন এর আশে পাশে ক্যানেল ক্রুজিং করে জাহাজে ফিরে আসবো। ব্রেকফাষ্ট করে আমরা করমজল ভ্রমন করবো। করমজল একটি মিনি জু ও কুমির প্রযোনন কেন্দ্র। এখানে প্রায় ১ কিলোমিটার মত হাটার কাঠের ট্রেইল আছে। আছে অনেক উঁচু ওয়াচ টাওয়ার। সুন্দরবনের বড় ম্যাপটিও এখানে। করমজল ভ্রমন শেষে জাহাজে ফিরে আসা ও জাহাজ খুলনার উদ্দেশ্যে রওনা করা। আনুমানিক বিকাল ৫ টার দিকে খুলনা পৌঁছানো ও স্নাক্স পরিবেশন করা। স্নাক্স শেষে ট্যুরের সমাপ্তি ঘোষনা করা।

বিঃ দ্রঃ জোয়ার ভাটার কারনে ২/৩ ঘন্টা সময় ব্যবধান হতে পারে।।

🌳 প্যকেজ ইনক্লুডঃ

👉 এসি ট্যুরিষ্ট শিপে ২/৩/৪ জন শেয়ার বেসিস থাকা
👉 তিন দিনের সকল প্রকার খাবার (ব্রেকফাষ্ট + লাঞ্চ + ডিনার ও প্রতিদিন ২ টি স্যাক্স)
👉 ট্যুর আইটেনারী অনুযায়ী সকল স্পট পরিদর্শন
👉 ছোট বোটে করে ক্যানেল ক্রুজিং
👉 শেষ রাতে বার-বি-কিউ ডিনার
👉 ২৪ ঘন্টা খাবার পানি সরবরাহ
👉 ফরেষ্ট পারমিশন ও সকল প্রকার এন্ট্রি ফি
👉 নিরাপওার জন্য ফরেষ্ট ডিপার্টমেন্ট থেকে ২ জন অস্ত্রধারী গার্ড
👉 অভিজ্ঞ সার্ভিস বয়
👉 দক্ষ ক্রু
👉 ২ জন অভিজ্ঞ গাইড
👉 কোন রকম হিডেন চার্জ নাই

🌳 প্যাকেজ এক্সক্লুডঃ

❌ ঢাকা -খুলনা- ঢাকা ট্রান্সপোর্ট
❌ সকল প্রকার ব্যাক্তিগত খরচ
❌ পারর্সোনাল মেডিসিন
❌ সফট বা হার্ড ড্রিংস
❌ ক্যামেরা এন্ট্রি ফি
❌ টিপস

♊ এসি ক্রুজ শীপের ফ্যাসিলিটি সমুহ :

🔹সম্পূর্ন শীতাতপ নিয়ন্ত্রিত ক্রুজ শিপ
🔹গেষ্ট ধারন ক্ষমতা ৪৬ জন
🔹রুফটপ ডায়নিং
🔹বার-বি-কিউ কর্নার
🔹শীতাতপ নিয়ন্ত্রিত সিটিং রুম ও নামাজের স্থান
🔹ফ্রেশ পানির রির্জাব ক্যাপাসিটি ৪০০০০ লি:
🔹লাইভ বার-বি-কিউ ডিনার
🔹আছে অভিজ্ঞ সেফ এবং দক্ষ ওয়েটর
🔹২ টি ইন্জীন
🔹২ টি জেনেরেটর
🔹আইপিএস সিস্টেম
🔹আধুনিক জি.পি.এস. ভিএসএফ, ইকো সাউন্ডার, লাইভ বয়া, লাইভ জ্যকেট এবং অগ্নিনির্বাপক ব্যাবস্থা।

Another successful trip (6-8 January'2023).Please contact for corporate and group tour booking: 01842028030
29/01/2023

Another successful trip (6-8 January'2023).
Please contact for corporate and group tour booking: 01842028030

Tourist attraction in Meghalaya
02/08/2022

Tourist attraction in Meghalaya

30/05/2022
২৬/০৩/২০২২, তারিখ থেকে চালুকৃত বাংলাদেশ রেলওয়ের ই-টিকেটিং সিস্টেমে টিকেট ক্রয়ের নিয়মাবলী/পদ্ধতিঃRegistration প্রক্রিয়াঃ ...
25/03/2022

২৬/০৩/২০২২, তারিখ থেকে চালুকৃত বাংলাদেশ রেলওয়ের ই-টিকেটিং সিস্টেমে টিকেট ক্রয়ের নিয়মাবলী/পদ্ধতিঃ

