Idea Holidays

Idea Holidays Idea holidays is a proven success in it's respective area, The head quarter of this well managed travel company is located in the capital city Dhaka.

Offering some of the most attractive tour packages for years, Idea holidays is the name of credibility.

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল বীর শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।
20/02/2022

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল বীর শহীদদের প্রতি
জানাই বিনম্র শ্রদ্ধা।

অর্ধশত বছর জেগে উঠা বিজয়ী কিরণের দেয়া সাহস আর অনুপ্রেরণায় ছুটে চলেছি আমরা দুর্বার।সবাইকে মহান বিজয় দিবস এর শুভেচ্ছা। সকল...
16/12/2021

অর্ধশত বছর জেগে উঠা বিজয়ী কিরণের দেয়া সাহস আর অনুপ্রেরণায় ছুটে চলেছি আমরা দুর্বার।
সবাইকে মহান বিজয় দিবস এর শুভেচ্ছা। সকল বীর শহীদদের জন্য রক্তিম সালাম এবং বীর মুক্তিযোদ্ধাদের জানাই শ্রদ্ধা ও ভালোবাসা।

বাংলাদেশকে দেখুন আইডিয়া হোলিডের সাথে। কক্সবাজার, সেন্টমার্টিন, সাজেক, বান্দরবান, রাঙ্গামাটি, সিলেট, সুন্দরবন, কুয়াকাটা, ...
14/12/2021

বাংলাদেশকে দেখুন আইডিয়া হোলিডের সাথে।
কক্সবাজার, সেন্টমার্টিন, সাজেক, বান্দরবান, রাঙ্গামাটি, সিলেট, সুন্দরবন, কুয়াকাটা, ভোলা, টাঙ্গুয়ার হাওরসহ বাংলাদেশের যেকোনো স্পটে প্যাকেজ ট্যুর, ফেমিলি ট্যুর কিংবা কর্পোরেট ট্যুরের জন্য নির্ভর করতে পারেন আইডিয়া হোলিডের উপর।

চেন্নাই, ভেলর, বেঙ্গালুরুসহ ভারতের মেডিক্যাল ভিসা ও চিকিৎসায় সব ধরনের সহযোগিতা পাওয়া যাবে আমাদের কাছে।
নেপাল ও মালদ্বীপ ভ্রমণ এবং ওমরার ইভেন্ট আসছে শীঘ্রই।

বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ
মোবাইল: 01716 76 97 96
ফেসবুক পেইজ: https://www.facebook.com/ideaholidaysbd
ই-মেইল: [email protected]

জাওয়াদে উত্তাল সমুদ্র: ৫ ও ৬ ডিসেম্বর সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সমুদ্র উত্তাল থাকায় টেকনাফ...
04/12/2021

জাওয়াদে উত্তাল সমুদ্র:

