BlueSky Tours & Travels

BlueSky Tours & Travels Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from BlueSky Tours & Travels, Tour Agency, 107 Azimpur Road, Dairashorif Abasik Alaka, Gate/02, Dhaka.

10/12/2022

ওরে মার্কেটিং রে:
ট্রেনের কামরায় গাদাগাদি ভিড়। এক ভদ্রলোক একটি অ্যাটাচি নিয়ে উঠলেন। তিনি হকার নন। অধ্যাপক টাইপ চেহারা।
প্রশ্ন করলেন -- আচ্ছা পলাশীর যুদ্ধে নবাব সিরাজদৌলার পরাজয়ের কারণ কি?
সকলেই চুপ করে শুনতে থাকলেন তার কথা। কেউ কোনও কথা বলছেন না দেখে তিনি আবার শুরু করলেন --
পলাশীর প্রান্তরে সেদিন নবাব সিরাজদৌলার সৈন্য ছিল অনেক। লর্ড ক্লাইভের সৈন্য অল্পসংখ্যক থাকা সত্বেও নবাব পরাজিত হয়েছিলেন। আপনারা বলবেন যে জগৎ শেঠ, মীর জাফরদের গাদ্দারির কারণে নবাব পরাজিত হয়েছিলেন। কিন্তু এই ইতিহাস সবটাই সত্য নয়। সত্য ইতিহাস জানতে হবে।
একজন কৌতূহলী যাত্রী জানতে চাইলেন -- তবে সত্য ইতিহাসটা কি?
সত্য ইতিহাস আজ আপনাদের সামনে তুলে ধরতে চাই। ক্লাইভ দূরবীন দিয়ে নবাবের সৈন্যদের গতিবিধি লক্ষ্য করলেন। পলাশীর আমবাগান তখন শূন্য। মীর জাফর তার আয়ত্তাধীন সৈন্য নিয়ে কেটে পড়েছে। ক্লাইভ তো অবাক। নবাবের সৈন্যরা তবে গেলো কোথায়? নিশ্চয়ই কোনও চাল খেলেছে।
হঠাৎই নজর পড়লো আমগাছের দিকে। একটি ডাল নড়ে উঠল। ক্লাইভ এবার দেখল যে নবাবের সৈন্যরা আমগাছের ডালে ডালে বসে আছে। নিচ দিয়ে যেতে গেলেই তারা গেরিলা আক্রমণ করবে বলে প্রস্তুত।
ক্লাইভ কাছাকাছি না গিয়ে দূর থেকে কামান আর বন্দুক তাক করলো। ফলন্ত গাছ থেকে আমের সাথে সাথে টুপটুপ করে ঝরে পড়তে লাগল নবাবের সৈন্য। আহ!
ভদ্রলোকের বলার ভঙ্গিতে যাদু ছিল। সকলেই মন দিয়ে শুনছিলেন তার কথা। তিনি আবার বলে উঠলেন --
নবাবের সৈন্যরা সকলেই ইংরেজদের হাতে মারা পড়লেন, কিন্তু আমার প্রশ্ন আপনাদের কাছে। আমগাছের ডাল সেদিন নড়ে উঠল কেন? কি ছিল ষড়যন্ত্র?
যাত্রীদের সকলের মনে প্রশ্ন জেগে উঠল। তাই তো, আমগাছের ডাল নড়ে উঠল কেন? গাছের ডাল না নড়লে তো ক্লাইভের নজরে আসত না সৈন্যদের অবস্থান!
ভদ্রলোক বললেন --
কেন নড়ে উঠেছিল গাছের ডাল? কে বলতে পারবেন?
যথারীতি সকলেই চুপ করে থাকলেন। ভাবগতিক এমন যে; আমরা জানি না, আপনিই বরং বলে দিন।
তিনি তখন এটাচি খুললেন। একটি জিনিস বার করে সকলকে দেখিয়ে বললেন --
ডাল নড়ে ওঠার কারণ ছিল -- চুলকানি। দাদ। চর্মরোগ। বড় মারাত্মক এই রোগ, বুঝলেন? নবাবের এক সৈন্যের ছিল চুলকানি। এই চুলকানির জন্যই সেদিন ডাল নড়ে উঠেছিল। ডাল না নড়লে ক্লাইভ নিশ্চিহ্ন হয়ে যেত।
আমি এনেছি চুলকানির মলম। মাত্র ত্রিশ টাকা দাম।
🤣🤣🤣🤣🤣

https://www.youtube.com/watch?v=ruoXdZSDm-c
08/07/2022

https://www.youtube.com/watch?v=ruoXdZSDm-c

আলহামদুলিল্লাহ, আরাফাতের ময়দানে বাংলায় খুতবালাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক আলা..শারিকালাকা লাব্বাইক...

