Mission Travel & Adventure

Mission Travel & Adventure Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Mission Travel & Adventure, Travel Company, 318 (2nd Floor), Confidence Shopping Mall, Shahajadpur (Nearby Diplomatic Zone), Gulshan, Dhaka.

✅ Government Approved Travel Agency
🇨🇳 All China Visa (Embassy Authorized Agency)
🌍 All Country Tourist Visa Processing
🏝️Tour Package (Domestic & International)
✈️ Air Tickets (Domestic & International)
🏨 Hotel Booking (Domestic & International)

📢 চায়না ভিসা সংক্রান্ত জরুরি ছুটির নোটিশ 🇨🇳Chinese Holiday উপলক্ষে Chinese Embassy এবং China Visa Application Center নিম...
20/09/2026

📢 চায়না ভিসা সংক্রান্ত জরুরি ছুটির নোটিশ 🇨🇳

Chinese Holiday উপলক্ষে Chinese Embassy এবং China Visa Application Center নিম্নোক্ত তারিখগুলোতে বন্ধ থাকবে:

📅 ২৭ সেপ্টেম্বর ২০২৬
📅 ১ অক্টোবর ২০২৬
📅 ৪–৭ অক্টোবর ২০২৬

উল্লিখিত দিনগুলোতে চায়না ভিসা আবেদন জমা, পাসপোর্ট ডেলিভারি/কালেকশনসহ সকল নিয়মিত ভিসা কার্যক্রম বন্ধ থাকবে।

বিশেষ করে অক্টোবরের প্রথম সপ্তাহে একাধিক দিন ছুটি থাকায় ভিসা প্রসেসিংয়ের স্বাভাবিক সময় কিছুটা প্রভাবিত হতে পারে। তাই যাদের জরুরি ভ্রমণ পরিকল্পনা রয়েছে, তাদের পর্যাপ্ত সময় হাতে রেখে আগেভাগে ভিসা আবেদন ও প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করার অনুরোধ করা হচ্ছে।

বন্ধের তারিখ:
🇨🇳 ২৭ সেপ্টেম্বর
🇨🇳 ১ অক্টোবর
🇨🇳 ৪, ৫, ৬ ও ৭ অক্টোবর ২০২৬

-Mission Travel & Adventure
(China Visa Authorized Agent)

🇧🇩 বিদেশ ভ্রমণকারীদের জন্য সুখবর? বছরে এখন আরও বেশি ডলার ব্যবহার করা যাবে! ✈️💵বাংলাদেশ ব্যাংক বিদেশ ভ্রমণের জন্য একজন বা...
06/09/2026

🇧🇩 বিদেশ ভ্রমণকারীদের জন্য সুখবর? বছরে এখন আরও বেশি ডলার ব্যবহার করা যাবে! ✈️💵

বাংলাদেশ ব্যাংক বিদেশ ভ্রমণের জন্য একজন বাংলাদেশি নাগরিকের বার্ষিক Travel Entitlement USD 12,000 থেকে বাড়িয়ে USD 18,000 করেছে।

সহজভাবে বললে-

🔹 প্রাপ্তবয়স্কদের জন্য: বছরে সর্বোচ্চ USD 18,000 বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যবহার করা যাবে। আগে এই সীমা ছিল USD 12,000।

🔹 ১২ বছরের কম বয়সী শিশুদের জন্য: প্রাপ্তবয়স্কদের নির্ধারিত সীমার ৫০% অর্থাৎ বছরে সর্বোচ্চ USD 9,000।

🔹 নগদ ডলারের সীমা: Travel Entitlement USD 18,000 হলেও পুরো অর্থ নগদ ডলার হিসেবে নেওয়া যাবে না। USD Notes বা নগদ হিসেবে সর্বোচ্চ USD 5,000 per person নেওয়া যাবে। বাকি অর্থ প্রযোজ্য নিয়ম অনুযায়ী কার্ড বা অন্যান্য অনুমোদিত মাধ্যমে ব্যবহার করা যাবে।