৫ ও ৬ ডিসেম্বর সেন্টমার্টিনে জাহাজ চলাচল বন্ধ
ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সমুদ্র উত্তাল থাকায় টেকনাফ-সেন্টমার্টিন রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। ৫ ও ৬ ডিসেম্বর এ রুটে পর্যটকবাহী জাহাজসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ থাকবে। তবে রোববার আবহাওয়া স্বাভাবিক হয়ে গেলে পরের দিন সোমবার জাহাজ চলাচল শুরু করা কথা রয়েছে।
জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ায় ভ্রমণে যাওয়া ৩০০ এর বেশি পর্যটক আটকে গেছেন সেন্টমার্টিন দ্বীপে। এই দ্বীপেই রাত্রীযাপন করবেন তারা।
আজ শনিবার বিকেলে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী জানান, ঘূর্ণিঝড় জাওয়াদ শক্তিশালী হয়ে উপকূলের দিকে অগ্রসর হওয়ায় রোববার সকাল থেকে সোমবার পর্যন্ত টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে আবহাওয়া স্বাভাবিক হলে পরের দিন জাহাজ চলাচল আবার শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। সেটি আবহাওয়ার ওপর নির্ভর করবে। তবে দ্বীপে ভ্রমণে যাওয়া পর্যটকবাহী জাহাজগুলো পুনরায় সেন্টমার্টিন থেকে টেকনাফে ফিরছে।
তিনি জানান, যেসব পর্যটক টিকিট কেটেছিলেন, তাদের টাকা ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়েছে। ভ্রমণে এসে দ্বীপে রাত্রীযাপনকারী পর্যটকরা যাতে হয়রানির শিকার না হন, সে বিষয়েও সেখানকার আইনশৃঙ্খলা বাহিনীকে সর্তক থাকতে বলা হয়েছে।
এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) টেকনাফ অঞ্চলের ট্রাফিক সুপারভাইজার জহির উদ্দিন ভূঁইয়া জানান, কক্সবাজারসহ দেশের সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেতের কারণে দুর্ঘটনা এড়াতে এই রুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। জাহাজগুলো টেকনাফে ফিরছে। তবে বেড়াতে এসে ৩০০ এর বেশি পর্যটক স্বেচ্ছায় দ্বীপে আটকে গেছেন; রাত্রীযাপন করবেন। এই রুটে পাচঁটি জাহাজ চলাচল করছে। আবহাওয়া স্বাভাবিক হলে জাহাজ চলাচলে আবার অনুমতি দেওয়া হবে বলেও জানান তিনি।
বিআইডব্লিউটিএ ও জাহাজ কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার সকাল সাড়ে ৯টার দিকে টেকনাফের দমদমিয়া জেটিঘাট থেকে পাচঁটি জাহাজে ১৩০০ এর বেশির পযর্টক সেন্টমার্টিনে বেড়াতে যান। এর মধ্যে প্রায় এক হাজারের মতো পর্যটক ফিরে এলেও বাকিরা আটকে গেছেন। যদিও এর আগের কয়েকদিনে যাওয়া আরও শতাধিক পযর্টক দ্বীপে অবস্থান করছেন। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে পাচঁটি জাহাজের মধ্য গ্রিনলাইন জাহাজটি ঘাটে পৌঁছে। বাকি জাহাজগুলো সন্ধা ৬টার ভেতরে ঘাটে পৌঁছানোর কথা রয়েছে।
সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর আহমদ জানান, ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে সমুদ্র উত্তাল থাকায় জাহাজ চলাচল বন্ধ করা হয়েছে। তবে কয়েকশ পর্যটক দ্বীপে রাত্রীযাপন করছেন। তারা সবাই ভালো আছেন। তাদের খোঁজখবর রাখা হচ্ছে।
জানতে চাইলে পর্যটকবাহী জাহাজ কেয়ারি ক্রুজ অ্যান্ড ডাইনের টেকনাফের ব্যবস্থাপক শাহ আলম বলেন, জাওয়াদের কারণে সমুদ্র উত্তাল থাকায় টেকনাফ-সেন্টমার্টিন রুটে জাহাজ চলাচল বন্ধ রয়েছে। আবহাওয়া স্বাভাবিক হলে আবার চলাচল শুরু হবে।
এদিকে জাওয়াদ আরও শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এ কারণে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব ধরনের নৌযানকে দ্রুত নিরাপদে আশ্রয় নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই কারণে দেশের সমুদ্র বন্দরগুলোকে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এ কারণেই জাহাজ চলাচল বন্ধের এ সিদ্ধান্ত নেয় জেলা প্রশাসক। সূত্র: সমকাল।

13/11/2021

মেট্রো রেলের লাইনে চলছে নতুন আরেক সেট ট্রেন। চলছে পারফরমেন্স টেস্ট। এসেছে নতুন কয়েক সেট ট্রেন।
https://fb.watch/9eZeVuEQEQ/

স্বপ্নের চেয়েও সুন্দর লালাখালঃশীতের শুরু হয়ে গেছে। লালাখাল বেড়ানোর এখনই উপযুক্ত সময়। শীতের এই সময়টায় আপনি পাবেন চমৎকার ...
28/10/2021

স্বপ্নের চেয়েও সুন্দর লালাখালঃ

শীতের শুরু হয়ে গেছে। লালাখাল বেড়ানোর এখনই উপযুক্ত সময়। শীতের এই সময়টায় আপনি পাবেন চমৎকার নীল জলরাশি। বর্ষার স্রোত নেই এখন। তাই পানি শান্ত, স্বচ্ছ। একেবারে যেন নদীর তল দেখা যায় উপর থেকে। যারা সিলেট যান নি তারা ভাবতেও পারবেন না যে পানি এত স্বচ্ছ হতে পারে! বর্ষায় স্রোতের সময় পানির রং হারিয়ে যায়। এই সময় বোনাস হিসেবে দেখতে পাবেন হরেক রকম শীতের পাখি।

