ORBIT Aviation

ORBIT Aviation Worldwide Tour packages, Tourist Visa Processing, Air Tickets,
Sightseeing, Airport Transfers, Worldwide Train & Bus Tickets, Etc...

সিকিম গ্যাংটক লাচুং ইয়ামথাং ভ্যালী ছাঙ্গু লেক ভ্রমণে বৃত্ত!সিকিমের সৌন্দর্য্য নিয়ে বেশি কিছু বলার দরকার নেই। পাহাড়ী রুপ-...
06/11/2019

সিকিম গ্যাংটক লাচুং ইয়ামথাং ভ্যালী ছাঙ্গু লেক ভ্রমণে বৃত্ত!

সিকিমের সৌন্দর্য্য নিয়ে বেশি কিছু বলার দরকার নেই। পাহাড়ী রুপ-মাধুর্য্যে মন হারিয়ে যাবার মতো সৌন্দর্য্যে ভরপুর এই সিকিম।

সিকিম ভারতের উত্তর-পূর্বাঞ্চলের একটি রাজ্য এবং উল্লেখযোগ্য পর্যটন কেন্দ্র। এর উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে চীনের স্বায়ত্তশাসিত অঞ্চল তিব্বত, পূর্বে ভুটান, পশ্চিমে নেপাল এবং দক্ষিণে ভারতের অপর একটি রাজ্য পশ্চিমবঙ্গ। সিকিমে অবস্থিত কাঞ্চনজঙ্ঘা ভারতের সর্বোচ্চ এবং পৃথিবীতে তৃতীয় সর্বোচ্চ পর্বত শিখর। সিকিমের রাজধানী ও বৃহত্তম শহর গ্যাংটক। বাংলাদেশীদের জন্য নভেম্বর ২০১৮ তে খুলে দেওয়া হয়েছে সিকিম।

✔চলুন সিকিম নিয়ে আমাদের প্লানটা শেয়ার করে ফেলি
যাত্রার তারিখঃ ২৮ নভেম্বর রাত ৭টা,
ফেরার তারিখঃ ০৪ ডিসেম্বর সকাল ৭টা,
https://www.facebook.com/events/2475292556035461/

ঘুরে আসুন উত্তর সিকিমের ছোট্ট পাহাড়ি গ্রাম লাচুং থেকে ছোট্ট পাহাড়ি গ্রাম লাচুং উত্তর সিকিমের ৯৬০০ ফুট উঁচুতে অবস্থিত। এই...
06/11/2019

ঘুরে আসুন উত্তর সিকিমের ছোট্ট পাহাড়ি গ্রাম লাচুং থেকে


ছোট্ট পাহাড়ি গ্রাম লাচুং উত্তর সিকিমের ৯৬০০ ফুট উঁচুতে অবস্থিত। এই জায়গাটি আপনার ভ্রমণের ঠিকানা হতে পারে দু’দিনের জন্য। যারা নির্জন জায়গা ভালোবাসের তাঁদের অল্প সময়েই প্রিয় হয়ে উঠবে লাচুং। সবুজের কোলে ছবির মতো ভেসে আছে এই পাহাড়ি গ্রামটি।

পাহাড়ের মধ্যে সাজানো ধুপীগাছের সারি। এখানে এলোমেলো ঘুরে বেড়ালে মনে আসবে প্রশান্তি। রয়েছে নানা রকমের রডোডেনড্রন। লাচেন নদী এবং লাচুং নদী দেখার মতো। এই দুই নদী তিস্তা নদীতে গিয়ে মিশেছে। রাজধানী গ্যাংটক থেকে এর দূরত্ব প্রায় ১২৫ কিলোমিটার। এখানে নেপালি, ভুটিয়া এবং লেপচা ভাষার চল বেশি।

লাচুং শব্দের অর্থ ‘ছোট গমনোপযোগী অঞ্চল’। রয়েছে একটি মনাস্ট্রি। কয়েক জন লামা থাকেন এখানে। লাচুঙে আছে একটি কার্পেট বুনন কেন্দ্র। লাচুং থেকে সহজেই যাওয়া যায় ইয়ুমথাং ভ্যালিতে। এখানে কাটানো প্রতিটা মুহূর্ত আপনার সারাজীবন মনে থাকবে। এই উপত্যকা শীতের সময় বরফে ঢেকে যায়। সেই সময় ইয়ুমথাং হয়ে ওঠে পর্যটনপ্রিয় বাঙালির মুক্ত বিচরণভূমি।

