Next Step Abroad

Next Step Abroad Your journey abroad starts here! Expert guidance, scholarships, and a clear pathway to global education!
(1)

সুইডেনে আবেদন করার আর মাত্র ১১ দিন বাকি। ব্যাচেলর এবং মাস্টার্স প্রোগ্রাম: • আবেদন করার শেষ তারিখ ১৫ জানুয়ারি ২০২৬, IEL...
05/01/2026

সুইডেনে আবেদন করার আর মাত্র ১১ দিন বাকি।

ব্যাচেলর এবং মাস্টার্স প্রোগ্রাম:
• আবেদন করার শেষ তারিখ ১৫ জানুয়ারি ২০২৬, IELTS সনদপত্র জমা দেওয়া যাবে ১ ফেব্রুয়ারি পর্যন্ত।

🎓 কেন বিদেশে উচ্চশিক্ষার জন্য সুইডেন 🇸🇪একটি স্মার্ট পছন্দ?স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের অন্যতম উন্নত দেশ সুইডেন—যেখানে আধুন...
30/12/2025

🎓 কেন বিদেশে উচ্চশিক্ষার জন্য সুইডেন 🇸🇪একটি স্মার্ট পছন্দ?

স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চলের অন্যতম উন্নত দেশ সুইডেন—যেখানে আধুনিক শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং জীবনমান একসাথে মিশে গেছে। Volvo বা Nobel Prize-এর দেশ হিসেবেই নয়, বরং বিশ্বমানের উচ্চশিক্ষা ও আন্তর্জাতিক ক্যারিয়ারের জন্য সুইডেন আজ দক্ষিণ এশিয়ার শিক্ষার্থীদের কাছে ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে।

গবেষণাভিত্তিক কারিকুলাম, ছাত্রকেন্দ্রিক শিক্ষাপদ্ধতি, ইংরেজি মাধ্যমে পড়াশোনার সুযোগ এবং পড়াশোনা শেষে কাজ ও স্থায়ী বসবাসের পথ—সব মিলিয়ে সুইডেন সত্যিই একটি শক্তিশালী স্টাডি ডেস্টিনেশন।

🇸🇪 কেন সুইডেন বেছে নেবেন?

✔️ বিশ্ব র‍্যাংকিংয়ে থাকা নামকরা বিশ্ববিদ্যালয়
✔️ শত শত ইংরেজি-ভাষার মাস্টার্স প্রোগ্রাম
✔️ ইনোভেশন ও রিসার্চ-ফোকাসড শিক্ষাব্যবস্থা
✔️ Non-EU শিক্ষার্থীদের জন্য Tuition Fee Waiver ও Scholarship
✔️ পড়াশোনার পাশাপাশি পার্ট-টাইম কাজের সুযোগ
✔️ স্টাডি শেষে ১ বছরের Job Search Residence Permit
✔️ চাকরি পেলে PR ও ভবিষ্যতে নাগরিকত্বের সুযোগ
✔️ পরিবার (Spouse ও Children) নিয়ে যাওয়ার সুবিধা

💰 সুইডেনে পড়াশোনার খরচ (সংক্ষেপে)

টিউশন ফি (Non-EU শিক্ষার্থীদের জন্য):
🔹 বছরে আনুমানিক SEK 80,000 – 160,000
(€7,000 – €14,000)
🔹 অনেক ক্ষেত্রে স্কলারশিপ পেলে সম্পূর্ণ ফি মওকুফ সম্ভব

মাসিক জীবনযাত্রার খরচ:
🔹 SEK 8,000 – 12,000
(শহর ও লাইফস্টাইল অনুযায়ী পরিবর্তনশীল)

🎓 স্কলারশিপের সুযোগ

🔹 Swedish Institute Scholarship (SISGP)

✔️ ১০০% টিউশন ফি কভার
✔️ মাসিক SEK 11,000 স্টাইপেন্ড
✔️ হেলথ ইন্স্যুরেন্স, ভিসা ফি ও ট্রাভেল গ্রান্ট
✔️ অত্যন্ত কম্পিটিটিভ, তবে বাংলাদেশ কোটা থাকে

🔹 University-based Scholarships

অনেক বিশ্ববিদ্যালয়ের নিজস্ব স্কলারশিপ রয়েছে, যেমন:
✔️ Lund Global Scholarship
✔️ Uppsala IPK Scholarship
✔️ KTH Scholarship
✔️ Chalmers IPOET Scholarship

🌍 ইংরেজিতে পড়াশোনার সুযোগ

✔️ ১,০০০+ ইংরেজি-ভাষার মাস্টার্স প্রোগ্রাম
✔️ সীমিত সংখ্যক ব্যাচেলর প্রোগ্রাম
✔️ Erasmus Mundus প্রোগ্রামে সুইডেন অংশগ্রহণকারী দেশ

📝 IELTS নাকি MOI?