লালাখাল সিলেট শহর থেকে ৩৫ কিলোমিটার দূরে জৈন্তাপুর উপজেলায় অবস্থিত। ভারতের চেরাপুঞ্জির ঠিক নিচেই লালাখালের অবস্থান। চেরাপুঞ্জি পাহাড় থেকে উৎপন্ন এই নদী বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত। প্রকৃতিকে একান্তে অনুভব করার জন্য স্থানটি বেশ উপযোগী। পাহাড়ে ঘন সবুজ বন, নদী, চা-বাগান ও নানা জাতের বৃক্ষের সমাহার লালাখালজুড়ে।

পানি আর প্রকৃতির সঙ্গে মিশে যাওয়া এখানকার মানুষের জীবনযাত্রাও আপনাকে দেবে নতুন করে বাঁচার প্রেরণা। দেখতে পাবেন আদিবাসিদের জীবনযাত্রা। এলাকাটিতে এখনো সেভাবে পর্যটকদের সমাগম হয় নি। তাই প্রকৃতির রূপ এখনো অক্ষুণ্ণ আছে। রাতের লালাখাল আরেক অপার্থিব সৌন্দর্যের পসরা। পূর্ণিমার দিনক্ষণ দেখে যেতে পারেন। জ্যোৎস্না ধোয়া নদীর রূপ সারাজীবন মনে রাখার মত। আর যদি পূর্ণিমায় নাও যেতে পারেন তবুও লালাখাল হতাশ করবে না আপনাকে। অগুনতি তারারা স্বাগত জানাবে আপনাকে।

লালাখাল নদীতে অসংখ্য বাঁকের দেখা মেলে। প্রতিটি বাঁকই দেখার মতো সুন্দর। নদী থেকে দূরে পাহাড় দেখা যায়। দেখলে যতটা কাছে মনে হয়, আসলে তত কাছে না। পাহাড়গুলোকে দেখলে মনে হয়, কেউ যেন নিজ হাতে থরেথরে একের পর একটি করে সাজিয়ে রেখেছে। এখানে পাহাড়ের গায়ে মেঘ জমা হয়। একটু কাছ থেকে দেখা যায়, মেঘেরা দল বেঁধে পাহাড়ের গায়ে ঠেস লাগিয়ে থেমে থাকে। আবার কখনো দুই পাহাড়ের মাঝখান দিয়ে সবার অলক্ষ্যে হারিয়ে যায়। কখনো মেঘ বেশি জমা হলে এখানে বৃষ্টিপাত বেড়ে যায়। নদী আর পাহাড় মেলবন্ধনে নদীর টলটলে স্রোতস্বিনী জল আর পাহাড়ের গা বেয়ে নেমে আসা ঝর্ণাধারা, এ যেন প্রকৃতির এক মায়াময়ী রূপের বাহানা। নদীর জলে নৌকার ওপর বসে পাহাড় দেখার সৌর্ন্দযই আলাদা। দল বেঁধে এখানে এলে সুবিধা বেশি, কারণ নৌকা ভাড়াটা কমে যায়। ভ্রমণে আনন্দও উপভোগ করা যায় এবং সবাই মিলে হৈচৈ করে আনন্দ ভাগাভাগি করা যায়।

লালাখালের নাম 'খাল' হলেও এটি আসলে একটি সারি নদীর অংশ। পানির নীল রঙ দেখে যে কারো মনে হতে পারে এর নাম লালাখাল কেন! নীলাখাল হতে পারত! স্থানীয়রাও নামের কারণ বলতে পারেন নি। পানির রঙ ও ব্যাখ্যাতীত কারণে অপুর্ব নীল। বাংলাদেশের নীলনদ যেন লালাখাল।

সড়কপথ, নৌপথ দুভাবেই যাওয়ার ব্যবস্থা থাকলেও নৌ ভ্রমণটা বেশি উপভোগ্য বলে এটাকেই বেছে নেয় অধিকাংশ পর্যটক। নৌপথে যেতে যেতে যেদিকে চোখ যায়, মুগ্ধতায় নেমে আসে মগ্নতা! নিশ্চিতভাবে কিছুক্ষণের জন্য আপনি কল্পনার রাজ্যে হারিয়ে যেতে চলছেন। লালাখালে বেড়াতে পারেন নৌকা অথবা স্পীডবোটে। ভিন্ন দুই ধরণের আনন্দ পাবেন। স্বচ্ছ জলে সকালের প্রতিবিম্ব একরকম, বিকেলে আবার তার ভিন্ন রূপ। তবে যে কোন জায়গার বিকেলটা বেশি সুন্দর হয়। প্রকৃতির সম্পূর্ণ আনন্দ নিতে হলে সারা দিন নৌকায় বেরিয়ে রাতেও থাকতে পারেন নৌকায়। অথবা তাঁবু টানিয়ে ফায়ার ক্যাম্প করতে পারেন নদীর তীরে। লালাখালে থাকার তেমন সুবিধা নেই। নতুন একটি রিসোর্ট গড়ে উঠেছে মাত্র। সেখানেও রাত কাঁটাতে পারেন।
পরিশেষে, সৌন্দর্য মনকে বড় করে। তাই যত পারা যায় সৌন্দর্যের কাছে যাওয়া উচিৎ আমাদের সকলের। কিন্তু সেই সৌন্দর্য রক্ষার দায়িত্বও আমাদের। পরিবেশকে পরিচ্ছন্ন রাখুন। প্রকৃতির কাছে গিয়ে হইচই, জোরে গান বাজানো থেকে বিরত থাকুন। নিজেও উপভোগ করুন, অন্যকেও উপভোগ করতে দিন অপার নিরবতা।