প্রচন্ড ঠান্ডার কারণে পর্যটকদের সতর্ক থাকা উচিৎ। পশমের পোশাক সব সময় গায়ে চাপানো থাকলে ঠান্ডা লাগার সম্ভাবনা কম। সারাবিশ্বের পর্যটক অক্টোবর থেকে মে মাস পর্যন্ত এখানে ঘুরতে আসেন। এই সময়টুকুই লাচুং ভ্রমণের পিক টাইম। মূলত ইয়ামথাং ভ্যালি, লাচুং মনাস্টেরি দেখার পথেই তাঁরা লাচুং আসেন। লাচুংয়ের অধিকাংশ অধিবাসীই লেপচা এবং তিব্বতীয়।

উত্তর সিকিমে যেতে হলে গ্যাংটক থেকে অনুমুতি নিতে হয় পর্যটকদের। ভারতীয়দের ক্ষেত্রে পরিচয়প্তের জেরক্স এবং দু’কপি ছবি দিয়ে আবেদন করতে হয়। সব ঠিক থাকলে অনুমতি পেয়ে অসুবিধে হয় না। ১৮৫৫ সালে বিখ্যাত ভ্রমণিক জোসেফ ডালটন হুকার দ্য হিমালয়ান জার্নালে লাচুংকে সিকিমের ‘ছবির মতো গ্রাম’ হিসেবে আখ্যা দেন। লাচুঙের কাছে ফুনিতে স্কিইং করার ব্যবস্থা আছে।

https://www.facebook.com/events/2475292556035461

সিকিমে যে ৫টি জায়গায় অবশ্যই যাবেনসিক্কিম বা সিকিম ভারতের উত্তর-পূর্বাঞ্চলের একটি রাজ্য। সিকিমের রাজধানী শহর গ্যাংটক। আয়...
28/10/2019

সিকিমে যে ৫টি জায়গায় অবশ্যই যাবেন

সিক্কিম বা সিকিম ভারতের উত্তর-পূর্বাঞ্চলের একটি রাজ্য। সিকিমের রাজধানী শহর গ্যাংটক। আয়তনে ভারতের দ্বিতীয় ক্ষুদ্রতম প্রদেশ।

আজ আপনাদের জানাবো সিকিমের ৫টি দর্শনীয় স্থানের কথা। সিকিম গেলে এই স্থানগুলো অবশ্যই ঘুরে দেখবেন।

তিব্বতি সংস্কৃতি
উত্তর-পূর্ব ভারতের একটি জনপ্রিয় স্থান হল সিকিম। পূর্ব হিমালয়ের মাঝে অবস্থিত এই হিল স্টেশন। আপনি এখান থেকে বিশাল কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। তিব্বতি সংস্কৃতির এক দারুণ জায়গা সিকিম। বিকেলে কোন ক্যাফেতে বসে কাটাতে পারেন, গরম- গরম মোমো ও থুকপা খেতে-খেতে।

তিব্বতি মনাস্ট্রি
তিব্বতি সংস্কৃতি বা তাঁদের জীবনশৈলী জানার জন্য মনাস্ট্রি যাবেন। এখানে তিনটি গুরুত্বপূর্ণ মনাস্ট্রি রয়েছে। এগুলো হল- রুমটেক, সুক লা খাং ও পেমাযাংসে। যেখানে বৌদ্ধ শিল্পকলা দেখতে পাবেন। নামগ্যাল ইনস্টিটিউট অব তিবেতলোজিতে গেলে আপনি এখানকার স্থানীয় সংস্কৃতির বিষয়ে অনেক কিছু জানতে পারবেন।

সমগো বা চাঙ্কু লেক
অনেক উচ্চতায় (নাথুলা পাসের ভীষণ কাছে) চাঙ্কু লেক। এর মনোরম দৃশ্য, পরিষ্কার নীল পানি, বরফে ঢাকা পাহাড় এবং কনকনে ঠান্ডা বাতাস। ইয়াকের পিঠে বসে ঘুরতে পারেন। এই লেক গ্যাংটক থেকে ৪০ কিলোমিটার দূরে।