✔️ সাধারণত IELTS 6.5 (No band

আগামী মাস থেকেই শুরু হচ্ছে ফিনল্যান্ড এর উচ্চ শিক্ষার আবেদন! বিদেশে উচ্চ শিক্ষার স্বপ্ন বাস্তবায়নে আপনার পাশে আছে Next S...
29/12/2025

আগামী মাস থেকেই শুরু হচ্ছে ফিনল্যান্ড এর উচ্চ শিক্ষার আবেদন! বিদেশে উচ্চ শিক্ষার স্বপ্ন বাস্তবায়নে আপনার পাশে আছে Next Step Abroad–এর অভিজ্ঞ ও দক্ষ টিম। আমরা কখনোই মিথ্যা আশা বা বিভ্রান্তিকর প্রতিশ্রুতি দিই না।
বিদেশে পড়াশোনা, স্থায়ী হওয়া বা ক্যারিয়ারে সফলতা সম্পূর্ণভাবে নির্ভর করে আপনার যোগ্যতা, মেধা ও পরিশ্রমের ওপর। আমাদের কাজ হলো আপনাকে সঠিক তথ্য, বাস্তবসম্মত পরামর্শ ও পেশাদার গাইডলাইন ও সেবা দেওয়া। বিদেশে স্থায়ী হওয়া বা চাকুরি সংক্রান্ত কোন সাহায্য করা হয় না।

🔹 আমাদের সেবা সমূহ:

✅ বিশ্বের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে আবেদন (Bachelor’s / Master’s / PhD)
✅ স্টুডেন্ট ও টুরিস্ট ভিসা প্রসেসিং
✅ ডকুমেন্টস ইভ্যালুয়েশন ও ভেরিফিকেশন
✅ সঠিক দেশ ও কোর্স নির্বাচনে পরামর্শ
✅ SOP, CV ও Motivation Letter গাইডলাইন
✅ স্কলারশিপ ও ফান্ডিং সংক্রান্ত দিকনির্দেশনা
✅ ভিসা ইন্টারভিউ প্রস্তুতি ও ভিসা প্রসেসিং
✅ Pre-departure গাইডলাইন

🌍 যেসব দেশের স্টুডেন্ট ভিসা আমরা প্রসেস করি:
🇫🇮 ফিনল্যান্ড
🇸🇪 সুইডেন
🇳🇴 নরওয়ে
🇬🇧 যুক্তরাজ্য (UK)
🇺🇸 যুক্তরাষ্ট্র (USA)
🇩🇰 ডেনমার্ক
🇦🇺 অস্ট্রেলিয়া
এছাড়াও ইউরোপ, আমেরিকার অন্যান্য দেশ!

📩 যোগাযোগ:
Facebook messenger.
Email: [email protected]

ℹ️ যেকোনো তথ্যের জন্য আমাদের মেসেঞ্জারে টেক্সট করুন—আমাদের টিম আপনাকে সহায়তা করতে প্রস্তুত।

✨ সঠিক সিদ্ধান্তই আপনার বিদেশে পড়াশোনার প্রথম ধাপ।
Next Step Abroad – Your journey, our guidance.

ছবি: Umea University Campus , Sweden

Cherry blossom 🌸
21/04/2025

Cherry blossom 🌸

উচ্চশিক্ষা অর্জনের স্বপ্ন অনেকেরই থাকে, কিন্তু ব্যয়বহুল শিক্ষা ব্যবস্থা সেই স্বপ্নের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। তবে বিশ্বব্...
02/04/2025

