Pencil International

Pencil International Foreign Education Service Provider, admission, tourist and work visa processing center.

Cell Phone: +88-01611-766144
Cell Phone: +88-01911-198969
Cell Phone: +88-01678-141637

লাগেজ সংক্রান্ত বিষয়ে এয়ারলাইন্সের সাথে যোগাযোগের হট লাইন নাম্বার...
12/08/2022

লাগেজ সংক্রান্ত বিষয়ে এয়ারলাইন্সের সাথে যোগাযোগের হট লাইন নাম্বার...

14/05/2022

এটা শেষ পর্যন্ত দেখার পরেও কি আপনি নিজেকে নিয়ে অভিযোগ করবেন?

15/04/2022

🇱🇰

13/04/2022
13/04/2022

শুভ নববর্ষ

10/04/2022

আসসালামু আলাইকুম,
ভারতীয় ভিসা সম্পর্কে জানতে আপনার প্রশ্ন করুন উত্তর দিচ্ছি।ধন্যবাদ

ইন্ডিয়ান টুরিস্ট ভিসা আবেদন করতে কি কিকাগজ পএ লাগবে,দীর্ঘ ২ বছর পরে আজ থেকে বাই রোডে চালু হচ্ছে ইন্ডিয়ান টুরিস্ট ভিসা।দে...
29/03/2022

ইন্ডিয়ান টুরিস্ট ভিসা আবেদন করতে কি কি
কাগজ পএ লাগবে,

দীর্ঘ ২ বছর পরে আজ থেকে বাই রোডে চালু হচ্ছে ইন্ডিয়ান টুরিস্ট ভিসা।
দেখে নিন ইন্ডিয়ান টুরিস্ট ভিসা করতে কি কি ডকুমেন্টস প্রয়োজন ⤵️
১। ২*২ ল্যাব প্রিন্ট ছবি
২। এপ্লিকেশন ফর্ম
৩। এন আই ডি / স্মার্ট কার্ড / জন্ম নিবন্ধন কপি
৪। বর্তমান ঠিকানা অনুযায়ী আপডেট ইউটিলিটি বিলের কপি।
৫। লাস্ট ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট (মিনিমাম ব্যালেন্স ২০০০০৳) / ডলার এনডোর্সমেন্ট।
৬। পেশাগত প্রমাণপত্র (NOC/ট্রেড লাইসেন্স ইত্যাদি)
৭। লাস্ট ভিসা কপি (যদি থাকে)।
৮। পাসপোর্ট কপি
৯। নতুন এবং পুরাতন পাসপোর্ট (একসাথে পিনাপ করে দিবেন)
১০। ৮৪০৳ ফি (UPAY)
*** কাগজ গুলো উপরের সিরিয়াল অনুযায়ী সাজিয়ে দিবেন।
দেখে নিন আপনি কোথায় যেতে চাইলে কোন পোর্ট দিয়ে ভিসা করবেন??
সিক্কিম/দার্জিলিং/শিলিগুড়ি/ডুয়ার্স/সান্দাকফু/গোচেলা ট্রেক ইত্যাদি যেতে চাইলেঃ
চ্যাংড়াবান্ধা অথবা ফুলবাড়ি দিতে হবে। ফুলবাড়ি দিলে আপনি খুব সহজেই শিলিগুড়ি পৌঁছে যাবেন। তবে এই পোর্টে সুযোগ সুবিধা কম থাকায় বেশির ভাগ ট্যুরিস্ট চ্যাংড়াবান্ধা দিয়ে প্রবেশ করে। চ্যাংড়াবান্ধা দিয়ে প্রবেশ করলে আপনাকে ২ ঘণ্টার মত জার্নি করে শিলিগুড়ি যেতে হবে।
মেঘালয়/নাগাল্যান্ড/অরুণাচল প্রদেশ যেতে চাইলেঃ
আপনাকে ডাউকি পোর্ট দিয়ে ভিসা করতে হবে। যা আমাদের সিলেটের তামাবিল দিয়ে প্রবেশ করতে হয়।
ত্রিপুরা যেতে চাইলেঃ
আপনাকে আগরতলা পোর্ট দিয়ে ভিসা করতে হবে।
আগের নিয়মে উপরের যে কোন পোর্ট নিলে এডিশোনাল পোর্ট হিসেবে (বেনাপোল+গেদে+ট্রেন+এয়ার) পাওয়া যায় বিধায় আলাদা করে শুধু বেনাপোল পোর্ট নেওয়া লস।
বিঃদ্রঃ এছাড়া আপনি ভিসা করার পর মাত্র ৩০০ টাকা দিয়ে আরও ২টি পোর্ট সংযুক্ত করতে পারবেন ৭ দিন সময় এর মধ্যে।

সড়ক পথে ট্যুরিস্ট ভিসায় ভারতে যাওয়া যাবে
29/03/2022

সড়ক পথে ট্যুরিস্ট ভিসায় ভারতে যাওয়া যাবে

ঢাকা: আগামী ৩০ মার্চ থেকে সড়ক পথে ট্যুরিস্ট ভিসায় ভারত যাওয়া যাবে। এছাড়া এখন থেকে ট্যুরিস্ট ভিসা নিয়ে স্থলবন্দরগ.....