নাথুলা পাস
চাঙ্কু লেক যখন যাবেনই, তখন আর একটু গিয়ে নাথুলা পাস নিশ্চয়ই দেখে আসবেন। এর উচ্চতা ১৪,১৫০ ফুট। যা প্রাচীন সিল্ক রুটের অংশ ছিল। এর একদম কাছেই হলো ভারত-চীন সীমানা।

বসন্তের ইয়ুম্থাং ফুলের উপত্যকা

স্থানীয়রা এই জায়গাকে ফুলের উপত্যকা বলে। যেখানে গেলে আপনি এখানকার জাতীয় ফুল - রডদেন্দ্রন ফুল ফুটতে দেখবেন। এখানেই রয়েছে শিন্গ্বা রডদেন্দ্রন স্যান্গ্চুরি। যেখানে আপনি ৪০ রকমের ফুলের প্রজাতি পাবেন।

সম্পদ নয়, ভ্রমণেই প্রকৃত সুখ!খুব খুশী হয়ে মাসের শুরুতে পাওয়া বেতন হাতে গেলেন একটা সখের জামা কিনতে। অথবা কিনলেন এক জোড়া জ...
22/10/2019

সম্পদ নয়, ভ্রমণেই প্রকৃত সুখ!

খুব খুশী হয়ে মাসের শুরুতে পাওয়া বেতন হাতে গেলেন একটা সখের জামা কিনতে। অথবা কিনলেন এক জোড়া জুতো, সুন্দর কোন ব্যাগ। মনে করে দেখুন তো, কেনাকাটার এই আনন্দ কতদিন স্থায়ী হয়? এগুলো আমাদের সাময়িক আনন্দ দেয় সত্যি, কিন্তু দীর্ঘমেয়াদী সুখ কোন বস্তু দিতে পারে না। আর সুখ সেটাই দীর্ঘস্থায়ী হয় যার সাথে জুড়ে থাকে সুন্দর অনেক স্মৃতি।

গবেষণায় দেখা গেছে, যা পাওয়ার জন্য আপনি অনেক শ্রম দেন, আনন্দ লাভ করেন, আপনার মন এবং আত্মার শান্তি হয় সেই পাওয়া আপনার জীবনে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলে। দোকানে গেলে টাকার বিনিময়ে চটজলদি পাওয়া জিনিস তার আকর্ষণও হারিয়ে ফেলে দ্রুত। খেয়াল করে দেখুন, কয়দিন পরই আরেকটা জামা কিনতে ইচ্ছে করে আপনার। অনেক অনেক পোশাক থাকার পরও আপনি কিছুই পান না যা পরে পার্টিতে যাবেন। এমনটা শুধু আপনার সাথেই হয়, তা নয়। সবার সাথেই হয়।

তাহলে কোন কাজের সুখ হবে দীর্ঘস্থায়ী? বিশেষ করে কোন কাজটি একইসাথে দিতে পারে আনন্দ আবার সুখ? গবেষণা বলছে, ভ্রমণই একমাত্র আপনাকে এই অনুভূতির সাথে পরিচিত করতে পারে।

নিউইয়র্কের কর্নেল বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণা মানুষের স্বল্প সময়ের সন্তুষ্টির এই হতাশাজনক সাইকেলকে চ্যালেঞ্জ করেছে। মনোবিজ্ঞানী টমাস গিলোভিচ তার গবেষয়াণায় দেখান আমরা যখন কিছু ক্রয় করি এবং কোথাও ভ্রমণে যাই তখন আমাদের আনন্দ এবং সুখের মাত্রা একই হারে বাড়ে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট হল কেনাকাটার সুখ মিলিয়ে যায় কিছু সময় পরেই। কিন্তু ভ্রমণের সুখ দীর্ঘদিন স্থায়ী হয় মানুষের মস্তিষ্কে।