উচ্চশিক্ষা অর্জনের স্বপ্ন অনেকেরই থাকে, কিন্তু ব্যয়বহুল শিক্ষা ব্যবস্থা সেই স্বপ্নের পথে বড় বাধা হয়ে দাঁড়ায়। তবে বিশ্বব্যাপী বিভিন্ন স্কলারশিপ প্রোগ্রাম রয়েছে, যা মেধাবী শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। এই স্কলারশিপগুলো শুধু টিউশন ফি-ই নয়, বরং যাতায়াত, আবাসন এবং অন্যান্য খরচও কভার করতে পারে। তবে মনে রাখতে হবে, এসব স্কলারশিপ অত্যন্ত প্রতিযোগিতামূলক। আগেভাগে প্রস্তুতি নেওয়া এবং সময়মতো আবেদন করা সফলতার সম্ভাবনা বাড়িয়ে দেয়। সঠিক পরিকল্পনা ও দৃঢ় মনোবল থাকলে, যেকোনো শিক্ষার্থী তার স্বপ্নের গন্তব্যে পৌঁছাতে পারে!

ফুলব্রাইট স্কলারশিপ (যুক্তরাষ্ট্র)
https://foreign.fulbrightonline.org/

চেভেনিং স্কলারশিপ (যুক্তরাজ্য) 🇬🇧
https://www.chevening.org/

DAAD স্কলারশিপ (জার্মানি) 🇩🇪
https://www.daad.de/en/

ইরাসমুস মুন্ডুস স্কলারশিপ (ইউরোপ) 🇪🇺
https://www.eacea.ec.europa.eu/scholarships/erasmus-mundus-catalogue_en

MEXT স্কলারশিপ (জাপান)🇯🇵
https://www.studyinjapan.go.jp/en/

CSC স্কলারশিপ (চীন) 🇨🇳
https://www.csc.edu.cn/

কমনওয়েলথ স্কলারশিপ (যুক্তরাজ্য ও কমনওয়েলথ দেশসমূহ)
https://cscuk.fcdo.gov.uk/

গেটস কেমব্রিজ স্কলারশিপ (যুক্তরাজ্য)
https://www.gatescambridge.org/

রোডস স্কলারশিপ (অক্সফোর্ড, যুক্তরাজ্য)
https://www.rhodeshouse.ox.ac.uk/

সুইস এক্সিলেন্স স্কলারশিপ (সুইজারল্যান্ড) 🇨🇭
https://www.sbfi.admin.ch/sbfi/en/home/education/scholarships-and-grants.html

নেদারল্যান্ডস স্কলারশিপ (হল্যান্ড) 🇳🇱
https://www.studyinnl.org/finances/scholarships

অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ 🇦🇺
https://www.dfat.gov.au/people-to-people/australia-awards

নিউজিল্যান্ড স্কলারশিপ 🇳🇿
https://www.studywithnewzealand.govt.nz/scholarships

অক্সফোর্ড ক্ল্যারেনডন স্কলারশিপ 🇬🇧
https://www.ox.ac.uk/clarendon

সিঙ্গাপুর সরকারী স্কলারশিপ (SGUS) 🇸🇬
https://www.moe.gov.sg/financial-matters/awards-scholarships

কানাডা ভ্যানিয়ার স্কলারশিপ 🇨🇦
https://vanier.gc.ca/

বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন স্কলারশিপ
https://www.gatesfoundation.org/

এডা লাভলেস স্কলারশিপ (মহিলা শিক্ষার্থীদের জন্য)
https://www.adalovelaceinstitute.org/

গুগল অ্যানা ইউনিভার্সিটি স্কলারশিপ
https://buildyourfuture.withgoogle.com/scholarships

মাইক্রোসফট রিসার্চ স্কলারশিপ
https://www.microsoft.com/en-us/research/academic-programs/

সুইডিশ ইনস্টিটিউট স্কলারশিপ 🇸🇪
https://si.se/en/apply/scholarships/

ডেনমার্ক সরকারী স্কলারশিপ 🇩🇰
https://ufm.dk/en/education/admission-and-guidance

ফিনল্যান্ড সরকারী স্কলারশিপ 🇫🇮
https://www.studyinfinland.fi/scholarships

নরওয়ে আর্কটিক স্কলারশিপ 🇳🇴
https://www.studyinnorway.no/scholarships

অস্ট্রিয়ান সরকারী স্কলারশিপ 🇦🇹
https://grants.at/en/

কোরিয়া গ্লোবাল স্কলারশিপ (KGSP) 🇰🇷
https://www.studyinkorea.go.kr/

তাইওয়ান স্কলারশিপ 🇹🇼
https://www.taiwanembassy.org/

হংকং PhD ফেলোশিপ 🇭🇰
https://www.polyu.edu.hk/hkpf/

মালয়েশিয়া ইন্টারন্যাশনাল স্কলারশিপ 🇲🇾
https://educationmalaysia.gov.my/scholarships/