তথ্যঃ সংগ্রহীত

আমাদের ট্যুর প্যাকেজ সূমহঃ
১। গ্রুপ ট্যুর
২। কর্পোরেট ট্যুর
৩। প্যাকেজ ট্যুর
০৪। ফ্যামিলি ট্যুর

আপনার পছন্দের ট্যুর সম্র্পকে বিস্তারিত জানতে যোগাযোগ করুন -
আইডিয়া হলিডেজ
বাড়ি-৪২১, রোড-৩০, মহাখালী ডিওএইচএস, ঢাকা।
ফোন : +৮৮০২-৯৮৮৯৭৫৭
মোবাইল: ০১৯১৯৫১৫০৩৯, ০১৯১৯৫১৫০৪০, ০১৯১৯৫১৫০৩০
ই-মেইল : [email protected]

ইলিশের রাজ্য চাঁদপুরে নৌ-বিহার========= গ্রুপ ট্যুর ২৯ অক্টোবর ২০২১, শুক্রবার, সকাল ৮টা। যাওয়া-আসার লঞ্চ: বোগদাদীয়া-০৭।=...
25/10/2021

ইলিশের রাজ্য চাঁদপুরে নৌ-বিহার
=========
গ্রুপ ট্যুর ২৯ অক্টোবর ২০২১, শুক্রবার, সকাল ৮টা। যাওয়া-আসার লঞ্চ: বোগদাদীয়া-০৭।
=========
ভ্রমণ স্থান: চাঁদপুরের পদ্মা-মেঘনা-ডাকাতিয়া নদীর মোহনা, পদ্মা-মেঘনার মিলনস্থল, মিনি কক্সবাজার, পুরাতন রেলস্টেশন, ইলিশ চত্বর, রক্তকরবী চত্বর, দেশের বৃহৎ ইলিশের আরত।
=========
লঞ্চ ভ্রমণ, বিশাল মেঘনা আর পদ্মা নদীর মনোমুগ্ধকর দৃশ্য, খোলা বাতাস গায় লাগিয়ে চায়ের কাপে চুমুক দিচ্ছেন আর দেখছেন জেলেদের মাছ ধরার দৃশ্য। এমন সময় ভাবতে লাগলেন ইসসস! এখন যদি তাজা মাছের একটা তরকারি দিয়ে গরম গরম ভাত খেতে পারতাম। চিন্তার কোনো কারণ নেই। আমরা ব্যবস্থা করছি।
কীভাবে যাব? সকাল ৮টায় ঢাকার সদরঘাট থেকে লঞ্চে যাবো চাঁদপুর। লঞ্চে হবে সকালের নাস্তা, আনলিমিটেড আড্ডা। যেতে যেতে দেখব মাছ ধরার দৃশ্য, নানান লঞ্চের চলাচল আর বিশাল নদীর সৌন্দর্য।
চাঁদপুর পৌঁছে লঞ্চ থেকেই উঠব রিজাভ করা ট্রলারে। স্ন্যা গ্রহণ করতে করতে পাড়ি দেব পদ্মা আর মেঘনা নদী। দেশের দুই বৃহৎ নদীকে দুই পাশে ধারণ করে আটকে রাখব স্মৃতিতে। পরে যাব মিনি কক্সবাজার খ্যাত মেঘনার চরে। যেতে যেতে দেখব রূপালি ইলিশ ধরার দৃশ্য। সৌভাগ্য হলে দেখতে পারব জ্যান্ত ইলিশ। চরে ঘুরবো, গোসল করব, ছবি তুলব। ইতিমধ্যে হয়তো মধ্যপ্রাচ্য সক্রিয় হয়ে উঠবে। তাকে শান্ত করতে যাব তিন নদীর মোহনায়।
খাবার গ্রহণ শেষে ঘুরব দেশের সবচেয়ে বড় ইলিশ মাছের আরত, পুরাতন লঞ্চঘাট, পুরাতন রেলস্টেশন, ইলিশ চত্বর, রক্তকরবী চত্বর, তিন নদীর মোহনা। সেখানে থেকে দেখব বিকেলের সোনালী রঙ ধারণ করা নদীর চিকচিকে জলরাশি।