https://www.youtube.com/watch?v=BQxC9b7k6-k&t=31sমালয়শিয়া বোটানিক্যাল গার্ডেনে ভ্রমন
08/07/2022

https://www.youtube.com/watch?v=BQxC9b7k6-k&t=31s
মালয়শিয়া বোটানিক্যাল গার্ডেনে ভ্রমন

মালেয়শিয়া বোটানিক্যাল গার্ডেন ভ্রমন

মৃত্যুদণ্ডের আদেশ প্রাপ্ত একজন কয়েদি আর তাঁর প্রার্থণার শক্তিঃ খাবার দিতে গিয়ে দেখি উনি সেলের এক কোনে জায়নামাজে বসে আছেন...
15/04/2022

মৃত্যুদণ্ডের আদেশ প্রাপ্ত একজন কয়েদি আর তাঁর প্রার্থণার শক্তিঃ
খাবার দিতে গিয়ে দেখি উনি সেলের এক কোনে জায়নামাজে বসে আছেন। পায়ের শব্দে চোখ উপরে তোলেন। অশ্রুসজল চোখ। শান্ত স্বভাব। ধীর স্থির।
মৃত্যদণ্ড প্রাপ্ত আসামীদের এই সেলে নিয়ে আসা হয়। আর আমার মতো যাদের হৃদয় পাথরের মতো শক্ত- তাদেরকেই এই সেলে পাহারায় নিযুক্ত করা হয়। উনার বিরুদ্ধে মামলা খুবই শক্ত। খুনের আসামী। নিম্ন আদালতে মৃত্যদণ্ডের আদেশ হয়েছে। এখন উচ্চ আদালতে রায় বহাল থাকলেই উনার ফাঁসি কার্যকর হবে।
আসামীর প্রতি আমার আচরণ যত কঠোর। উনার আচরণ ঠিক ততোই কোমল। আমার সুদীর্ঘ ত্রিশ বছরের কারারক্ষী জীবনে অনেক খুনিকে দেখেছি। খুনির চোখ দেখে চেনা যায়। কিন্তু উনার চোখ দুটো বড়ই নিষ্পাপ।
উনি আমাকে সালাম দেন। অশ্রুসজল চোখেও একটু স্মিথ হাসেন। আমার বিশ্বাস করতে কষ্ট হয়- এমন নরম স্বভাবের একজন মানুষ এরকম ভয়ঙ্কর খুনি হতে পারে।
আমি সরাসরি জিজ্ঞাসা করি -খুনটা আপনি কেন করলেন?
তিনি কোরআন শরীফ থেকে সুরা মায়েদার একটা আয়াত আরবিতে পাঠ করে বলেন- নিরাপরাধ কোনো ব্যক্তিকে কেউ হত্যা করলো- মানে সে যেন দুনিয়ার সমগ্র মানবগোষ্ঠীকে হত্যা করল; আর কেউ কারও প্রাণ রক্ষা করলো মানে সে যেন পৃথিবীর সমগ্র মানবগোষ্ঠীর প্রাণ রক্ষা করল। এরপর তিনি বলেন- তিরমিজিতে একটা হাদিস আছে- ‘দুনিয়া ধ্বংস করে দেওয়ার চেয়েও আল্লাহর কাছে ঘৃণিত কাজ হলো মানুষ হত্যা করা।’ তাই মানুষ খুনের মতো এমন নৃশংস, জঘন্য অপরাধ আমি কেমন করে করতে পারি। উনার কন্ঠ ভারাক্রান্ত হয়।
জীবনের বায়ান্ন বছর বয়সে এই প্রথম বুঝতে পারি- আমার মতো পাথর হৃদয়ের মানুষের মনও নরম হয়।
আচ্ছা- তাহলে এই খুনের মামলায় প্রধান আসামি হিসাবে আপনি জড়িয়ে পড়লেন কেমন করে?
ঘটনা সত্য - একজন প্রভাবশালী মানুষ খুন হয়েছে এবং কাকতালীয়ভাবে এই খুনের ঘটনা থেকে আমি মাত্র কয়েক কদম দূরে ছিলাম। যারা খুন করেছে- তারা আরো প্রভাবশালী। আর আমার মতো এক দূর্বল মানুষকে ফাঁসিয়ে দিয়ে ওরা বেঁচে গেছে আর নিয়তি আমাকে এই নির্জন সেলে নিয়ে এসেছে।
আপনার আত্মীয় স্বজনরা কোনো চেষ্টা করেনি। উকিলরা আপনার পক্ষে দাঁড়ায়নি।
ওরা যে যেভাবে পারে চেষ্টা করছে। আমাকে বাঁচাতে একটুকরো ভিটে ছিলো- সেটা বিক্রি হয়েছে। বউ ছোট দুই সন্তান নিয়ে গৃহহীন হয়েছে। বৃদ্ধা মা আগে থেকেও কম দেখতেন। আমার জন্য কাঁদতে কাঁদতে বৃদ্ধ মায়ের চোখ দুটো এখন আর আলো দেখে না। কিন্তু বিচার, কোর্ট, আদালত, সমাজ, সংবাদ এসবতো আমার মতো দূর্বলের পক্ষে না। তাই, আমার যত দ্রুত ফাঁসি হবে- ওরা সবাই তত দ্রুত বেঁচে যাবে। কিন্তু আমি জানি আমি নির্দোষ। তাই উচ্চ আদালতে আমি পিটিশন দায়ের করেছি। আমার উচ্চ আদালত হলো- আমার আল্লাহ। উনি সবচেয়ে উত্তম পরিকল্পনাকারী। আমার নিয়তিতে যদি ফাঁসি লেখা থাকে সেটা হবে। আর যদি আমার মুক্তি লেখা থাকে তবে সেটাও হবে। আমার জীবন মৃত্যুর মালিক একমাত্র আল্লাহ। সবকিছুই আমি আমার রবের উপর ছেড়ে দিয়েছি।
