Toto company

Toto company You do adventure , we will carry your tension.... travel with TOTO company to explore the hidden beauty of Bangladesh

Assalamualaikum, we are travelling for last few years together and now we created the page to share our experience with others and guide people in an easy way. in our country people wander around in the name of sight seeing or traveling. we believe ''what mind doesn't know eye can not see''. so before traveling one should have detailed knowledge about the place, it's habitat,special attraction, e

verything. This page is to promote a knowledge based tour with experienced companion. we are working together to launch an ultimate tour partner very soon inshAllah.

Shuvo Boshonto.....
13/02/2016

Shuvo Boshonto.....

03/10/2015

is getting ready for amiakhum tour.. InshALLAH

One day tour..ঘুরে আসুন মাওয়া রিসোর্ট!-------------------------প্রমত্ত পদ্মা নদীর পাড়ে সামান্য এগিয়ে মাওয়া রিসোর্ট। যেমন...
29/09/2015

One day tour..
ঘুরে আসুন মাওয়া রিসোর্ট!
-------------------------
প্রমত্ত পদ্মা নদীর পাড়ে সামান্য এগিয়ে মাওয়া রিসোর্ট। যেমন শান্ত তেমনি প্রকৃতিক সৌন্দর্যে ভরপুর নিরিবিলি এলাকা। বিভিন্ন জাতের গাছ, সেই সাথে গাছে ঝুলছে ফল। হাত দিয়ে পেড়ে খান, কেউ কিছুই বলবে না! :-)

রয়েছে ছোট ছোট কাঠের পুল, সেই সাথে পুকুরে ডিঙ্গিতে চড়ে বেড়ানোর সুযোগ। রিসোর্টের ভিতরে রেস্তোরা, যেখানে পেতে পারেন তাজা ইলিশের স্বাদ- যে স্বাদ ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। কারণ, আগে যখন তখন বাজারে ইলিশ পাওয়া গেলেও এখন এই মাছটা হয়ে গেছে সোনার হরিণ! তা, পদ্মার পাড়ে হওয়ায় রিসোর্টে ইলিশের যেমন স্বাদ নেয়া যাচ্ছে, সেই সাথে রেস্তোরার অন্যান্য খাবারও তৃপ্তিদায়ক। যদিও দামটা একটু চড়া…

রিসোর্টের ভিতরে সারি সারি কটেজ, চাইলে থাকতেও পারেন। এমনিতে সারাদিন ঘুরে বেড়ান রিসোর্টের প্রবেশ মূল্য জনপ্রতি ৩০টাকা।
অবশেষে- যারা মাওয়া’র আশে পাশে থাকেন, তারা সিএনজিতে যেতে পারেন, তবে যারা ঢাকা থেকে যাচ্ছেন- তারা হয় বিআরটিসি, অথবা ‘ইলিশ’ পরিবহন কিংবা প্রাইভেট গাড়ি ভাড়া নিয়েও যেতে পারেন। আর আসার সময় পদ্মার পাড়ে হেঁটে আসতে ভুলবেন না… :-)

ভারি বর্ষণের ফলে ক্ষতি তো অবশ্যই হয়েছে স্থলের কিন্তু  পাশাপাশি বারবে ঝরনা গুলোর সৌন্দর্যও...।।
10/08/2015

ভারি বর্ষণের ফলে ক্ষতি তো অবশ্যই হয়েছে স্থলের কিন্তু পাশাপাশি বারবে ঝরনা গুলোর সৌন্দর্যও...।।

06/07/2015
03/07/2015

ঈদ এবং ঈদের ছুটিঃ

ঈদ আসলেই ভ্রমন পিপাসুরা ব্যস্ত হয়ে পরে ঈদের ছুটিতে কোথায় যাওয়া যায় এ নিয়ে।। তাই ঢাকাবাসীর জন্য ঈদের ছুটিতে ঘুরে বেরানোর জন্য কয়েকটি জায়গার নাম দিলামঃ