বিকেলে মোহনা থেকে ট্রলারে করে ফিরব লঞ্চে। রওয়ানা দেব ঢাকার উদ্দেশে। রাত সাড়ে আটটা নাগাদ ফিরব সদরঘাটে। সেখান থেকে যার যার গন্তব্যে যাব। আর এভাবেই শেষ হবে আমাদের একদিনের নৌ-বিহার।
=========
কবে যাব? নূন্যতম ১০ জন হলেই আমরা ট্যুরের আয়োজন করি। এ ছাড়া প্রতি মাসে গ্রুপ ট্যুরতো আছেই।
=========
ভ্রমণ খরচ
=========
লঞ্চের ডেকে যাওয়া-আসা: জনপ্রতি ১,০০০/= টাকা
লঞ্চের ইকোনমি চেয়ারে যাওয়া-আসা: জনপ্রতি ১,২০০/= টাকা
লঞ্চের বিজনেস চেয়ারে যাওয়া-আসা: জনপ্রতি ১,৫০০/= টাকা
লঞ্চের এসি/নন এসি সাধারণ কেবিনে যাওয়া-আসা: জনপ্রতি ২,১০০/= টাকা
লঞ্চের এসি/নন এসি ভিআইপি কেবিনে যাওয়া-আসা: জনপ্রতি ৩,৫০০/= টাকা
=========
বুকিং
=========
বুকিংয়ের সময় সম্পূর্ণ অর্থ পরিশোধ করতে হবে। মৌখিক বুকিং গ্রহণযোগ্য নয়। সরাসরি, বিকাশ অথবা ব্যাংকের মাধ্যমে বুকিং দেয়া যাবে। বিকাশ পেমেন্টে খরচসহ দিতে হবে।
=========
খাবারের মেনু
=========
সকালের নাস্তা: ভূনা খিচুরি, সেদ্ধ ডিম, কফি।
দুপুরের খাবার: সাদা ভাত, মিক্সড সবজি, নদীর মাছ ফ্রাই, চিকেন, ডাল ।
সকালের স্ন্যাকস: উপস্থিতভাবে ব্যবস্থা করা হবে। বিকেলের স্ন্যাকস: বিস্কুট, কফি।
=========
খরচের অন্তর্ভূক্ত নয়
=========
ঘাটে প্রবেশের টিকেট, ব্যক্তিগত ও মেডিক্যাল খরচ। যা কিছু অন্তর্ভূক্ত নয় এমন সব খরচ।
=========
সাথে বহন করতে হবে
=========
লঞ্চের ডেকে যেতে চাইলে বসার জন্য চাদর।
মৌসুম উপযোগী অতিরিক্ত পোশাক।
নদীতে গোছল করতে চাইলে গামছা, লুঙ্গি ও সাবান।
ক্যামেরা ও ব্যাটারি। ডাটা ব্যাংক।
ছাতা, সানক্যাপ, সানগ্লাস ও সানব্লক (চরে রোদ প্রোটেকশন দেয়ার কোনো ব্যবস্থা নেই)।
=========
যেকোনো সময়ে ট্যুরের যেকোনো বিষয় পরিবর্তন হতে পারে।
=========
আপডেট জানতে নিয়মিত চোখ রাখুন
=========
ওয়েব সাইট: www.ideacombd.com
ফেসবুক পেজ: https://www.facebook.com/ideaholidaysbd

আইডিয়া হলিডেজ
বাড়ি-৪২১, রোড-৩০, মহাখালী ডিওএইচএস, ঢাকা
ফোন : +৮৮০২-৯৮৮৯৭৫৭
মোবাইল: ০১৭৯০২০৩১৫৮
ই-মেইল : [email protected]


#আইডিয়া_হলিডেজ

ক্রিকেট উন্মাদনায় গা ভাসাচ্ছে পুরো বিশ্ব। সে উন্মাদনা থেকে আপনিও চাইবেন না দূরে সরে থাকতে। এই টুর্নামেন্টের কোন ম্যাচ মি...
23/10/2021