📅 নতুন নির্দেশনা: ০৬ সেপ্টেম্বর ২০২৬
📄 Bangladesh Bank-FEPD-1 Circular No. 33

যারা নিয়মিত বিদেশ ভ্রমণ করেন, বিশেষ করে বছরে একাধিক দেশ ভ্রমণ করেন, তাদের জন্য এটি বেশ গুরুত্বপূর্ণ একটি পরিবর্তন। আগে যেখানে বার্ষিক সীমা ছিল $12,000, এখন সেটি বেড়ে $18,000 হয়েছে; অর্থাৎ ৫০% বৃদ্ধি।

তথ্যটি আপনার পরিচিত বিদেশ ভ্রমণকারীদের জানাতে পোস্টটি শেয়ার করতে পারেন। ✈️🌏

🇸🇬 SINGAPORE VISA APPROVED ✅আলহামদুলিল্লাহ, মাত্র ২ দিনেই সিঙ্গাপুরের ট্যুরিস্ট ভিসা Approved! 🇸🇬✈️বর্তমান আবেদনগুলোর অভ...
02/09/2026

🇸🇬 SINGAPORE VISA APPROVED ✅

আলহামদুলিল্লাহ, মাত্র ২ দিনেই সিঙ্গাপুরের ট্যুরিস্ট ভিসা Approved! 🇸🇬✈️

বর্তমান আবেদনগুলোর অভিজ্ঞতা অনুযায়ী, ফ্যামিলিসহ একসাথে আবেদন করলে তুলনামূলকভাবে ভালো ফলাফল দেখা যাচ্ছে। অন্যদিকে, সিঙ্গেল আবেদনকারীদের ক্ষেত্রে ভিসা পাওয়ার বিষয়টি কিছুটা অনিশ্চিত; আমাদের সাম্প্রতিক অভিজ্ঞতায় সফলতার সম্ভাবনা প্রায় ৫০/৫০।

তবে এটি কোনো অফিসিয়াল ভিসা অ্যাপ্রুভাল রেট নয়। প্রতিটি আবেদনই আবেদনকারীর প্রোফাইল, ট্রাভেল হিস্ট্রি, পেশা, আর্থিক সক্ষমতা ও প্রয়োজনীয় ডকুমেন্টসের ভিত্তিতে আলাদাভাবে বিবেচিত হয়।তা ভিসা অফিসারের উপর অনেক কিছুই নির্ভর করে।

তাই সিঙ্গাপুর ভ্রমণের পরিকল্পনা থাকলে যথাযথ ডকুমেন্টসসহ পর্যাপ্ত সময় হাতে রেখে আবেদন করার পরামর্শ থাকবে।

🇸🇬 Singapore Tourist Visa Processing

📞 যোগাযোগ: 01710-299599
Mission Travel & Adventure

#সিঙ্গাপুরভিসা #সিঙ্গাপুরট্যুরিস্টভিসা #সিঙ্গাপুরভ্রমণ #ফ্যামিলিভিসা #ভিসাঅ্যাপ্রুভড

🇹🇭 THAI VISA APPROVED ✅আলহামদুলিল্লাহ, থাইল্যান্ডের বেশ কয়েকটি ভিসা সফলভাবে Approved! 🇹🇭✈️📌 ভিসা প্রসেসিং টাইমলাইন:💳 পেম...
01/09/2026

🇹🇭 THAI VISA APPROVED ✅

আলহামদুলিল্লাহ, থাইল্যান্ডের বেশ কয়েকটি ভিসা সফলভাবে Approved! 🇹🇭✈️

📌 ভিসা প্রসেসিং টাইমলাইন:
💳 পেমেন্ট: ২০ আগস্ট ২০২৬
✅ ভিসা ডেলিভারি: ০১ সেপ্টেম্বর ২০২৬

অর্থাৎ, পেমেন্টের পর প্রায় ১২ দিনের মধ্যে ভিসা ডেলিভারি হয়েছে।

তবে উল্লেখ্য, ২০ আগস্ট একই দিনে পেমেন্ট করা সব আবেদন আজকে ডেলিভারি হয়নি। থাই ভিসার ক্ষেত্রে একই দিনে আবেদন বা পেমেন্ট হলেও সবার ভিসা একই সময়ে ডেলিভারি হবে; এমন কোনো নিশ্চয়তা নেই। আবেদনভেদে প্রসেসিং টাইম কম-বেশি হতে পারে।