পরদিন উনার স্ত্রী দুই পুত্র সহ উনার মাকে নিয়ে দেখা করতে আসেন। সবাই অনবরত কাঁদছে। বৃদ্ধা মায়ের হাত দুটো ছেলের মুখের উপর হাতড়ে বেড়াচ্ছে। মা ছেলের মুখে, ঠোঁটে, গালে, মাথায় চুমু খাচ্ছেন। পিতা চুমু দিচ্ছে তার নিষ্পাপ দুটো সন্তানের মুখে। সুদীর্ঘ সময়ের কারারক্ষী জীবনে এই প্রথম আমার চোখ দিয়ে পানি পড়ে। বুকের ভিতরটা মোচড়ে ওঠে।
তিনি মাকে বলেন- মা পিটিশনতো দিয়ে রেখেছি। উচ্চ আদালতে। আল্লাহর আরশে। এই যে আমার মুখের সাথে তোমার লেগে থাকা হাত দুটো যত কাছে । উনি তার চেয়েও কাছে মা। উনি খুব কাছে। উনি সব দেখছেন মা। কোনো কিছুই তার পরিকল্পনার বাইরে না। আমি আমার দুটো অবুঝ সন্তানের মতো নির্দোষ আর নিষ্পাপ মা।
আল্লাহর উপর বিশ্বাস আমি অনেক পড়েছি, অনেক গল্প শুনেছি। কিন্তু এমন দৃঢ় বিশ্বাস জীবনে এই প্রথম দেখলাম। কয়েকদিন কেটে গেলো। যখনই খাবার দিতে যাই। দেখি উনি জায়নামাজে আছেন। অথবা সিজদায় পড়ে রয়েছেন। হাইকোর্টে চূড়ান্ত রায় নিষ্পত্তির আগে এক বিস্ময়কর ঘটনা ঘটে।
যে লোক এই নিরাপরাধ মানুষটিকে খুনের মামলায় জড়িয়েছিলো- তার গাড়ী এক মারাত্মক দূর্ঘটনায় পড়ে। ঘটনাস্থলেই স্ত্রী, পুত্র মারা যায়। অজ্ঞান অবস্থায় দ্রুত তাকে হাসপাতালে নেয়া হয়। কয়েক ঘন্টা পর তার জ্ঞান ফিরে আসলে সে জানতে পারে- দুর্ঘটনায় তার স্ত্রী-পুত্র মারা গেছে। এটা শুনার পর তার অবস্থায় আরো অবনতি ঘটে। সে বুঝতে পারে- জীবনের সব কিছু দ্রুত ফুরিয়ে আসছে। ধন, দৌলত, ঘর বাড়ি, ক্ষমতা কোনো কিছুই তার আর কাজে লাগবেনা। যে কোনো সময় সে মারা যাবে। তাই, নিজে খুন করে আরেকজনকে খুনের মামলায় ফাঁসিয়ে সে আল্লাহর কাছে এতো বড় পাপ নিয়ে যাবে কেমন করে। সেখানেতো আর কোনো কোর্ট, হাইকোর্ট নেই। হয়তোবা জীবনে সে এমন কোনো কল্যাণ করেছে যার জন্য আল্লাহ তাকে একটা শেষ সুযোগ করে দিয়েছেন। মৃত্যু শয্যায় শুয়ে সে চীৎকার করে বলতে থাকে - সব মিথ্যা, সব মিথ্যা। সত্য হলো- আব্দুল বাতিন নির্দোষ। আর আমিই সেই খুনি।
কোর্টে আব্দুল বাতিনকে বেখুসুর খালাস দেয়া হয়। কোর্টে দাঁড়িয়ে বুঝলাম- যারা নির্দোষ আর যারা গভীরভাবে আল্লাহকে বিশ্বাস করে- আল্লাহ তাদের এভাবেই রক্ষা করেন। উনাকে বুকের সাথে জড়িয়ে ধরে আমি বলি - কারারক্ষি হিসাবে আমার চাকরিরও শেষ দিন গনিয়ে আসছে। আমাকে আপনি এমন কিছু বলুন যা আমি সারাজীবন মনে রাখতে পারি। উনার কথাগুলো হুবুহু নীচে তোলে ধরলামঃ
আল্লাহর চেয়ে আপনজন আর কেউ নেই। জীবনের কঠোর সংকটময় দুঃসময়ে শুধু না যে কোনো সময় তার কাছে চান এবং হৃদয় দিয়ে বিশ্বাস করুন -তিনি আপনার ডাক শুনছেন। আল্লাহ শুধু একটা নাম বা ইমাজিনারি সত্তা না। তিনি এক জীবন্ত বাস্তবতা। ঘাড়ের শিরার চেয়ে তিনি মানুষের সন্নিকটে। আর , আল্লাহ এমন ভাবে মানুষকে সাহায্য করেন পৃথিবীর কোনো উইসডম দিয়ে তার ব্যাখ্যা করা সম্ভব না।
আব্দুল বাতিন দু হাতে তার দু সন্তানকে ধরে হাঁটেন। পিছনে স্ত্রী আর মা। আমি বিস্ময়ভরা চোখে যেন আল্লাহর এক অলৌকিক নিদর্শন দেখি। খার্তুম কোর্টে সেদিন আমি শুধু আব্দুল বাতিনের ঈমান দেখিনি। আমি শুধু তাঁর দোয়ার শক্তি দেখিনি। একজন নিরাপরাধ মানুষের অলৌকিক মুক্তি দেখি। এই দিন আমি নতুন করে মুসলমান হয়েছি । এই দিন আমি আমার আল্লাহকে খুঁজে পেয়েছি।
(আরিফ মাহমুদ)

