Hamja Air International -হামজা এয়ার ইন্টারন্যাশনাল

  • Home
  • Bangladesh
  • Dhaka
  • Hamja Air International -হামজা এয়ার ইন্টারন্যাশনাল

Hamja Air International -হামজা এয়ার ইন্টারন্যাশনাল Hajj License No.-811
Our Services:-
Hajj I Umrah I Visa Service I Air Ticketing
Contact: 01713161616, 01711142025

হজ ২০২৭-এর প্রি-রেজিস্ট্রেশন চলছে।পবিত্র হজের প্রস্তুতি নিন এখনই।নিরাপদ, নির্ভরযোগ্য ও আরামদায়ক হজ ব্যবস্থাপনার নিশ্চয়তা...
23/04/2026

হজ ২০২৭-এর প্রি-রেজিস্ট্রেশন চলছে।
পবিত্র হজের প্রস্তুতি নিন এখনই।

নিরাপদ, নির্ভরযোগ্য ও আরামদায়ক হজ ব্যবস্থাপনার নিশ্চয়তায় আজই আপনার আসন নিশ্চিত করুন।

রেজিস্ট্রেশন এর জন‍্য যা যা লাগবে
(১) আপনার এন.আই.ডি/পাসপোর্ট এর ফটোকপি
(২) পাসপোর্ট সাইজের ১ কপি ছবি
(৩) মোবাইল নাম্বার
(৪) রেজিস্ট্রেশন ফি ৩০ হাজার টাকা

ইবাদতের এই মহাসফর হোক প্রশান্তিময়, সুশৃঙ্খল ও কল্যাণময়।

হামজা এয়ার ইন্টারন্যাশনাল
(হজ লাইসেন্স নং-৮১১)
অফিসঃ ক-৭/বি (২য় তলা), আইনুদ্দিন মুন্সী সড়ক, জগন্নাথপুর, বসুন্ধরা মেইন গেইট, ঢাকা।
মোবাইলঃ 01713-161616, 01711132025

হজ্জ্ব-২০২৬ পালনকারীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু টিপস:★১।  #লাগেজ_ট্যাগ:আপনার নাম, পাসপোর্ট নাম্বার, স্থায়ী ঠিকানা, বড় করে...
23/04/2026

