06/08/2025
নতুন হার অনুযায়ী, সিঙ্গেল ট্রানজিট ভিসার ফি ৩,৬০০ টাকা, ডাবল এন্ট্রি ৭,২০০, টুরিস্ট ভিসার ফি ৪,৫০০ টাকা আর মাল্টিপল টুরিস্ট ভিসার ফি ২২,৫০০। এক বছরের নন-ইমিগ্রান্ট ভিসার ফি ২২,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া ও-এক্স, ডেস্টিনেশন থাইল্যান্ড ভিসা ও লং টার্ম রেসিডেন্ট ভিসার ফি আগের চেয়ে অনেক বেশি নির্ধারণ করা হয়েছে।
পাসপোর্ট ইস্যু ও অন্যান্য লিগালাইজেশন ফি নতুনভাবে নির্ধারণ করা হয়েছে ২,০০০ থেকে ৬,৮০০ টাকার মধ্যে।
এছাড়া, ১ সেপ্টেম্বর থেকে নতুনভাবে অনলাইন পেমেন্ট সিস্টেম চালু করা হচ্ছে। আবেদনকারীরা কমার্শিয়াল ব্যাংক অব সিলন ও ইস্টার্ন ব্যাংক লিমিটেডের মাধ্যমে অনলাইনে ভিসা ফি পরিশোধ করতে পারবেন।