Bhromon Bangla

Bhromon  Bangla Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Bhromon Bangla, Tour Agency, 85/1 Purana paltan Lane, Dhaka.

19/03/2023
গতকাল এসএসসি রেজাল্ট দিয়েছে। ভিডিওতে জিপিএ ৫ পাওয়া এক পরীক্ষার্থী সাক্ষাৎকারে তার ভবিষ্যৎ জীবনের লক্ষ্য জানালো। সে ডাক্ত...
01/12/2022

গতকাল এসএসসি রেজাল্ট দিয়েছে। ভিডিওতে জিপিএ ৫ পাওয়া এক পরীক্ষার্থী সাক্ষাৎকারে তার ভবিষ্যৎ জীবনের লক্ষ্য জানালো। সে ডাক্তার হবে, যেহেতু আমাদের দেশে ট্যালেন্টেড ডাক্তার নেই, তাই তার ইচ্ছা ডাক্তার হবার।

সমাজ সম্পর্কে মেয়ের ধারণা দেখে অবাক হলাম। অন্যকে হেয় বা অবমাননা করে নিজেকে ট্যালেন্ট মনে করে যদি সে এই ধারণা পোষণ করে থাকে, তবে বিষয়টি একটু ভয়ের বটে।

এবার বাচ্চার রেজাল্ট শীট ফেসবুকে দেয়ার এক অদ্ভুত প্রবণতা লক্ষ্য করলাম। আপনার বাচ্চা সব বিষয়ে ৯৮/৯৯/১০০ পেয়েছে, সেটা সবাইকে জানান দেয়ার তো কিছু নেই। এই যুগে বাচ্চার স্কুলসহ সব তথ্য প্রকাশ করে দেয়াটা একটা চরম বোকামি ছাড়া আর কিছু নয়। কারণ, আপনাদের অজানা নয়।

বাচ্চাকে পড়ালেখার পাশাপাশি ভাল মানুষ বানান। তাদের মনে অহংকার জন্মে এমন কাজ ভুলেও করবেন না প্লিজ।

কয়জন বাবা মা সাহস রাখেন, বাচ্চার ছবিসহ রেজাল্ট প্রকাশের সাথে বলার যে, আপনাদের সৎ এবং হালাল আয়ে বাচ্চার শরীরের প্রতি ফোটা রক্ত তৈরি হয়েছে।

এবার সন্তানদের বলছি, জীবনে সব পরীক্ষায় প্রথম বিভাগ পেয়ে বিসিএস পরীক্ষায় প্রথম হয়েও সামান্য টাকা ঘুষ খাবার উদাহরণ এই সমাজে আছে।

সরি টু সে, আমাদের ভাল মানুষ দরকার। ভাল মানুষের বড়ই অভাব যে।

চিন্তা চেতনার এত দ্রুত পরিবর্তন দেখে মাঝেমাঝে আতংকিত হয়ে পড়ি। বিশেষ করে যদি সেটা গার্জিয়ানদের মাঝে হয়।

৯৯ নাম্বার পাওয়া একটা বদের চেয়ে ৩৬ পাওয়া ভাল মানুষ অনেক কল্যাণকর। শুধু এটুকু মনে রাখলেই হবে।

 #কারো পাজেরো গাড়ি থামছে রাতের গভীরে নিষিদ্ধ পল্লীতে, ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে...! কেউ ভাঙা ঘরে থেকে স্ত্র...
15/08/2022

#কারো পাজেরো গাড়ি থামছে রাতের গভীরে নিষিদ্ধ পল্লীতে, ঘরে অপেক্ষারত স্ত্রী দীর্ঘশ্বাস ফেলছে...! কেউ ভাঙা ঘরে থেকে স্ত্রীকে নিয়ে অবিরত স্বপ্নের জোয়ারে ভাসছে।

কেউ ভাবছে আর কয়েকটা দিন! ডিভোর্স পেপারে সাইন করলেই মুক্তি। কেউ একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য যুদ্ধ করে চলছে।

কেউ সন্তান ডাস্টবিনে ফেলে দিয়ে দায়মুক্ত হতে চাইছে। কেউ একটা সন্তানের জন্য সারাটা জীবন হাহাকার করছে!

কেউ বছরে কতোজন ভালবাসার মানুষ বদলে ফেলছে! কেউ শুধু একটা সত্যিকারের ভালবাসার মানুষের জন্য অপেক্ষা করে চলছে।

কেউ দামি শাড়ি হাতে পেয়ে তবু খুশি নয়! কেউ তাঁতের নতুন শাড়ির বারবার গন্ধ শুঁকছে।

কেউ লাখ টাকার ডাইনিং টেবিলে বসেও তৃপ্তি সহকারে ভাত খেতে পারছেনা! কেউ পেঁয়াজ, কাঁচামরিচ কচলিয়ে গোগ্ৰাসে ভাত গিলছে।

কারো দামি খাটে শুয়েও আবার ঘুমের ওষুধ খেতে হচ্ছে! হিমেল হাওয়ায় কেউ অঘোরে ঘুমোচ্ছে।

কারো পড়ার টেবিলে নতুন বইয়ের সমারোহ কিন্তু পড়তে ইচ্ছে
করছেনা। কেউ পুরাতন বইয়ের দোকান চষে বেড়াচ্ছে, পকেট খালি বলে!