বাতাস লেগে গর্ভবতী  ? একজন ডাক্তারের স্ট্যাটাসআজকে চেম্বারের শেষ রোগী দেখলাম,15  বৎসরের একটা মেয়ে.... অবিবাহিত।রোগী'র ক...
24/03/2022

বাতাস লেগে গর্ভবতী ?
একজন ডাক্তারের স্ট্যাটাস
আজকে চেম্বারের শেষ রোগী দেখলাম,15 বৎসরের একটা মেয়ে.... অবিবাহিত।
রোগী'র কমপ্লেইন হলো,গত ৩মাস যাবত তার পিরিয়ড বন্ধ এবং সাথে এক ডাক্তারের ৩মাস পূর্বের প্রেসক্রিপশন দেখিয়ে অভিযোগ করলো, ঐ ডাক্তারের ঔষুধ খেয়েই তার এই সমস্যা হইছে!
পেসক্রিপসনে দেখলাম UTI-এর চিকিৎসা দেওয়া।রুগী ও তার মা'কে বুজানো'র চেষ্টা করলাম যে, ঐ ঔষুধ গুলোতে এই রকম হওয়ার কোন সম্ভাবনাই নাই। ব্যার্থ হলাম... তারা তাদের অভিযোগেই অটল। যা হোক,কথা না বাড়িয়ে একটা তলপেটের USG ও প্রস্রাবের রুটিন পরিক্ষা করতে বললাম।
USG করতে গিয়ে দেখি ..১২সপ্তাহের Pregnancy ....আমি অবাক হলাম না, এই রকম অনেক দেখেছি! মেয়ে এবং তার মা'কে বলার সাথে সাথে মেয়ে লাফ দিয়ে উঠলো USG বেড থেকে,'কি বলেন এইসব? আম্মা গো, আম্মা এই ডাক্তার এই সব কি বলে! কি ভাবে সম্ভব!!
আম্মা বিশ্বাস করো...ডাক্তার সাব বিশ্বাস করেন,আমার এই রকম কোন কিছুই ছিলো না।আল্লাহ্ গো আল্লাহ্ ..তুমি আমারে একি শুনাইলা....' কাঁদতে কাঁদতে প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার দশা।
মা'র দিকে তাকালাম দৃষ্টি দেখে মনে হলো,দুনিয়াতে নাই। বললাম, 'মেশিনে যা দেখা যাচ্ছে, যা সত্যি, তাই আমি বলছি...এতে কোন ভূল নেই।
এইবার আমার অবাক হবার পালা...
মা বলছেন,' ঐ তুই কাঁদিসনা..কাঁদিসনা, বাতাসে এই রকম হইছে ...আলগা বাতাস.. খারাপ বাতাসে, কাঁদিসনা... এইবার মেয়ে সুযোগ পেয়ে গেলো,'হ..আম্মা ..হ, আমি তোমারে ৩মাস আগে একবার বলছিলাম না?
আমি ঘরে শুয়ে থাকা অবস্থায় একটা কি রকম জানি বাতাস আমার গায়ে লাগছিলো,তখন থেকেইতো আমার শরীর অসুস্থ হইতে শুরু করলো..না..আম্মা?
ডাক্তার সাব, এখন এইটা কি করা যাইবো...আল্লাহ্ গো তুমি আমারে মাইরা ফালাও.. উঠাইয়া নাও.... আমি দেখলাম বিপদ.. এতো চেম্বারই উঠাইয়া ফেলতেছে, "শুনেন বাতাসে হইছে না কিসে হইছে এটা আমার জানার দরকার নাই..আপনার পেটে বাচ্চা আছে এটাই এখন সত্যি..আর MR করানোর সময়ও পার হয়ে গেছে।
আরও কিছুক্ষন কান্নাকাটি - রোনাজারি'র পর চেম্বার থেকে তারা বের হয়ে যাওয়ার সময়, মেয়ের মা'কে ডেকে বল্লাম,'শুনেন এইসব আলগা বাতাস-টাতাস বাদ দিয়ে.. কার বাতাসে হইছে, মেয়ের থেকে বের করেন ও পারলে ওই বাতাসের সাথে বিয়ে দিয়ে দেন। মা,'হ..বুজছি ..' বলে হন হন করে হাটা দিলেন। আমি বসে বসে কিছুক্ষন ভাবলাম,'হায়রে বাতাস।
এ কেমন বাতাস।।।
(কার্টেসি) Collected.

এর থেকে পবিত্র দৃশ্য আর কি হতে পারে। 🌼🤍
20/03/2022

এর থেকে পবিত্র দৃশ্য আর কি হতে পারে। 🌼🤍

26/02/2022

নিয়োগ বিজ্ঞপ্তি
দেশের স্বনাম ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান BlueSky Communications, Dhaka এর কর্পোরেট ইভেন্টে কাজ করার জন্য জরুরী ভিত্তিতে কিছু সংখ্যক উদ্যামী তরুন তরুনীকে স্থায়ী নিয়োগ দেওয়া হবে। প্রার্থীকে অবশ্যই ঢাকাতে থাকতে হবে।
যোগ্যতাঃ
১. কমপক্ষে যে কোন বিষয়ে অনার্স কম্পিলিট থাকতে হবে।
২. প্রার্থীকে স্মার্ট আধুনীক ও রুচীশীল হতে হবে।
৩. কর্পোরেট ইভেন্টে কাজ করার অভিজ্ঞদের অগ্রধিকার দেওয়া হবে।
৪. নিজস্ব ল্যাপটপ থাকতে হবে।
৫. কর্পোরেট কাস্টোমারদের সাখে মিটিং ও তাদেরকে ম্যানেজ করার কার্য ক্ষমতা থাকতে হবে।
৬. বেতন ভাতা আলোচনা সাপেক্ষে
আগ্রহীদের অতিসত্তর নিন্মোক্ত ইমেলে সিভি প্রেরণ করার জন্য বলা হলো e-mail: [email protected]

26/12/2021
আচ্ছা বিয়ের নিয়মটা যদি এমন হতো ❤️ছেলে থাকবে স্টুডেন্ট, মেয়েও থাকবে স্টুডেন্ট। ছেলের বয়স ১৮ আর মেয়ের বয়স ১৬ হওয়ার সাথে সা...
02/10/2021