তাই থাইল্যান্ড ভ্রমণের পরিকল্পনা থাকলে পর্যাপ্ত সময় হাতে রেখে আগেই ভিসার আবেদন করার পরামর্শ থাকবে।

🇹🇭 Thailand Tourist Visa Processing
📞 যোগাযোগ: 01710-299599


#থাইল্যান্ডভিসা #থাইভিসা #থাইল্যান্ডট্যুরিস্টভিসা #থাইল্যান্ডভ্রমণ #ভিসাঅ্যাপ্রুভড #ভিসাসফলতা #বিদেশভ্রমণ #ভ্রমণ #ট্রাভেলআপডেট

আলহামদুলিল্লাহ! একটি পরিবারের হংকং ভিসা অনুমোদন হয়েছে 🇭🇰🗓️ প্রসেসিং টাইমলাইন:✅ আবেদন: ২৪ জুন✅ ডকুমেন্টস আপডেট: ১৯ আগস্ট✅...
31/08/2026

আলহামদুলিল্লাহ! একটি পরিবারের হংকং ভিসা অনুমোদন হয়েছে 🇭🇰

🗓️ প্রসেসিং টাইমলাইন:

✅ আবেদন: ২৪ জুন
✅ ডকুমেন্টস আপডেট: ১৯ আগস্ট
✅ ভিসা অনুমোদন: ২৮ আগস্ট

📑 প্রয়োজনীয় ডকুমেন্টস:

🔹 পাসপোর্ট
🔹 ছবি
🔹 ট্রাভেল হিস্ট্রি
🔹 পেশাগত ডকুমেন্টস
🔹 ব্যাংক স্টেটমেন্ট ও সলভেন্সি সার্টিফিকেট
🔹 টিন ও ট্যাক্স-সংক্রান্ত ডকুমেন্টস
🔹 পরিবারসহ আবেদন করলে প্রয়োজনীয় অন্যান্য সাপোর্টিং ডকুমেন্টস

হংকং ভিসার আবেদন সঠিকভাবে প্রস্তুত ও প্রসেসিং করতে যোগাযোগ করুন:
📞 01710-299599
🏢 Mission Travel & Adventure

বিশেষ দ্রষ্টব্য: ভিসা অনুমোদন সম্পূর্ণভাবে হংকং ইমিগ্রেশন কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভরশীল। আবেদনভেদে প্রসেসিং সময় ও প্রয়োজনীয় ডকুমেন্টস ভিন্ন হতে পারে।

🌏 এশিয়ার কোন দেশে কখন কম খরচে ভ্রমণ করবেন?সঠিক সময় নির্বাচন করলে একই দেশ অনেক কম খরচে ঘোরা যায়। অফ-সিজন বা শোল্ডার সিজনে...
27/08/2026

🌏 এশিয়ার কোন দেশে কখন কম খরচে ভ্রমণ করবেন?

সঠিক সময় নির্বাচন করলে একই দেশ অনেক কম খরচে ঘোরা যায়। অফ-সিজন বা শোল্ডার সিজনে সাধারণত বিমানভাড়া, হোটেল ও ট্যুরের দাম কম থাকে।

🇹🇭 থাইল্যান্ড
📅 মে–সেপ্টেম্বর
বর্ষার কারণে পর্যটক কম থাকে, তাই ফ্লাইট ও হোটেলে ভালো অফার পাওয়া যায়। তবে সেপ্টেম্বর মাসে বৃষ্টি বেশি হতে পারে।

🇲🇾 মালয়েশিয়া
📅 ফেব্রুয়ারি–মার্চ ও সেপ্টেম্বর–নভেম্বর
বড় উৎসব ও স্কুল ছুটির বাইরে হোটেল এবং ফ্লাইট তুলনামূলক সাশ্রয়ী থাকে। অঞ্চলভেদে বৃষ্টির সময় আলাদা।

🇻🇳 ভিয়েতনাম
📅 মে–সেপ্টেম্বর
গরম ও বৃষ্টির কারণে পর্যটক কম থাকে। হোটেল, লোকাল ট্যুর, খাবার ও পরিবহন তুলনামূলক সাশ্রয়ী। শহরভেদে আবহাওয়া যাচাই করুন।