Registration প্রক্রিয়াঃ (শুধুমাত্র একবার করতে হবে)।

প্রথমে www.eticket.railway.gov.bd ওয়েব সাইটে প্রবেশ করতে হবে।

ওয়েব সাইটটির নীচের দিকে “Registration” বাটনে ক্লিক করতে হবে।

Create an Account” নামের নতুন একটি Page আসবে। এখানে “Personal Information” এর সংশ্লিষ্ট ঘরগুলো প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে পূরণ করতঃ Security code ঘরের পাশে প্রদর্শিত “Security Code” দিয়ে পূরণ করে Register বাটনে ক্লিক করতে হবে।

সকল তথ্যাদি সঠিক থাকলে “Registration Successful” নামে নতুন একটি Page আসবে।

ই-টিকেটিং সিস্টেম থেকে তাৎক্ষনিকভাবে আপনার প্রদত্ত ই-মেইল ঠিকানা Bangladesh Railway এর থেকে একটি ই-মেইল পাঠানো হবে।

আপনার ই-মেইল এর মেসেজ বক্সে Bangladesh Railway প্রদত্ত ই-মেইলটি খুলতে হবে। মেসেজের ভিতর রক্ষিত “Click” লিংকটিতে ক্লিক করতে হবে। এ প্রক্রিয়ার পর যাত্রীর Registration প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে।

ক্রয় প্রক্রিয়াঃ
প্রথমে www.eticket.railway.gov.bd ওয়েব সাইটে প্রবেশ করতে হবে।

“Log in” এর প্যানেল ই-মেইল ঠিকানা, পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোড পূরণ করতঃ “Log in” বাটনে ক্লিক করতে হবে।

এরপর যে Pageটি আসবে তাতে “Purchase ticket” বাটনে ক্লিক করতে হবে।

এখানে যে Pageটি আসবে সে Page এ আপনার চাহিত ভ্রমণ তারিখ, প্রারম্ভিক স্টেশন, গন্তব্য স্টেশন, ট্রেনের নাম, শ্রেনী, টিকেট সংখ্যা যেভাবে রয়েছে তা পূরণ করতে হবে। এর পরের পেইজে “Registration Seat Available” দ্বারা চাহিত টিকেট এবং এর মূল্যমান জানিয়ে দেয়া হবে। টিকেট থাকলে “Purchase ticket” বাটন ক্লিক করতে হবে।

ক্রেডিট কার্ড, ক্যাশ কার্ড কিংবা ব্রাক ব্যাংকের একাউন্ট মারফত যাত্রির জমাকৃত টাকা থেকে টিকেট মূল্য কেটে নেয়া হবে এবং যাত্রীর ই-মেইলে ই-টিকেটটি পাঠিয়ে টিকেট নিশ্চিত করা হয়ে থাকে।

ই-মেইল মেসেজ বক্স থেকে প্রেরিত টিকেটটির প্রিন্ট নিয়ে ফটো আইডিসহ ই-টিকেট প্রদত্ত “Ticket Print Information” প্রদান করে সংশ্লিষ্ট সোর্স ষ্টেশন থেকে যাত্রার পূর্বে ছাপানো টিকেট সংগ্রহ করতে হবে।

[ বিঃদ্রঃ ২৬ মার্চ থেকে রেজিষ্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে ]

স্বল্প খরচে আনন্দময় দার্জিলিং ও সিকিম যাওয়ার দ্বার উন্মোচিত হতে যাচ্ছে।।
22/03/2022

স্বল্প খরচে আনন্দময় দার্জিলিং ও সিকিম যাওয়ার দ্বার উন্মোচিত হতে যাচ্ছে।।

আসসালামুআলাইকুম্সম্মানিত টুরিস্ট/ট্রাভেলার, WONDER TRAVELERS CLUB এর পক্ষ থেকে শুভচ্ছা নিবেন। আমাদের লাক্সারি ক্রুজ শিপ ...
30/08/2021

আসসালামুআলাইকুম্

সম্মানিত টুরিস্ট/ট্রাভেলার,

WONDER TRAVELERS CLUB এর পক্ষ থেকে শুভচ্ছা নিবেন। আমাদের লাক্সারি ক্রুজ শিপ এ সুন্দরবন ভ্রমনের জন্য আমরা বুকিং শুরু করেছি । আমরা যেকোন কর্পোরেট, ফ্যামেলি এবং প্যাকেজ ট্যুরের আয়োজন করে থাকি ।

🟥 জাহাজের ফ্যাসিলিটি সমুহ :