আচ্ছা বিয়ের নিয়মটা যদি এমন হতো ❤️
ছেলে থাকবে স্টুডেন্ট, মেয়েও থাকবে স্টুডেন্ট। ছেলের বয়স ১৮ আর মেয়ের বয়স ১৬ হওয়ার সাথে সাথেই তাদের বিয়ে দিবে।
বিবাহর আগে তারা যেভাবে থাকতো এখনো সেভাবে থাকবে। ছেলে ছেলের বাসাই থাকবে, মেয়ে মেয়ের বাসায় এই থাকবে।
আগে যেভাবে মেয়ের খরচ তার বাবা দিতো, এখনো ঠিক তেমন দিবে।
সম্ভব হলে ছেলে অথবা ছেলের পরিবার দিবে। মধ্যখান দিয়ে একটি হালাল সম্পর্ক তৈরি হবে। দুজন প্রেম করবে কিন্তু কোনো প্রকার পাপ হবে না। হবে শুধু সোয়াব। পূর্ণ হবে অর্ধেক দ্বীন।
দুজন মিলে দ্বীনের পথে চলা সহজ হবে। চোখের যিনা থেকে বাঁচা যাবে। ইসলামের বিধি নিষেধ গুলো মেনে চলা সহজ হবে। হালাল ভাবে সব কিছু গড়ে উঠবে।
তারপর ছেলে যখন তার ক্যারিয়ার উন্নত করতে পারবে চাকরি- অথবা ব্যবসা করে নিজে চলা এবং স্ত্রীকে চালানোর মতো সামার্থ হবে, তখন তার বাসায় তার বউকে নিয়ে আসবে।
এতে করে বাঁচবে সমাজ, হবেনা ধর্ষণ, হবেনা কোনো যিনা, হবে না কোনো পাপাচার। এটা সকল পিতা মাতার বোঝা উচিত ❤️

রাসূলুল্লাহ (সা:) বলেছেন,যে ব্যক্তি কোরআন পড়তে চাই, কিন্তু পড়তে পারছে না, তবুও বার বার পড়ার চেষ্টা করছে , ঐ ব্যক্তি দ্বি...
24/09/2021

রাসূলুল্লাহ (সা:) বলেছেন,যে ব্যক্তি কোরআন পড়তে চাই, কিন্তু পড়তে পারছে না, তবুও বার বার পড়ার চেষ্টা করছে , ঐ ব্যক্তি দ্বিগুণ সাওয়াব পাবে ।।
--(সহীহ মুসলিম: ১৭৪৭)

