She Travellers

She Travellers Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from She Travellers, Travel Agency, Rahat Tower,14 Biponon,Banglamotor (Beside Sony Shoowroom), Dhaka.

11/04/2016
04/01/2016

http://goplaces.lk Polonnaruwa The glory of medieval Sri Lanka is seen at Polonnaruwa, the mediaeval capital of the Island. An ancient and compact city, Polo...

ঘরে বসেই ৬৮ টি দেশের ভিসা চেক করুন :::::::::: ১। তানজানিয়া www.tanzania.go.tz২। কাতার http://www.moi.gov.qa/site/englis...
23/11/2015

ঘরে বসেই ৬৮ টি দেশের ভিসা চেক করুন ::::::::::
১। তানজানিয়া www.tanzania.go.tz
২। কাতার http://www.moi.gov.qa/site/english
৩। কুয়েত www.moi.gov.kw
৪। পাকিস্তান http://www.moitt.gov.pk/
৫। সৌদি আরব http://www.moi.gov.sa/
৬। দুবাই/আরব আমিরাত www.moi.gov.ae
৭। মিশর http://www.moiegypt.gov.eg/english/
৮। বাংলাদেশ www.moi.gov.bd
৯। সাইপ্রাস http://moi.gov.cy/
১০। নেপাল http://www.moic.gov.np/
১১। আলবেনিয়া http://www.moi.gov.al/
১২। জামবিয়া http://www.moi.gov.gm/
১৩। জর্দান http://www.moi.gov.jo/
১৪। ইন্ডিয়া http://labour.nic.in/
১৫। কেনিয়া www.labour.go.ke/
১৬। ইটালী https://www.visaservices.org.in/Italy-Bangladesh-Tracking/
১৭। সিংগাপুর www.mom.gov.sg/
১৮। গ্রীস http://www.mddsz.gov.si/en
১৯। শ্রীলংকা http://www.labourdept.gov.lk/
২০। দক্ষিণ আফ্রিকা www.labour.gov.za/
২১। ইরান http://www.irimlsa.ir/en
২২। গানা http://www.ghana.gov.gh/
২৩। তাইল্যান্ড www.mfa.go.th
২৪। বাহরাইন www.mol.gov.bh
২৫। ভূটান www.molhr.gov.bt/
২৬। কলমবিয়া www.labour.gov.bc.ca/esb/ www.gov.bc.ca/citz
২৭। কানাডা www.labour.gov.on.ca/english/
২৮। বারবাডোস www.labour.gov.bb/
২৯। কোরিয়া www.moel.go.kr/english
৩০। জাপান www.mhlw.go.jp/english/
৩১। সাইপ্রাস http://www.mfa.gov.cy/
৩২। ভিয়েতনাম english.molisa.gov.vn/
৩৩। নিউজিল্যান্ড www.dol.govt.nz/
৩৪। নামিবিয়া www.mol.gov.na/
৩৫। মালদ্বীপ mhrys.gov.mv/
৩৬। মায়ানমার www.mol.gov.mm/
৩৭। লেবানন http://www.labor.gov.lb/
৩৮। পোল্যান্ড www.mpips.gov.pl/en
৩৯। ইংল্যান্ড www.ukba.homeoffice.gov.uk
৪০। বুলগেরিয়া http://www.mlsp.government.bg/en
৪১। আমেরিকা www.dvlottery.state.gov/ESC http://www.dol.gov/
৪২। স্পেন www.mtin.es/en
৪৩। ইউক্রেইন http://www.mlsp.gov.ua/
৪৪। উগান্ডা http://www.mglsd.go.ug/
৪৫। পেলেস্তাইন www.mol.gov.ps/
৪৬। ব্রুনাই http://www.labour.gov.bn/
৪৭। ইয়ামেন http://www.dol.gov/
৪৮। নেদারল্যান্ড http://english.szw.nl/
৪৯। জামবিয়া www.mlss.gov.zm
৫০। অষ্ট্রেলিয়া http://www.workplace.gov.au/
৫১। জিমবাবুয়ে http://www.dol.gov/
৫২। ফিলিফাইন www.dole.gov.ph/
৫৩। মালয়েশিয়া www.mohr.gov.my
৫৪। রাশিয়া http://www.labour.gov.on.ca/
৫৫। ভারতীয় ভিসা আবেদন : http://www.indianvisaonline.gov.in/visa/
http://indianvisaonline.gov.in/visa/indianVisaReg.jsp
৫৬।দুবাই : http://www.mol.gov.ae/arabic/newindex.aspx
http://www.mol.gov.ae/english/newindex.aspx
৫৭।কানাডা : http://www.cic.gc.ca/english/index.asp
৫৮।আমেরিকা : https://www.vfs.org.in/UKG-PassportTracking/
৫৯।ওমানের ভিসা : http://www.rop.gov.om/
৬০।আবুধাবী ( দুবাই), http://www.mol.gov/
৬১।বাহরাইন http://www.markosweb.com/www/mol.gov.sa/
৬২।সৌদি আরব, http://www.saudiembassy.net/
৬৩।কানাডা, http://www.huembwas.org/ হাঙ্গেরী
৬৪।সংযুক্ত আরবআমিরাত : http://www.mol.gov.ae/ownersservices/employeeCredential.aspx
৬৫।ওমান : http://www.rop.gov.om/english/onlineservices-visastatus.asp
৬৬।U.A.E ভিসা চেক করার লিঙ্ক হল http://united-arab-emirates.visahq.com/
৬৭। সিঙ্গাপুরের ভিসা চেক দিতে চাইলেhttp://singapore.embassyhomepage.com/
৬৮। Entry Permit চেক করার জন্য http://www.moi.gov.ae/
***** লেখাটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুণ!*****