হজ্জ্ব-২০২৬ পালনকারীদের জন্য গুরুত্বপূর্ণ কিছু টিপস:
★১। #লাগেজ_ট্যাগ:আপনার নাম, পাসপোর্ট নাম্বার, স্থায়ী ঠিকানা, বড় করে দেশের নাম, Emergency Contract Number ( বাংলাদেশ), এজেন্সির নাম ইত্যাদি সহ একটি কাগজ প্রিন্ট করে লেমেনিটিং করে লাগেজের সাথে বেধে দিন। যতগুলো লাগেজ তার ২ গুন প্রিন্ট করুন। যাওয়ার সময় একটি, আসার সময় একটি ব্যবহার করুন।
=>>> লাগেজ ট্যাগ ব্যবহারের ফলে এয়ারপোর্টে আপনার লাগেজ দ্রুত খুজে পেতে সুবিধা হবে। তাছাড়া হারিয়ে গেলেও মালিক চিনতে সুবিধা হবে।
★২। #লাগেজ_রেপিং:আপনার লাগেজগুলো রেপিং করে নিয়ে যাবেন। এতে আপনার লাগেজ নিরাপদ ও পরিষ্কার থাকবে।
★৩। #ইহরামের_কাপড়:ইহরামের জন্য ৩ সেট কাপড় নিন। যদি মক্কাতে আগে যান তবে ১ টি পড়ে যাবেন, ১ টি হ্যান্ড ব্যাগে নিন (বিমানে কোন কারনে ইহরামের কাপড় নষ্ট হলে হ্যান্ড ব্যাগেরটি পড়ে নিন) এবং ১ টি বড় লাগেজে দিন।পরে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করুন।
=>>>হজ্জ্বের সময় প্রচুর ভিড় থাকবে তাই এক ইহরামের কাপড় ধুয়ে বার বার ব্যবহারের সুযোগ কম পাবেন।
★৪। #মোবাইলের_সিম:
মক্কা বা মদিনায় পৌছে হোটেলে চেক ইন করে বা উমরাহ শেষ করে ঠান্ডা মাথায় মোবাইলের সিম কিনুন। সৌদি আরবে STC (Saudi Telecom Company), Zain এবং Mobily সিমগুলো চলে। রাস্তার পাশে এই সিমগুলো বিক্রির অস্থায়ী দোকান পাবেন। পছন্দমত প্যাকেজ দেখে আপনার অবস্থান কালীন পুরো সময় চলে এমন প্যাকেজ দেখে সিম নিন, কারন রিচার্জের চেয়ে সিম কেনা সাশ্রয়ী।
=>>> অনেকে বাংলাদেশ থেকে সিম রোমিং করে নিয়ে যায়, রোমিং এ সব জায়গায় ভাল নেটওয়ার্ক পাবেন না। অনেকটা 2G লেভেলের নেটওয়ার্ক। আমার মতে STC কেনা উত্তম।
★৫। #সফরসঙ্গী_সবার_জন্য_মোবাইল_সিম_কিনুন:
স্বামী/স্ত্রী/বাবা/মা/ছেলে/মেয়ে/সফরসঙ্গী সকলের জন্য মোবাইল সিম কিনুন। ১ টি ভিসার বিপরীতে ২ টি সিম কিনতে পারবেন।
=>>> অনেকেই টাকা খরচের হিসেব করে ১ টি সিম কিনে, মনে করেন ১ টি সিম দিয়ে বাংলাদেশ কথা বললেই তো হবে। আসলে বাংলাদেশে কথা বলার চেয়ে সৌদিতে সফরসঙ্গীদের খুজে পেতে বা যোগাযোগ করতে মোবাইল বেশি প্রয়োজন হয়।
★৬। ুন_জুতা_না_নেওয়া:
প্রতিদিন প্রচুর পরিমান হাটতে হয়। তাই নতুন জুতা নিলে পায়ে ফোসকা পড়ে আপনার স্বাভাবিক চলাফেরা ব্যহত হবে। তাই কষ্ট এড়াতে একদম নতুন জুতা পরিহার করুন।
=>>> মনে রাখবেন ইহরাম পড়া অবস্থায় চামড়ার জুতা বা পায়ের উপরিভাগ ঢেকে যায় এমন জুতা/ মোজা পড়া নিষেধ।
=>>> জুতা হারানো খুবই স্বাভাবিক, তাই ভাল মানের ২ জোড়া স্যান্ডেল নিন।
=>>> মক্কা/মদিনায় আলগা জুতা কোথাও রাখবেন না, ক্লিনাররা একটু পর পর পরিষ্কার করে ডাম্পিং এ দিয়ে দেয়।সব সময় জুতার ব্যাগে জুতা ভরে কাধের ব্যাগে রাখুন।
★৭। #মসজিদে_নামাজের_চেষ্টা_করুন:
হজ্জের সময় প্রচুর ভিড় থাকবে। ৩-৪ কি:মি পর্যন্ত রাস্তায় মানুষ নামাজ পড়বে। এত টাকা খরচ করে আল্লাহর ঘরের পরিবর্তে যদি রাস্তায় নামাজ পড়তে হয়, এর সমান কষ্ট আর নেই। তাই রাস্তায় যেন নামাজ পড়তে না হয় সে জন্য হোটেল থেকে আগে আগেই নামাজের উদ্দেশ্যে বের হন। রাস্তায় নামাজ আদায় করবেন না মনস্থির করুন, তাহলে এটা আপনার জন্য সহজ হবে।