🇮🇩 ইন্দোনেশিয়া—বালি
📅 ফেব্রুয়ারি–মে ও সেপ্টেম্বর–নভেম্বর
জুলাই–আগস্ট এবং বড়দিন–নববর্ষের তুলনায় হোটেল, ভিলা ও ট্যুরের দাম কম থাকে। ঈদ ও স্থানীয় ছুটি এড়িয়ে চলুন।

🇱🇰 শ্রীলঙ্কা
📅 মে–জুন ও সেপ্টেম্বর–অক্টোবর
শোল্ডার সিজনে ফ্লাইট, হোটেল ও গাড়ির খরচ কমে। পূর্ব ও পশ্চিম উপকূলের বর্ষার সময় আলাদা—রুট অনুযায়ী পরিকল্পনা করুন।

🇲🇻 মালদ্বীপ
📅 মে–অক্টোবর
বর্ষা ও লো-সিজন হওয়ায় রিসোর্টে ভালো ছাড় পাওয়া যায়। লোকাল আইল্যান্ডে থাকলে খরচ আরও কমবে। তবে সমুদ্র উত্তাল থাকতে পারে।

🇳🇵 নেপাল
📅 জানুয়ারির মাঝামাঝি–ফেব্রুয়ারি ও জুন–আগস্ট
শীত ও বর্ষায় পর্যটক কম থাকায় হোটেল সাশ্রয়ী হয়। জুন–আগস্টে পাহাড়ি সড়ক ও ট্রেকিংয়ে ঝুঁকি থাকতে পারে।

🇨🇳 চীন
📅 মার্চের মাঝামাঝি–এপ্রিলের শুরু ও নভেম্বর–ডিসেম্বরের শুরু
সরকারি ছুটির বাইরে হোটেল ও অভ্যন্তরীণ ভ্রমণের খরচ কম থাকে। Chinese New Year, ১–৭ মে ও ১–৭ অক্টোবর এড়িয়ে চলুন।

🇯🇵 জাপান
📅 জানুয়ারির মাঝামাঝি–ফেব্রুয়ারি ও জুনের মাঝামাঝি
চেরি ব্লসম ও শরতের পিক সিজনের তুলনায় ভিড় ও হোটেল খরচ কম থাকে। নববর্ষ, Golden Week ও Obon ছুটি এড়িয়ে চলুন।

🇰🇷 দক্ষিণ কোরিয়া
📅 জানুয়ারি–ফেব্রুয়ারি ও জুনের মাঝামাঝি–জুলাইয়ের শুরু
তীব্র শীত ও বর্ষার কারণে পর্যটক কম থাকে। চেরি ব্লসম ও শরতের তুলনায় হোটেল তুলনামূলক সাশ্রয়ী।

🇰🇭 কম্বোডিয়া
📅 মে–অক্টোবর
বর্ষায় হোটেল ও ট্যুরের দাম কমে এবং অ্যাংকর ওয়াটে ভিড়ও কম থাকে। সেপ্টেম্বর–অক্টোবরে ভারী বৃষ্টি হতে পারে।

🇵🇭 ফিলিপাইন
📅 জুন–সেপ্টেম্বর
বর্ষায় হোটেল ও অভ্যন্তরীণ ফ্লাইটে অফার পাওয়া যায়। তবে টাইফুন ও ফ্লাইট বাতিলের ঝুঁকি থাকায় নমনীয় বুকিং জরুরি।

🇸🇬 সিঙ্গাপুর
📅 ফেব্রুয়ারির শেষ–মার্চ ও সেপ্টেম্বর–অক্টোবর
বড় ইভেন্ট ও স্কুল ছুটির বাইরে তুলনামূলক ভালো হোটেল রেট পাওয়া যায়। Chinese New Year ও Formula 1-এর সময় এড়িয়ে চলুন।

