Annex Tourism Limited

Website

Annex Tourism Limited Your trusted partner for travel & migration services. We make visas, travel planning, and global opportunities simple and stress-free.

AIR TICKET
TOURIST VISA
TOUR PACKAGE
HOTEL BOOKING WORLD WIDE
HOLIDAYS-PACKAGE
UMRAH-PACKAGE

31/10/2026

মালয়েশিয়াগামী কর্মীদের জন্য নির্ধারিত মেডিকেল পরীক্ষার ফি জনপ্রতি ৮,০০০ (আট হাজার)টাকা।
ঢাকা, ২৮ অক্টোবর ২০২৬
মালয়েশিয়ায় কর্মসংস্থানে যেতে ইচ্ছুক সাধারণ কর্মীদের জন্য মেডিকেল পরীক্ষার ফি জনপ্রতি ৮,০০০ (আট হাজার) টাকা নির্ধারণ করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। মেডিকেল টেস্টের জন্য এই নির্ধারিত ৮০০০ (আট হাজার) টাকার অতিরিক্ত কোনো টাকা নেওয়া যাবে না। কর্মী ভাইকে মেডিকেল টেস্টের ফি বাবদ কোনোক্রমেই ৮,০০০ (আট হাজার) টাকার বেশি না দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে। মেডিকেল টেস্টের জন্য কোনো দালাল বা মধ্যস্বত্বভোগীদের সাথে যোগাযোগ না করার জন্যও সতর্ক করা হচ্ছে।
কোনো মেডিকেল সেন্টার নির্দিষ্ট কোনো রিক্রুটিং এজেন্সির অধীনে কাজ করবে না। মালয়েশিয়ার জন্য নির্বাচিত কর্মী অনুমোদিত যেকোনো মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন।
যে এজেন্সি মেডিকেল স্লিপ করেছে কিন্তু কর্মী অন্য এজেন্সির মাধ্যমে কাজ করতে সিদ্ধান্ত গ্রহণ করলে সেই আগের এজেন্সি কোনো দেরি না করে মেডিকেল রিপোর্ট পাঠিয়ে দিবে। এক্ষেত্রে স্লিপ প্রদানকারীর কোনো ওজোর আপত্তি গ্রহণযোগ্য হবে না।
কোনো মেডিকেল সেন্টার নির্ধারিত ৮,০০০ (আট হাজার) টাকার বেশি দাবী করলে বা কোনো ধরনের হয়রানি বা তালবাহানা বা ঝামেলা করলে সাথে সাথে বিষয়টি মন্ত্রণালয়কে জানাতে হবে (ইমেইল: [email protected])।
অনুগ্রহ করে মনে রাখবেন যে, মাইগ্রামস (migrams) স্লিপের জন্য কোনো ফি লাগে না।
মন্ত্রণালয় নিয়মিত মেডিকেল সেন্টারগুলোর কার্যক্রম মনিটর ও পরীক্ষা করবে। কোনো অনিয়ম বা গরমিল পাওয়া গেলে সংশ্লিষ্ট মেডিকেল সেন্টারের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সম্মানিত মালয়েশিয়া গমনেচ্ছু কর্মী, রিক্রুটিং এজেন্সি ও মেডিকেল সেন্টারগুলোকে এই নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য অনুরোধ করা হচ্ছে।
মানসম্পন্ন, সুষ্ঠু ও নিয়মতান্ত্রিক বৈদেশিক কর্মসংস্থান বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের যথাযথ ভূমিকা পালনের জন্য অনুরোধ এবং সকলের ঐকান্তিক সহযোগিতা কামনা করা হচ্ছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

🌊 কক্সবাজার ডাকছে... আপনি কি প্রস্তুত? ✈️ব্যস্ত জীবনের ক্লান্তি দূরে রেখে চলে আসুন সমুদ্রের শহরে।প্রিয় মানুষদের সাথে কাট...
31/10/2026

🌊 কক্সবাজার ডাকছে... আপনি কি প্রস্তুত? ✈️
ব্যস্ত জীবনের ক্লান্তি দূরে রেখে চলে আসুন সমুদ্রের শহরে।
প্রিয় মানুষদের সাথে কাটিয়ে যান কিছু সুন্দর মুহূর্ত, আর তৈরি করুন আজীবনের স্মৃতি। ☀️🏖️

আপনার ভ্রমণ হোক নিরাপদ, আরামদায়ক ও ঝামেলামুক্ত — Annex Tourism Limited এর সাথে।

📞 01711-182670
🏢 Annex Tourism Limited
📍 House 69, Road 17, Block C, Banani, Dhaka