Schwarzman Scholars Program (China) 🇨🇳
https://www.schwarzmanscholars.org/

স্ট্যানফোর্ড নাইট-হেনেসি স্কলারশিপ 🇺🇸
https://knight-hennessy.stanford.edu/

কানাডা ট্রুডো ফাউন্ডেশন স্কলারশিপ 🇨🇦
https://www.trudeaufoundation.ca/

কেমব্রিজ ট্রাস্ট স্কলারশিপ 🇬🇧
https://www.cambridgetrust.org/

রোটারি ইন্টারন্যাশনাল স্কলারশিপ
https://www.rotary.org/en/our-programs/scholarships

NASA ইন্টার্নশিপ ও স্কলারশিপ
https://intern.nasa.gov/

ইউনেস্কো স্কলারশিপ
https://en.unesco.org/fellowships

গুগল ল্যান্স স্কলারশিপ
https://buildyourfuture.withgoogle.com/scholarships

মেটা রিসার্চ স্কলারশিপ
https://research.fb.com/programs/fellowship/

টেসলা STEM স্কলারশিপ
https://www.tesla.com/careers/university

ETH Zurich Excellence Scholarship (Switzerland) 🇨🇭
https://ethz.ch/en.html

আন্তর্জাতিক অলিম্পিক কমিটি স্কলারশিপ
https://www.olympic.org/scholarships

ব্রিটিশ কাউন্সিল উইমেন ইন STEM স্কলারশিপ
https://www.britishcouncil.org/education/women-in-stem

University of Toronto Lester B. Pearson Scholarship (Canada) 🇨🇦
https://future.utoronto.ca/pearson/

আপনার যোগ্যতা অনুযায়ী স্কলারশিপ নির্বাচন করুন। নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করুন। প্রয়োজনীয় ডকুমেন্ট ও আবেদনপত্র প্রস্তুত করুন। সবশেষে, অপেক্ষা করুন এবং সুযোগের সর্বোচ্চ ব্যবহার করুন!

তথ্যবহুল পোস্টটি টাইমলাইনে শেয়ার করে রাখতে পারেন।

Imagine enriched learning within a unique community of students, alongside brilliant professors who are shaping the future of their fields. As a Pearson Scholar, you will gain a global perspective on issues that matter most to you.

সুইডেনে উচ্চশিক্ষা: সহজ আবেদন প্রক্রিয়া ও স্থায়ী হওয়ার উপায়! 🇸🇪🎓 আপনি কি উন্নত মানের গবেষণা ও ক্যারিয়ারের সুযোগ চান? সুই...
12/03/2025

সুইডেনে উচ্চশিক্ষা: সহজ আবেদন প্রক্রিয়া ও স্থায়ী হওয়ার উপায়! 🇸🇪🎓 আপনি কি উন্নত মানের গবেষণা ও ক্যারিয়ারের সুযোগ চান? সুইডেনে মাস্টার্স বা পিএইচডি করার মাধ্যমে ইউরোপে স্থায়ী হওয়ার দারুণ সুযোগ রয়েছে!

📌 কিভাবে আবেদন করবেন?

সুইডেনের বিশ্ববিদ্যালয়গুলোর জন্য একটি কেন্দ্রীয় আবেদন ব্যবস্থা রয়েছে – Universityadmissions.se। এখানে একবার আবেদন করেই একাধিক বিশ্ববিদ্যালয়ে আবেদন করা যায়।

🗓️ আবেদন সময়সীমা:

📅 প্রথম রাউন্ড (প্রধান আবেদন): অক্টোবর থেকে ১৫ জানুয়ারি (আগামী সেপ্টেম্বর সেশনের জন্য)।
📅 দ্বিতীয় রাউন্ড (সংক্ষিপ্ত আবেদন): মার্চ-এপ্রিল (কিছু নির্দিষ্ট প্রোগ্রামের জন্য)।

💲 স্কলারশিপের সুযোগ:

✅ Swedish Institute (SI) Scholarship – পুরো টিউশন ফি + মাসিক খরচ
✅ বিশ্ববিদ্যালয় ভিত্তিক স্কলারশিপ – ২৫% থেকে ১০০% পর্যন্ত টিউশন ফি ছাড়