* মাওয়া রিসোর্টঃ

মুন্সিগঞ্জে পদ্মা নদীর পারেই অবস্থিত এই রিসোর্ট, সুন্দর গ্রামীন পরিবেশে শহুরে সুবিধা সম্পন্ন কটেজগুলো , মাঝখানে বড় পুকুর আর তাতে রয়েছে বোটিং এর সুবিধা, গাছগুলোতে মৌসুমি ফল ঝুলছে, সব মিলিয়ে বেশ আকর্ষণীয়।

* নক্ষত্র বাড়িঃ

গাজিপুরের শ্রীপুরের রাজাবাড়ি এলাকায় নক্ষত্র বাড়ি অবস্থিত। সুন্দর জায়গা তবে টাকা গুনতে হবে প্লাস প্লাস মানে একটু বেশি আর একটু বেশি । জায়গাটা সুন্দর , স্থাপত্য শৈলী , সার্ভিস, খাওয়া দাওয়া সব দিক দিয়েই ভাল তবে একটু ঘিঞ্জি মনে হবে, আর একটু খোলামেলা হল বেশি ভাল হত। তৌকির আর বিপাশা দম্পতি বানিয়েছে বলে হয়ত নামেই একটু বেশি চলে। তবে এই রিসোর্ট এর ওয়াটার কটেজ টা রাতে খুব সুন্দর লাগে, রাতের লাইটিং, রাতের বেলা সুইমিং পুলের উপরের ফ্লোরে বসে গল্প গুজব করতে ভালই লাগবে।

* জল ও জঙ্গলের কাব্যঃ

টঙ্গির পুবাইল এ অবস্থিত এই রিসোর্ট টি খুব সুন্দর একটি অবকাশ যাপনের জায়গা তবে তাদের জন্য যারা গ্রাম পছন্দ করে। আগে খবর দিয়ে যেতে হয় জায়গাটি তে কারন তারা খাবার দাবার তৈরি করবে আপনি আসবেন নিশ্চিত হলেই কারন তারা তাদের পুকুরেই মাছ ধরে, নিজেদের মুরগি জবাই করবে, পুরোদস্তুর গ্রাম্য নাস্তা, দুপুরের খাবার ইত্যাদি রান্না করবে। বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করুন অথবা পরবর্তী পোস্ট পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করুন।

* রাঙ্গামাটি ওয়াটার ফ্রন্ট রিসোর্টঃ

গাজিপুরের শফিপুরে অবস্থিত বিলাস বহুল রিসোর্ট । ইন্টেরিওর নান্দনিক, সবুজের সমারোহ, বাচ্চাদের খেলার জায়গা, সুইট সবকিছু ভাল এবং দামও সেইরকম। তবে তাদের বিভিন্ন কর্পোরেট সুবিধা আছে, আপনি সেই লাইন এ পরলে বেশ সুবিধাই পাবেন আশা করি।

আর যদি ঈদ ছুটি টাকে একটু ভিন্ন ভাবে উপভোগ করতে চান তবে নিচের জায়গা গুলোতে সহজেই ঘুরে আসে পারেনঃ

* মিরসরাইঃ খইয়াছরা ঝর্ণা, মহামায়া লেক। বিস্তারিত পরবর্তী পোস্টে

* সিতাকুন্ডঃ ইকো পার্ক, সহস্র ধারা ঝর্ণা, সুপ্ত ধারা ঝরনা- বিস্তারিত পরবর্তী পোস্টে

* চট্রগ্রামঃ ভাটিয়ারী গলফ কোরস অ্যান্ড লেক

* টেকনাফঃ নেচার পারকঃ বিস্তারিত পরবর্তী পোস্টে

* সাজেক ভ্যালী, খাগড়াছড়িঃ বিস্তারিত পরবর্তী পোস্টে অথবা আমাদের সাথে যোগাযোগ করুন

* খাগড়াছড়ি দেবতার পুকুর, হরটিকালচার পার্ক, আনসার ক্যাম্প, আলুটিলা গুহা, রিসাং ঝর্ণা, নিউজিল্যান্ড ট্যুরঃ বিস্তারিত পরবর্তী পোস্টে।

* নীলগিরি রিসোর্টঃ বিস্তারিত পরবর্তী পোস্টে অথবা আমাদের সাথে যোগাযোগ করুন।

* নীলগিরি, নীলাচল, মেঘলা, চিম্বুক, শৈল প্রপাত ট্যুরঃ বিস্তারিত পরবর্তী পোস্টে অথবা আমাদের সাথে যোগাযোগ করুন।