28/10/2026

মালয়েশিয়াগামী কর্মীদের মেডিকেল পরীক্ষা ৩১ অক্টোবর থেকে শুরু

ঢাকা, ২৮ অক্টোবর ২০২৬
মালয়েশিয়ায় কাজ করতে ইচ্ছুক কর্মীদের মেডিকেল পরীক্ষা আগামী ৩১ অক্টোবর ২০২৬ থেকে অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোতে শুরু হবে। এর আগে কোনো মেডিকেল পরীক্ষা করা বা করানো যাবে না।অনুমোদিত মেডিকেল সেন্টারের তালিকা খুব শীগ্রই ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

এমতাবস্থায়, মন্ত্রণালয়ের ওয়েবসাইটে তালিকাভুক্ত মেডিকেল সেন্টারগুলোর বিষয়ে খোঁজখবর রাখার জন্য কর্মীদের অনুরোধ করা হলো। কোনো মেডিকেল সেন্টার সরকারি নির্দেশনা পরিপালনে ব্যর্থ হলে তালিকা থেকে বাদ দেওয়া হবে।

৩১ অক্টোবরের আগে করা কোনো মেডিকেল পরীক্ষা গ্রহণযোগ্য হবে না এবং ইমিগ্রেশন ক্লিয়ারেন্সের জন্য প্রক্রিয়াকরণ করা হবে না।

কোনো মেডিকেল সেন্টার বা রিক্রুটিং এজেন্সি মন্ত্রণালয়ের সরকারি নির্দেশনা ও অনুমোদন ছাড়া কর্মীদের মেডিকেল পরীক্ষা করতে বা করাতে পারবে না। কিছু দালাল ও অসাধু এজেন্সি অনুমতি ছাড়া মেডিকেল পরীক্ষা করানোর কথা বলে কর্মীদের নিকট থেকে পাসপোর্ট ও টাকা নেওয়ার চেষ্টা করছে বলে মন্ত্রণালয়ের নজরে এসেছে। কর্মীদের এ ধরনের প্রস্তাবে সাড়া না দেওয়ার এবং অনুমোদন নিশ্চিত না হয়ে কারও কাছে পাসপোর্ট বা টাকা জমা না দেওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিএমইটি ছাড়পত্রের জন্য আবেদনকারী এজেন্সিগুলোকে অনুমোদিত মেডিকেল সেন্টারে পরীক্ষার জন্য সংশ্লিষ্ট কাগজপত্র এবং ভিডিআর ভিসার কাগজপত্র জমা দিতে হবে।

নির্দেশনা অমান্যকারী মেডিকেল সেন্টার ও রিক্রুটিং এজেন্সির বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধি অনুযায়ী যথাসম্ভব ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্দেশনা অমান্যকারী মেডিকেল সেন্টারের কার্যক্রম বন্ধ, সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সির বিদেশে কর্মী নিয়োগের কার্যক্রম স্থগিত এবং মন্ত্রণালয়ের অনুমোদন বাতিল করা হতে পারে।

অবৈধ বা অনুমোদনহীন মেডিকেল পরীক্ষা কিংবা এ ধরনের কার্যক্রমের তথ্য জানা থাকলে ঘটনার তারিখ, স্থান, সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম এবং প্রমাণসহ মন্ত্রণালয়কে জানানোর জন্য কর্মীদের অনুরোধ করা হচ্ছে (ইমেইল[email protected])।

কর্মীদের নিরাপত্তা ও স্বার্থ রক্ষায় মন্ত্রণালয় এ ধরনের অনিয়ম বন্ধে নজরদারি অব্যাহত রাখবে। সব সংশ্লিষ্ট কর্মী, রিক্রুটিং এজেন্সি ও মেডিকেল সেন্টারকে সরকারি নির্দেশনা মেনে চলার জন্য সতর্ক করা হচ্ছে।

জনস্বার্থে সরকারি এ নির্দেশনা অবিলম্বে কার্যকর করা হবে।

স্বাক্ষরিত
মোঃ শরীফুল ইসলাম
জনসংযোগ কর্মকর্তা
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়

যেকোনো destination এর ticket লাগলেকমেন্টে শুধু destination এর নাম লিখুন 🌍👇আমরা দিয়ে দিবো BEST POSSIBLE FARE 💸চাইলে অন্য ...
28/10/2026

যেকোনো destination এর ticket লাগলে
কমেন্টে শুধু destination এর নাম লিখুন 🌍👇
আমরা দিয়ে দিবো BEST POSSIBLE FARE 💸
চাইলে অন্য জায়গায় যাচাইও করতে পারেন ✅
🛫 Domestic & International Ticket
🛫 Student | Tourist | Labour Fare
🛫 Trusted Travel Support
কমেন্ট করুন এখনই 📩

A Travel Concern by Annex Group
📍 Annex Tourism Limited
House #69, Road #17, Block , Banani, Dhaka-1213
📞 01711182670
📞 01711792535

🇸🇬 Singapore Visit eVisa — Only BDT 6,500!সিঙ্গাপুর ভ্রমণের পরিকল্পনা করছেন? এখনই নিন আপনার Singapore eVisa সহজ, দ্রুত ও...
27/10/2026

🇸🇬 Singapore Visit eVisa — Only BDT 6,500!