কেউ বিলাস বহুল গাড়িতে বসে চিন্তিত, সন্তানগুলো মানুষ হলোনা! এতো সম্পত্তি রাখতে পারবেতো? কেউ পায়ে হেঁটে পথ চলছে, মনে মনে ভাবছে... সন্তানতো মানুষ করতে পেরেছি! আল্লাহ চাইলে, ওরাই জীবনটা এখন গড়ে নিবে।

সত্যিই নানান রঙের মানুষ, নানান রঙের স্বপ্নের ঘুড়ি...! জীবনের নিজস্ব আলাপনে, বাস্তবতার হাত ধরে!!

 #কে লিখেছেন জানি না, কিন্তু অসাধারণ👌১.  মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে ...
12/08/2022

#কে লিখেছেন জানি না, কিন্তু অসাধারণ👌

১. মা ৯ মাস বহন করেন, বাবা ২৫ বছর ধরে বহন করেন, উভয়ই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।

২। মা বিনা বেতনে সংসার চালায়, বাবা তার সমস্ত বেতন সংসারের জন্য ব্যয় করেন, উভয়ের প্রচেষ্টাই সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছেন তা জানেন না।

৩. মা আপনার যা ইচ্ছা তাই রান্না করেন, বাবা আপনি যা চান তা কিনে দেন, তাদের উভয়ের ভালবাসা সমান, তবে মায়ের ভালবাসা উচ্চতর হিসাবে দেখানো হয়েছে। জানিনা কেন বাবা পিছিয়ে।

৪. ফোনে কথা বললে প্রথমে মায়ের সাথে কথা বলতে চান, কষ্ট পেলে ‘মা’ বলে কাঁদেন। আপনার প্রয়োজন হলেই আপনি বাবাকে মনে রাখবেন, কিন্তু বাবার কি কখনও খারাপ লাগেনি যে আপনি তাকে অন্য সময় মনে করেন না? ছেলেমেয়েদের কাছ থেকে ভালবাসা পাওয়ার ক্ষেত্রে, প্রজন্মের জন্য, বাবা কেন পিছিয়ে আছে জানি না।

৫. আলমারি ভরে যাবে রঙিন শাড়ি আর বাচ্চাদের অনেক জামা-কাপড় দিয়ে কিন্তু বাবার জামা খুব কম, নিজের প্রয়োজনের তোয়াক্কা করেন না, তারপরও জানেন না কেন বাবা পিছিয়ে আছেন।

৬. মায়ের অনেক সোনার অলঙ্কার আছে, কিন্তু বাবার একটাই আংটি আছে যেটা তার বিয়ের সময় দেওয়া হয়েছিল। তবুও মা কম গহনা নিয়ে অভিযোগ করতে পারেন আর বাবা করেন না। তারপরও জানি না কেন বাবা পিছিয়ে।

৭. বাবা সারাজীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে, কেন জানি না তিনি সবসময় পিছিয়ে থাকেন।

৮. মা বলে, আমাদের এই মাসে কলেজের টিউশন দিতে হবে, দয়া করে আমার জন্য উৎসবের জন্য একটি শাড়ি কিনবে অথচ বাবা নতুন জামাকাপড়ের কথাও ভাবেননি। দুজনেরই ভালোবাসা সমান, তবুও কেন বাবা পিছিয়ে আছে জানি না।

৯. বাবা-মা যখন বুড়ো হয়ে যায়, তখন বাচ্চারা বলে, মা ঘরের কাজ দেখাশোনা করার জন্য অন্তত উপকারী, কিন্তু তারা বলে, বাবা অকেজো।

১০. বাবা পিছনে কারণ তিনি পরিবারের মেরুদণ্ড। আর আমাদের মেরুদণ্ড তো আমাদের শরীরের পিছনে। অথচ তার কারণেই আমরা নিজেদের মতো করে দাঁড়াতে পারছি। সম্ভবত, এই কারণেই তিনি পিছিয়ে আছেন...!!!!

*জানিনা কে লিখেছে, কুড়িয়ে পাওয়া।
সমস্ত বাবাদেরকে উৎসর্গ করছি *
সালাম জানাই পৃথিবীর সকল বাবাদেরকে!

~সংগৃহীত~

❝যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান।❞
16/03/2022

❝যতকাল রবে পদ্মা যমুনা গৌরী মেঘনা বহমান
ততকাল রবে কীর্তি তোমার শেখ মুজিবুর রহমান।❞

ভ্রমণ বাংলার সাথেমেঘের রাজ্য সাজেক ভ্রমণ
26/08/2021

ভ্রমণ বাংলার সাথে
মেঘের রাজ্য সাজেক ভ্রমণ

Address

85/1 Purana Paltan Lane
Dhaka
1000

Alerts

Be the first to know and let us send you an email when Bhromon Bangla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bhromon Bangla:

Shortcuts

Share

Category