* কক্সবাজার ঈনানী, দরিয়া নগর, ডুলা হাজরা সাফারি পার্ক, মহেশখালি, সোনাদিয়া ট্যুর

* এছারাও আরও অনেক ঘুরার জায়গা আছে ঢাকার আশে পাশে ছাইলে সহজেই ঘুরে আস্তে পারেন , যেমনঃ

অঙ্গনা রিসোর্টঃ সূর্যনারায়ণ পুর , কাপাসিয়া, গাজিপুর।

থার্ড টেরেস রিসোর্টঃ কোনাবাড়ি, গাজিপুর ঢাকা।

আরশিনগর রিসোর্টঃ গাজিপুরের পাজুলিয়া গ্রামে অবস্থিত।

ফ্যান্টাসি কিংডম

নন্দন পার্ক

Have blast.. :)

গন্তব্য গজনি Destination Gajaniসকাল ৬ টা- মহাখালি বাস টারমিনালবাসের খোজ শুরু, ব্যস আর কি পেয়ে গেলাম ড্রিমল্যান্ড। ভাল বা...
25/06/2015

গন্তব্য গজনি Destination Gajani

সকাল ৬ টা- মহাখালি বাস টারমিনাল
বাসের খোজ শুরু, ব্যস আর কি পেয়ে গেলাম ড্রিমল্যান্ড। ভাল বাস। ভাড়া নিল জনপ্রতি ১৭০ টাকা। সাধারনত গেইটলক সারভিস কিন্তু ঈদের ছুটিতে বেশ খারাপ হয়ে যায় , থেমে থেমে যায়। যাই হক ঢাকা থেকে শেরপুর যেতে সময় সরবোচ্চ ৫ ঘন্টা লাগে , কিন্তু ট্রাফিক থাকলে কোন ভরসা নেই।

বেলা ২টা – শেরপুর আসতে আসতে অনেক দেরি হয়ে গেল কারন অই একটাই, অসম্ভব বেশি ট্র্যাফিক পুজার ছুটির কারনে।
রাস্তা থেকে কলা রুটি কিনেই আমরা রিজার্ভ করলাম একটা সিএনজি। ভারা নিল ৬০০ টাকা।

বেলা ৪টা- বাংলাদেশের যে কোন প্রান্তেই যাই এক একটা নতুন জিনিস দেখি, হয়ত এতা পৃথিবীর সব যায়গায়ই মনে হবে।
প্রত্যেকটা এলাকা স্বকীয় , বিচিত্র, ভিন্ন। ঘুরাঘুরির মজাটাই এখানে, একটা নতুন কিছুর সাথে পরিচিত হওয়া। যাই হোক বাংলার উত্তর প্রান্তের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে এক সময় হঠাত গা, হাত , পা ঠাণ্ডা হয়ে গেল। গ্রীষ্মের প্রচন্ড দাবদাহে হঠাত কি ঘটনা ঘটল বুঝলাম না, বেলা তখন ৪ টা। সামনে দেখি একটা সাইন বোর্ড , লেখা স্বাগতম গজনী অবকাশ কেন্দ্র। সত্যি অপূর্ব । এত গরমেও গজনী তে ঢুকার সাথে সাথে পথের সব ক্লান্তি নিমিষেই মিলিয়ে গেল আলহামদুলিল্লাহ। কাঠ ফাটা রোদেও শীতলতা, চারপাশের পাখির গান আর পাহারের কোলে এরকম একটা সুন্দর যায়গায় এসে মন জুরিয়ে গেল। গজনী অবকাশ কেন্দ্রে রয়েছে ক্রিন্সেন্ট লেক, লেকের ওপর রংধনু ব্রীজ, পদ্মসিড়ি, পানসিতরী নৌকা, প্যাডেল বোড , মুক্তিযুদ্ধ স্মুতিসৌধ, শিশু পার্ক, কবি নজরুল ইসলাম ও কবি রবিন্দ্র নাথ ঠাকুরের স্মৃতিফলক, মাটির নিচে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাতায়তের জন্য ড্রাগন ট্যানেল মুখের ভিতর দিয়ে পাতালপুরি, লাভলেইন, মৎস্য কুমারী, কবিতাবাগ, হাতি, বাঘ, জিরাফ, হরিণ, ডাইনোসরের প্রতিকৃতি। অবকাশ কেন্দ্রে অন্যতম আকর্ষণ সাইট ভিউ টাওয়ার।
গজনী অবকাশ কেন্দ্রে গাড়ী প্রবেশের জন্য উপজেলা পরিষদ চেকপোষ্ট থেকে বাস-কোচ, ট্রাক-৩ শ টাকা। মাইক্রোবাস,পিকআপ, মেক্সি-১শ ৫০টাকা। জিপ,কার,টেম্পু-১শ টাকা এবং সিএনজি-৫০টাকা দিয়ে গেটপাস নিতে হবে। অন্যথায় গজনী অবকাশ কেন্দ্রে গাড়ী ঢুকাতে পারবেন না। তাছাড়া সীমান্ত পথে বিজিবি ক্যাম্পে সে পাস দেখাতে হবে। আর অবকাশ কেন্দ্রে টাওয়ারের জন্য জনপ্রতি ৫ টাকা, শিশু পার্কের জন্য ১০টাক, প্যাডেল বোড ২০মিনিটে ৬০টাকা, পানসিতরী নৌকায় জনপ্রতি-১০টাকা এবং পাতালপুরি ড্রাগন ট্যানেলে জন প্রতি ৫টাকা প্রদর্শনী ফি রয়েছে।