কারণ ভ্রমণের সাথে জড়িয়ে থাকে দীর্ঘদিনের পরিকল্পনা। ধীরে ধীরে টাকা জমিয়ে আপনি ট্যুর প্ল্যান করেন। তারপর জীবনের সকল স্ট্রেসকে পিছনে ফেলে শুধু সৌন্দর্য্যের মাঝে হারিয়ে যেতে বেরিয়ে পড়েন। এরপর সেই সময়ের সময়কার সব স্মৃতি নিয়ে ফিরে আসেন। ব্যস্ত জীবনে বেঁচে থাকার জীবনীশক্তি হয়ে থাকে সেই স্মৃতি। যতবার আপনি ক্লান্ত বোধ করেন ততবার আপনার মন ঘুরে আসে সেই সময়ে, দেয় সেই সুখের অনুভূতি।

ভ্রমণের পাশাপাশি আরও কিছু কাজ আপনাকে দীর্ঘমেয়াদি আনন্দ দেবে। যেমন ভিন্ন কিছু শেখা। আপনি যদি সাঁতার শেখেন তাহলে যতবার সাঁতার কাটবেন আপনার মধ্যে একটা ভাল লাগা কাজ করবে। আপনি যদি গান করতে ভালবাসেন এবং চর্চা করেন গানই আপনার মনে খোরাক যোগাবে। আর যদি ভরে তুলতে চান রোমাঞ্চময় স্মৃতির ভান্ডার তাহলে বেরিয়ে পড়ুন ভিন্ন ভিন্ন জায়গা ভ্রমণে।

আমিরাতের ভিসা পেতে টাকা লাগবে না কিশোর-কিশোরীদেরকিশোর পর্যটকদের সুখবর দিল আরব আমিরাত। দেশটির সরকার ১৮ বছরের কম বয়সী কিশো...
22/10/2019

আমিরাতের ভিসা পেতে টাকা লাগবে না কিশোর-কিশোরীদের

কিশোর পর্যটকদের সুখবর দিল আরব আমিরাত। দেশটির সরকার ১৮ বছরের কম বয়সী কিশোরদের জন্য বিনামূলো ভিসা দেওয়ার ঘোষণা দিয়েছেন। আগামী ১৫ জুলাই থেকে এর কার্যক্রম শুরু হবে।

মধ্যপ্রাচ্যের সংবাদমাধ্যম খালিজ টাইমসের খবরে বলা হয়েছে, ১৮ বছরের কম বয়সী কিশোররা সংযুক্ত আরব আমিরাতের বিনামূল্যে পর্যটক ভিসা পাচ্ছেন। মধ্যপ্রাচ্যের এই দেশটির সরকার পর্যটক টানতে নতুন এই সিদ্ধান্ত নিয়েছে। বাবা-মায়ের সাথে আমিরাত ঘুরতে যাওয়ার জন্য কিশোররা এখন থেকে বিনামূল্যের এই ভিসা পাবেন।

বুধবার আমিরাতের ফেডারেল অথরিটি আইডেন্টিটি অ্যান্ড সিটিজেনশিপ বিভাগ এ তথ্য জানিয়েছে। এর আগে গত বছরের জুলাইয়ে দেশটির মন্ত্রিসভার বৈঠকে কিশোরদের বিনামূল্যে ভিসা দেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। ১৮ বছরের নিচের কিশোররা এই ভিসা পাবেন মূলত প্রত্যেক বছরের ১৫ জুলাই থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত।

তবে বিনামূল্যে এই ভিসা পাওয়ার ক্ষেত্রে শর্ত জুড়ে দিয়েছে আমিরাত কর্তৃপক্ষ। তারা বলছে, ভিসা পাওয়ার জন্য ১৮ বছরের নিচের কিশোরদের সঙ্গে তাদের বাবা-মায়ের যে কোনো একজনকে থাকতে হবে। আর এজন্য বাবা অথবা মায়ের জন্য পর্যটক ভিসা, স্বল্প কিংবা দীর্ঘমেয়াদের ভিসা দরকার হবে।

