14/11/2025
উমরাহ বা হজের ইহরাম অবস্থায় কিছু কাজ কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।এগুলো মানা না হলে দম বা কাফফারা দিতে হয়।তাই জেনে রাখা খুব জরুরি।
✨চুল বা নখ কাটা: ইহরাম অবস্থায় নিজের বা অন্যের চুল ও নখ কাটা যাবে না।
✨সুগন্ধি ব্যবহার : শরীর, কাপড় বা খাবারে কোনো ধরণের সুগন্ধি দেওয়া নিষিদ্ধ।
✨সেলাই করা পোশাক পরা (পুরুষদের জন্য): ইহরামে শুধুমাত্র সেলাইবিহীন দুই টুকরো কাপড় পরা যাবে।
✨মুখ ঢেকে রাখা যাবে না (পুরুষদের জন্য):ইহরাম অবস্থায় মাথা ও মুখ ঢেকে রাখা নিষিদ্ধ।
মানে টুপি, গামছা, কাপড় ইত্যাদি দিয়ে মুখ বা মাথা ঢাকা যাবে না।
(তবে ঘুমের সময় অনিচ্ছাকৃতভাবে মুখ ঢেকে গেলে সমস্যা নেই)
✨নিকাব বা দস্তানা পরা (নারীদের জন্য): ইহরাম অবস্থায় নিকাব (মুখ ঢাকার কাপড়) ও দস্তানা পরা নিষিদ্ধ।তবে আশেপাশে পুরুষ থাকলে তারা চেহারার উপর কাপড় নামিয়ে আড়াল করতে পারেন,কিন্তু সেটি মুখে বাঁধা যাবে না।
✨ বিবাহ সম্পর্কিত কাজ:ইহরামে বিয়ে করা, প্রস্তাব দেওয়া বা যৌন সম্পর্ক সবই নিষিদ্ধ।
✨ শিকার বা প্রাণী:কোনো বন্যপ্রাণী হত্যা করা বা তার ক্ষতি করা হারাম।
Air Trip Hajj & Umrah