সমুদ্রে প্রমোদভ্রমণে বাংলাদেশ-ভারত সমঝোতা :::::::::::::::::::::::বাংলাদেশ ও ভারতের পর্যটকরা যাতে দু’দেশের সমুদ্রোপকূল ঘে...
17/11/2015

সমুদ্রে প্রমোদভ্রমণে বাংলাদেশ-ভারত সমঝোতা :::::::::::::::::::::::

বাংলাদেশ ও ভারতের পর্যটকরা যাতে দু’দেশের সমুদ্রোপকূল ঘেঁষে প্রমোদতরীতে ভ্রমণ করতে পারেন সেজন্য দিল্লিতে দু’দেশের মধ্যে একটি সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়েছে।

সোমবার দিল্লিতে শুরু হওয়া ভারত-বাংলাদেশের জাহাজ পরিবহন মন্ত্রণালয়ের সচিবদের মধ্যে আলোচনায় নৌপথে পর্যটকদের সফর করার বিষয়টি চূড়ান্ত করা হয়।

এই ব্যবস্থা চালু হলে ভারতীয় পর্যটকরা সরাসরি চেন্নাই থেকে বাংলাদেশের সেন্ট মার্টিনস দ্বীপে প্রমোদ সফরে যেতে পারবেন, ঢাকার কাছে নারায়ণগঞ্জ নদীবন্দর থেকে পর্যটকরা আসতে পারবেন ভারতের বিশাখাপত্তমে।

ভারত ও বাংলাদেশ– এই দুই প্রতিবেশী একই বঙ্গোপসাগরের তটরেখায় অবস্থিত হলেও এতদিন দু’দেশের মধ্যে কোনো জাহাজ চলাচল ছিল না বললে চলে। যাত্রী পরিবহন এবং দ্বিপাক্ষিক স্তরে নৌপথে সরাসরি পণ্য পরিবহনেরও কোনো পদ্ধতি এতদিন চালু ছিল না।

অথচ গত চব্বিশ ঘন্টার মধ্যে সেই দুটো বাধাই প্রায় পর পর দূর হয়ে গেল– প্রথমে কোস্টাল শিপিংয়ের মাধ্যমে পণ্য পরিবহনের প্রোটোকলে স্বাক্ষর করলেন দুই দেশের কর্মকর্তারা। তারপর এদিন দু’দেশের মধ্যে যাত্রী বা পর্যটক পরিবহনের প্রস্তাবও তুমুল উৎসাহের সঙ্গে অনুমোদিত হয়ে গেল।