ক্রিকেট উন্মাদনায় গা ভাসাচ্ছে পুরো বিশ্ব। সে উন্মাদনা থেকে আপনিও চাইবেন না দূরে সরে থাকতে। এই টুর্নামেন্টের কোন ম্যাচ মিস করতে না চাইলে সংগ্রহে রাখতে পারেনMastermind Design & Creation Limited এর সৌজন্য টি২০ বিশ্বকাপ ২০২১ এর ফিকচার।

আমাদের সেবা সমূহঃ
*গ্রুপ ট্যুর
*প্যাকেজ ট্যুর
*ভিসা সাপোর্ট
*কর্পোরেট ট্যুর
*হোটেল বুকিং

#বাংলাদেশদলেরসূচি
#বিশ্বকাপসূচি
#বিশ্বকাপবাংলাদেশ


🚈ভ্রমন পিপাসুদের জন্য প্রয়োজনীয় কিছু টিপস । যা জানা থাকলে ভ্রমন হবে আরো আনন্দময় 🤩🤩-   ভ্রমন পছন্দ করেন না পৃথিবীতে এমন ...
19/10/2021

🚈ভ্রমন পিপাসুদের জন্য প্রয়োজনীয় কিছু টিপস । যা জানা থাকলে ভ্রমন হবে আরো আনন্দময় 🤩🤩-
ভ্রমন পছন্দ করেন না পৃথিবীতে এমন মানুষ খুজে পাওয়া কঠিন। আর এই ভ্রমনকে আরো আনন্দময় করে তুলতে প্রয়োজন ভাল কিছু প্রস্তুতি। ভ্রমণ শুরুর আগে গোছগাছের কাজটি সঠিকভাবে সেরে নিলে ভ্রমণের পুরো সময়টা ভালো ও সুস্থ থাকা যায়। আপনার ভ্রমণকে নিরুদ্বেগ রাখতে চলুন জেনে নিন কিছু প্রয়োজনীয় টিপস-

🌍 ভ্রমনের আগে 🌍
👉 যেখানে ভ্রমনে যাবেন সেখানকার আবহাওয়া ও আইনশৃংখলা পরিস্থিতি সম্পর্কে খরব নিয়ে যাবেন। হোটেল বাস ট্রেন এসবের খবর নিতেও ভুলবেন না। পাশাপাশি ব্যাংকিং, হাসপাতাল, ব্লাড ব্যাংক, থানা, পোস্ট অফিস, এম্বুলেন্স সার্ভিস ও রেন্ট এ কার এসবের অবস্থান ও ফোন নাম্বার নিয়ে গেলে আপনি অনেক বিষয়ে এগিয়ে থাকবেন। জাতীয় পরিচয় পত্রের ফটোকপি সঙ্গে নিতে ভুলবেন না, অনেক হোটেলে এন আই ডি কপি ছাড়া রুম দেয়া হয়না। অবশ্যই একাধিক কপি রাখবেন।

👉 সেখানে কোন রোগের প্রাদুর্ভাব থাকলে সে সম্পর্কে প্রযোজনীয় ব্যাবস্থা নিন।
👉 ভ্রমনের পূর্বে আপনার নিকটস্থ আত্বীয়র কাছে ভ্রমন সংক্রান্ত যাবতীয় কাগজ পত্রের এক সেট
ফটোকপি রেখে যাবেন।
👉 ভ্রমনের আগের রাতে ভাল ঘুমানো উচিৎ।
🌍 সাথে যা নিবেন 🌍
👉 ভ্রমণ সম্পর্কিত যাবতীয় কাগজপত্র যেমন টিকিট, ম্যাপ, সিডুইল ইত্যাদি, আর বিদেশে ভ্রমনের
ক্ষেত্রে পাসপোর্ট, ট্র্যাভেল ভিসা, ফ্লাইটের টিকিট ও ডলার এন্ডোসমেন্ট কপি ইত্যাদি সাথে নিতে ভুলবেননা।
👉 আগের রাতে প্রয়োজনীয় জামাকাপড় ব্যাগে নিয়ে নিন।
👉 একটি ট্রাভেল কিট বানিয়ে নিতে পারেন যেখানে থাকবে প্রয়োজনীয় ওষুধসহ গজ, ব্যান্ডেজ,
অ্যান্টিসেপটিক মলম বা সলিউশন। সঙ্গে নেওয়া ওষুধপত্রের একটি তালিকা লিখে হ্যান্ডব্যাগে রাখুন।
👉 প্রতিটি লাগেজের ভেতরে নিজের নাম-ঠিকানা ও ফোন নম্বর লেখা লেবেল সেঁটে রাখুন।
👉 ভ্রমনে যাওয়ার সময় যা আপনার একদমই দরকার হবে না তা একদমই নেয়া উচিত না।
👉 সানগ্লাস ও টুপি নিন।
👉 পানির বোতল অবশ্যই সাথে রাখবেন।
👉 গল্পের বই, মোবাইলে গান শোনার জন্য হেডফোন নিতে পারেন।
👉 মোবাইলের চার্জার, ক্যামেরা, পেনড্রাইভ নিতে ভুলবেন না।
👉 চা/ কফি যারা বেশী পছন্দ করেন, তারা টি ব্যাগ এবং পানি গরম করার জন্য ওয়াটার হিটার নিতে পারেন।
👉 বার-বি কিউ করতে চাইলে প্রয়োজনীয় জিনিস সাথে নিয়ে নিন।
👉 বাড়তি সতর্কতার জন্য একটি পকেট নাইফ, টর্চ লাইট, লাইটার বা ম্যাচ,ও কম্পাস সাথে রাখতে পারেন।
✍️এই জিনিসগুলো যেন মিস না হয় সেজন্য একটি চেকলিস্ট তৈরী করুন। তারপর একটা একটা করে ব্যাগে পুরুন আর টিক মার্ক দিন। ও হ্যাঁ ব্যাগের জন্য ভালো তালা নিতে পারেন তার আগে দেখে নেবেন ব্যাগের চেইনটা ঠিক আছে কিনা 🙂
❤️এরকম গুরুত্বপূর্ণ পোষ্ট দেখার জন্য পেজে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন ❤️
👉 https://goo.gl/JCJYwH