এই ভিসা ফি মওকুফের মাধ্যমে পর্যটকরা লাভবান হয়ে আরো বেশি পর্যটককে আমিরাতে যেতে উদ্বুদ্ধ করবেন বলে আশা প্রকাশ করেছে কর্তৃপক্ষ। পররাষ্ট্র কল্যাণ ও বন্দর কর্তৃপক্ষের মহাপরিচালক মেজর জেনারেল সায়িদ রাকান রশীদি বলেছেন, স্মার্ট অ্যাপের মাধ্যমে পর্যটকরা এই ভিসার জন্য আবেদন করতে পারবেন। আমিরাতের এই ওয়েবসাইটের মাধ্যমেও (www.ica.gov.ae) ভিসার জন্য আবেদন করা যাবে।

19/10/2019

শাহজালাল বিমানবন্দরে শুরু হচ্ছে থার্ড টার্মিনাল নির্মাণ

পর্যটন খাতে ৫ ধাপ এগিয়ে বাংলাদেশবিশ্ব অর্থনৈতিক ফোরামের চলতি বছরের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কম্পিটিটিভ প্রতিবেদনে পর্যটন...
19/10/2019

পর্যটন খাতে ৫ ধাপ এগিয়ে বাংলাদেশ

বিশ্ব অর্থনৈতিক ফোরামের চলতি বছরের ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম কম্পিটিটিভ প্রতিবেদনে পর্যটন বান্ধব দেশের তালিকায় পাঁচ ধাপ এগিয়ে ১২০ নম্বরে বাংলাদেশ।

আবাসন, নিরাপত্তা, সংস্কৃতি, স্থিতিশীল ভ্রমণ ও পর্যটকদের জন্য উড়োজাহাজ পরিবহন সুযোগ গুলোর মধ্যে ৯০টি মানদণ্ড বিবেচনা করে ১৪০টি দেশের তালিকা প্রকাশ করা হয়েছে বলে ওই প্রতিবেদনে বলা হয়।

তালিকার শীর্ষে রয়েছে স্পেন। এরপর পর্যায়ক্রমে রয়েছে ফ্রান্স, জার্মানি, জাপান, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইতালি, কানাডা ও সুইজারল্যান্ড।

সার্কভুক্ত দেশগুলোর মধ্যে ৩৪ নম্বরে পার্শ্ববর্তী ভারত, শ্রীলঙ্কার অবস্থান ৭৭, নেপাল ১০২ ও পাকিস্তান ১২১।

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা ও সুরক্ষায় বাংলাদেশ সবচেয়ে বেশি উন্নতি করেছে বলে প্রতিবেদনে উঠে এসেছে।

বাংলাদেশের জন্য আশার বাণী হলো প্রাকৃতিক সম্পদ ও সাংস্কৃতিক ঐতিহ্যের ফলে কারণে এখানকার পর্যটনশিল্পে উল্লেখযোগ্য উন্নতি হবে।

বাংলাদেশের পর্যটনের টেকসই বিকাশ ও উন্নয়ন বন্যপ্রাণীর অভয়ারণ্য বৃদ্ধি, প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ পর্যটনের বিকাশে গতি আনতে পারে বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

09/09/2019

নাজমুন নাহারের বিশ্ব অভিযাত্রার লক্ষ্য ২০০টি দেশে

বাংলাদেশের পতাকাকে পৌঁছে দিয়ে এক অনন্য রেকর্ড গড়া। এর মাধ্যমে পুরো বিশ্বের মানুষের কাছে বাংলাদেশের ঐতিহ্য ও সাংস্কৃতিক মূল্যবোধকে তুলে ধরতে চান। এই দুঃসাহসিক অভিযাত্রীর পৃথিবীর পথে পথে ঘটে যাওয়া ঘটনাগুলো আমাদের লাখ কোটি নারীকে আলোর পথে এগিয়ে নিয়ে যাবে, নারীদের কৌশলী হতে শেখাবে! স্বপ্নের পথে এগিয়ে যাওয়ার বর্ণনাও করে যাচ্ছেন আমাদের বিশ্বজয়ী পতাকা–কন্যা।

কোরবানি! যে ভুল করা যাবে না!কোরবানির পশু কিনে নিলেন। ঈদের দিন কোরবানি দিয়ে, মাংস বিতরণ করলেন। এরপর বিকেলে ফুরফুরে মেজাজে...
08/08/2019

কোরবানি! যে ভুল করা যাবে না!