সোমবার সন্ধ্যায় এই সংক্রান্ত সমঝোতায় সই করলেন ভারতের নৌপরিবহন সচিব রাজীব কুমার ও বাংলাদেশে তার কাউন্টারপার্ট শফিক আলম মেহেদি।

বাংলাদেশের জাহাজ পরিবহন মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলী ফখরুল ইসলাম বলছিলেন, এর মাধ্যমে বহু বছরের পুরনো একটি সমুদ্রযাত্রার পথ আবার বাঁচিয়ে তোলা হচ্ছে।

তিনি জানান, ‘ব্রিটিশ আমলে বা তারও আগে কিন্তু এই পথে জাহাজ চলাচল করত। এখন আবার আমরা সেটাই চালু করতে চাইছি। আজ যে সমঝোতাপত্র চূড়ান্ত হয়েছে, তার ভিত্তিতে দুই সরকার স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর চূড়ান্ত করবেন, যাতে বলা হবে কী পদ্ধতিতে এই জাহাজ-চলাচল হবে। এরপরই যাত্রী বা পর্যটক পরিবহন শুরু হবে বলে আমাদের আশা।’

থাইল্যান্ড বা সিঙ্গাপুর-মালয়েশিয়ার উপকূল ঘেঁষে প্রমোদতরীতে ভ্রমণ বা ক্রুজ সফর খুব জনপ্রিয় হলেও তার খুব কাছে বঙ্গোপসাগরের ভারত-বাংলাদেশ এলাকায় সেই ক্রুজের কিন্তু কোনো চল নেই।

তবে ভারত ও বাংলাদেশ আশা করছে এই রুটে যাত্রীদের মধ্যে ভাল চাহিদা থাকবে, সড়ক বা রেলপথের ঝামেলা এড়িয়ে দু’দেশের যাত্রীরাই সমুদ্রপথে প্রমোদভ্রমণে যেতে পছন্দ করবেন।

এইসব ক্রুজের জন্য বড় জাহাজপথে কোস্টাল রুট বা ছোট নৌযানে প্রোটোকল রুটে ভারতীয় যাত্রীদের হাতের নাগালে এসে যাবে সুন্দরবন বা সেন্ট মার্টিন্স, বলছিলেন ফখরুল ইসলাম।

এই যাত্রী পরিবহন শুরু হতে হতে অবশ্য আরো প্রায় বছরখানেক লেগে যাবে বলে দু’দেশের কর্মকর্তাদের অনুমান। তবে তারও অনেক আগে শুরু হয়ে যাবে দু’দেশের মধ্যে উপকূলপথে কার্গো বা পণ্য পরিবহন।

ভারতের পারাদ্বীপ বা চেন্নাই বন্দর থেকে বাংলাদেশের চট্টগ্রামে এতদিন পণ্য আসত কলম্বো বা সিঙ্গাপুর বন্দর ঘুরে– কিন্তু বেশ কয়েক সপ্তাহের লম্বা সেই নৌযাত্রাই এখন কমে আসবে মাত্র কয়েকদিনে।

সোজা কথায়, পণ্য ও যাত্রী পরিবহন দুটো ক্ষেত্রেই ভারত ও বাংলাদেশের মধ্যে সমুদ্রপথের এক নতুন দিগন্ত খুলে যাবে আগামী কয়েক মাসের মধ্যে।
সূত্র: বিবিসি

ভিসা ছাড়াই ৫০ দেশে যেতে পারেন বাংলাদেশিরা ::::::::::::::::::::::::::::::::একজন বাংলাদেশি হিসেবে আপনি গর্ব করতেই পারেন। ক...
17/09/2015

ভিসা ছাড়াই ৫০ দেশে যেতে পারেন বাংলাদেশিরা ::::::::::::::::::::::::::::::::