আগামী ১৫ নভেম্বর থেকে ভারতের টুরিস্ট ভিসা চালু হতে যাচ্ছে।  আইডিয়া হোলিডেজে খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে ভারত ট্যুর।আশা কর...
11/10/2021

আগামী ১৫ নভেম্বর থেকে ভারতের টুরিস্ট ভিসা চালু হতে যাচ্ছে। আইডিয়া হোলিডেজে খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে ভারত ট্যুর।
আশা করি প্রতি মাসে অন্তত দু’টি গ্রুপ ট্যুর থাকবে ভারতে।
ভিসা প্রসেসিংসহ প্যাকেজ ট্যুর কিংবা গ্রুপ ট্যুর কিংবা কর্পোরেট ট্যুর কিংবা চিকিৎসা সহ ভারত ভ্রমণের বুকিং ও বিস্তারিত তথ্যর জন্য যোগাযোগ করুন ০১৭৯০২০৩১৫৮ এই নম্বরে।

ট্যুর ধরণঃ
** প্যাকেজ ট্যুর
** ভিসা প্রসেসিং
** কর্পোরেট ট্যুর
** চিকিৎসা

ভ্রমণের স্থান গুলোঃ

** দার্জিলিং
** সিকিম
** শিলং
** চেরাপুঞ্জি
** আগরতলা
** দিল্লি-আগ্রা
** আন্দামান
** কাশ্মীর
** সিমলা
** মানালি
** আসাম
** কলকাতা

ওয়েব সাইট: www.ideacombd.com
ফেসবুক পেজ: www.facebook.com/ideaholidaysbd
==========
আইডিয়া হলিডেজ
বাড়ি-৪২১, রোড-৩০, মহাখালী ডিওএইচএস, ঢাকা
ফোন : +৮৮০২-৯৮৮৯৭৫৭
মোবাইল: ০১৭৯০২০৩১৫৮
ই-মেইল : [email protected]



#আইডিয়া_হলিডেজ

দীর্ঘ অথবা স্বল্প ছুটিতে পর্যটকদের গন্তব্য প্রাকৃতিক অপার সৌন্দর্যের আধার রাঙামাটি জেলার মেঘের দেশ নামে পরিচিত সাজেক ভ্য...
04/10/2021

দীর্ঘ অথবা স্বল্প ছুটিতে পর্যটকদের গন্তব্য প্রাকৃতিক অপার সৌন্দর্যের আধার রাঙামাটি জেলার মেঘের দেশ নামে পরিচিত সাজেক ভ্যালি। ইতিমধ্যে দেশি ও বিদেশি পর্যটকদের জন্য অত্যন্ত আকষর্নীয়, মনো- মুগ্ধকর এবং চিত্তাকর্ষক একটি স্থান।