💡 খরচ কমানোর কৌশল

✅ ৪৫–৯০ দিন আগে টিকিট করুন।
✅ ঈদ, বড় উৎসব ও সরকারি ছুটি এড়িয়ে চলুন।
✅ সপ্তাহের মাঝামাঝি ফ্লাইট বেছে নিন।
✅ ভিসা, ব্যাগেজ ও ট্রান্সফারসহ মোট খরচ হিসাব করুন।
✅ বর্ষায় দ্বীপ বা পাহাড় ভ্রমণের আগে আবহাওয়া যাচাই করুন।
✅ নমনীয় বুকিং ও ট্রাভেল ইনস্যুরেন্স রাখুন।

📌 মনে রাখবেন: সবচেয়ে কম খরচের সময় সাধারণত আবহাওয়া পুরোপুরি অনুকূলে থাকে না। সামান্য বৃষ্টি, গরম বা ঠান্ডার সঙ্গে মানিয়ে নিতে পারলে অনেক কম বাজেটে এশিয়ার জনপ্রিয় দেশগুলো ঘুরে আসা সম্ভব। ✈️🌏

🇲🇻 মালদ্বীপ ও 🇱🇰শ্রীলঙ্কা গ্রুপ প্যাকেজ(৬ রাত ৭ দিনের এক্সক্লুসিভ ট্যুর প্যাকেজ)🛂 ফ্রেশ পাসপোর্টে  ভিসার জটিলতা ছাড়াই ঘু...
27/08/2026

🇲🇻 মালদ্বীপ ও 🇱🇰শ্রীলঙ্কা গ্রুপ প্যাকেজ
(৬ রাত ৭ দিনের এক্সক্লুসিভ ট্যুর প্যাকেজ)

🛂 ফ্রেশ পাসপোর্টে ভিসার জটিলতা ছাড়াই ঘুরে আসুন স্বপ্নের মালদ্বীপ ও সৌন্দর্যের দেশ শ্রীলঙ্কা!

📅 ফ্লাইটের সম্ভাব্য তারিখ ও আসনসংখ্যা

🔹 ১৩ অক্টোবর-১৫টি আসন খালি
🔹 ২২ অক্টোবর-১৫টি আসন খালি
🔹 ২৯ অক্টোবর-১৫টি আসন খালি

💰 প্যাকেজ মূল্য: জনপ্রতি ৮৮,৫০০ টাকা
💳 বুকিং মানি: জনপ্রতি ৪৫,০০০ টাকা

🏨 হোটেল ও আবাসন
🇲🇻 মালদ্বীপ- ৩ রাত নাবোলি ইন হুলহুমালে অথবা সমমানের হোটেল।
🇱🇰 নেগোম্বো/কলম্বো- ১ রাত লা কাসাব্লাংকা হোটেল অথবা হোটেল অক্ষয়ম ব্যাঙ্কোয়েট হল।
🇱🇰 ক্যান্ডি- ২ রাত ট্রাভেলার নেস্ট ক্যান্ডি, সোবায়া ক্যান্ডি, ক্যান্ডি সুপ্রিম অথবা সমমানের হোটেল।

📦 প্যাকেজে যা যা অন্তর্ভুক্ত
✅ আন্তর্জাতিক রিটার্ন এয়ার টিকিট
✅ এয়ারপোর্ট পিক এন্ড ড্রপ
✅ ৬ রাতের হোটেল (শেয়ার রুম)
✅ প্রতিদিন সকালের নাস্তা
✅ শ্রীলঙ্কার নির্ধারিত সাইটসিয়িং
✅ শ্রীলঙ্কায় প্রয়োজনীয় পরিবহন

🇲🇻 মালদ্বীপের ঐচ্ছিক অ্যাক্টিভিটিস সবগুলো নিজস্ব খরচে উপভোগ করা যাবে:
🏝️ ৩, ৪ ও ৫ তারকা রিসোর্টে ডে-লং ট্যুর
🪂 প্যারাসেইলিং ও জেট স্কি রাইড
🚤 ফান টিউব রাইড ও কায়াকিং
🦈 শার্ক বে ও হাউস রিফ এক্সপ্লোর
🐠 নিমো ট্যুর, ফিশ ট্যাংক, স্টিংরে ও শিপরেক এক্সপ্লোর
🏝️ গিলি গিলি দ্বীপ ভ্রমণ
🏙️ মালে সিটি ও হুলহুমালে সিটি ট্যুর
🌊 মালে প্রবালপ্রাচীর ও স্টিংরে পয়েন্ট
🛍️ স্যুভেনির স্ট্রিট, আর্টিফিশিয়াল বিচ ও সার্ফিং পয়েন্ট