18/09/2021

1. রাসূলুল্লাহ (সাঃ) বলেন-
যে ব্যক্তি আমার চল্লিশটি হাদীস আমার উম্মতের কাছে পৌঁছাবে, তার জন্য আমি কিয়ামতের দিন বিশেষ ভাবে সুপারিশ করব।"
2. মানুষের মধ্যে যারা মৃত্যুকে বেশি স্মরণ করে এবং উহার জন্য প্রস্তুতি নেয় তারাই সবচেয়ে বুদ্ধিমান। "
🌸
3. প্রত্যেক জিনিসের যাকাত আছে, আর দেহের যাকাত হচ্ছে রোজা।"🌸
4. যে তার সময় আল্লাহর জন্য ব্যয় করে না, তার জন্য জীবন অপেক্ষা মৃত্যু শ্রেয়।"🌸
5. যারা সবসময় ইস্তিগফার (ক্ষমা প্রার্থনা) করে তাদের সাথে উঠা বসা করুন, কেননা তাদের হৃদয় সবচেয়ে কোমল হয়।"🌸
6. তুমি যত সিজদা দিবে, আল্লাহ তত গুনাহ মাফ করে দিবেন।"🌸
7. সুরা ফাতিহা প্রায় ১০০০ রোগের ঔষধ"
🌸
8. হাতের তালুতে জ্বলন্ত আগুনের কয়লা রাখলে যেমন কষ্ট হবে, তার চেয়ে বেশি কষ্ট হবে শেষ জামানায় ইমান রাখতে।"🌸
9. রোজাদারদের জন্য প্রতিদিন জান্নাত সুসজ্জিত করা হয়।"🌸
10. রাসুল (সাঃ) বলেছেন:
কিয়ামতের দিন সব নবীর চেয়ে আমার উম্মতের সংখ্যা বেশি হবে, এবং আমিই সর্বপ্রথম জান্নাতের দরজা খুলবো।"
(সহীহ মুসলিম :১৯৬)🌸
11. যে ব্যাক্তি রোজা রাখা অবস্থায় মারা যাবে আল্লাহ তাকে, কেয়ামত পর্যন্ত সকল রোজার সাওয়াব দান করবেন।" 🌸
12. যে ব্যাক্তি ফযরের নামাজ আদায় করল, সে আল্লাহর হিফাজাতে চলে গেলো। "🌸
13. রাসুলুল্লাহ (সাঃ) বলেছেন__🌸
রোজা ও কোরআন কিয়ামতের দিন মানুষের জন্য সুপারিশ করবে।"
(মুসনাদে আহমাদ : হাদিস ৬৬২৬)🌸
14. নবীজি বলেছেন__🌸
রোজাদারদের জন্য সবচেয়ে বড় খুশির সংবাদ হলো, হাশরের মাঠে আল্লাহ সবার আগে রোজাদারদের সাথে সাক্ষাত করবেন।
15. যখন রমজান আসে, তখন জান্নাতের দরজা খুলে দেওয়া হয়।🌸
16. রাসূল (সাঃ) বলেন--
যখন কোনো বান্দা আল্লাহর দিকে দুটি হাত উঠায়, তখন তিনি তা ব্যর্থ বা শূন্য ভাবে ফিরিয়ে দেন না।
(তিরমীজি-৫/৫০২)🌸
17. হযরত মুহাম্মদ (সাঃ) বলেছেন-
একটি খেজুরের অর্ধেক হলেও দান করে জাহান্নামের শাস্তি হতে নিজেকে হেফাজত করো।"
(বুখারীঃ৬০২৩)🌸
18. যদি ভালো হতে চাও তবে সর্ব প্রথম মিথ্যা বলা ছেড়ে দাও।"
🌸
19. তুমি যখন রাস্তা দিয়ে যাও তখন আল্লাহর নামে জিকির কর, কারণ হাশরের দিন ঐ রাস্তা তোমার নামে সাক্ষি দিবে।
🌸
20. তোমরা সবসময় ওযু করো কারণ কিয়ামতের দিন, যারা ওযু কারী তাদের হাত-পা উজ্জ্বল থাকবে।
🌸
21. যার দুঃখ বেশি তার প্রতি আল্লাহর রহমতও বেশি।"
🌸
22. যখনি নামাজে দাঁড়াবেন, জীবনের শেষ নামাজ মনে করবেন।🌸