কোরবানির পশু কিনে নিলেন। ঈদের দিন কোরবানি দিয়ে, মাংস বিতরণ করলেন। এরপর বিকেলে ফুরফুরে মেজাজে আত্মীয় স্বজনদের বাড়ি গেলেন। কিন্তু! বিকেলের ফুরফুরে মেজাজটা নাও থাকতে পারে। যদি নিচের বিষয়গুলো ভুলে যান।

পশু কোরবানির সময় শিশুদেরকে দূরে রাখুন। কোনভাবেই তাদের সামনে পশু জবাই করবেন না। এতে শিশুটি ভয় পেতে পারে। যা পরে তার মনোজগতে বড় প্রভাব ফেলতে পারে।

ছুরি, চাপাতি সহ ধারালো সব কিছু শিশুদের নাগালের বাইরে রাখুন।

খেলার ছলে শিশুরা কোরবানির পশুর আশেপাশে গেলে দুর্ঘটনা ঘটতে পারে। এইদিকে খেয়াল রাখুন।

পশু কোরবানি যেমন দায়িত্ব। তেমনি পশুর চামড়া সুন্দরভাবে ছাড়িয়ে সংরক্ষণ করাও দায়িত্ব। দেশের চামড়া শিল্পের বড় মজুদ কোরবানির পশুর চামড়া থেকেই আসে।

কোন বর্জ্য খোলা স্থানে কিংবা ড্রেনে নয়। শহরে কোরবানি দিলে নির্দিষ্ট স্থানে রাখুন। সিটি কর্পোরেশনের গাড়ি এসে নিয়ে যাবে। ময়লা ছড়িয়ে ছিটিয়ে না রেখে এক স্থানে রাখুন। এতে আপনার সুন্দর শহর আপনাকে দ্রুত ফিরিয়ে দেয়া যাবে। ময়লা নেয়ার পর অবশ্যই ব্লিচিং পাউডার দিয়ে স্থানটি পরিষ্কার করে নিন।

গ্রামের বাড়ি হলে অবশ্যই ময়লা মাটিচাপা দিয়ে কোরবানির স্থানটি ব্লিচিং পাউডার দিয়ে পরিষ্কার করে রাখুন।

যে পশুকে কোরবানি দেয়া হচ্ছে, তার জন্যে আপনার এবং আপনার সন্তানের মধ্যে মমতা থাকা আবশ্যক। আপনার সন্তানের কাছে কোনভাবেই কোরবানি দেয়াটাকে আনন্দময় ব্যাপার হিসেবে উপস্থাপন করা ঠিক হবে না।

আপনার ঈদ ও ঈদের পরের সময়টাও সুন্দর কাটুক।

03/08/2019

ব্যক্তিগত মোটরসাইকেল/গাড়ীতে বিদেশ ভ্রমণ।

এই পোস্ট তাদের যারা মনে মনে নিজ হুন্ডা নিয়ে বিদেশ ভ্রমনের একটা স্বপ্ন দেখছেন, বা দেখে যাচ্ছেন।

যা যা লাগবে।

১। জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অনুমতিপত্র
২। ব্যাংক গ্যারান্টি।
২। কারনেট
৩। ইন্টারন্যাশনাল ড্রাইভিং পার্মিট
৪। ইনস্যুরেন্স
৫। ৩০০ টাকার ইন্ডেমনিটি বন্ড
৬। যে দেশে যাবেন তার ভিসা
৭। ৫০০ টাকার ট্রাভেল ট্যাক্স।

চেয়ারম্যান, জাতীয় রাজস্ব বোর্ড বরাবর দরখাস্ত দিন। অনুমতি পাওয়ার পর সেই অনুমতি পত্র নিয়ে সোজা চলে যান বাংলাদেশ অটোমোবাইল এসোসিয়েশন এ সেখানে আপনার গাড়ি/মোটরসাইকেল এর কারনেটের জন্য যা যা করনিয় তারা বলে দিবে।