🇱🇰 শ্রীলঙ্কা ট্যুরের আকর্ষণ:
🐘 পিন্নাওয়ালা এলিফ্যান্ট অরফানেজ
🌿 স্পাইস গার্ডেন
🌺 রয়্যাল বোটানিক্যাল গার্ডেন
🌊 ক্যান্ডি লেক
🛕 টেম্পল অব দ্য টুথ
🏞️ ক্যান্ডি ভিউপয়েন্ট
💦 রামবোডা জলপ্রপাত
🍃 রামবোডা টি গার্ডেন ও সিলন টি মিউজিয়াম
🏔️ লিটল ইংল্যান্ড-নুওয়ারা এলিয়া
🌳 গ্রেগরি লেক ও ভিক্টোরিয়া পার্ক
⛳ গলফ ক্লাব ও ঐতিহাসিক পোস্ট অফিস
🏙️ কলম্বো সিটি ট্যুর

❌ প্যাকেজে অন্তর্ভুক্ত নয়:
🔸 শ্রীলঙ্কার ভিসা ফি- ৩,০০০ টাকা
🔸 মালদ্বীপের সাইটসিয়িং ও অ্যাক্টিভিটিস
🔸 দুপুর ও রাতের খাবার
🔸 ব্যক্তিগত খরচ ও অতিরিক্ত কোনো সেবা

⚠️ গুরুত্বপূর্ণ তথ্য
▪️ আসনসংখ্যা সীমিত- আগে বুকিং করলে আসন নিশ্চিত করা সহজ হবে।
▪️ এয়ার টিকিট ও হোটেলের প্রাপ্যতার ওপর প্যাকেজ মূল্য পরিবর্তিত হতে পারে।
▪️ বুকিংয়ের আগে প্যাকেজের বিস্তারিত শর্তাবলি জেনে নেওয়ার অনুরোধ রইল।

📞 যোগাযোগ: wa.me/+8801710299599

📍 অফিস: ৩১৮, কনফিডেন্স শপিং মল (৩য় তলা), শাহাজাদপুর (ডিপ্লোমেটিক জোনের নিকটবর্তী এলাকা), গুলশান, ঢাকা–১২১২

🇰🇷 ঢাকায় চালু হচ্ছে কোরিয়া ভিসা আবেদন কেন্দ্র-পরিবর্তন আসছে ভিসা আবেদন প্রক্রিয়ায়।বাংলাদেশি আবেদনকারীদের জন্য দক্ষিণ কোর...
26/08/2026

🇰🇷 ঢাকায় চালু হচ্ছে কোরিয়া ভিসা আবেদন কেন্দ্র-পরিবর্তন আসছে ভিসা আবেদন প্রক্রিয়ায়।

বাংলাদেশি আবেদনকারীদের জন্য দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদন প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আসছে। ঢাকায় নতুন Korea Visa Application Center (KVAC) চালুর ঘোষণা দিয়েছে বাংলাদেশে অবস্থিত কোরিয়া প্রজাতন্ত্রের দূতাবাস।

নতুন ভিসা আবেদন কেন্দ্রটি আগামী ২ সেপ্টেম্বর ২০২৬, বুধবার আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করার কথা রয়েছে।

📌 কী কী পরিবর্তন হচ্ছে?

ভিসা আবেদন কেন্দ্র চালুর পর থেকে-

✅ সাধারণ ভিসার আবেদন নতুন Korea Visa Application Center-এ জমা দিতে হবে।
✅ ভিসা আবেদনের পর পাসপোর্টও একই কেন্দ্র থেকে সংগ্রহ করতে হবে।
✅ সাধারণ ভিসার আবেদন ও পাসপোর্ট সংগ্রহের কাজ আর সরাসরি দূতাবাসে পরিচালিত হবে না।
✅ আবেদন জমা দেওয়ার জন্য অনলাইন অ্যাপয়েন্টমেন্ট ব্যবস্থা চালু করা হবে।
✅ অনলাইন অ্যাপয়েন্টমেন্ট গ্রহণের নিয়ম এবং কোন তারিখ থেকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া যাবে-সে বিষয়ে বিস্তারিত তথ্য ২৭ আগস্ট ২০২৬ আলাদাভাবে ঘোষণা করা হবে।