একজন বাংলাদেশি হিসেবে আপনি গর্ব করতেই পারেন। কারণ ভিসা ছাড়াই শুধু বাংলাদেশের পাসপোর্টের জোরে আপনি ৫০টি দেশ ভ্রমণ করতে পারবেন। আর্থিক খাতের পরামর্শক প্রতিষ্ঠান আরটন ক্যাপিটাল প্রভাবশালী পাসপোর্টের তালিকা তৈরি করেছে, যেখানে বাংলাদেশের অবস্থান ৬৭তম।
অরটন ক্যাপিটালের নিয়ন্ত্রিত পাসপোর্ট ইনডেস্ক ডটঅর্গ ওয়েবসাইট সূত্রে জানা গেছে, বাংলাদেশি পাসপোর্টধারীরা ৫০টি দেশে ভিসা ছাড়াই ভ্রমণ করতে পারেন। এ দেশগুলোর কয়েকটিতে বাংলাদেশি পাসপোর্টধারীদের কোনো ভিসার প্রয়োজনই হয় না। বাকি দেশগুলোর প্রায় সবগুলোর ক্ষেত্রেই সেখানে পৌঁছে ‘অন অ্যারাইভাল ভিসা’ করে নিতে হবে। আর, দু-একটি দেশের ক্ষেত্রে ভিন্ন ব্যবস্থা প্রযোজ্য।
পাসপোর্ট ইনডেক্স ডটঅর্গে বিভিন্ন দেশের পাসপোর্টের প্রভাব নিয়ে ৮০ পর্যন্ত তালিকা করা হয়েছে, যেখানে বাংলাদেশের অবস্থান ৬৭। কোনো দেশের পাসপোর্টধারী ভিসা ছাড়াই অন্য দেশের যাওয়ার সংখ্যার ভিত্তিতে এই তালিকা করা হয়েছে। বাংলাদেশ ছাড়াও মাইক্রোনেশিয়া ও টোগোর পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই ৫০টি দেশে ভ্রমণ করতে পারেন। পাসপোর্টের প্রভাবের তালিকায় সার্কভুক্ত দেশগুলোর অবস্থান হলো, আফগানিস্তান ৭৯ (পূর্বে ভিসা লাগবে না ৩৮ দেশে), ভারত ৫৯ (ভিসাহীন ৫৯), পাকিস্তান ৭১ (ভিসাহীন ৪৬), মালদ্বীপ ৫৩ (ভিসাহীন ৬৫), নেপাল ৭৯ (ভিসাহীন ৩৮), ভুটান ৭৯ (ভিসাহীন ৪০), শ্রীলংকা ৭০ (ভিসাহীন ৪৭)।