23. যে মহিলা গর্ভাবস্থায় এক খতম কোরআন পাঠ করবে তার গর্ভের ঐ সন্তান এক জন নেককার বান্দা হিসেবে দুনিয়াতে আগমন করবে।"
🌸
24. চুপ থাকার কারণে মানুষের যেই মর্যাদা হাসিল হয়, তা ষাট বছর নফল ইবাদত হতে উত্তম🌸
25. রাসূল (সাঃ) বলেছেন,_______
"জান্নাতের সবচেয়ে নিকটবর্তী আমল
হলো সময়মতো সালাত আদায় করা।"
(সহীহ মুসলিম -- ২৬০)🌸
26. যে ধোকা দেয় সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়!🌸
27. তুমি জানো তুমি সঠিক, তবুও তর্ক করো না।🌸
28. হযরত মুহাম্মদ (সাঃ) বলেন🌸
- তোমরা বিপদে পরে মৃত্যু কামনা করবে না। বরং বলবে, হে আল্লাহ" যে পর্যন্ত জীবিত থাকা আমার জন্য কল্যাণকর, আমাকে ততক্ষণ জীবিত রাখুন এবং যখন মৃত্যু আমার জন্য কল্যাণকর তখন আমাকে মৃত্যু দিন🌸
29. সূরা ইয়াসিন কে কোরআনের হৃদয় বলা হয়।
__হযরত মুহাম্মদ (সাঃ)🌸🌸
30. মায়ের একটি কষ্টের নিঃশ্বাস, সাতটি দোযখের চেয়েও ভয়ংকর। আর একটি সুখের হাসি আটটি বেহেস্তের সমান🌸
31. যে অন্যের‍ বাবা- মা কে গালি দিলো সে যেনো নিজের বাবা মাকেই গালি দিলো।
🌸
32. রাসূল (সাঃ) বলেছেন🌸
- আমি যা জানি তোমরা যদি তা জানতে পারতে, তবে নিশ্চয়ই খুব কম হাসতে এবং খুব বেশি কাঁদতে...!🌸
33. মানুষ যদি মৃত ব্যক্তির আর্তনাদ দেখতে এবং শুনতে পেতো তাহলে মানুষ মৃত ব্যক্তির জন্য কান্না না করে নিজের জন্য কাঁদত..!
🌸
34. মহানবী (সাঃ) বলেছেন : সূরা ফাতিহা তোমরা ধীরে ধীরে পাঠ করো, কারণ মহান আল্লাহ নিজে তার জবাব দেন।,🌸
(মুসলিম-৯১০)🌸
35. রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন,
কিয়ামতের দিন যে জিনিসটি মুমিনদের পাল্লায় ভারী হবে সেটি হচ্ছে সুন্দর চরিত্র।🌸
(আবু দাউদঃ-৪১০১)
36. কবরের ভিতরের প্রথম চাপ
পৃথিবীর সকল কষ্টকে হার মানিয়ে দিবে।
হযরত মোহাম্মদ (সাঃ)🌸
37. হযরত মুহাম্মদ (সাঃ) বলেন,
যে ব্যক্তির অন্তরে এক সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবেন না।
- সহীহ মুসলিম, হাদিসঃ৯১🌸
38. কিয়ামতের দিন ঐ ব্যক্তির জন্য সুপারিশ করা হবে যে প্রচুর শীত উপেক্ষা করেও ফজরের নামাজ আদায় করলো।"
🌸
39. নিশ্চয় মহান আল্লাহ নম্র, তিনি নম্রতা পছন্দ করেন। তিনি নম্র স্বভাবের লোককে যা দান করেন তা কঠিন স্বভাবের লোককে দান করেন না।"🌸
(আবু দাউদ-৪৮০৭, সহীহ) 🌸
40. কবর মানুষকে দিনে ৭০ বার করে স্বরন করে।"🌸
আল্লাহ সুবহানাল্লাহ তা’য়ালা আমাদের সঠিক জ্ঞান এবং বুঝার তৌফিক দান করুন এবং আমাদেরকে এই সমস্ত হাদিসসমূহর উপর আমল করতে সাহায্য করুন I🌸
🌸(আমিন) آمين।🌸