খাবার দাবারঃ সব জায়গারই নিজস্ব কিছু ঐতিহ্য থাকে শেরপুর ও এর ব্যতিক্রম নয় , তাই গজনী থেকে শেরপুর এসেই আর একটা অটো রিকশা ভাড়া করে চলে গেলাম মিষ্টির বাজারে আর পেট পুরে খেলাম আর বাসার জন্য নিলাম বিখ্যাত সুস্বাদু ছানার পায়েস। অতঃপর বাস এর টিকেট নিয়ে রওয়ানা দিলাম ঢাকার উদ্দেশে।

সবার জন্য পরামর্শঃ
পরিষ্কার পরিচ্চন্নতা ঈমানের অঙ্গ। নিজে পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন, আপনার চারপাশ পরিষ্কার রাখুন, কোথাও কলার খোসাটা ফেলার আগে মনে করুন আপনার পাশের বাড়ির জানালা দিয়ে আপনার বিছানায় তা ফেললে কেমন লাগবে??

বালিয়াটি জমিদার বাড়ি :স্থাপত্য ঃবাংলাদেশের ১৯ শতকে নির্মিত রেনেসা যুগে নির্মিত স্থাপত্যকৌশলের সাহায্যে নির্মিত অন্যতম নি...
19/05/2015

বালিয়াটি জমিদার বাড়ি :
স্থাপত্য ঃ
বাংলাদেশের ১৯ শতকে নির্মিত রেনেসা যুগে নির্মিত স্থাপত্যকৌশলের সাহায্যে নির্মিত অন্যতম নিদর্শন । মোট সাতটি স্থাপনা নিয়ে এই জমিদার বাড়িটি অবস্থিত।সামনের চারটি প্রসাদ ব্যবহৃত হত ব্যবসায়িক কাজে।এই প্রসাদের পেছনের প্রাসাদকে বলা হয় অন্দর মহল যেখানে বসবাস করত তারা।এই বিশাল প্রাসাদটির চারপাশ সুউচ্চ দেয়াল দ্বারা পরিবেষ্টিত। এই প্রাসাদের তিনটি প্রবেশপথ আছে। যার প্রত্যেকটিতে অর্ধবৃত্তাকার খিলান আকৃতির সিংহ খোদাই করা তৌরণ বিদ্যমান।
এলাকাঃ
২০ একরের চেয়ে বেশি স্থান জুড়ে অবস্থিত।
জমিদারঃ
“গোবিন্দ রাম সাহা” বালিয়াতি জমিদার পরিবারের গোড়াপত্তন করেন।