🔹 সম্পূর্ন শীতাতপ নিয়ন্ত্রিত ক্রুজ শিপ
🔹গেষ্ট ধারন ক্ষমতা ৪০ জন
🔹কনফারেন্স/ডায়নিং রুম ক্যাপাসিটি ৪০ জন
🔹নামাজের জায়গা
🔹বার-বি-কিউ কর্নার
🔹টোটাল এ্যটাস্ট বাথরুম ৮ টি
🔹জেনারেল বাথরুম ৪ টি
🔹ভি.আই.পি রুম ৮টি + এ্যটাস্ট বাথরুম
🔹ডিলাক্স টুইন রুম ৪ টি
🔹ডিলাক্স কাপেল রুম ২টি
🔹ফোর বেড রুম ২ টি
🔹সিঙ্গেল রুম ২ টি
🔹ফ্রেশ পানির রির্জাব ক্যাপাসিটি ৩০০০০ লি:
🔹প্রতিবেলায় ডাবল মেনুসহ খাবারে থাকবে ভিন্নতার ছোঁয়া
🔷প্রতি দিন মেইন ডিস এর পাশাপাশি ২ বেলা স্নাক্স এবং সার্বক্ষনিক চা-কফির ব্যবস্থা।
🔹লাইভ বার-বি-কিউ ডিনার
🔹আছে অভিজ্ঞ সেফ এবং দক্ষ ওয়েটর
🔹বিভিন্ন রকমের ইন-ডোর খেলাধুলার ব্যবস্থা।
🔹আধুনিক জি.পি.এস. ইকো সাউন্ডার, লাইভ বয়া, লাইভ জ্যকেট এবং অগ্নিনির্বাপক ব্যাবস্থা সহ আছে আরও প্রয়োজনিও ইকিউপমেন্টস।
🔹শিপের অভ্যন্তরে পাবেন নান্দনিক ইন্টোরিয়ার ডিজাইন।
🔹অভিজ্ঞ ট্যুর গাইড

🔺🔺নিরাপত্তাঃ
গেষ্টের নিরাপত্তা নিয়ে আমরা কখনও আপস করি না । আমাদের সর্বচ্চো অগ্রাধিকার থাকে গেষ্টের নিরাপত্তা নিয়ে। বনবিভাগ থেকে থাকবে সার্বক্ষনিক আর্মসসহ দুই জন নিরাপত্তা কর্মী । এবং থাকবে আমাদের নিজেস্ব নিরাপত্তা ব্যবস্থা। আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে VSF এর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন।

🔳 ট্যুর সময় সূচি: ২ রাত ৩ দিন

#ট্যুর_স্পট :
কটকা, ওয়াচ টাওয়ার, জামতলা সী-বিচ, টাইগার পয়েন্ট, কচিখালি, ডিমের চর, হারবারিয়া, করমজল।

🔳 ভ্রমনকালে যা সাথে বহন করবেন: কেডস, ব্রাশ, টুথপেস্ট, সানব্লক লোশন, ছাতা, টর্চ লাইট, প্রয়োজনীয় ঔষধ।

🔷১ম দিন : নির্ধারিত দিনে খুলনার বাস কাউন্টার/ট্র্রেন স্টেশন থেকে আপনাকে আমাদের ট্যুর গাইড রিসিভ করে শীপে নিয়ে আসবে। তারপর ফ্রেশ হয়ে সকালের নাস্তা পরিবেশন। জাহাজ মংলা পোর্টে পৌঁছানোর পূর্বে রুপসা ব্রীজ, খুলনা শীপ ইর্য়াড ও রামপাল বিদ্যুৎ কেন্দ্র দেখা যাবে। দুপুর ১ টা থেকে ২টার মধ্যে আমরা চাঁদপাই ফরেস্ট অফিস পৌছাবো। বন-বিভাগের অনুমোদনপত্র ও গার্ড নিয়ে বিকাল ৩/৪ টার মধ্যে হাড়বাড়িয়ায় পৌছানো যেখানে বন বিভাগের ইকো ট্যুরিজম স্পট দেখতে পাওয়া যাবে। এরপর বনের ভিতর দিয়ে ছোট ছোট ক্যানেল পার হয়ে কটকার উদ্দেশ্যে রওনা হয়ে আনুমানিক রাত ১০ টায় পৌছানো এবং রাতে জাহাজে অবস্থান।

🔷২য় দিন : ভোরে ট্রলারে করে কটকার আশেপাশে ক্যানেল ক্রুজিং। তারপর ওয়াচ টাওয়ার হয়ে জামতলা সী-বিচ গহীন বনের মধ্যে দিয়ে পায়ে হেটে ভ্রমন, ফিরে এসে ব্রেকফাস্ট করে কটকার অফিস পার নামবো ভাগ্য সুপ্রসন্ন হলে সেখানে প্রচুর হরিন দেখা যেতে পারে, সেখান থেকে ঘুরে আমরা লঞ্চে ফিরবো, লাঞ্চ করে আমরা কচিখালীর দিকে রওনা করবো। বিকালে কচিখালীতে ঘুরাঘুরি করে সূর্যাস্তের পরে শীপে এসে বার-বি-কিউ ডিনার করে জাহাজে রাত্রি যাপন।