মেঘ ও কুয়াশা মাঝে বন্ধুত্ব দেখতে আইডিয়ার সাথে চলুন ঘুরে আসি সাজেক ।

=========
২ দিন ৩ রাত।
ভ্রমণ শুরু: ২১ অক্টোবর ২০২১, বৃহস্পতিবার, রাত ১০টা।
ভ্রমণ সমাপ্তি: ২৪ অক্টোবর ২০২১, রোববার, সকাল।
==========
জনপ্রতি ৫,৫০০/= টাকা থেকে শুরু
==========
যোগাযোগ: ০১৭৯০২০৩১৫৮
==========
সাইটসিয়িং
==========
সাজেক ভ্যালি, রুইলুই পাড়া, কংলাক পাড়া, হেলিপ্যাড, সাজেক রিসোর্ট, রিছাং ঝরনা, আলুটিলা গুহা, হার্টিকালচার পার্ক, ঝুলন্ত ব্রিজ।
==========
স্টান্ডার্ড প্যাকেজ
==========
এডাল্ট: জনপ্রতি ৫,৫০০/= টাকা (প্রতি রুমে ৪ জন), জনপ্রতি ৬,২০০/= টাকা (কাপল রুম)।
শিশু: ৫ বছরের নিচে ৪,২৫০/= টাকা, ৩ বছরের নিচে ফ্রি।
==========
এই খরচে থাকছে: ঢাকা থেকে খাগড়াছড়ি নন এসি বাসে যাওয়া-আসার টিকেট। দুই দিন সাইটসিয়িং। সকালের নাস্তা, দুপুর ও রাতের খাবার, ইভিনিং স্ন্যাকস। সাজেকের রুইলুইপাড়ায় এক রাত বেড টু বেড রুমে থাকা। এন্ট্রি ফি। গাড়ি পার্কিং ও ড্রাইভারের খরচ।
==========
ডিলাক্স প্যাকেজ
==========
জনপ্রতি ৬,৯৫০/= টাকা (প্রতি রুমে ৪ জন), জনপ্রতি ৭,৭০০/= টাকা (কাপল রুম)। শিশু: ৫ বছরের নিচে ৫,৭৫০/= টাকা, ৩ বছরের নিচে ফ্রি।
==========
এই খরচে থাকছে: এসি বাসের ঢাকা থেকে খাগড়াছড়ি যাওয়া-আসার টিকেট। দুই দিন সাইটসিয়িং। সকালের নাস্তা, দুপুর ও রাতের খাবার, ইভিনিং স্ন্যাকস। সাজেকের রুইলুইপাড়ায় এক রাত বেড টু বেড রুমে থাকা। এন্ট্রি ফি। গাড়ি পার্কিং ও ড্রাইভারের খরচ।
==========
খরচে যা থাকছে না
==========
চিকিৎসা ও ব্যক্তিগত খরচ।
সড়ক পথসহ মেনুর বাইরে অতিরিক্ত কোনো খাবার।
কোমল পানীয়।
হোটেল বা রিসোর্টে অতিরিক্ত কোনো রুম নিলে তার ভাড়া।
অনাকাঙ্খিত কোনো খরচ।
যা উল্লেখ নাই এমন সব খরচ।
==========
শিশুদের নীতিমালা
==========
পাঁচ বছরের নিচের শিশু হোটেলে বাবা-মায়ের সাথে সিট শেয়ার করবে। দুই বছরের নিচের শিশু খাবার এবং গাড়ি ও হোটেলসহ সবকিছু বামা-মায়ের সাথে শেয়ার করবে।
==========
যেকোনো সময়ে ট্যুরের যেকোনো বিষয় পরিবর্তন হতে পারে।
==========
আপডেট জানতে নিয়মিত চোখ রাখুন
==========
ওয়েব সাইট: www.ideacombd.com
ফেসবুক পেজ: www.facebook.com/ideaholidaysbd

==========
আইডিয়া হলিডেজ
বাড়ি-৪২১, রোড-৩০, মহাখালী ডিওএইচএস, ঢাকা
ফোন : +৮৮০২-৯৮৮৯৭৫৭
মোবাইল: ০১৭৯০২০৩১৫৮
ই-মেইল : [email protected]




#আইডিয়া_হলিডেজ

13/04/2021

Address

H-421, R-30 Mohakhali DOHS
Dhaka
1205

Opening Hours

Monday 10:00 - 19:00
Tuesday 10:00 - 19:00
Wednesday 10:00 - 19:00
Thursday 10:00 - 19:00
Saturday 10:00 - 19:00
Sunday 10:00 - 19:00

Telephone

+8801919515040

Alerts

Be the first to know and let us send you an email when Idea Holidays posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Idea Holidays:

Share