২৬/০৩/২০২২, তারিখ থেকে চালুকৃত বাংলাদেশ রেলওয়ের ই-টিকেটিং সিস্টেমে টিকেট ক্রয়ের নিয়মাবলী/পদ্ধতিঃ
24/03/2022

২৬/০৩/২০২২, তারিখ থেকে চালুকৃত বাংলাদেশ রেলওয়ের ই-টিকেটিং সিস্টেমে টিকেট ক্রয়ের নিয়মাবলী/পদ্ধতিঃ

২৬/০৩/২০২২, তারিখ থেকে চালুকৃত বাংলাদেশ রেলওয়ের ই-টিকেটিং সিস্টেমে টিকেট ক্রয়ের নিয়মাবলী/পদ্ধতিঃ

Registration প্রক্রিয়াঃ (শুধুমাত্র একবার করতে হবে)।

প্রথমে www_eticket_railway_gov_bd ওয়েব সাইটে প্রবেশ করতে হবে।

ওয়েব সাইটটির নীচের দিকে “Registration” বাটনে ক্লিক করতে হবে।

Create an Account” নামের নতুন একটি Page আসবে। এখানে “Personal Information” এর সংশ্লিষ্ট ঘরগুলো প্রয়োজনীয় তথ্যাদি দিয়ে পূরণ করতঃ Security code ঘরের পাশে প্রদর্শিত “Security Code” দিয়ে পূরণ করে Register বাটনে ক্লিক করতে হবে।

সকল তথ্যাদি সঠিক থাকলে “Registration Successful” নামে নতুন একটি Page আসবে।

ই-টিকেটিং সিস্টেম থেকে তাৎক্ষনিকভাবে আপনার প্রদত্ত ই-মেইল ঠিকানা Bangladesh Railway এর থেকে একটি ই-মেইল পাঠানো হবে।

আপনার ই-মেইল এর মেসেজ বক্সে Bangladesh Railway প্রদত্ত ই-মেইলটি খুলতে হবে। মেসেজের ভিতর রক্ষিত “Click” লিংকটিতে ক্লিক করতে হবে। এ প্রক্রিয়ার পর যাত্রীর Registration প্রক্রিয়াটি সম্পূর্ণ হবে।

ক্রয় প্রক্রিয়াঃ
প্রথমে www_eticket_railway_gov_bd ওয়েব সাইটে প্রবেশ করতে হবে।

“Log in” এর প্যানেল ই-মেইল ঠিকানা, পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোড পূরণ করতঃ “Log in” বাটনে ক্লিক করতে হবে।

এরপর যে Pageটি আসবে তাতে “Purchase ticket” বাটনে ক্লিক করতে হবে।

এখানে যে Pageটি আসবে সে Page এ আপনার চাহিত ভ্রমণ তারিখ, প্রারম্ভিক স্টেশন, গন্তব্য স্টেশন, ট্রেনের নাম, শ্রেনী, টিকেট সংখ্যা যেভাবে রয়েছে তা পূরণ করতে হবে। এর পরের পেইজে “Registration Seat Available” দ্বারা চাহিত টিকেট এবং এর মূল্যমান জানিয়ে দেয়া হবে। টিকেট থাকলে “Purchase ticket” বাটন ক্লিক করতে হবে।

ক্রেডিট কার্ড, ক্যাশ কার্ড কিংবা ব্রাক ব্যাংকের একাউন্ট মারফত যাত্রির জমাকৃত টাকা থেকে টিকেট মূল্য কেটে নেয়া হবে এবং যাত্রীর ই-মেইলে ই-টিকেটটি পাঠিয়ে টিকেট নিশ্চিত করা হয়ে থাকে।

ই-মেইল মেসেজ বক্স থেকে প্রেরিত টিকেটটির প্রিন্ট নিয়ে ফটো আইডিসহ ই-টিকেট প্রদত্ত “Ticket Print Information” প্রদান করে সংশ্লিষ্ট সোর্স ষ্টেশন থেকে যাত্রার পূর্বে ছাপানো টিকেট সংগ্রহ করতে হবে।

[ বিঃদ্রঃ ২৬ মার্চ থেকে রেজিষ্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে ]

Bangladesh Railway E Ticketing Service
Pic - Sobuz Khan

Address

Haji Tobarok Plaza, House-114-(4th Floor), Road-2, Mirpur/1
Dhaka
1216

Opening Hours

Monday 10:00 - 19:00
Tuesday 10:00 - 19:00
Wednesday 10:00 - 19:00
Thursday 10:00 - 17:00
Friday 10:00 - 17:00
Saturday 10:00 - 19:00
Sunday 10:00 - 18:00

Telephone

+8801611766144

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pencil International posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pencil International:

Share