03/07/2025
স্কলারশিপ ছাড়া যারা বিদেশে যেতে চান এবং যদি ফ্যামিলি যথেষ্ট রিচ না হয় তাহলে তারা এই ছবি টা দেখবেন। আমি বিদেশে পড়াশোনা করার সুবাদে অনেকেই বিদেশে যেতে পরামর্শ চান যখনই বলি সিজি কত বা এক্সট্রা কারিকুলাম এক্টিভিটি কিছু আছে কিনা বলার মত তখনই তারা মন খারাপ করেন। বলেন গিয়ে কাজ করে টিউশন ফি দেয়া যায় না? অনেকেই তো দেয়।
হ্যা অনেকেই দেয় সত্য। অনেকেই সার্ভাইভ করেও যায় তবে ওটাকে জীবন বলে না। ওটা মূলত নরক। ফুল স্কলারশিপ ছাড়া যারা বিদেশে যায় তাদের জীবনটাকে ধবংস করে দেয় টিউশন ফি, বাসা ভাড়া এবং অন্যান্য খরচ।
হয় কাজের ভিসায় বিদেশে যান। না হয় ফুল স্কলারশিপ নিয়ে যান (Best)। অথবা ফ্যামিলির সাপোর্টে যান কিন্তু পার্ট টাইম জব করে সব কিছু করবেন এই চিন্তা মাথা থেকে ফেলে দেন।
এই লাইনে মেবি সবচেয়ে জঘন্য অবস্থা জাপানের। কিছু আত্মীয় এবং বন্ধুবান্ধবদের কারনে খুব ভাল করে জানি। জাপানের ল্যাঙ্গুয়েজ স্কুলের ভিসা মূলত মরন ফাদ। এই ভিসায় গিয়ে এই নিয়ে চারটা মৃ-ত্যুর ঘটনা আসলো সব গুলোর প্যাটার্ন মোটামুটি একইরকম। অজানা হয়তো আরো আছে।
ঢাকায় এখন কলিকাতা হারবালের মত অলিতে-গলিতে জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলের এজেন্সি এবং কোচিং সেন্টার গজিয়ে উঠেছে। এই ভিসা থেকে এক আলোকবর্ষ দূরে থাকুন। কাছের বন্ধু, আপন মামা, চাচা যেই জাপান থেকে এই ভিসায় যেতে বলুক মূলত এটা একটা ফাদ। যাবেন না। জাপান যাওয়ার দুইবছরের মাথায় প্রায় সবাই ল্যাঙ্গুয়েজ স্কুলের ভিসার ব্যবসা শুরু করে কারন ইনকামের করুন পরিনতি।
বিদেশে যাওয়াকে আমি সব সময় উৎসাহ দেই। আপনারা অবশ্যই যাবেন তবে কি ভিসায় যাচ্ছেন সেটা খুব খেয়াল করবেন।