শিক্ষনিও পোষ্ট 👉  গাধাকে সৃষ্টি করার পরে সৃষ্টিকর্তা বললেন : "তুই আজীবন কঠোর পরিশ্রম করবি, অন্যের বোঝা বয়ে বেড়াবি। তোর...
17/09/2021

শিক্ষনিও পোষ্ট
👉 গাধাকে সৃষ্টি করার পরে সৃষ্টিকর্তা বললেন : "তুই আজীবন কঠোর পরিশ্রম করবি, অন্যের বোঝা বয়ে বেড়াবি। তোর মাথায় কোনো বুদ্ধিও থাকবেনা। তোকে আয়ু দিলাম ৫০ বছর। গাধা : সে কি !! এত কষ্ট করে আমি এত দীর্ঘদিন বাঁচতে চাইনা। প্লিজ, আমার আয়ু কমিয়ে ২০ বছর করে দিন। সৃষ্টিকর্তা :যাহ, তাই দিলাম।
কুকুরকে বললেন : "তুই হবি মানুষের সবচেয়ে বিশ্বস্ত বন্ধু,
কিন্তু মানুষের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকবি। তোর আয়ু হবে ৩০ বছর।" শুনে, কুকুর আল্লাহ কে বলল : দয়া করে একটু শর্ট করে
ঐটা ১৫ করান। এতদিন বাঁচতে চাইনা। আল্লাহ এইবারও রাজি হয়ে গেলেন।
এরপর উনি বানরকে বললেন : "হে বানর, তোর একমাত্র কাজ হবে লাফিয়ে লাফিয়ে এক গাছ থেকে আরেক গাছে যাওয়া, আর তামশা দেখিয়ে মানুষকে বিনোদন দেওয়া। তোর আয়ু দিলাম ২০ বছর। সে
আবেগে কেঁদে আল্লাহ কে বলল : দিবেনই যখন ১০ বছর দেন, আমি এত বড় জীবন দিয়ে কি করব??
আল্লাহ এইবার মানুষকে বলল : "তুমি হবে সৃষ্টির শ্রেষ্ঠ জীব। সবচেয়ে জ্ঞানী এবং বিচক্ষণ। তোমার আয়ুও হবে ২০ বছর।" সে তো খুশিতে পাগল হয়ে গেল,কিন্তু এত মহত জীবন নিয়ে মাত্র ২০বছর?? সে
করজোরে প্রভুকে বলল :একটা কাজ করা যায়না?আপনি আমাকে গাধার ফেরত দেওয়া ৩০ বছর, কুকুরের ১৫ বছর, বানরের ১০ বছর দিয়ে দেন। আল্লাহ বললেন : নিজের ভালো পাগলেও বোঝে, তুই বুঝলি না। যাহ, দিলাম।
সেই থেকে মানুষ সুন্দর ভাবে বাঁচে ২০ বছর, পরের ৩০ বছর গাধার মত সংসারের বোঝা টানে, তার পরের ১৫ বছর ছেলে মেয়ে যা দেয় তাই খেয়ে পরে বেঁচে থাকে কুকুরের মতো, আর তার পরের দশ বছর বানরের মত, কখনো এক সন্তানের বাসা তো কখনো আরেক সন্তানের বাসায় ঘোরে আর নাতি নাতনিদের বিনোদন দেওয়াই হয় তাদের প্রধান দায়িত্ব।

Address

107 Azimpur Road, Dairashorif Abasik Alaka, Gate/02
Dhaka
1205

Alerts

Be the first to know and let us send you an email when BlueSky Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to BlueSky Tours & Travels:

Share

Category