14/10/2026
🇨🇳 চায়না ভিসা নিয়ে অযথা ভয় নয়, সঠিক তথ্য জানুন🇨🇳
অনেকেই চায়না ভিসার মেয়াদ শেষ হওয়ার তারিখ যত ঘনিয়ে আসে, ততই চিন্তায় পড়ে যান। এমনকি ভিসার মেয়াদের শেষ দিন চায়নায় প্রবেশ করা যাবে কিনা যদি রিটার্ন টিকেট ভিসা মেয়াদের পরে থাকে, তা নিয়েও অনেকের মনে ভয় কাজ করে।
📌 তাই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য যদিও অনেকেই জানে তারপরও যারা জানে না তাদের জন্য এই পোস্ট📌
আপনার চায়না ভিসায় উল্লেখিত (Enter Before/Expiry Date তারিখের মধ্যে এমনকি শেষ দিনেও আপনি চীনে প্রবেশের চেষ্টা করতে পারেন—যদি আপনার ভিসা বৈধ থাকে এবং প্রবেশের অন্যান্য শর্ত পূরণ করেন।
তবে মনে রাখবেন, ভিসার মেয়াদ (Enter Before/Expiry Date) এবং চীনে থাকার অনুমোদিত সময় (Duration of Each Stay) এক বিষয় নয়। কারণ অনেকের ভিসায় (Duration of Each Stay) ১৫/১০ দিনেও দিয়ে থাকে যদিও তার সংখ্যা .০০০১%। তাই সবার ক্ষেত্রে ৩০ দিন থাকার অনুমতি নিশ্চিত ধরে নেওয়া ঠিক নয়।
✅ তাই ভ্রমণের আগে ভিসার শর্তগুলো ভালোভাবে যাচাই করুন। সঠিক তথ্য জানুন, অযথা আতঙ্কিত হবেন না এবং পরিকল্পনা অনুযায়ী ভ্রমণ করুন।