সিঙ্গাপুর ভ্রমণের পরিকল্পনা করছেন? এখনই নিন আপনার Singapore eVisa সহজ, দ্রুত ও নির্ভরযোগ্য সেবার মাধ্যমে।

✅ Fast Processing
✅ Trusted Service
✅ Professional Visa Assistance

আপনার ভ্রমণকে আরও সহজ করতে আমরা আছি সবসময় আপনার পাশে।

📍 House 69, Road 17, Block C, Banani, Dhaka
📲 01711792535 | 01711-182670

✈️ Annex Tourism Limited
A Trusted Travel Partner by

যাবেন নাকি এই শহরে?  আরো একটি বারের জন্য
26/10/2026

যাবেন নাকি এই শহরে? আরো একটি বারের জন্য

পাসপোর্ট আছে?ভিসার ঝামেলায় যেতে চাচ্ছেন না?তাহলে আপনার পরবর্তী ডেস্টিনেশন হতে পারে সুন্দর, শান্ত আর পাহাড়ে ঘেরা Nepal!মে...
25/10/2026

পাসপোর্ট আছে?
ভিসার ঝামেলায় যেতে চাচ্ছেন না?
তাহলে আপনার পরবর্তী ডেস্টিনেশন হতে পারে সুন্দর, শান্ত আর পাহাড়ে ঘেরা Nepal!
মেঘ ছোঁয়া পাহাড়
সূর্যোদয়ের অপূর্ব দৃশ্য
ঐতিহ্য আর প্রকৃতির অসাধারণ মিশেল
বাজেট ফ্রেন্ডলি ট্রাভেল
কম ঝামেলায় আন্তর্জাতিক ট্যুরের অভিজ্ঞতা
বন্ধু, পরিবার কিংবা প্রিয় মানুষকে নিয়ে
একটু ব্যস্ততা থেকে দূরে গিয়ে
নিজেকে নতুনভাবে খুঁজে নিন নেপালের সৌন্দর্যে
এখনই চলছে Nepal Tour Booking
সিট সীমিত — আগে বুকিং, আগে কনফার্ম!
আপনার ভ্রমণের বিশ্বস্ত সঙ্গী —
Call / WhatsApp:
01711792535 | 01711182670
Annex Tourism Limited
House 69, Road 17, Block C, Banani, Dhaka.
A Trusted Travel Partner by

19/10/2026

🌊 ব্যস্ত জীবন থেকে একটু বিরতি নিন!
চলুন কক্সবাজারের অপরূপ সৌন্দর্যের মাঝে কাটিয়ে আসি একটি প্রশান্তিময় সময়। 🏖️

✅ AC বাসে যাতায়াত
✅ AC হোটেলে থাকা
✅ ৫ বেলার খাবার
✅ সমুদ্র সৈকতে পূর্ণদিন উপভোগ
সীমিত আসন! আগে বুকিং, আগে নিশ্চিত।
📲 Call / WhatsApp:
01711792535 | 01711182670
🏢 Annex Tourism Limited
📍 House 69, Road 17, Block C, Banani, Dhaka.
A Trusted Travel Partner by