ঢাকা থেকে যাত্রাঃ
ঢাকার গুলিস্তান থেকে মানিকগঞ্জ ,সাটুরিয়া যাওয়ার বাস পাওয়া যাবে। জনট্প্রতি ভাড়া পড়বে ১৫০-২০০ টাকা। সাটুরিয়া পৌঁছে সেখান থেকে রিকশা বা লোকাল সিএনজিতে করে জমিদার বাড়ি যাওয়া যাবে। ভাড়া ৬০-৮০ টাকা রিকশা নিলে। যদি নিজে গাড়ি নিয়ে যেতে চান তাহলে খেয়াল করবেন মানিকগঞ্জ শহরে পৌছার কিছু আগে সাটুরিয়ার কাছাকাছি রাস্তার বাম দিকেই বালিয়াটি জমিদার বাড়ি লেখা সাইন বোর্ড দেখা যাবে, সেই গলি দিয়ে ঢুকতে হবে। এরপর সোজা রাস্তায় মাইল দুয়েক গেলেই হবে। বালিয়াটি জমিদার বাড়ি রোববার পূর্ণদিবস আর সোমবার অর্ধদিবস বন্ধ থাকে। অন্যান্য সরকারি ছুটির দিনগুলোতেও বন্ধ থাকে। জমিদার বাড়িতে প্রবেশের জন্য টিকেটের মূল্য জনপ্রতি ১০টাকা।

19/05/2015

বাংলাদেশের জমিদার বাড়ি সমূহ

বাগেরহাটের জেলা
জমিদার ক্ষিতিষ চন্দ্রের বসতবাড়ির ধ্বংসাবশেষ

মানিকগঞ্জ
বালিয়াটি প্রাসাদ
তেওতা জমিদারবাড়ি

সাতক্ষীরা জেলা
হরিচরণ রায়চৌধুরীর জমিদারবাড়ি

মুন্সীগঞ্জ
ভাগ্যকূল রাজবাড়ি

ঝিনাইদহ জেলা
নলডাঙ্গা রাজবাড়ি
শৈলকূপা জমিদার বাড়ি

ময়মনসিংহ
মুক্তাগাছা জমিদারবাড়ি
রামগোপাল জমিদারবাড়ি

চুয়াডাঙ্গা জেলা
কাশিপুর জমিদারবাড়ি

নারায়ণগঞ্জ
পানাম নগরীর রাজবাড়ি সমগ্র

শরীয়তপুর
হাটুরিয়া জমিদারবাড়ি
মানসিংহের বাড়ি
ধানুকার মনসাবাড়

মাগুরা জেলা
বিড়াট রাজার বাড়ী, (শ্রীপুর জমিদারবাড়ি)


ঢাকা
আহসান মনজিল

শেরপুর
আড়াই আনী জমিদার বাড়ি
পৌনে তিন আনী জমিদার বাড়ি

ফরিদপুর
বাইশ রশি জমিদার বাড়ি

টাঙ্গাইল
নাগরপুর জমিদারবাড়ি
পাকুটিয়া জমিদারবাড়ি
করটিয়া জমিদার বাড়ি

গাজীপুর
পূবাইল জমিদারবাড়ি
বলিয়াদী জমিদারবাড়ি
কাশিমপুর জমিদারবাড়ি
দত্তপাড়া জমিদারবাড়ি

পাঁচবিবি
লোকমা জমিদার বাড়ি

মাদারীপুর
মিঠাপুর জমিদারবাড়ি

গোপালগঞ্জ
উলপুর জমিদারবাড়ি

15/05/2015

এক দিনের টুরের জন্য টোটো কোম্পানির কাছে আছে এক বিরাআআআআট লিস্ট ...। yesss তার মধ্য থেকে পছন্দ হল বালিয়াটি জমিদার বাড়ি. আর চলে গেলাম .. বন্ধুরা আপনারাও একদিন সময় করে ঘুরে আসুন বালিয়াটি জমিদার বাড়ি...... for any information or detailed printed direction from Dhaka to Baliyati palace u can call TOTO COMPANY

Address

Dhaka
1100

Opening Hours

Monday 10:00 - 10:00
Tuesday 10:00 - 10:00
Wednesday 10:00 - 10:00
Thursday 10:00 - 10:00
Saturday 10:00 - 10:00
Sunday 10:00 - 10:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Toto company posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category