📜 ব্যাংক স্টেটমেন্ট:

👉 সুইডেনে স্টুডেন্ট ভিসার জন্য প্রতি মাসের জন্য প্রায় ১০,০০০ ইউরো (প্রায় ১,২০,০০০ টাকা) ব্যাংক স্টেটমেন্ট দেখাতে হয়।

🎓 পিএইচডি ও মাস্টার্সের পার্থক্য:

✔️ মাস্টার্স (Masters) – টিউশন ফি দিতে হয়, তবে স্কলারশিপ পাওয়া সম্ভব।
✔️ পিএইচডি (PhD) – ফুল-টাইম চাকরির মতো, বেতনসহ এবং ফান্ডেড।

🛂 পোস্ট-স্টাডি ওয়ার্ক পারমিট ও PR (স্থায়ী বাসিন্দা হওয়ার সুযোগ)

✔️ ১ বছরের পোস্ট-স্টাডি ওয়ার্ক পারমিট পাবেন।
✔️ ৪ বছর সুইডেনে ওয়ার্ক পারমিটে কাজ করলে স্থায়ী বাসিন্দা (PR) আবেদন করতে পারবেন।

⚠️ কমন কিছু প্রশ্ন:

১. সুইডেনে কি IELTS ছাড়া আবেদন করা সম্ভব?
👉 না! IELTS 6.5 লাগবে। শুধুমাত্র মেডিকেল কলেজ থেকে MBBS/BDS ডিগ্রীধারীদের IELTS লাগবে না।

২. সুইডেনে পড়াশোনার সময় কি পার্ট-টাইম কাজ করা যায়?
👉 হ্যাঁ, আনলিমিটেড পার্ট-টাইম কাজের সুযোগ আছে! তবে পড়াশোনার ক্ষতি না হয় সেজন্য ২০ ঘণ্টার বেশি না করাই ভালো। ট্যাক্স বাদ দিলে প্রতি ঘন্টায় আয় প্রায় ১২০০-১৫০০ টাকা সর্বনিম্ন।

৩. পড়াশোনা শেষে কি সুইডেনে থাকা সম্ভব?
👉 হ্যাঁ, ১ বছরের পোস্ট-স্টাডি ওয়ার্ক পারমিট পাবেন এবং চাকরি পেলে সহজেই স্থায়ী হতে পারবেন।

৪. কত বছর পর্যন্ত স্টাডি গ্যাপ গ্রহণযোগ্য?
👉 সুইডেনে স্টাডি গ্যাপ নিয়ে কড়াকড়ি নেই, ১০-১৫ বছরের গ্যাপও গ্রহণযোগ্য যদি আপনি যথাযথ ব্যাখ্যা দিতে পারেন।

৫. টিউশন ফি কত?
👉 বছরে ৮,০০০ – ১৫,০০০ ইউরো (প্রোগ্রাম ও বিশ্ববিদ্যালয়ভেদে)।

📌 বিস্তারিত জানতে ভিজিট করুন: Universityadmissions.se অথবা ইনবক্স করুন!

07/03/2025

মস্কো ক্যাথেড্রাল মসজিদ ইউরোপের বৃহত্তম এবং বিশ্বের অন্যতম বৃহৎ মসজিদ। এটি রাশিয়ার রাজধানী মস্কোতে অবস্থিত এবং একসঙ্গে প্রায় ১০,০০০ মুসল্লি নামাজ আদায় করতে পারেন। মূলত ১৯০৪ সালে প্রতিষ্ঠিত এ মসজিদটি ২০০৫ সালে ভেঙে ফেলা হয় এবং ২০১৫ সালে পুনর্নির্মাণ শেষে নতুন রূপে উদ্বোধন করা হয়। মসজিদটির উচ্চতা ৭২ মিটার, ছয়তলা বিশিষ্ট, এবং একটি বিশাল সোনার গম্বুজ রয়েছে, যা ইসলামী স্থাপত্যের সৌন্দর্য বহন করে। এটি শুধু উপাসনার স্থান নয়, বরং ইসলামিক সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতীক হিসেবে বিবেচিত হয়। রাশিয়ায় আনুমানিক ১৪-২৫ মিলিয়ন মুসলমান বসবাস করে, যা দেশের মোট জনসংখ্যার ১০-১৫%। মুসলিমরা মূলত তাতারস্তান, বাশকোর্তোস্তান, চেচনিয়া ও দাগেস্তানের মতো অঞ্চলে বসবাস করে। মস্কো ও সেন্ট পিটার্সবার্গেও বহু মুসলিম অভিবাসী রয়েছেন। মস্কো ক্যাথেড্রাল মসজিদ ইসলাম ও মুসলিম ঐতিহ্যের এক গৌরবময় নিদর্শন।