বিশ্বের সবচেয়ে প্রভাবশালী পাসপোর্ট হলো যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের। তালিকায় এক নম্বরে থাকা দেশ দুটির পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়াই ১৪৭ টি দেশে যাওয়া যায়। আর তালিকার একদম তলানিতে ৮০তম অবস্থানে আছে সাওটম ও প্রিন্সিপে, ফিলিস্তিন, সলোমন আইল্যান্ড, মিয়ানমার ও দক্ষিণ সুদান। এই দেশগুলোর পাসপোর্টে মাত্র ২৮টি দেশে ভিসা ছাড়া প্রবেশাধিকার আছে।
বাংলাদেশি পাসপোর্টধারীদের ৫০টি দেশে ভিসা ছাড়াই প্রবেশের অনুমতির কথা বলা হলেও পার্সপোর্ট ইনডেস্ক ডট অর্গ দেশগুলোর তালিকা প্রকাশ করেনি। আর উইকিপিডিয়া ও বিভিন্ন দেশের দূতাবাস সূত্রে নিন্মোক্ত ৪৫ টি দেশের ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।
উইকিপিডিয়া ও বিভিন্ন দেশের দূতাবাসের তথ্য অনুযায়ী, বাংলাদেশের পাসপোর্টধারীদের কোনো ভিসাই লাগবে না এমন দেশগুলো হলো :
১. বাহামাস (চার সপ্তাহ পর্যন্ত)
২. বার্বাডোস (ছয় মাস)
৩. ডোমিনিকা (ছয় মাস)
৪. ফিজি (চার মাস)
৫. গাম্বিয়া (তিন মাস)
৬. গ্রানাডা (তিন মাস)
৭. হাইতি (তিন মাস)
৮. জ্যামাইকা
৯. লেসোথো (তিন মাস)
১০. মালাওয়ি (তিন মাস)
১১. মাইক্রোনেশিয়া (এক মাস)
১২. সেইন্ট কিটস অ্যান্ড নেভিস
১৩. সেইন্ট ভিনসেন্ট অ্যান্ড দ্য গ্রানাডিনস (এক মাস)
১৪. ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো
১৫. ভানুয়াতু (এক মাস)
১৬. মন্টসেরাত (তিন মাস)
১৭. টার্ক অ্যান্ড সিসেরো আইল্যান্ড (এক মাস)
১৮. ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ড (এক মাস)
১৯. মাক্রোনেশিয়া (এক মাস)
২০. নিউয়ি (এক মাস)
বাংলাদেশি পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই যেতে পারবেন, তবে সেখানে পৌঁছে ভিসা করতে হবে এমন দেশগুলো হলো:
১. ভুটান
২. বলিভিয়া (তিন মাসের ভিসা)
৩. কেপ ভার্দে
৪. কমোরোস
৫. গিনি বিসাউ (তিন মাস)
৬. মাদাগাস্কার (তিন মাস)
৭. মালদ্বীপ (এক মাস)
৮. মাওরিতানিয়া
৯. মোজাম্বিক (এক মাস)
১০. নেপাল (এক মাস)
১১. নিকারাগুয়া (তিন মাস)
১২. তিমরলেস্টে (এক মাস)
১৩. টোগো (সাত দিন)
১৪. তুভালু (এক মাস)
১৫. উগান্ডা
১৬. বুরুন্ডি
১৭. জিবুতি (এক মাস)
১৮. আজারবাইজান (এক মাস)
১৯. ম্যাকাউ (এক মাস)
বাংলাদেশের পাসপোর্ট থাকলে ভিসা লাগবে না তবে বিশেষ অনুমোদন লাগবে এমন দেশগুলো হলো :
১. কিউবা (টুরিস্ট কার্ড জোগাড় করতে হবে, মেয়াদ তিন মাস)
২. সামোয়া (ঢোকার অনুমতিপত্র থাকলেই হলো, মেয়াদ দুই মাস)
৩. সেচেলেস (ভ্রমণের অনুমতিপত্র থাকতে হবে, মেয়াদ এক মাস)
৪. সোমালিয়া (ওই দেশে থাকা কেউ স্পন্সর করলে ভিসা পৌঁছেও করা যাবে, যার মেয়াদ হবে এক মাস। তবে সোমালিয়া পৌঁছানোর দুদিন আগে সেখানকার বিমানবন্দরে বিষয়টি জানিয়ে রাখতে হবে)
৫. শ্রীলংকা (ভ্রমণের জন্য ইলেকট্রনিক অনুমোদনপত্র, মেয়াদ এক মাস)
৬. লাওস (সরকারি কোনো সফরের নথিপত্র থাকলে ভিসা প্রয়োজন হবে না)

LOTS OF FUN, MASTI :::::::::::
29/08/2015

LOTS OF FUN, MASTI :::::::::::

MUST Watch  & Share :::::::::::::::::::::::::
24/08/2015

MUST Watch & Share :::::::::::::::::::::::::

TVC: Beautiful Bangladesh (Land Of Rivers) Duration: 3.30 min Agency: Market Edge Ltd. Directed by: Gias Uddin Selim

Address

Rahat Tower,14 Biponon,Banglamotor (Beside Sony Shoowroom)
Dhaka
1000

Website

Alerts

Be the first to know and let us send you an email when She Travellers posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category