🏢 ভিসা আবেদন কেন্দ্রের তথ্য

নাম: Korea Visa Application Center, Dhaka, Bangladesh
ঠিকানা: 2nd Floor, B&T Nehaleeya Tower, Plot 80, Block B, Kemal Ataturk Avenue, Dhaka 1213, Bangladesh
যোগাযোগ: +88 9606-777156
কার্যক্রম শুরুর নির্ধারিত তারিখ: ২ সেপ্টেম্বর ২০২৬

📌 কোন সেবাগুলো দূতাবাসে থাকবে?

কূটনৈতিক নোটের মাধ্যমে নিশ্চিত করা Diplomatic ও Official Visa-সংক্রান্ত আবেদন গ্রহণ এবং পাসপোর্ট প্রদানের কাজ আগের মতোই কোরিয়ান দূতাবাস পরিচালনা করবে।

এ ছাড়া-
▪️ ডকুমেন্ট নোটারাইজেশন
▪️ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট-সংক্রান্ত সেবা
আগের নিয়মে সরাসরি দূতাবাসেই পরিচালিত হবে।

⚠️ আবেদনকারীদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কতা
ভিসা সেন্টারের-

▪️ অফিস সময়
▪️ সার্ভিস চার্জ ও অন্যান্য ফি
▪️ অনলাইন অ্যাপয়েন্টমেন্টের নিয়ম
▪️ ভিসা আবেদনের বিস্তারিত পদ্ধতি
▪️ প্রয়োজনীয় কাগজপত্র
▪️ অন্যান্য পরিচালনাগত নির্দেশনা

এখনো পূর্ণাঙ্গভাবে ঘোষণা করা হয়নি। এসব তথ্য পরবর্তী নোটিশে জানানো হবে।

তাই কোনো ধরনের ভুল তথ্য বা গুজবে বিভ্রান্ত না হয়ে কোরিয়ান দূতাবাসের পরবর্তী অফিসিয়াল ঘোষণা অনুসরণ করার অনুরোধ রইল। নতুন নিয়ম কার্যকর হওয়ার আগে আবেদনকারীদের অবশ্যই অ্যাপয়েন্টমেন্ট ও প্রয়োজনীয় কাগজপত্রের সর্বশেষ নির্দেশনা যাচাই করা উচিত।

📅 মনে রাখার গুরুত্বপূর্ণ তারিখ

➡️ ২৭ আগস্ট ২০২৬: অনলাইন অ্যাপয়েন্টমেন্ট-সংক্রান্ত বিস্তারিত ঘোষণা
➡️ ২ সেপ্টেম্বর ২০২৬: Korea Visa Application Center-এর নির্ধারিত উদ্বোধন

তথ্যটি দক্ষিণ কোরিয়ায় ভ্রমণ, পড়াশোনা, ব্যবসা বা অন্যান্য প্রয়োজনে ভিসা আবেদন করতে আগ্রহী ব্যক্তিদের সঙ্গে শেয়ার করতে পারেন।

সূত্র: বাংলাদেশে অবস্থিত কোরিয়া প্রজাতন্ত্রের দূতাবাসের ২৫ আগস্ট ২০২৬ তারিখের কনস্যুলার নোটিশ।

25/08/2026

✈️🌍
সর্বপ্রথম কত সালে কোন দেশ ভ্রমণ করেছেন?

🇨🇳 চীন ভ্রমণের আগে সময় নির্বাচন করুন সতর্কভাবে!চীন ভ্রমণের পরিকল্পনা করছেন? তাহলে শুধু সুন্দর জায়গার তালিকা নয়; ভ্রমণের ...
22/08/2026

🇨🇳 চীন ভ্রমণের আগে সময় নির্বাচন করুন সতর্কভাবে!