পৃথিবীর সবচেয়ে সুখী দেশ Finland এ পরিবারসহ পার্মানেন্ট ভাবে যেতে চান? তাহলে আজকের এই পোস্টটি আপনার জন্য।😊🇫🇮 **Study in ...
13/02/2025

পৃথিবীর সবচেয়ে সুখী দেশ Finland এ পরিবারসহ পার্মানেন্ট ভাবে যেতে চান? তাহলে আজকের এই পোস্টটি আপনার জন্য।😊
🇫🇮 **Study in Finland** 🇫🇮

কিভাবে আবেদন করতে হবে:
- **Studyinfo.fi**: এই ওয়েবসাইটে গিয়ে পছন্দের প্রোগ্রাম বেছে নিন এবং সেই নির্দিষ্ট বিশ্ববিদ্যালয়ের আবেদনকাল ও ভর্তি সম্পর্কিত বিবরণ দেখে নিন।

আবেদন এর সময়:
ফিনল্যান্ডে আবেদন করার সময় সাধারণত দুইভাগে বিভক্ত:
১. **Joint Application (যৌথ আবেদন)**: একই সাথে ৬টি বিশ্ববিদ্যালয়ে আবেদন করার সুযোগ।
২. **Separate Application (পৃথক আবেদন)**: আলাদা আলাদা বিশ্ববিদ্যালয়ে পৃথকভাবে আবেদন করা।

Joint Application/যৌথ আবেদন:
- **জানুয়ারি আবেদন**: সেপ্টেম্বর সেশনের জন্য যৌথ আবেদন জানুয়ারি মাসে করা যাবে (2025 সালে ৪-১৫ জানুয়ারী)।
- **ছয়টি প্রোগ্রাম**: একটি একক আবেদনের মাধ্যমে ছয়টি ডিগ্রি প্রোগ্রাম পর্যন্ত আবেদন করতে পারবেন।
- **সেপ্টেম্বর আবেদন**: কিছু বিশ্ববিদ্যালয় সেপ্টেম্বরেও (৪-১৪ সেপ্টেম্বর) যৌথ আবেদন খোলা রাখে, তবে প্রোগ্রামের সংখ্যা কম থাকে।

Separate Application/পৃথক আবেদন:
কিছু বিশ্ববিদ্যালয় তাদের ডিগ্রি প্রোগ্রামে আবেদনের সময়সীমা যৌথ আবেদনের সময়ের বাইরে খোলা রাখে। Separate অ্যাপ্লিকেশনের সময়কাল প্রোগ্রামের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে।

# # # 💲 Scholarship/বৃত্তি:
- **স্নাতক (Bachelor) জন্য**: প্রথম বছরের জন্য সাধারণত বৃত্তি দেওয়া হয় না, তবে Early Bird Scholarship/Discount পাওয়া যায় (প্রথম বছরের টিউশন ফির 15% থেকে 50% পর্যন্ত ছাড়)।
- **মাস্টার্স (Masters) জন্য**: সিজিপিএ, মোটিভেশন লেটার, IELTS, GRE স্কোর, চাকরী ও গবেষণার অভিজ্ঞতার ভিত্তিতে মাস্টার্স শিক্ষার্থীরা 100% পর্যন্ত স্কলারশিপ পেতে পারে।

# # # 💱 ব্যাংক স্টেটমেন্ট:
আবেদনকারীকে তার ব্যাংক একাউন্টে 9600 ইউরো দেখাতে হবে। এই টাকা অবশ্যই শিক্ষার্থীর/আবেদনকারীর একাউন্টে থাকতে হবে।

# # # 📝 স্পনসর:
- **কোনো আত্মীয়তা প্রয়োজন নেই**: যে কেউ স্পনসর হতে পারে।
- **ফান্ড ট্রান্সফার**: স্পনসর তার একাউন্ট থেকে আবেদনকারীর একাউন্টে ফান্ড ট্রান্সফার করতে পারেন।
- **ব্যাংক স্টেটমেন্ট**: স্পনসরকে ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট প্রদান করতে হবে।