=>>> প্রত্যেক আযানের ৫-৬ মিনিটের মধ্যেই নামাজের একামত শুরু হয়। তাই বাংলাদেশের মত আযান হলে হোটেল থেকে বের হবেন এমন চিন্তা পরিহার করুন।
★৮। #সঙ্গী_নির্বাচন:
৩-৪ জনের সঙ্গী নির্বাচন করুন এবং একসাথে দলবদ্ধ ভাবে নামাজে যান ও সকল কাজ সম্পন্ন করুন। সবার মোবাইল নাম্বার সেভ করে রাখুন। একটি জায়গা আগে থেকেই চিনে রাখুন, দলের কেউ হারিয়ে গেলে বা দলছুট হলে সবাই সেখানে অপেক্ষা করুন। তাহলে খুজে পেতে সুবিধা হবে।
=>>>সাথে মহিলা থাকলে তাদের ও দল গঠন করে দিন। তারা তাদের মত একসাথে নামাজের জায়গায় থাকবে। দলগতভাবে গেলে ইচ্ছে করলেই লেট করা যায় না, তাই ইবাদতে প্রতিযোগিতা আসে, এটা একটা ভাল দিক।
=>>> টয়লেট (WC- Water Closet) গুলো চিহ্ন হিসেবে ব্যবহার করতে পারেন। WC-4, 6, 7 চিহ্ন হিসেবে সুবিধাজনক।
★৯। #মহিলা_সঙ্গীদের_প্রতি_বিশেষ_নজর_রাখুন:
যেহেতু মহিলারা হারানোর সম্ভবনা খুব বেশি, তাই নামাজ শেষে কখন বের হবেন আগে থেকেই জানিয়ে রাখুন এবং আগেই গিয়ে মহিলাদের নামাজের জায়গার পাশে অপেক্ষা করুন। মহিলারাও সঙ্গী হারালে কোথায় অপেক্ষা করবে শিখিয়ে দিন।
★১০। #টয়লেট_ব্যবহার:
মসজিদুল হারামের একদম বাহিরে সবগুলো টয়লেটের অবস্থান। WC #4 এবং WC #7 মহিলাদের (আরো আছে) , বাকিগুলো পুরুষদের। মনে রাখবেন একবার টয়লেটের জন্য মসজিদ থেকে বের হলে পূর্বের জায়গায় যেতে পারবেন না, এটা নিশ্চিত। কারন মসজিদে ঢোকা এবং বের হওয়া কোনটাই আপনার নিয়ন্ত্রণে থাকবে না। কেন্দ্রীয়ভাবে গেটগুলো পুলিশ নিয়ন্ত্রণ করে থাকে।
=>>> প্রস্রাব/ পায়খানার একদম জোরে চাপ আসার আগেই বের হওয়ার প্রস্তুতি নিন। টয়লেট পর্যন্ত যেতে সময় লাগবে এবং টয়লেটেও প্রচুর ভিড় থাকে। একা একা বের না হয়ে, কমপক্ষে সাথে একজনকে রাখবেন।
=>>> মসজিদের টয়লেটে সাধারণত আমাদের দেশের মত টিস্যু থাকে না। তাই সবসময় কাছে প্রয়োজনীয় টিস্যু রাখুন।
★১১। #চেপ্টা_সাইজের_৩_পিন_সকেট_নিন:
প্রায় প্রতিটি হোটেলের সকেটগুলো চেপ্টা সাইজের ৩ পিন সকেট, যেটাতে মোবাইলে চার্জার ঢুকে না। তাই চেপ্টা ৩ পিন >> ২ পিন সকেট লাগেজে করে নিয়ে যাবেন। না হলে অনেক খোজাখুজি করে ওখানে কিনতে হবে।
★১২। #চা_এবং_কেতলি:
যাদের চা পানের অভ্যাস আছে, অতিরিক্ত খরচ ও পরনির্ভরশীলতা এড়াতে প্রয়োজনীয় চা এবং ছোট কেতলি লাগেজে নিতে পারেন।
★১৩। #এন্টিবায়োটিক_এবং_প্রয়োজনী_ঔষধ_নেওয়া:
ডাক্তারের সাথে পরামর্শ করে ৩ ডোস এন্টিবায়োটিক (ভিন্ন ভিন্ন ধরনের), ওরস্যালাইন, ওয়ান টাইম ব্যান্ডেজ, গজ, স্যাভলন, নাপা, মেট্রোনিডাজল, কফের সিরাপসহ যার যার প্রেসক্রিপশন অনুযায়ী চলমান ঔষধ একটি প্লাস্টিকের বক্সে ভরে লাগেজে নিন। লাগেজে প্রচুর চাপ লাগে, তাই এই বক্সটি সব ঔষধকে ভাল রাখবে।
=>>> ডায়াবেটিস, উচ্চরক্তচাপ এবং হার্টের রোগীরা তাদের সঙ্গীদেরকে নিজ নিজ রোগ সম্পর্কে এবং অসুস্থতার মুহুর্তে করণীয় সম্পর্কে অবহিত করে রাখুন।