চীন ভ্রমণের পরিকল্পনা করছেন? তাহলে শুধু সুন্দর জায়গার তালিকা নয়; ভ্রমণের সময়টিও খুব গুরুত্বপূর্ণ। কারণ দেশটির সরকারি ছুটি ও বড় মেলার সময়ে হোটেল, ট্রেন, ফ্লাইট, গাড়ি এবং ট্যুর গাইডের চাহিদা কয়েক গুণ বেড়ে যায়। অনেক কিছু আগেই বুকড হয়ে যায় এবং খরচও স্বাভাবিক সময়ের তুলনায় অনেক বেশি পড়ে।

⛔ যেসব সময় সম্ভব হলে এড়িয়ে চলবেন:

🔴 চাইনিজ নিউ ইয়ার
ফেব্রুয়ারির শুরু থেকে মার্চের প্রথম সপ্তাহ পর্যন্ত যাতায়াতে প্রচণ্ড চাপ থাকে। অনেক অফিস, কারখানা ও ব্যবসাপ্রতিষ্ঠানও বন্ধ থাকে।

🔴 মে দিবসের ছুটি
১-৫ মে দেশজুড়ে পর্যটকদের ব্যাপক ভিড় হয়। একই সময়ে Canton Fair চললে গুয়াংজুতে হোটেল ও পরিবহন পাওয়া আরও কঠিন হয়ে পড়ে।

🔴 ন্যাশনাল ডে গোল্ডেন উইক
২৮ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত চীনের অন্যতম ব্যস্ত ভ্রমণ সময়। ট্রেন ও দর্শনীয় স্থানের টিকিট দ্রুত শেষ হয়ে যায়।

🔴 Canton Fair-এর সময়
প্রতি বছর এপ্রিল-মে এবং অক্টোবর-নভেম্বরে Canton Fair অনুষ্ঠিত হয়। এ সময় গুয়াংজুতে হোটেল, গাড়ি ও গাইডের ভাড়া উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

🔴 জুলাই-আগস্ট
স্কুলের গ্রীষ্মকালীন ছুটির কারণে বেইজিং, সাংহাই, গুইলিন, ঝাংজিয়াজি ও অন্যান্য জনপ্রিয় শহরে পর্যটকের চাপ বেশি থাকে।

✅ তুলনামূলক আরামদায়ক ও সাশ্রয়ী সময়:

▪️ মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ
▪️ মে মাসের দ্বিতীয় সপ্তাহ থেকে জুনের প্রথম ভাগ
▪️ সেপ্টেম্বরের প্রথম থেকে তৃতীয় সপ্তাহ
▪️ নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে ডিসেম্বরের মাঝামাঝি

🟩 ভ্রমণ করতেই হলে করণীয়:

✔️ হোটেল ৩০–৪৫ দিন আগে নিশ্চিত করুন
✔️ গাড়ি ও ট্যুর গাইড ২০–৩০ দিন আগে বুক করুন
✔️ ট্রেনের টিকিট বিক্রি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে সংগ্রহ করুন
✔️ দর্শনীয় স্থানের প্রবেশ টিকিট আগেই কিনে রাখুন
✔️ শেষ মুহূর্তের বুকিংয়ের ওপর নির্ভর করবেন না

সঠিক সময়ে পরিকল্পনা করলে একই চীন ভ্রমণ হবে তুলনামূলক সাশ্রয়ী, আরামদায়ক ও আনন্দময়। তাই টিকিট কাটার আগে চীনের সরকারি ছুটি ও বড় মেলার সময়সূচি অবশ্যই দেখে নিন।

পরিকল্পিত ভ্রমণ করুন, অপ্রয়োজনীয় খরচ ও ভোগান্তি এড়িয়ে চলুন। ✈️🇨🇳

#চীনভ্রমণ #ভ্রমণপরামর্শ

Address

318 (2nd Floor), Confidence Shopping Mall, Shahajadpur (Nearby Diplomatic Zone), Gulshan
Dhaka
1212

Opening Hours

Monday 10:00 - 19:00
Tuesday 10:00 - 19:00
Wednesday 10:00 - 19:00
Thursday 10:00 - 19:00
Saturday 10:00 - 19:00
Sunday 10:00 - 19:00

Alerts

Be the first to know and let us send you an email when Mission Travel & Adventure posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share