# # # 📜 Post Study Work Visa:
ফিনল্যান্ডে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি শেষ করার পরে, আপনি দুই বছরের বৈধতার সাথে একটি পোস্ট-স্টাডি ওয়ার্ক ভিসা পাবেন। এই সময়ে চাকরি খোঁজার অনুমতি পাবেন।

# # # 🌻 PR (Permanent Residency):
- **৪ বছর থাকতে হবে**: আবেদনকারীকে ৪ বছরের জন্য ফিনল্যান্ডে থাকতে হবে।
- **ভাষার প্রয়োজন নেই**: ফিনিশ ভাষা জানা আবশ্যক না।
- **উপার্জনের প্রয়োজন**: আবেদনকারীকে ট্যাক্স বাদ দিয়েও প্রতি মাসে 1600 ইউরো উপার্জন করতে হবে।
- **চাকরির ক্ষেত্র**: পড়াশোনার ফিল্ডে চাকরি বাধ্যতামূলক না।

# # # ⚠️ কমন কিছু প্রশ্ন:

১. **ফিনল্যান্ডের স্টুডেন্ট ভিসার জন্য কি IELTS লাগবে?**
- আবশ্যক না। তবে পৃথক এপ্লিকেশনের ক্ষেত্রে IELTS, Job experience এমনকি কিছু ক্ষেত্রে SAT ,GRE স্কোরও দরকার হতে পারে।

২. **ফিনল্যান্ডে বাস করা কি ব্যয়বহুল?**
- অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় মাঝারি খরচ, যা ৪০০-৬০০ ইউরো হতে পারে।

৩. **আমি কি ফিনল্যান্ডে পড়াশোনা করার সময় কাজ করতে পারবো?**
- হ্যাঁ, প্রতি সপ্তাহে সর্বাধিক ৩০ ঘন্টা কাজের অনুমতি থাকবে। পড়াশোনা শেষে ফুল-টাইম কাজের অনুমতি পাবেন।

৪. **ফিনল্যান্ডে আবেদনের জন্য স্টাডি গ্যাপ কত বছর পর্যন্ত গ্রহনযোগ্য?**
- স্টাডি গ্যাপ কোনো ইস্যু না, ১০/১৫ বছরের গ্যাপেও এডমিশন ও ভিসা পাওয়া যায়।

৫. **আমি কিভাবে ফিনল্যান্ডে পড়াশোনার জন্য আবেদন করতে পারি?**
- Studyinfo.fi পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করা যায়।

৬. **ফিনল্যান্ডে পড়াশোনার খরচ কেমন?**
- টিউশন ফি বছরে ৫,০০০ থেকে ১৫,০০০ ইউরো পর্যন্ত হতে পারে।

৭. **অন্যান্য ইউরোপীয় দেশের তুলনায় ফিনল্যান্ডে স্যাটেল হওয়া কি সহজ?**
- হ্যাঁ, ফিনল্যান্ডে ওয়ার্ক পারমিট/PR/সিটিজেনশিপের জন্য পড়াশোনার ফিল্ড রিলেটেড চাকরি দরকার হয় না।

৮. **আমি কি আমার বাবা-মাকে ফিনল্যান্ডে নিতে পারব?**
- হ্যাঁ, ভিজিট ভিসায়।

৯. **আমি কি আমার স্পাউস এবং বাচ্চাদের ফিনল্যান্ডে নিতে পারবো?**
- হ্যাঁ।

১০. **আমি কি পার্ট টাইম চাকরির মাধ্যমে টিউশন ফি, থাকা খাওয়া সব ম্যানেজ করতে পারব?**
- এটা নির্ভর করবে আপনার টিউশন ফি, লিভিং এক্সপেন্স এবং শহরের উপর। যদি জব পেয়ে যান তাহলে বছরে ৮,০০০ ইউরো পর্যন্ত ম্যানেজ করা যায় সহজেই।

আশা করছি মোটামুটি সবই আমি কাভার করেছি। সবার জন্য শুভকামনা

Address

Dhaka
16260

Telephone

+8801671496709

Website

Alerts

Be the first to know and let us send you an email when Next Step Abroad posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share