🔷৩য় দিন : সকালের নাস্তা খেয়ে করমজল ইকো ট্যুরিজম স্পট পরিদর্শন। সকাল ১০টায় করমজলে কুমিরের প্রজননকেন্দ্র দেখে দুপুরের দিকে খুলনার উদ্দেশ্যে রওনা। বিকালে/সন্ধায় খুলনা পৌছে আনুমানিক ৭/৮টায় রাতের বাসে/ ট্রেনে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়া হবে।

#সুন্দরবন_ভ্রমণের_করনীয় :
⛔️ সুন্দরবন ট্যুরে বা জাহাজে অবস্থানকালে যেকোন প্রকার ড্রোন নিষিদ্ধ । সুতারং সুন্দরবন ট্যুরে কোন প্রকার ড্রোন নেওয়া যাবে না।
⛔️ উজ্জল রঙ্গের কাপড় ( যা অনেক দূর থেকে চোখে পড়ে ) পরিহার করা। হালকা রঙের এবং ঢিলে ঢালা ফুল স্লিব পোশাক পরা।
⛔️ কোন প্রকার সুগন্ধি ব্যবহার না করা।
⛔️ পিছনে বেল্ট আছে এবং পানিতে ভিজলে নষ্ট হবে না এমন সেন্ডেল / কেডস সাথে নিতে হবে। সু/ হাই হিল নিবেন না।
⛔️ এডভেঞ্চার ট্যুরে লাগেজের সাইজ ছোট হওয়াই ভালো।
⛔️ জঙ্গলে নামার পর কোন অবস্থাতে উচ্চ স্বরে কথা বলা যাবে না এবং খুব প্রয়োজন না হলে কথা না বলেই ট্রাকিং করতে হবে।
⛔️ যেহেতু সমস্ত প্রয়োজনীয় সব কিছু আমাদের খুলনা থেকে নিয়ে উঠতে হবে তাই পানি অপচয় না করা (নদীর পানি নোনা) এবং খাবার পানি অন্য কোন কাজে ব্যবহার না করা।
⛔️ জঙ্গলে নামার পর সু-শৃক্ষল ভাবে হাটতে হবে এবং কোন অবস্থাতে দল ছুট হওয়া যাবে না।
⛔️ গাছের ডাল, পাতা বা লতায় হাত দেওয়া বা ছেড়া যাবে না।
⛔️ পরিবেশের ক্ষতি হয় এমন কোন কাজ করা যাবে না। যেমন: পলিথিন বা প্যাকেজিং বস্তু যত্রতত্র ফেলা যাবে না।
⛔️ স্থানীয় এবং অন্য ভ্রমণকারী দলের সদস্যদের প্রতি সম্মান প্রদর্শন করা।
⛔️ গাইড এবং নিরাপত্তা রক্ষীদের নির্দেশনা মেনে চলা।

❇️ আমাদের সমস্ত প্রচেষ্টা আপনাদের নিরাপত্তা এবং আনন্দদায়ক ভ্রমণের জন্য তাই আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য।

#খরচ:
১.ভি.আই.পি রুম (এস্টাট বাথরুম)
@ টাকা = ১৬,০০০/- প্রতিজন

২. ডিলাক্স কাপেল / টুইন রুম / সিঙ্গেল রুম
@ টাকা = ১৪,৫০০/- প্রতিজন (ননএস্টাট বাথরুম)

৩.ফোর বেড রুম @ টাকা = ১৩,০০০/- প্রতিজন (ননএস্টাট বাথরুম)

৪. বেবি ০-০৩ বছর ফুল ফ্রি, ০৩-৮ বছর ৫০% এবং ০৮ বছরের ওপরে ফুল পেমেন্ট।

৫.ফুল কর্পোরেট গ্রুপ ৪০ জন @ টাকা =৫,৭৫,০০০/- (খাবার, পারমিশন ইত্যাদি অর্ন্তভুক্ত)

বি:দ্র: ফরেনারদের জন্য বাড়তি = ৫,২০০/- প্রযেজ্য ।

যোগাযোগ:

WONDER TRAVELERS CLUB
Mobile: 01842-028030

Address

Dhaka

Telephone

01842028030

Website

Alerts

Be the first to know and let us send you an email when Wonder Travelers Club posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category