18/10/2026

🇹🇭 থাইল্যান্ডের সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে পাতায়া যাবেন কীভাবে? 🚌
প্রথমবার থাইল্যান্ড যাচ্ছেন? ব্যাংককের সুবর্ণভূমি আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে কম খরচে সরাসরি বাসে চলে যেতে পারেন জনপ্রিয় পর্যটন শহর পাতায়া (Pattaya)। এর জন্য ব্যাংকক শহরে গিয়ে আলাদা করে বাস ধরার প্রয়োজন নেই!
চলুন, পুরো প্রক্রিয়াটি সহজভাবে জেনে নেওয়া যাক। 👇
✈️ ১. এয়ারপোর্টে নেমে কোথায় যাবেন?
ইমিগ্রেশন শেষ করে লাগেজ সংগ্রহ করুন। এরপর বিমানবন্দরের নির্দেশনা অনুসরণ করে চলে যান:
📍 Level 1 (১ম তলা), Gate 8
এখানে পাতায়াগামী বাসের টিকিট কাউন্টার ও বাসে ওঠার ব্যবস্থা রয়েছে।
🚌 বাস অপারেটর: Roong Reuang Coach
📍 রুট: Suvarnabhumi Airport → Pattaya
🎫 ২. বাসের টিকিট কীভাবে কিনবেন?
Gate 8-এর কাউন্টার থেকে পাতায়াগামী বাসের টিকিট কিনতে পারবেন। চাইলে অনলাইনেও আগাম বুকিং করতে পারেন।
টিকিট কেনার আগে জেনে নিন:
• বাস ছাড়ার সময়
• টিকিটের বর্তমান মূল্য
• পাতায়ায় বাসের নির্ধারিত গন্তব্য
💰 ৩. বাস ভাড়া কত?
সাধারণত একদিকে জনপ্রতি আনুমানিক ১৪০–১৭৫ থাই বাথ বাজেট রাখতে পারেন।
• 🟢 একদিকে: আনুমানিক ৫০০–৬০০ টাকা
• 🔄 যাওয়া-আসা: আনুমানিক ১,০০০–১,২০০ টাকা
ভাড়া পরিবর্তিত হতে পারে। যাত্রার আগে বর্তমান টিকিটের মূল্য যাচাই করে নেবেন।
⏱️ ৪. পাতায়া যেতে কত সময় লাগে?
সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে পাতায়ার দূরত্ব প্রায় ১২০–১৩০ কিলোমিটার।
🚌 সাধারণত সময় লাগে প্রায় ২ ঘণ্টা, তবে যানজট ও বাসের রুট অনুযায়ী বেশি সময় লাগতে পারে।
🏨 ৫. পাতায়ায় কোথায় নামবেন?
আপনার টিকিট অনুযায়ী বাসের গন্তব্য Pattaya Bus Terminal অথবা Jomtien Bus Stop হতে পারে।
আপনার হোটেল যদি Pattaya Beach, Walking Street, Central Pattaya বা Jomtien এলাকায় হয়, তাহলে সেখান থেকে হোটেলে যেতে স্থানীয় Songthaew (শেয়ারড পিকআপ) অথবা ট্যাক্সি নিতে পারবেন।
পরামর্শ: টিকিট কেনার আগেই বাসের নামার স্থান নিশ্চিত করুন এবং হোটেলের লোকেশন ফোনে সেভ করে রাখুন।
🚖 ৬. সরাসরি ট্যাক্সিতে যেতে চাইলে?
পরিবার নিয়ে ভ্রমণ করলে, বেশি লাগেজ থাকলে অথবা সরাসরি হোটেলে যেতে চাইলে প্রাইভেট ট্যাক্সি বা প্রি-বুকড ট্রান্সফার নিতে পারেন। তবে বাসের তুলনায় খরচ বেশি হবে।
✅ ৭. যাত্রার আগে জরুরি টিপস
✔️ বাসের সময়সূচি আগে যাচাই করুন।
✔️ ইমিগ্রেশন ও লাগেজ সংগ্রহের জন্য পর্যাপ্ত সময় রাখুন।
✔️ রাতের ফ্লাইট হলে বাস চলাচলের সময় নিশ্চিত করুন।
✔️ পাসপোর্ট ও টিকিট হাতের কাছে রাখুন।
✔️ বাসের টিকিটে উল্লেখ করা গন্তব্য ভালোভাবে দেখে নিন।
🔗 দরকারি ওয়েবসাইট
🌐 Airport Pattaya Bus: https://airportpattayabus.com/
🌐 Roong Reuang Coach: https://rrcticket.com/
🌐 Suvarnabhumi Airport: https://suvarnabhumi.airportthai.co.th/
________________________________________
📌 সংক্ষেপে মনে রাখুন:
✈️ এয়ারপোর্টে নামুন → ইমিগ্রেশন ও লাগেজ সংগ্রহ করুন → ১ম তলার Gate 8-এ যান → বাসের টিকিট কিনুন → সরাসরি চলে যান পাতায়া!
থাইল্যান্ড ভ্রমণে এই তথ্যগুলো কাজে লাগলে পোস্টটি বন্ধুদের সঙ্গে শেয়ার করে রাখুন। ❤️

18/10/2026

When are you making the booking?

Address

House No-69, Road/17, Block-C, Banani
Dhaka
1213

Alerts

Be the first to know and let us send you an email when Annex Tourism Limited posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share

Category

Nearby travel agencies