হজ পারমিট ও হজ ভিসার মধ্যে পার্থক্য সম্পর্কে জানুন, যাতে আপনার প্রক্রিয়াগুলো সঠিকভাবে সম্পন্ন হয় এবং অনুমোদিত নিয়ম অন...
22/04/2026

হজ পারমিট ও হজ ভিসার মধ্যে পার্থক্য সম্পর্কে জানুন, যাতে আপনার প্রক্রিয়াগুলো সঠিকভাবে সম্পন্ন হয় এবং অনুমোদিত নিয়ম অনুযায়ী ইবাদত পালন করা যায়।

হজে নারীর ইহরামের বিধান কী?
22/04/2026

হজে নারীর ইহরামের বিধান কী?

দোয়া কবুলের সেই স্বপ্নিল স্থানসমূহ... ✨🕋লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক! পবিত্র হজের সফরে আমরা অনেকেই জানি না ঠিক কোন জায়গ...
22/04/2026

দোয়া কবুলের সেই স্বপ্নিল স্থানসমূহ... ✨🕋

লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক! পবিত্র হজের সফরে আমরা অনেকেই জানি না ঠিক কোন জায়গাগুলোতে দোয়া করলে তা দ্রুত কবুল হয়। মাতাফ থেকে আরাফাত, মুলতাজাম থেকে মিনা—প্রতিটি ধূলিকণায় মিশে আছে রহমত।

এই তালিকায় থাকা ১৫টি স্থানে দোয়া করতে ভুলবেন না। (তালিকাটি ছবিতে দেখুন/উপরে দেওয়া হলো)।

আল্লাহ আমাদের সবার হজ ও নেক আমলগুলো কবুল করে নিন। যারা এখনো যেতে পারেননি, আল্লাহ তাদের যাওয়ার ব্যবস্থা করে দিন। আমিন।

লাগেজের নিয়ম মেনে চললে আপনার চলাচল সহজ হয় এবং ভ্রমণ প্রক্রিয়ার বিলম্ব কমে।
22/04/2026

লাগেজের নিয়ম মেনে চললে আপনার চলাচল সহজ হয় এবং ভ্রমণ প্রক্রিয়ার বিলম্ব কমে।

নুসুক কার্ড আপনার হজ যাত্রার সময় চলাচল সহজ করে, আপনাকে সেবাগুলোতে প্রবেশের সুযোগ দেয় এবং যাত্রার বিভিন্ন পর্যায়ে আপনা...
22/04/2026

নুসুক কার্ড আপনার হজ যাত্রার সময় চলাচল সহজ করে, আপনাকে সেবাগুলোতে প্রবেশের সুযোগ দেয় এবং যাত্রার বিভিন্ন পর্যায়ে আপনাকে নির্দেশনা দিতে সহায়তা করে।

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু,সম্মানিত হজযাত্রীবৃন্দ,নুসুক কার্ড আপনার হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ এ...
21/04/2026

আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু,

সম্মানিত হজযাত্রীবৃন্দ,

নুসুক কার্ড আপনার হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং একমাত্র ডকুমেন্ট।

অনুগ্রহ করে নিচের বিষয়গুলো গুরুত্বসহকারে লক্ষ্য করুনঃ
🔹 নুসুক কার্ড ছাড়া হারাম শরীফে প্রবেশ করা যাবে না
🔹 মক্কার বিভিন্ন স্থানে চলাচলের সময় বারবার চেক করা হয়
🔹 কার্ড না থাকলে পুলিশি জিজ্ঞাসাবাদ বা সমস্যায় পড়তে পারেন
🔹 হজ পারমিশন ও মাশায়ের (মিনা, আরাফা, মুযদালিফা) প্রবেশ এই কার্ডের উপর নির্ভরশীল
🔹 কোন অবস্থাতেই কার্ড হারানো যাবে না

📌 সৌদি আরবে পৌঁছার পর আপনাদের হোটেল থেকেই নুসুক কার্ড প্রদান ও এক্টিভ করে দেওয়া হবে ইনশাআল্লাহ।
📌 কার্ডটি সাধারণত ফিতা দিয়ে গলায় ঝুলানো থাকে—
👉 কখনোই ফিতা থেকে কার্ড খুলবেন না
👉 সবসময় গলায় বা নিরাপদ স্থানে রাখবেন
⚠️ সতর্কতা:

যেখানেই যান—নুসুক কার্ড সাথে রাখুন। এটি ছাড়া বাইরে বের হবেন না।

আল্লাহ তাআলা আমাদের সকলের হজ কবুল করুন। আমীন 🤲

#নুসুক_কার্ড

যে ব্যক্তি আল্লাহর উদ্দ্যেশ্যে হজ করলো এবং অশালীন কথাবার্তা ও গুনাহ হতে বিরত রইলরাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহর উদ্দ্যেশ্...
21/04/2026

যে ব্যক্তি আল্লাহর উদ্দ্যেশ্যে হজ করলো এবং অশালীন কথাবার্তা ও গুনাহ হতে বিরত রইল

রাসূল বলেন, যে ব্যক্তি আল্লাহর উদ্দ্যেশ্যে হজ করলো এবং অশালীন কথাবার্তা ও গুনাহ হতে বিরত রইল, সে ঐ দিনের মত নিষ্পাপ হয়ে হজ হতে ফিরে আসবে যেদিন তাকে তার মা জন্ম দিয়েছিল।

সহীহ বুখারী
-হাদীসবিড ১৫২১, ইসলামিক ফাউন্ডেশনঃ ১৪২৮

শুভ বাংলা নববর্ষ-১৪৩৩
13/04/2026

শুভ বাংলা নববর্ষ-১৪৩৩

13/04/2026

Address

House: Ka-7B (1st Floor), Aynuddin Munshi Sarak, Jagonnathpur, Bashundhara Main Road, Vatara
Dhaka
1229

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801711742031

Website

Alerts

Be the first to know and let us send you an email when Hamja Air International -হামজা এয়ার ইন্টারন্যাশনাল posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Hamja Air International -হামজা এয়ার ইন্টারন্যাশনাল:

Share

Category