আপনাকে আপনার গাড়ি/মোটরসাইকেলের দামের সমতুল্য অথবা কম বেশি টাকার ব্যাংক গ্যারানটি দেওয়া লাগবে টাকার পরিমান কত লাগবে তাদের সাথে আলোচনা করে নিন। ব্যাংক গ্যারান্টি রিফান্ডেবল।

আপনি আপনার ভ্রমণ শেষে আপনার গাড়ি/মোটরসাইকেল সহ এবং কারনেটের বুক সহ বাংলাদেশ অটোমোবাইল এসোসিয়েশন এর নিকট হস্তান্তর করুন তারা আপনার ব্যাংক গ্যারান্টি রিলিজ করে দিবে। বর্ডারে গিয়ে ৩০০ টাকার ইন্ডেমনিটি বন্ড এবং আপনার গাড়ি/মোটরসাইকেলের জাতীয় রাজস্ব বোর্ড কর্তৃক অনুমতি পত্র দেখিয়ে কমিশনারের কাছে বন্ড জমা দিন।

তারপর কমিশনারের নির্দেশক্রমে বাকি কাজ তারাই করে দিবে। এজন্য কাউকে কোন টাকা পয়সা দেওয়া লাগবে না। তারপর ইমিগ্রেশনের কাজ সেরে ফেলে সোজা নোমেন্স ল্যান্ড এ চলে যান। সেখানে বাংলাদেশের সাইডে একজন রাজস্ব কর্মকর্তার কাছে আপনার কারনেট জমা দিন।

উনি কারনেটের একটি সাদা অংশ কেটে রেখে দিবে এবং বইটির উপরের সাদা অংশে তার সীল ও স্বাক্ষর দিবেন। অবশ্যই উপরের সাদা অংশে তার সীল ও স্বাক্ষর দেওয়া আছে কিনা তা খেয়াল করবেন। হয়ে গেলে এবার ভারতের সীমানায় কাস্টমস অফিসের নিকট চলে যান।
কাস্টমস অফিসারের নিকট আপনার কারনেট দিয়ে ইমিগ্রেশনে চলে যান সেক্ষেত্রে আপনার সময় বেচে যাবে। ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেলে কাস্টমস অফিসারের নিকট এসে তারকাছ থেকে ঠিক একই নিয়মে আপনার কারনেটের বুকের উপরের সাদা অংশে সীল ও স্বাক্ষর আছে কিনা চেক করে নিন।
অফিসার আপনাকে কারনেটের সুবিধায় গাড়ি/মোটরসাইকেল নিয়ে কত দিনের মধ্য ফিরে আসতে হবে তা বলে দিবে এবং যদি সময় মত ফিরে না আসেন তাহলে কি ব্যবস্থা নেয়া হবে তাও বলে দিবে।
সব কাজ হয়ে গেলে এবার আপনি আপনার ইচ্ছা মতন ঘুরতে পারেন।
খরচঃ
অনুমতির জন্য কোন টাকা পয়সা লাগে না।
কারনেটের জন্য সাধারনত ১২০০০ (বারো) হাজার টাকা লাগে।
ইন্টারন্যাশনাল ড্রাইভিং পার্মিট- ২৫০০ টাকা।
শতর্কতাঃ অবশ্যই কারনেট , পাসপোর্ট এবং এই সংক্রান্ত সকল কাগজপত্র নিজ দায়িত্ব যত্ন করে রাখবেন।
আর এমন কোন কাজ করবেন না যাতে করে আমাদের দেশের কোন প্রকার বদনাম হয়। অবশ্যই রাইডিং গিয়ার এবং হেলমেট পরিধান করবেন, ট্রাফিক আইন মেনে চলুন। মনে রাখবেন আপনি এখন আপনার দেশকে বহির্বিশ্বের কাছে তু্লে ধরার কর্ণধার।

Address

HOUSE#28, ROAD#10, SECTOR#11, UTTARA
Dhaka
1230

Opening Hours

Monday 10:00 - 20:00
Tuesday 10:00 - 20:00
Wednesday 10:00 - 20:00
Thursday 10:00 - 20:00
Saturday 10:00 - 20:00
Sunday 10:00 - 20:00

Telephone

+8801678350025

Website

Alerts

Be the first to know and let us send you an email when ORBIT Aviation posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ORBIT Aviation:

Share

Category